SQA Crafted by Arifen

SQA Crafted by Arifen “SQA Crafted by Arifen” is all about sharing insights, tips, and experiences to help deliver reliable, bug-free software.

💡 SQA Engineer হিসেবে টেস্টিং-এর জন্য ৫টি গুরুত্বপূর্ণ টিপসQA বা SQA হিসেবে টেস্টিং শুধু বাগ খোঁজা নয়। এটি একটা পরিকল্প...
02/11/2025

💡 SQA Engineer হিসেবে টেস্টিং-এর জন্য ৫টি গুরুত্বপূর্ণ টিপস

QA বা SQA হিসেবে টেস্টিং শুধু বাগ খোঁজা নয়। এটি একটা পরিকল্পিত প্রক্রিয়া, যেখানে প্রতিটি ছোট পদক্ষেপ software quality নিশ্চিত করে। আমি সম্প্রতি এই পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শিখেছি, যা নতুন বা অভিজ্ঞ টেস্টার সকলের জন্য কাজে লাগবে।

1️⃣ Clear Requirement বুঝে নাও
👉 টেস্ট শুরু করার আগে requirement এবং acceptance criteria সম্পূর্ণ বুঝে নাও।

2️⃣ Test Case লিখো ঠিকমতো
👉 Test case concise, step-by-step এবং reproducible হতে হবে।

3️⃣ Edge Cases পরীক্ষা করো
👉 শুধু happy path নয়, uncommon বা boundary conditions-ও টেস্ট করো।

4️⃣ Bug Report বিস্তারিত রাখো
👉 Screenshot, steps to reproduce, expected vs actual result — সব থাকবে।

5️⃣ Continuous Learning চালিয়ে যাও
👉 নতুন টেস্টিং tools, automation frameworks, এবং QA trends শিখো।

💡 আমার শেখা:
একজন সফল SQA Engineer শুধু টেস্টিং ফেজে নয়, পরিকল্পনা, analysis এবং communication-এও দক্ষ হতে হবে। প্রতিটি bug বা test scenario শেখার একটি সুযোগ।

💡 সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল STLC (Software Testing Life Cycle) — এক নজরেআমরা যখন সফটওয়্যার টেস্টিং নিয়ে কাজ করি, ...
31/10/2025

💡 সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল STLC (Software Testing Life Cycle) — এক নজরে

আমরা যখন সফটওয়্যার টেস্টিং নিয়ে কাজ করি, তখন শুধু টেস্ট কেস লেখা বা বাগ খোঁজা নয় — এর পেছনে থাকে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া, যাকে বলা হয় STLC (Software Testing Life Cycle)।
এটি এমন একটি কাঠামোগত প্রক্রিয়া যা নিশ্চিত করে যে সফটওয়্যারটি নির্ভুল, নির্ভরযোগ্য এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কাজ করছে।

সহজভাবে বললে, STLC হলো এমন এক ধাপে ধাপে পদ্ধতি যা টেস্টিং টিমকে পরিকল্পিতভাবে কাজ করতে সাহায্য করে — যেন পুরো টেস্টিং প্রক্রিয়াটা হয় কার্যকর ও ফলপ্রসূ।

🔹 STLC-এর মূল ধাপ ও উদাহরণসহ ব্যাখ্যা:

1️⃣ Requirement Analysis:
👉 এই ধাপে টেস্টিং টিম সফটওয়্যারের রিকোয়ারমেন্ট বিশ্লেষণ করে দেখে — কী টেস্ট করতে হবে, কীভাবে করতে হবে, এবং কোন অংশগুলো ঝুঁকিপূর্ণ।
📘 উদাহরণ: ধরো, একটি “ফুড ডেলিভারি অ্যাপ”-এর ফিচার হলো order tracking। টেস্ট টিম এখানে বুঝবে — ট্র্যাকিং ফিচারটা রিয়েল টাইমে সঠিকভাবে কাজ করছে কিনা তা টেস্ট করা লাগবে।

2️⃣ Test Planning:
👉 এখানে টেস্ট ম্যানেজার বা QA লিড টেস্ট স্ট্র্যাটেজি তৈরি করেন — টেস্টিং স্কোপ, টুলস, টাইমলাইন, রিসোর্স, এবং দায়িত্ব নির্ধারণ করা হয়।
📘 উদাহরণ: সিদ্ধান্ত নেওয়া হয় — “Manual Testing করা হবে নাকি Automation?”, “Postman বা Selenium ব্যবহার করা হবে কিনা?” ইত্যাদি।

3️⃣ Test Case Design (Test Development):
👉 এখন টেস্ট কেস ও টেস্ট ডেটা প্রস্তুত করা হয়।
📘 উদাহরণ: “অর্ডার দেওয়ার পর কনফার্মেশন মেসেজ আসে কিনা” — এর জন্য একটি টেস্ট কেস তৈরি করা হয়, এবং সেই অনুযায়ী ইনপুট ডেটা সেট করা হয়।

4️⃣ Test Environment Setup:
👉 টেস্ট চালানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হয় — যেমন সার্ভার, ডাটাবেজ, টেস্ট ইউজার অ্যাকাউন্ট ইত্যাদি।
📘 উদাহরণ: টেস্টাররা স্টেজিং সার্ভারে ফুড ডেলিভারি অ্যাপের একটি ডেমো ভার্সন রান করে।

5️⃣ Test Ex*****on:
👉 টেস্ট কেস অনুযায়ী টেস্ট চালানো হয় এবং বাগ বা ত্রুটি পাওয়া গেলে রিপোর্ট করা হয়।
📘 উদাহরণ: দেখা গেল “ডেলিভারি ট্র্যাকিং ম্যাপে আপডেট দেরি করছে” — তখন টেস্টার JIRA বা Trello-তে বাগ রিপোর্ট করে।

6️⃣ Test Closure:
👉 টেস্টিং শেষ হলে পুরো প্রক্রিয়া রিভিউ করা হয় — কী কী বাগ পাওয়া গেছে, কতগুলো ফিক্স হয়েছে, টেস্ট কভারেজ কেমন ছিল ইত্যাদি।
📘 উদাহরণ: টেস্ট রিপোর্ট তৈরি করে ক্লায়েন্ট বা ডেভেলপমেন্ট টিমকে হ্যান্ডওভার করা হয়।

🧠 আমার শেখা:
STLC শুধু টেস্টিং নয় — এটি একটি সম্পূর্ণ প্রক্রিয়া যা কোয়ালিটি নিশ্চিত করে ধাপে ধাপে।
প্রতিটি স্টেপে পরিকল্পনা, বিশ্লেষণ ও ডকুমেন্টেশন যত ভালো হবে, সফটওয়্যার তত বেশি নির্ভরযোগ্য হবে।

একজন SQA Engineer হিসেবে আমি বিশ্বাস করি — “ভালো টেস্টিং শুরু হয় ভালো পরিকল্পনা থেকে।”

hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag

🎓 Studentsদের জন্য দারুন অফার! 🚀যারা Perplexity AI ব্যবহার করো (বা করতে চাও) — তোমাদের জন্য একটা দারুণ সুযোগ!👇👇এই লিংক দ...
31/10/2025

🎓 Studentsদের জন্য দারুন অফার! 🚀
যারা Perplexity AI ব্যবহার করো (বা করতে চাও) — তোমাদের জন্য একটা দারুণ সুযোগ!
👇👇

এই লিংক দিয়ে অ্যাকাউন্ট খুললে 👉 https://plex.it/referrals/KK31PSPB

তুমি পাবে Perplexity.ai Premium একদম ফ্রি ১ মাসের জন্য! 💥

🧑‍🎓 শুধু একটা student mail (.edu) দরকার
💳 কোনো কার্ড অ্যাড করতে হবে না
🔐 পুরোপুরি সেফ এবং ট্রায়াল শেষে অটো চার্জও হবে না

AI দিয়ে পড়াশোনা, প্রজেক্ট রিসার্চ, কিংবা রিপোর্ট লেখায় Perplexity এখন অনেকের প্রিয় টুল —
তাই সুযোগটা হাতছাড়া কোরো না 😄

Sign up and verify your student status to redeem

💡 সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC (Software Development Life Cycle) — এক নজরেআজকাল প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্...
30/10/2025

💡 সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC (Software Development Life Cycle) — এক নজরে

আজকাল প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া নির্ভর করে একটি সুসংগঠিত ধাপে ধাপে পরিকল্পনার উপর, যাকে বলা হয় SDLC (Software Development Life Cycle) । এটি এমন একটি প্রক্রিয়া যা ডেভেলপমেন্ট টিমকে একটি গুণগত মানসম্পন্ন সফটওয়্যার তৈরি করতে সাহায্য করে — সময়মতো, এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী।

আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা টেস্টিং নিয়ে কাজ করি, তাদের জন্য SDLC একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সহজভাবে বললে, এটা এমন একটা প্রক্রিয়া যেটা সফটওয়্যার তৈরির পুরো যাত্রাটাকে ধাপে ধাপে সাজিয়ে দেয় — যেন সময়মতো, মানসম্মত ও ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রজেক্ট ডেলিভার করা যায়।

🔹 SDLC-এর মূল ধাপ ও উদাহরণসহ ব্যাখ্যা:

1️⃣ Requirement Analysis:
👉 এই ধাপে ক্লায়েন্ট বা ব্যবহারকারীর চাহিদা বোঝা হয়।
📘 উদাহরণ: ধরো, একজন ক্লায়েন্ট চায় “একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ”, যেখানে ব্যবহারকারী খাবার অর্ডার দিতে পারবে ও ডেলিভারি ট্র্যাক করতে পারবে। এই চাহিদাগুলো বিশ্লেষণ করে ডকুমেন্ট করা হয়।

2️⃣ System Design:
👉 এখানে সফটওয়্যারের কাঠামো তৈরি করা হয় — যেমন UI কেমন হবে, ডাটাবেজ কীভাবে কাজ করবে, আর্কিটেকচার কেমন হবে ইত্যাদি।
📘 উদাহরণ: ডিজাইনাররা অ্যাপের লে-আউট তৈরি করে, এবং ডেভেলপাররা সিদ্ধান্ত নেয় ডাটাবেজে “Order”, “User”, “Restaurant” টেবিল কীভাবে থাকবে।

3️⃣ Implementation (Development):
👉 এখন প্রোগ্রামাররা কোড লেখা শুরু করেন।
📘 উদাহরণ: ফুড অর্ডার অ্যাপের “Place Order” বোতাম ক্লিক করলে ব্যাকএন্ডে অর্ডার সেভ হবে — এই অংশের কোড লেখা হয়।

4️⃣ Testing:
👉 সফটওয়্যারটি কাজ করছে কিনা, বাগ আছে কিনা তা যাচাই করা হয়।
📘উদাহরণ: একজন SQA Engineer হিসেবে তুমি চেক করবে — “অর্ডার প্লেস করলে কি সঠিকভাবে কনফার্মেশন মেসেজ আসে?”, “ডেলিভারি স্ট্যাটাস আপডেট হয় কিনা?” ইত্যাদি।

5️⃣ Deployment:
👉 সফটওয়্যারটি এখন লাইভ করা হয়, অর্থাৎ ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারে।
📘উদাহরণ: ফুড ডেলিভারি অ্যাপটি Google Play Store বা ওয়েব সার্ভারে আপলোড করা হয়।

6️⃣ Maintenance:
👉 সফটওয়্যার প্রকাশের পর যেকোনো বাগ ফিক্স, নতুন ফিচার অ্যাড বা সিকিউরিটি আপডেট দেওয়া হয়।
📘উদাহরণ: ব্যবহারকারীরা রিভিউ দিয়েছে যে “অ্যাপে নোটিফিকেশন দেরিতে আসে”, তখন ডেভেলপার টিম সেই সমস্যাটি ঠিক করে আপডেট রিলিজ দেয়।

🧠 আমার শেখা:
SDLC-এর প্রতিটি ধাপেই টেস্টিং গুরুত্বপূর্ণ। শুধু টেস্টিং ফেজে নয়, বরং শুরু থেকেই টেস্ট কেস নিয়ে ভাবা উচিত — এতে পরের ধাপে সমস্যা অনেক কমে যায়।একটা ভালো সফটওয়্যার কখনোই কেবল কোডের ফল নয় — বরং একটা পরিকল্পিত ও ধারাবাহিক প্রক্রিয়ার ফল, যার নাম SDLC

❄️💻 বরফের নিচে সিল করা কোড ‘GitHub’ এর Arctic Code Vault!একদিন যদি ইন্টারনেট চিরতরে হারিয়ে যায়? তাহলে কি আমাদের প্রোগ্রা...
17/08/2025

❄️💻 বরফের নিচে সিল করা কোড ‘GitHub’ এর Arctic Code Vault!

একদিন যদি ইন্টারনেট চিরতরে হারিয়ে যায়? তাহলে কি আমাদের প্রোগ্রামিং জ্ঞান, ওপেন সোর্স সফটওয়্যার কিংবা প্রযুক্তির উত্তরাধিকার হারিয়ে যাবে?

না। ঠিক এ কারণেই ‘GitHub’ একটি অনন্য উদ্যোগ নিয়েছে “Arctic Code Vault Project”।

🔹কোথায় রাখা হয়েছে?
নরওয়ের দূর উত্তরে, ‘Svalbard’ নামের দ্বীপে,এক পুরনো কয়লা খনির ভেতর। জমাট বরফ (permafrost) আর পাহাড়ি শিলা মিলে এখানে কোডের জন্য তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভল্ট।

🔹কি রাখা হয়েছে এখানে?
▪️ ১০ কোটি ওপেন সোর্স প্রজেক্ট।
▪️ জনপ্রিয় ভাষা ও লাইব্রেরি: Linux, Python, AI tools, web frameworks।
▪️ প্রতিটি রিপোজিটরি বিশেষভাবে নির্বাচিত হয়ে পৌঁছে গেছে ভল্টে।

🔹কীভাবে সংরক্ষণ করা হয়েছে?
বিশেষ ‘আর্কাইভাল ফিল্মে’ সব কোড মুদ্রিত হয়েছে যা বিদ্যুৎ ছাড়াই ১,০০০ বছর টিকে থাকতে পারবে। এমনকি ভল্টের ভেতরে ডিকোড করার নির্দেশনাও লিখে রাখা আছে,যাতে ভবিষ্যতের মানুষও বুঝতে পারে।

🔹 কেন এই উদ্যোগ?
▪️ যুদ্ধ, দুর্যোগ, সময়ের ক্ষয়-এসবের হাত থেকে মুক্ত হয়ে মানবজাতির ডিজিটাল জ্ঞানকে ভবিষ্যতের জন্য রক্ষা করা।
▪️ এটি শুধু কোড নয় বরং আমাদের মানব সভ্যতার ডিজিটাল ঐতিহ্য।

💡 মজার ব্যাপার হলো যাদের কোড এই ভল্টে আছে, তাদের GitHub প্রোফাইলে এখন “Arctic Code Vault Contributor” ব্যাজ দেখানো হচ্ছে।

ভাবুন তো-আপনার কোড যদি হাজার বছর পরও টিকে থাকে, সেটা কেমন গর্বের বিষয় হতো?

Credit:
Loop Nest

SQA Engineer or Software Test Engineer হিসেবে যদি নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে একদম শুরুর দিকে এই নিয়মগুলো মেনে চললে আ...
15/08/2025

SQA Engineer or Software Test Engineer হিসেবে যদি নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে একদম শুরুর দিকে এই নিয়মগুলো মেনে চললে আশা করি উপকৃত হবেন।

১. আপনার যদি একান্ত ইচ্ছা থাকে sqa/testing এ তাহলেই এই লাইনে আসুন, অন্যথায় আসবেন না কেননা কিছুদিন জব করে চলে যাবেন অন্য লাইনে এমন মনোভাব রাখলে কখনওই সেই ইচ্ছাশক্তি নিয়ে প্রস্তুতি কিংবা চেষ্টা কোনটাই আসবে না।

২. যেই কোম্পানিতে sqa/tester হিসেবে এপ্লাই করছেন তাদের রিকোয়ারমেন্টটা একটু সময় নিয়ে পড়ুন কেননা সেভাবেই সিভি বানান। একটা সিভি বানানোই আছে বা ডাউনলোড করা টেমপ্লেট দিয়ে সিভি বানিয়ে ধুমধাম এপ্লাই করে দিবেন না। বুঝতে চেষ্টা করুন তারা কি চাইছে তাদের ফিউচার ইমপ্লোই এর কাছে।

৩. ডেডলাইনের বাকি আরও বিশ দিন তাইলে থাক পরে এপ্লাই করব নে, এমন মনোভাব একদমই রাখবেন না। অনেক কোম্পানিতেই সিভি জমা হওয়া শুরুর পর থেকেই সিলেকশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। তাই ডেডলাইন আসতে আসতে দেখা যাবে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। তাই সার্কুলার দেখলে বিন্দুমাত্র দেরি না করে এপ্লাই করুন।

৪. এপ্লাই করার টাইমে সিভি এটাচমেন্টে করে মুখস্ত দুই/তিন লাইন মেইল বডিতে না লিখে নিজের ইচ্ছাটা অর্থাৎ কেন এই লাইনে আসতে চান তা একটু গুছিয়ে লিখুন। জব পেয়ে যাওয়া বন্ধুকে বলবেন না "বন্ধু তোরটা দে তো একটু আমি কপি করে দেই"। নিজের স্বকীয়তা এর মাঝেও চর্চা করুন, কেননা SQA লাইনে এই গুণটাও থাকা বেশ আবশ্যক।

৫. সর্বোপরি অমুক কোম্পানিতে ঐ বন্ধুর চাচা আছে তাই ওর জব হইসে, তমুক কোম্পানি তো ওর বাবারই জব তো ওর হবেই এই ধ্যানধারণা থেকে বেড়িয়ে এসে sqa এর কোন টপিক এখনো জানা হয়নি সেটা খেয়াল করুন।

এক এপ্লিকেশন দিলে যেমন জব হয় না, তেমনি এক জবে ভাইবা পর্যন্ত গিয়ে বন্ধুর হয়ে গেল আর নিজে বাদ পড়ে গেলাম দেখলেও লাইফ শেষ হয়ে যায় না। একটু অপেক্ষা করুন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিয়ে যোগ্য পুরষ্কারে পুরষ্কিত করবেন।

লিখায় কোন ভুল থেকে থাকলে বা কাউকে আঘাত করে থাকলে মাফ করে দিবেন নিজগুণে।



15/08/2025

সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (SQA) সম্পর্কে জানুন! 🛠️

সফটওয়্যার বানানো শুধু কোড লেখা নয়, ভালো কোড মানে ভালো প্রোডাক্ট। SQA নিশ্চিত করে যে আপনার সফটওয়্যার বাগ-মুক্ত, নির্ভরযোগ্য এবং ব্যবহারকারী-বান্ধব।

🔹 কেন SQA জরুরি?

প্রোডাক্টের মান বাড়ায়

ব্যবহারকারীর বিশ্বাস জাগায়

সময় ও খরচ বাঁচায়

🎯 ছোট থেকে বড় সফটওয়্যার, সবখানেই Quality Matters!

আপনার অভিজ্ঞতা শেয়ার করুন: কখনও কোনো সফটওয়্যারে বাগ ধরা পড়েছে যা SQA না থাকলে ব্যবহারকারীর সমস্যা হতো? 🧐


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SQA Crafted by Arifen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share