Auto Mobile Tranning & Leaning Center শিক্ষার আলো

Auto Mobile Tranning & Leaning Center শিক্ষার আলো আটো মবিল এর কাজের ধরন To discuss latest improvements in Automobile sector

12/07/2021

# সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার না করলে কী কী সমস্যা দেখা দেয় ?

Ans : সঠিক গ্রেডের লুব অয়েল ব্যবহার না করলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন : SAE - 30 শীতকালে এবং SAE - 40 লুব অয়েল গরমের দিনে ব্যবহৃত হয়। SAE - 30 থেকে SAE - 40 মােটা তেল। যদি SAE - 40 কে শীতকালে ব্যবহার করা হয় , তাহলে বিয়ারিং, সিলিন্ডারের মধ্যে পিস্টন, ক্র্যাঙ্ক পিনের মধ্যে বিগ এন্ড বিয়ারিং প্রভৃতি জ্যাম (Jam) হয়ে যাবে। আর SAE - 30 কে গরমের দিনে ব্যবহার করলে এ তেল তুলনামূলকভাবে পাতলা বলে ক্র্যাঙ্ক পিন ও বিয়ারিং এর মাঝে কোন অয়েল ফিল্ম (Oil Film) তৈরি হবে না, ফলে ইঞ্জিন ওভারহিট হবে এবং জ্বলে যাবে ইত্যাদি।

19/06/2021

# ইঞ্জিন অতিরিক্ত গরম হয় কেন?

Ans: ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ সমূহ নিম্নরূপ :

1. রেডিয়েটরে পানি না থাকলে বা কম থাকলে
2. ইঞ্জিন অয়েল না থাকলে বা কম থাকলে
3. ফ্যান বেল্ট ছিঁড়ে গেলে বা ঢিলা হলে
4. ইঞ্জিনের পানির পাম্প নষ্ট হলে
5. অতিরিক্ত মাল বোঝাই করলে
6. ব্রেক জ্যাম হয়ে থাকলে ইত্যাদি।

25/03/2021

ব্রেক ফ্লুইড দ্রুত কমে যায় এর কারণ ও প্রতিকার :

1. ব্রেক লাইনের বিভিন্ন সংযােগ স্থলে নাট বা বােল্ট ঢিলা হলে বা ব্রেক লাইন ফেটে গেলে বা সামান্য লিক করলে.....সংযােগ স্থলের বিভিন্ন নাট ও বােল্ট আঁটতে হবে, ফেটে গেলে বা লিক হলে মেরামত অথবা পরিবর্তন করতে হবে।

2. মাস্টার সিলিন্ডার লিক করলে.....প্রয়ােজনীয় অংশ মেরামত বা পরিবর্তন করতে হবে।

3. হুইল সিলিন্ডার লিক করলে.....হুইল সিলিন্ডারের নষ্ট অংশ মেরামত বা পরিবর্তন করতে হবে।

4. ব্রেক - সু অ্যাকচুয়েটিং পিন সঠিকভাবে না বসলেও হুইল সিলিন্ডার থেকে ব্রেক ফ্লুইড বের হতে পারে....অ্যাকচুয়েটিংপিন যথাযথভাবে স্ব স্থানে বসাতে হবে ইত্যাদি।

Brake Fail হলে ড্রাইভারের কর্তব্য :ব্রেক অকার্যকর হলে সঙ্গে সঙ্গে অ্যাকসেলারেটর প্যাডেল থেকে পা সরাতে হবে এবং ক্লাচ বিয়...
19/03/2021

Brake Fail হলে ড্রাইভারের কর্তব্য :

ব্রেক অকার্যকর হলে সঙ্গে সঙ্গে অ্যাকসেলারেটর প্যাডেল থেকে পা সরাতে হবে এবং ক্লাচ বিয়ােজন করতে হবে। এতে ইঞ্জিন ও মােটরযান বন্ধ হবে বা থেমে যাবে। যত বেশি সম্ভব হর্ন দিতে হবে , যাতে অন্যান্য যানবাহন বা পথচারী সতর্ক হয়। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে তা বন্ধ করতে হবে। এর পর গাড়ির গিয়ার ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এতে গাড়ির গতি কমবে। এরপর হ্যান্ড ব্রেক ব্যবহার করতে হবে। কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালাতে হবে। এতে গতি আরো কমবে। তবে বেশি গতিতে এ কাজ করা যাবে না। গতি অনেকটা কমে এলে বালি বা ঝোপের মতো কোথাও গাড়িটি ভিড়িয়ে নিতে হবে। তবে পুকুর বা নদী এড়িয়ে চলতে হবে।

আটো মবিল এর কাজের ধরন To discuss latest improvements in Automobile sector

ভালভ রিফেসিং (Valve Refacing) :মােটরযানের ইঞ্জিনে Intake এবং Exhaust ভালভ ব্যবহৃত হয়। ইঞ্জিন চলতে চলতে এই ভালভ গুলোর ফে...
19/03/2021

ভালভ রিফেসিং (Valve Refacing) :

মােটরযানের ইঞ্জিনে Intake এবং Exhaust ভালভ ব্যবহৃত হয়। ইঞ্জিন চলতে চলতে এই ভালভ গুলোর ফেস নষ্ট হয়ে যায়। ফলে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়। তখন ঐ ভালভ গুলোকে খুলে রিফেসিং করা হয় ভালভ রিফেসিং মেশিনের সাহায্যে। ভালভ গুলো সাধারণত 45° তে রিফেসিং করা হয়। এই মেশিন বৈদ্যুতিক মােটরের সাহায্যে চলে। এতে গ্রাইন্ডিং স্টোন থাকে , যার সাহায্যে ভালভ রিফেসিং করা হয়।

আটো মবিল এর কাজের ধরন To discuss latest improvements in Automobile sector

গিয়ার পরিবর্তনের সময় শব্দ হলে করনীয় :1. ক্লাচ ভালভাবে ঢিলা বা মুক্ত না হলে অথবা ক্লাচ প্যাডেল ল্যাশ ঠিক না থাকলে ক্লা...
19/03/2021

গিয়ার পরিবর্তনের সময় শব্দ হলে করনীয় :

1. ক্লাচ ভালভাবে ঢিলা বা মুক্ত না হলে অথবা ক্লাচ প্যাডেল ল্যাশ ঠিক না থাকলে ক্লাচ সমন্বয় করতে হবে , প্যাডেলে ঠিকমত চাপ দিতে হবে।

2. গিয়ারের দাত ভেঙ্গে গেলে গিয়ারের দাত ওয়েল্ডিং করতে হবে অথবা বদলাতে হবে।

3. সিনক্রোনাইজার ত্রুটিপূর্ণ হতে পারে , সিনক্রোনাইজার বদলাতে হবে।

4. আইডেলের দ্রুতি বেশী হলে দ্রুতি কমাতে হবে। কার্বুরেটর এবং গভর্নর সমন্বয় করতে হবে।

5. লুবরিকেশনের অভাব হলে যথাযথভাবে লুবরিকেটিং করতে হবে।

আটো মবিল এর কাজের ধরন To discuss latest improvements in Automobile sector

হাইড্রোপ্লানিং (Hydroplaning) :বৃষ্টি হলে রাস্তার উপর পানি জমে থাকে এবং এই পানি সরে যেতে সময় লাগে এমন কি প্রবাহমান পানির...
19/03/2021

হাইড্রোপ্লানিং (Hydroplaning) :

বৃষ্টি হলে রাস্তার উপর পানি জমে থাকে এবং এই পানি সরে যেতে সময় লাগে এমন কি প্রবাহমান পানির পুরুত্ব রেডে যায়। এ অবস্থায় দ্রুত গতিতে গাড়ী চালানো হলে চাকার নীচের পানিগুলো খুব তাড়াতাড়ি সরে যেতে পারে না। ফলে চাকা পানির হালকা স্তরের উপর দিয়ে চলতে থাকে। যার ফলে চাকা কয়েক মুহূর্তের জন্য রাস্তার সংস্পর্শ পায় না অর্থাৎ পানির উপর দিয়ে ঘর্ষন বিহীনভাবে চাকার ঘূর্নন সৃষ্টি হয়। এই ঘটনাকে Hydroplaning বলে।

আটো মবিল এর কাজের ধরন To discuss latest improvements in Automobile sector

ইঞ্জিন হিটার প্লাগ (Engine Heater Plug) :ইঞ্জিনের কম্বাশন চেম্বারে সাধারণত হিটার প্লাগ সংযুক্ত থাকে। এই হিটার প্লাগের সা...
19/03/2021

ইঞ্জিন হিটার প্লাগ (Engine Heater Plug) :

ইঞ্জিনের কম্বাশন চেম্বারে সাধারণত হিটার প্লাগ সংযুক্ত থাকে। এই হিটার প্লাগের সাহায্যে প্রাথমিকভাবে কম্বাশন চেম্বার গরম করা হয়, যাতে ইঞ্জিন সহজে স্টার্ট হয়।

19/03/2021

Address

Dhaka
1216

Telephone

+8801726946116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Auto Mobile Tranning & Leaning Center শিক্ষার আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share