College of engineers

13/04/2026

EnTech Engineers & Architect

Consultant

Engr Zakir Hazari (MIEB)
BSc. Civil Engg. (DUET)
PGD-IM (BIM)

Modern Tiny House

08/04/2026

Plumbing Fittings
EnTech Engineers & Architect

06/04/2026

EnTech Engineers and Architect
Interior Design (Kitchen Cabinet)

03/04/2026

EnTech Engineers & Architect
Consultant
Engr Zakir Hazari (MIEB)

Work on going...

28/01/2026

”Legal Compliance & Documentation" ট্রেনিং সফল ভাবে সম্পন্ন করেছেন CPM Institute এর সম্মাতি Founder & CEO Engr Zakir Hazari.

আয়োজক প্রতিষ্ঠানের সকলের প্রতি নিরন্তর শুভেচ্ছা।

, , ,

18/12/2025
20/11/2025

ছাদের নিচে বাঁশের সাপোর্ট – BNBC অনুযায়ী আসল নিয়ম ✨

আমাদের দেশে ছাদের ঢালাইয়ের সময় সাধারণত বাঁশের সাপোর্ট দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এ ফর্মওয়ার্ক ও সাপোর্ট নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম আছে।

🔹 BNBC কী বলে?

ফর্মওয়ার্কের সাপোর্ট হতে হবে মজবুত, স্থিতিশীল ও ফাটলবিহীন।

কোডে মূলত স্টিল প্রপ, টিম্বার পোস্ট বা অনুমোদিত অন্য কোনো উপাদান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বাঁশকে কোডে সরাসরি সুপারিশ করা হয়নি, তবে স্থানীয়ভাবে এটি ব্যবহার করা হয়।

🔹 বাঁশ ব্যবহার করলে যেভাবে দিতে হবে:
✅ সোজা ও শক্ত বাঁশ নিতে হবে (ফাটলবিহীন)।
✅ বাঁশের মাথা ও গোড়া সমতল কেটে দিতে হবে।
✅ নিচে কাঠের পাটাতন/সোলপ্লেট দিতে হবে যেন সাপোর্ট বসে না যায়।
✅ সাপোর্টের মাঝের দূরত্ব রাখা উচিত ২.৫ – ৩ ফুট (৭৫০ – ৯০০ মিমি)।
✅ বাঁশগুলোকে ক্রস ব্রেসিং দিয়ে বাঁধতে হবে যাতে হেলে না পড়ে।

🔹 BNBC এর রেফারেন্স:
📖 BNBC 2020, Volume-2

Part 6 (Concrete), Section 6.2.4 – Formwork & Falsework

Part 7 (Construction Practice), Section 7.3 – Scaffolding & Shoring

👉 তাই ছাদের নিচে বাঁশ দেওয়া যাবে, তবে দিতে হবে নিয়ম মেনে, ঘন ঘন এবং ব্রেসিং দিয়ে। না হলে সাপোর্ট দুর্বল হলে বড় ধরনের দুর্ঘ,টনার ঝুঁকি থাকে।

07/11/2025
07/10/2025

টেন্ডার প্রক্রিয়ার নতুন সিদ্ধান্ত-২০২৫
PPR-2025

সরকারি ক্রয়ে এখন থেকে Reverse Auction নামে নতুন একটা পদ্ধতি চালু হয়েছে।
এটা পুরোপুরি অনলাইনে হয়। এখানে যারা দরপত্রে অংশ নেয়, তারা একে অপরের চেয়ে কম দামে অফার দিতে পারে এবং রিয়েল টাইমে দেখতে পায় বাজারে অন্য কেউ কত দামে অফার করেছে (তবে নাম গোপন থাকে)। এর ফলে প্রতিযোগিতা বাড়ে, সিন্ডিকেট ভাঙে এবং সরকারও কম খরচে কাজ বা পণ্য পায়।

সাধারণত যেসব standard পণ্য বা পুনরাবৃত্ত ক্রয় (repeat purchase) ধরনের টেন্ডার থাকে, যেমন—অফিস সরঞ্জাম, স্টেশনারি, কম্পিউটার/আইটি জিনিস, সাধারণ সেবা—এসব ক্ষেত্রে Reverse Auction ব্যবহার করা হতে পারে।
এতে অংশগ্রহণকারীরা বারবার দাম কমিয়ে দিতে পারে (submit–by পদ্ধতি), আর যে সর্বনিম্ন দর দেয়, সাধারণত সেই চুক্তি পায়।

Let, একটা সরকারি কাজের অফিসিয়াল প্রাক্কলিত মূল্য ছিল = ১,০০,০০০ টাকা।
1. মিস্টার রহিম এন্টারপ্রাইজ দিল = ৯০,০০০ টাকা
2. মিস্টার করিম এন্টারপ্রাইজ দিল = ৯২,০০০ টাকা
3. মিস্টার কামাল এন্টারপ্রাইজ দিল = ৮০,০০০ টাকা
4. আবার মিস্টার রহিম এন্টারপ্রাইজ (অন্য লটে ধরো) দিল = ৭৫,০০০ টাকা

নতুন নিয়মে (PPR 2025 – Rule 98(11)(ka)) মূল্যায়ন প্রক্রিয়া:

১. প্রথম ধাপ – সব গ্রহণযোগ্য দর যোগ করে গড় বের করা (Responsive Average):
(90,000 + 92,000 + 80,000 + 75,000) ÷ 4 = 84,250 টাকা

২. দ্বিতীয় ধাপ – অফিসিয়াল প্রাক্কলন (OE):
= 100,000 টাকা

৩. তৃতীয় ধাপ – e-GP মার্কেট ডেটা (গত ৬ মাসে গড়):
ধরি = 95,000 টাকা

৪. চতুর্থ ধাপ – Weighted Average ফর্মুলা প্রয়োগ:
✌ 50% × Responsive Average = 50% × 84,250 = 42,125
✌ 20% × OE = 20% × 100,000 = 20,000
✌ 30% × Market Avg = 30% × 95,000 = 28,500

🤷‍♂️ Accepted Price = 42,125 + 20,000 + 28,500 = 90,625 টাকা

👍সিদ্ধান্ত [কে কাজ পাবে?]

✔ রহিম (90,000) → Accepted Price (90,625)-এর খুব কাছাকাছি (625 টাকা কম)।
✔ করিম (92,000) → Accepted Price-এর থেকে সামান্য বেশি (1,375 টাকা বেশি)।
✔ কামাল (80,000) → Accepted Price থেকে 10,625 টাকা কম → খুব কম (abnormally low)।
✔ রহিম (75,000) → Accepted Price থেকে 15,625 টাকা কম → আরও abnormally low।

👍নতুন নিয়মে ফলাফল:
Accepted Price-এর সবচেয়ে কাছাকাছি দরদাতা হচ্ছে রহিম (90,000) এবং করিম (92,000)।
এদের দু’জনের অফার বাস্তবসম্মত।
তবে 90,000 টাকা (রহিম এন্টারপ্রাইজ) Accepted Price (90,625)-এর সবচেয়ে নিকটে, তাই সাধারণত তাকেই কাজ প্রদান করা হবে।

🟥 সংক্ষেপে
আগে (২০০৮-এ) শুধু অফিসিয়াল প্রাক্কলিত দামের ±10% এর ভেতরে থাকলেই কাজ পাওয়া যেত।
এখন (২০২৫-এ) তিন দিকের তথ্য [অফিসিয়াল দাম (+) অন্যদের দর (+) e-GP বাজারদর] মিলিয়ে “ন্যায্য দাম” বের করা হয়।

যে দর, সেই ন্যায্য দামের সবচেয়ে কাছাকাছি, তাকেই কাজটা দেওয়া হয়।

07/10/2025

দরপত্রের নতুন নিয়ম পর্ব-০২ (Tender 2025/PPA-2025)

যারা ১০% রেট দিয়ে দরপত্র দাখিল করতে পারেন নাই, অর্থাৎ আপনি ২য়/৩য়/৪র্থ/৫ম অবস্থানে আছেন, তারা দ্রুত অফিসে যোগাযোগ রাখুন, নতুন নিয়মে আপনিই কাজটি পেতে পারেন।

আবার বেশি লেস দিয়েছেন তারাতো কাজ পাবেনই না, বরং ওই দরপত্রে ৩-৬ নং পজিশনে থাকা ঠিকাদারই কাজটি পাবেন।
PPR 2025 অনুসারে দরপত্রে সর্বনিম্ন দরদাতা যেভাবে নির্ধারণ করবেন-
পিপিআর, ২০২৫ জারি হওয়ার পূর্বদিন পর্যন্ত যে সকল ক্রয়কারী তাদের ক্রয়কার্যের দরপত্র বিজ্ঞপ্তি বা আগ্রহব্যক্তকরণের অনুরোধপত্র জারি করেছেন, তাদের ক্ষেত্রে পূর্বতন পিপিআর, ২০০৮ প্রযোজ্য হইবে।

পিপিআর, ২০২৫ জারি হওয়ার তারিখে দরপত্র বিজ্ঞপ্তি ও দরপত্র দলিল জারি হওয়ার পূর্বাবস্থায় কোনো ক্রয়কারী ক্রয়ের যে ধাপেই থাকুক না কেনো, তাদের পিপিআর, ২০২৫ অনুসরণে ক্রয়কার্যের সকলধাপ প্রতিপালন করতে হবে।
অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে দরপত্রের NOA যদি না হয়, তবে যে অবস্থানে থাকুক না কেন, দরপত্র মূল্যায়ন পুনরায় নতুন পদ্ধতিতে করতে হবে।

মনেকরি, একটি দরপত্রে ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন, যার দাপ্তরিক মূল্য (Official Cost Estimate) = ১ কোটি টাকা।
ধরে নেই, ১টি প্রতিষ্ঠান ১.১১ কোটি দর এবং অন্য প্রতিষ্ঠান সিমিলার বা টার্নওভার অথবা অন্য কোন কারণে Non-Responsive হয়েছে। তাহলে বাকি ১৩ জনের দর নিম্নরূপ-

✅1st Step: Official Cost Estimate,
X_OCE = 10000000.000
এখন দরপত্রদাতাদের দর-
(1) Dipu Enterprise =7000000.000
(2) SHAHRISH ENGINEERING & CONSTRUCTION LTD = 7400000.000
(3) DCL Engineering = 7800000.000
(4) Mahmuda Construction = 8200000.000
(5) The Prado International= 8700000.000
(6) Symboltech BD Ltd = 9000000.000
(7) The Seven Star = 9300000.000
(8 ) 4D Development 9500000.000
(9) LSE Furniture and Decor = 9700000.000
(10) Takdeer Enterprise 9800000.000
(11) Rowshan Elevators Ltd. = 10000000.000
(12) Bappy Inernational = 10500000.000
(13) Amazing Engineering = 10900000.000

✅2nd Step:
গ্রহণযোগ্য দরদাতাগণের গড়মূল্য (Xi-)
= (গ্রহণযোগ্য সকল দরদাতার মোট মূল্য)/গ্রহণযোগ্য দরদাতার সংখ্যা)
= 117800000.000 / 13
= 9061538.462

✅3rd Step:
X_NPPI = ইজিপি পোর্টোলে সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিকট সাম্প্রতিক মূল্যসূচকের ভিত্তিতে প্রাপ্ত দর
= দাপ্তরিক প্রাক্কলিত মূল্য * 0.9168
= 10000000 * 0.9168
= 9168000

✅4th Step:
Weighted Average
= Official Cost Estimate*20% + Average Rate * ৫০% + X_NPPI* 30%
= 10000000*20% + 9061538.462 * 50% + 9168000 * 30%
= 9281169.231

✅5th Step:
Weighted Standard Deviation, SD
= Square-Root [{(Weighted Average - প্রতিটি দরদাতার মূল্য)^2}/13]
= Square-Root [{(9281169.231 -7000000.000)^2 + (9281169.231 - 7400000.000)^2+(9281169.231 - 7800000.000)^2 + ---------- +(9281169.231 - 10900000.000)^2}/13]
=1164799.719

✅6th Step:
Significantly low-priced tender (SLT)
= Weighted Average - Weighted Standard Deviation
= 9281169.231 - 1164799.719
= 8116369.512
অর্থাৎ সর্বনিম্ন লয়েস্ট 8116369.512 দর করার সুযোগ থাকবে। এটার কম হলে দরদাতা Non-Responsive হয়ে যাবেন।

উপরিউক্ত তথ্যের আলোকে উক্ত কাজের NOA পাবেন, ৪র্থ পজিশনে থাকা Mahmuda Costruction = 8200000.000 BDT.

তবে উনার সকল ভেরিফিকেশন সঠিক না হলে, পরবর্তী দরদাতা অর্থাৎ The Prado International= 8700000.000 BDT দর দিয়েই NOA পেতে পারেন।

Tags:
#দরপত্র #টেন্ডার

Address

Dhaka Polytechnic Institute Post Office, Middle Begunbari
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Friday 00:00 - 18:45
Saturday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Telephone

+8801903926708

Alerts

Be the first to know and let us send you an email when College of engineers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to College of engineers:

Share