28/02/2026
সম্মানিত ধানমন্ডিবাসি,
সশ্রদ্ধ সালাম ও রমজান মোবারক । সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ধানমন্ডি মডেল থানার উর্ধ্বতন কতৃপক্ষ, ধানমন্ডি সোসাইটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে ধানমন্ডি কমিউনিটি পুলিশ সদস্য, সোসাইটির নিরাপত্তা কর্মী , ধানমন্ডি লেকে নিয়োজিত সোসাইটির নৈশপ্রহরীদের সম্মিলিত উদ্যোগে ধানমন্ডি আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা, ধানমন্ডি লেকে তথা সমগ্র ধানমন্ডিতে অ'সামাজিক ও স'ন্ত্রা'সী কার্যকলাপ , চাঁ'দা'বাজি, রা'হাজানি, কিশোর অ'পরা'ধ দমনে পদক্ষেপ গ্রহণ করার এক বিশেষ ব্যবস্থা নিয়েছে ।
এ বিষয়ে ধানমন্ডি সোসাইটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ধানমন্ডি মডেল থানাকে সাধুবাদ জানায় এবং পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে ।
এলাকাবাসী কোন ধরণের অ'পরাধের সম্মুখীন হলে নিম্নোক্ত নম্বরে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নম্বর সমূহঃ
ডিউটি অফিসার
০১৩২০০৩৯৫৫৫
ওসি ধানমণ্ডি মডেল থানা
০১৩২০০৩৯৫৪৮
ওসি অপারেশন
০১৩২০০৩৯৫৫০
ধানমন্ডি সোসাইটি সিকিউরিটি সুপার ভাইজার ০১৯২৪১০৭৭৫০,
০১৭১৯৬৩৬৮৫৩
ধন্যবাদান্তে,
ধানমন্ডি সোসাইটি ।