Engineering Activiti's

Engineering Activiti's Sharing insights, innovations, and real-life activities from the world of engineering. From fieldwork to frameworks — explore how engineering shapes our world.

🚨 নির্মাণ কাজে দেরি নয়—সঠিক সাপ্লায়ার বেছে নিন আজই! 🚨🏗️ FL BUILD TRADERS – Trading with Trustআপনি কি খুঁজছেন✔️ মানসম্মত ...
12/01/2026

🚨 নির্মাণ কাজে দেরি নয়—সঠিক সাপ্লায়ার বেছে নিন আজই! 🚨

🏗️ FL BUILD TRADERS – Trading with Trust

আপনি কি খুঁজছেন
✔️ মানসম্মত নির্মাণ সামগ্রী
✔️ সাশ্রয়ী দাম
✔️ নির্ভরযোগ্য সাপ্লাই

👉 তাহলে আপনার সেরা সমাধান FL BUILD TRADERS

🔹 MS / SS / GP শিট
🔹 GP পাইপ,পার্লিং,ডেকিং শিট
🔹 ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট
🔹 ডেউটিন, টুয়া, কালার কয়েল
🔹 সকল প্রকার নির্মাণ সামগ্রী
📦 পাইকারি ও খুচরা বিক্রয়

📍 লোকেশন: কেরানীগঞ্জ, ঢাকা
📞 কল করুন এখনই: 01735-470467

💡 Quality পণ্য, Right price, On-time delivery
আজই যোগাযোগ করুন—আপনার প্রজেক্টের বিশ্বস্ত পার্টনার হতে আমরা প্রস্তুত। 🤝






ভুমি কম্পের করণের structural Crack এবং Cosmetic Crack: সম্পর্কে জানুন Cosmetic Crack (সৌন্দর্যগত ফাটল)এগুলো সাধারণত প্লা...
22/11/2025

ভুমি কম্পের করণের structural Crack এবং Cosmetic Crack: সম্পর্কে জানুন

Cosmetic Crack (সৌন্দর্যগত ফাটল)

এগুলো সাধারণত প্লাস্টার, পেইন্ট বা টাইলসের ওপর দেখা যায়।

বৈশিষ্ট্য
• চুলের মতো সরু (Hairline crack)
• দেয়ালের পৃষ্ঠে দেখা যায়
• ভবনের মূল স্থায়িত্বে তেমন প্রভাব ফেলে না
• তাপমাত্রা, আর্দ্রতা, বা নিম্নমানের প্লাস্টার থেকে হয়
কী করবেন
• প্লাস্টারের মান যাচাই করে নতুন করে প্লাস্টার করুন
• পানি ঢোকার জায়গা সিল করুন
• ভবনের structural অংশে চাপ পড়ছে কি না—এটা নিশ্চিত করতে একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে পর্যবেক্ষণ করান



Structural Crack (গুরুতর কাঠামোগত ফাটল)

এগুলো ভবনের কলাম, বীম, ফাউন্ডেশন বা লোড-বহনকারী দেয়ালে দেখা যায়।

বৈশিষ্ট্য
• ফাটল সাধারণত 3mm এর বেশি
• তির্যক (diagonal) বা সিঁড়ি আকৃতির crack
• কলাম ও বীমে গভীর ফাটল
• দরজা-জানালা আটকে যাওয়া
• ভবন দুললে বা ভারী ট্রাক গেলে কম্পন টের পাওয়া

Structural crack হলে কী করবেন (বাংলাদেশের বাস্তব অবস্থায়)
তাৎক্ষণিক Building Safety Assessment করতে হবে
• BUET (CE Department)
• RAJUK (authorized engineers)
• IEB (Institute of Engineers, Bangladesh)
থেকে অনুমোদিত structural engineer ডাকুন
ফাটলের cause চিহ্নিত করুন
• Settlement of foundation
• Overloading
• Low-quality materials
• Earthquake vibration
Structural strengthening (retrofit) প্রয়োজন হতে পারে
• Jacketing of columns
• Adding shear walls
• Steel bracing
গুরুতর crack হলে
• জরুরি ভিত্তিতে ভবন খালি করুন
• RAJUK-এর structural safety certificate নিন

ETP Plant Wall Casting Work
17/11/2025

ETP Plant Wall Casting Work

বসুন্ধরা এম ব্লকে ছাদ ধসের ঘটনা একটি সতর্কবার্তা বিশেষ করে সকল প্রকৌশলীদের জন্য। গতরাতে বসুন্ধরাএম ব্লকের রোড ৪৩/এ-তে এক...
25/10/2025

বসুন্ধরা এম ব্লকে ছাদ ধসের ঘটনা একটি সতর্কবার্তা বিশেষ করে সকল প্রকৌশলীদের জন্য।

গতরাতে বসুন্ধরাএম ব্লকের রোড ৪৩/এ-তে একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদের সেন্টারিং ফেইল করে (Centering Failure) এর কারণে ঢালাই শেষ হবার প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট পর স্ল্যাব ভেঙে পড়ে।

আলহামদুলিল্লাহ কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল, সেন্টারিং ও ফর্মওয়ার্ক চেক করা কতটা গুরুত্বপূর্ণ।

সবচেয়ে উদ্বেগের বিষয় —
আমাদের দেশে অনেক ব্যক্তিমালিকানাধীন (Private Owner) প্রোজেক্ট, যেখানে কোনো অনুমোদিত প্রকৌশলী (Registered Engineer) নির্মাণ তত্ত্বাবধানে রাখে না।

▫️সম্ভাব্য কারণসমূহঃ-
১। অপর্যাপ্ত সাপোর্ট বা প্রপ (Prop) বসানো।
পর্যাপ্ত স্পেসিং না থাকলে লোড সঠিকভাবে ট্রান্সফার হয় না।
২। নিম্নমানের সেন্টারিং ম্যাটেরিয়াল।
বাঁশ বা কাঠের বীম দুর্বল হলে ঢালাইয়ের লোড নিতে পারে না।
৩। ঢালাইয়ের সময় অতিরিক্ত লোড
কংক্রিট একসাথে বেশি জায়গায় ঢাললে ওজন অসমভাবে পড়তে পারে।
৪। অপর্যাপ্ত ব্রেসিং (Bracing)
পাশের সাপোর্ট দুর্বল হলে হরাইজন্টাল ফোর্সে ফর্মওয়ার্ক দুলে যায়।
৫। ঢালাই পরবর্তী আগাম সেন্টারিং খুলে ফেলা বা কম্পন
ঢালাই শেষে পর্যাপ্ত সময় না দিয়ে বা আশেপাশে কম্পনের কারণে ধস হতে পারে।

▫️সমাধান ও প্রতিরোধমূলক ব্যবস্থাঃ-
১। ঢালাইয়ের আগে প্রত্যেক প্রকল্পে Form work Check list ফলো করা বাধ্যতামূলক করতে হবে।
২। Level, Alignment ও Verticalityচেক করে সাইট ইঞ্জিনিয়ার এর সাইন না পাওয়া পর্যন্ত ঢালাই শুরু করা যাবে না।
৩। সাইট ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার উভয়কেই Load Calculation & Spacing Chart অনুযায়ী প্রপ বসানোর নির্দেশ দিতে হবে।
৪। ঢালাই চলাকালীন Supervision Team কে প্রতিনিয়ত সেন্টারিং মনিটর করতে হবে।
৫। ঢালাই শেষে অন্তত ২৪–৩৬ ঘণ্টা সেন্টারিং না খুলে রাখা বাধ্যতামূলক।
৬। Quality Control এবং Safety Engineer কে Pre-Pour Inspection Report দিতে হবে।
৭। স্থানীয় কর্তৃপক্ষের (RAJUK, PWD ইত্যাদি) অনুমোদন ছাড়া কোনো স্ট্রাকচারাল কাজ শুরু না করা উচিত।

শিক্ষণীয় বিষয়:
এই ধরনের ঘটনা শুধু কাঠামোগত ক্ষতি নয় এটি আমাদের প্রকৌশল চর্চার মান নিয়ন্ত্রণের ওপর প্রশ্ন তোলে।
প্রতিটি প্রকল্প ইঞ্জিনিয়ারের দায়িত্ব, ঢালাই শুরু করার আগে“শতভাগ সেন্টারিং ঠিক আছে কিনা চেক দেওয়া”এবং Quality Assuranceনিশ্চিত করা।
একজন প্রকৌশলীর উপস্থিতি মানে শুধু নকশা নয়, বরং নিরাপত্তার নিশ্চয়তা। একটি ছোট ভুল সিদ্ধান্ত বা সামান্য অবহেলা পুরো কাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। প্রতিটি মালিক, কন্ট্রাক্টর ও প্রকৌশলীর উচিত সঠিক পেশাদার ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ শুরু করা এবং সেন্টারিং, ফর্মওয়ার্ক, রডবাইন্ডিং, ও ঢালাইয়ের প্রতিটি ধাপে কোয়ালিটি চেক নিশ্চিত করা।

একজন ইঞ্জিনিয়ারের সঠিক সিদ্ধান্তই পারে
একটি ভবনকে ধস থেকে, আর একটি জীবনকে বিপদ থেকে রক্ষা করতে।

21/09/2025

দুনিয়াতে একটাই দেশ আছে, যেই দেশে কোনো মিসাইল নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই, ফাইটার জেট নাই! আছে খালি ৫৪ বছর আগের চেতনা, পতাকা, এক সাগর রক্ত,আর সংগীত, আর আছে সভাপতি/ সহ-সভাপতি, সমন্বয়ক/ সহ সমন্বয়ক 😵

ETP Plant  Wall Casting Work in Progress...
10/09/2025

ETP Plant Wall Casting Work in Progress...




Address

Dhaka

Telephone

+8801735470467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineering Activiti's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engineering Activiti's:

Share