17/10/2026
উৎসব, উদ্দীপনা আর পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্প্রতি ঠাকুরগাঁও-এ আয়োজিত হয়েছে কর্ণফুলী ষ্টীল মিলস-এর ঈগল ব্র্যান্ড-এর সম্মানিত ডিলার ' মেসার্স মা ট্রেডার্স'-এর রিটেইলার প্রোগ্রাম ২০২৬। 🦅
আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এলাকার বিপুল সংখ্যক সম্মানিত রিটেইলার ভাইদের অংশগ্রহণে পুরো দিনটি রূপ নিয়েছিল এক আনন্দময় মিলনমেলায়! ব্যবসায়িক আলোচনার পাশাপাশি প্রাণবন্ত আড্ডা আর হাসিমুখের এই মুহূর্তগুলো আমাদের কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
আমাদের প্রতিটি সফলতার নেপথ্যে রয়েছেন আপনারা—আমাদের সম্মানিত ডিলার ও রিটেইলারবৃন্দ। আপনাদের এই অটুট ভালোবাসা ও আস্থাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি।
আপনাদের সাথে শেয়ার করা হলো আনন্দঘন দিনটির কিছু দৃশ্য! 📸
মজবুত বন্ধনে, সুরক্ষার বিশ্বাসে—আমরা আছি সবসময় আপনাদের পাশে! 💪
#ঠাকুরগাঁও See less