Dream Fast BD

Dream Fast BD DreamFast Bd
Together We Achieve The Extraordinary

16/09/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ সোমবার ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।

স্বপ্নের ট্রেন অবশেষে।যুক্ত থাকুন আমাদের গ্রুপে, কক্সবাজারে ভ্রমণ ও অবস্থান সম্পর্কিত জিজ্ঞাসা গুলোর আপডেট পাবেন...🏝️🌊Co...
06/11/2023

স্বপ্নের ট্রেন অবশেষে।

যুক্ত থাকুন আমাদের গ্রুপে, কক্সবাজারে ভ্রমণ ও অবস্থান সম্পর্কিত জিজ্ঞাসা গুলোর আপডেট পাবেন...🏝️🌊
Cox's Bazar - কক্সবাজার (Tourist Help Update)

Today's best Photo 🌿🥰
•Cox's Bazar


















How beautiful She is, A Palestine Girl❤️🇵🇸
06/11/2023

How beautiful She is, A Palestine Girl❤️🇵🇸

17/06/2023
20/05/2023

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আ/ত্ম/হ/ত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, শুধু ২০২১ সালেই ১০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আ/ত্ম/হ/ত্যা করেছে। স্কুল, কলেজের পরিসংখ্যান যোগ করলে তা বেড়ে যাবে আরো কয়েকগুণ।

এর বিপরীতে মাদরাসাপড়ুয়াদের আ/ত্ম/হ/ত্যার প্রবণতা নেই বললেই চলে। অথচ যে কারণে বিশ্ববিদ্যালয়-পড়ুয়ারা আ/ত্ম/হত্যা করে, তা পর্যালোচনা করলে বোঝা যায়, মাদরাসাপড়ুয়াদেরই সবচেয়ে বেশি আ/ত্ম/হত্যা করার কথা।

মাদরাসাপড়ুয়ারা পরিবার, সমাজ ও রাষ্ট্র, সবখানে অবহেলিত। তাদের সামনে উন্নত জীবনের হাতছানি নেই। নেই ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ। জেনারেল পড়ুয়াদের মতো উন্নত পরিবেশ তারা পায় না। শত প্রতিকূলতার পরও মাদরাসাপড়ুয়ারা কেন আত্মহত্যা করে না? কেন তারা জীবনের জয়গান গায়?

তার কারণ—শৈশবেই তাদের হৃদয় জমিনে পুঁতে দেয়া হয় ঈমানের বীজ। ঈমান তাদেরকে শেখায়—এই জীবন আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর এই আমানতের খেয়ানত করা মহাপাপ। তাদেরকে আরো শেখানো হয়, এই জীবনই একমাত্র জীবন নয়। নশ্বর এ জীবনের পরে অপেক্ষা করছে অনন্তকালের প্রকৃত জীবন।

এই জীবনের দুঃখ-কষ্ট যারা ধৈর্যের সাথে জয় করতে পারবে, মৃত্যুর পর তাদের জন্য রয়েছে অনন্ত সুখের জান্নাত। তাদেরকে আরো শেখানো হয় তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা। এ কারণে শত বিপদেও তারা ভেঙে পড়ে না। নিরাশ হয় না। আল্লাহর উপর অবিচল আস্থা তাদের শক্তি যোগায়। অন্যরা যেটাকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মনে করে, তারা তখনও আল্লাহর সাহায্যের প্রত্যাশা করে।

নবীজি সা. বলেছেন, অন্তরের সচ্ছলতা প্রকৃত সচ্ছলতা। নবীজির সা. এই হাদিসও তারা মনে-প্রাণে ধারণ করে। তাদের পকেটে পয়সা কম থাকতে পারে, কিন্তু অন্তরের দিক থেকে তারা থাকে পরিতৃপ্ত, ধনবান। তারা জানে সব বিচারের পর আসল বিচার হবে। দুনিয়ার সকল অবিচার, অবহেলা এবং অপমানেরও বিচার সেদিন হবে। সেদিন সবাই সুবিচার পাবে। সুতরাং সব হারানোর কিছু নেই। এইসব গুণের কারণে মাদরাসায় আ/ত্ম/হত্যার সংখ্যা অনেক কম।

জেনারেলপড়ুয়ারা আমাদেরই ভাই-বোন, আমাদেরই সন্তান। তাদেরকে আমরা মাদরাসার বিরুদ্ধে দাঁড় করাচ্ছি না। সমস্যার গোড়া চিহ্নিত করার চেষ্টা করছি মাত্র।

আমাদের সন্তানদের ভেতর যদি দীনি চেতনা, পাপবোধ, তাওয়াক্কুল, আখিরাতের প্রতি ঈমান, ছড়িয়ে দিতে পারি, তাদেরকে যদি অতিবস্তুবাদিতা, আত্মকেন্দ্রিকতা ও আল্লাহর প্রতি অবিশ্বাস থেকে রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ, তারা ধৈর্য ধারণ ও সহনশীলতা শিখবে, আ/ত্ম/হ/ননের পথে পা বাড়াবে না।

এভাবেই আমাদের জীবন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম তার প্রাসঙ্গিকতা নিয়ে বারবার ফিরে আসে। আমরা কি তা থেকে শিক্ষা নিতে পারি?

Being late doesn't mean failure. Maybe it means getting ready for a great launch.♥️ In Shaa’Allah.
01/02/2023

Being late doesn't mean failure. Maybe it means getting ready for a great launch.♥️ In Shaa’Allah.

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা ...
17/01/2023

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।
বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্টমার্টিন জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মূখরিত হয় যার পুরো প্রান্তর। অনেক জল্পনা কল্পনার শেষে, এই বছর আবারো শুরু হয়েছে সেন্টমার্টিনের সাথে সকল রুটের জাহাজ চলাচল। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতন আবারো ছুটবেন সেন্টমার্টিনের পথে। কিন্তু কিছু কথা সেন্টমার্টিন নিয়ে অন্তত প্রতি সিজেনের শুরুতে না বললেই হয়তো নয়। সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারো কাছে বিষাদের বিষয় বস্তুতে পরিনত না হয় তাই সেন্টমার্টিন যাবার পূর্বেই জেনে নেয়া দরকার।

মনে আছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া নেটওয়ার্ক এর বাইরে - নাটকের কথা। কিংবা বহু বছর আগে সেন্টমার্টিনে আহ‌্ছানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা। আজ বলবো কিছু কথা সেই বিষয়েই।

যদি সেন্টমার্টিন এর ম্যাপ দেখেন আর যে প্রান্তে সর্বাধিক মৃত্যু ঘটে তা দেখেন তবে দেখবেন, সেন্টমার্টিনের মাথা বা কোনার দিকের এই ঘটনা বেশি ঘটে। বিস্তারিত ১ নাম্বার ছবিতে। সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি যেইটায় একটা কোনার মত অংশ বেরিয়ে আছে।

বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষ মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাটার সময় কোন দেশে আপনাকে নামতেই দিবেনা। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষ, ভাটার সময় পানিতে নেমে ভেসে যায়, এই অজ্ঞানতার কারনে অনেক জীবন বিনষ্ট হচ্ছে। এই জন্যে কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে। জোয়ার ভাটার সময় জেনে যেতে পারেন।

ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আর একটা বিপদজনক ইস্যু আছে। যেটা সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম।

একে বলা হয়, রিপ কারেন্ট। সোজা বাংলায় আমরা সুবিধার জন্যে এর নাম দিতে পারি উলটো স্রোত।

সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উলটো স্রোতের জন্যে হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে।

আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেই সব মৃত্যু হয়, তার বেশীর ভাগ এই রিপ কারেন্টের জন্যেই হওয়ার কথা। এবং সেন্টমার্টিনের মাথার দিকে যে সরু অংশ তাও রিপ কারেন্টের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে।

🚩রিপ কারেন্ট বা উলটো স্রোতঃ
এইটা এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে, উলটো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে, এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারনে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এর ফলে সেই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলতে পারে। এই সরু পথের ঢেউটাকেই বলা হয়, রিপ কারেন্ট বা উলটো স্রোত।

আমি রিপ কারেন্টের কিছু ছবি দিচ্ছি ছবি ২, ৩, ৪

এইটা যে কোন স্থানে হতে পারে। যে কোন সমুদ্রে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারনে নিয়মিত রিপ কারেন্ট বা উলটো স্রোত নিয়মিত হতে পারে।

🚩কিভাবে রিপ কারেন্ট বা উলটো স্রোত চিনবেন ?
রিপ কারেন্ট বা উলটো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখতে মনে হয় খুব শান্ত। এবং উপর থেকে একে গাঢ় নীল দেখা যায়। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উলটো স্রোতের সময়ে দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে বা আশে পাশের ঢেউ এর মধ্যে ঢেউ এর মাথা দেখা যাচ্ছে না। ছবিগুলো খেয়াল করেন, রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙ্গে দেয়।

ফলে সেই স্থানটা বেশী শান্ত দেখায়।

🚩উলটো স্রোতে কিভাবে বাঁচতে হবে ?
যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়লে, উলটো দিকে তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরাল ভাবে উলটো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ, সাগরের স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যাবেনা।

🚩কয় ধরনের রিপ কারেন্ট আছে ?
তিন ধরনের রিপ কারেন্ট আছে। একটা ফিক্সড আর একটা হঠাৎ আর একটা টপোগ্রাফিক যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হেডল্যান্ড এর কারনে রিপ কারেন্ট। ফিক্সডটা হয় কিছু কিছু এলাকায় যেমন যেইখানে ব্রিজ আছে, যেইখানে কোন গভীর গর্ত আছে। হঠাৎ যেইটা হয়, সেইটা যে কোন জায়গায় বাতাসের কারনে হতে পারে।

🎯সেন্ট মার্টিনের এই অংশটা একটা হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায় যেইখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। [ছবি ৫]

কারণ বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুই পাশেই একটা রিপ কারেন্ট তৈরি করতে পারে। এইটা একটা মৃত্যুফাঁদ। এইখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে যেইগুলো দিয়ে ঘন ঘন উলটো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হওয়ার চান্স বেশী। যা শান্ত পানি দেখে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তাই অবশ্য জেটি ঘাটে নেমেই উত্তরের বিচে ছবিতে চিহ্নিত স্থানে ভুল করেও নামতে যাবেন না। যদিও সেন্টমার্টিন এর পানিতে নামার জন্য সব থেকে আকর্ষণীয় বিচ উত্তর বিচ। কিন্তু উত্তর-পূর্বের এই অংশেই আছে ভয়ংকর রিপ কারেন্ট। সেন্ট মার্টিনের এলাকাবাসি জানে এই এলাকায় সাঁতার কাটতে নাই। তাই সামনে কাউকে দেখলে এরা মানা করে। কিন্তু সেইটা সবার জানার সুযোগ হয় না। এই ভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক মারা যায়।

সেন্টমার্টিনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধরনের টপোগ্রাফিক রিপ কারেন্ট কিন্ত নিয়মিত একটা বৈশিষ্ট্য। এই স্থানে যদি একটা মৃত্যুও ঘটে আমরা তাকে দুর্ঘটনায় বলতে পারিনা। এইগুলো হয় আত্নহত্যা নয়তো হত্যার পর্যায় পড়ে। কারন আমাদের সকলের উচিত এসকল স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো। যাতে না জানার জন্য আর কোন মৃত্যু না হয়।

বলে রাখা ভালো রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতে হয় এবং এই জন্যে সতর্কতা নিতে হয়। রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নাই। কিন্তু সতর্কতা গুলো নিতে হবে।

দেশবাসী ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ।

যার চলে যাওয়া সত্যিই অপূরণীয়…বিশেষ করে ঢাকা শহর গড়তে আনিসুল হকের বড্ড দরকার ছিলো…
02/12/2022

যার চলে যাওয়া সত্যিই অপূরণীয়…
বিশেষ করে ঢাকা শহর গড়তে আনিসুল হকের বড্ড দরকার ছিলো…

16/07/2022

ড্রিম ফাস্ট বিডি

লেকার অ্যান্ড হার্ডওয়ার

Project Done
15/07/2022

Project Done

May Allah shower Rahmah upon us and accept our prayers. Eid Ul Adha Mubarak to you!
10/07/2022

May Allah shower Rahmah upon us and accept our prayers. Eid Ul Adha Mubarak to you!

06/07/2022

Address

Saterkul Road 130, North Badda, Gulshan Dhaka
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Fast BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share