07/05/2026
সম্ভাব্য যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল।
➡ ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক মোকাবিলায় ইসরায়েলের লক্ষ্য পূরণ করতে পারবে না।
➡️ কর্মকর্তাদের আশঙ্কা, চুক্তি হলে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ অক্ষত থেকে যেতে পারে এবং তেহরান আবারও বিপুল অর্থনৈতিক সুবিধা পেতে পারে।
আর এই ধরনের সমঝোতা লেবাননে ইসরায়েলি সামরিক হামলার স্বাধীনতা সীমিত করতে পারে।
কিছু কর্মকর্তা এমনও বলেছেন যে এতে ইজরায়েলের সেনাবাহিনীর “হাত-পা বাঁধা ও অকার্যকর” অবস্থায় পড়তে পারে।
➡️ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্ভাব্য সীমাবদ্ধতা যদি মাত্র প্রায় ১৫ বছরের জন্য হয়, তবে সেটিও ইসরায়েলের কাছে বড় উদ্বেগের বিষয়।
এক কর্মকর্তা এটিকে ওবামা আমলের পারমাণবিক চুক্তির সঙ্গে তুলনা করে প্রশ্ন তুলেছেন— এরপর কীভাবে ইরানকে আবার পারমাণবিক অস্ত্রের পথে ফিরে যাওয়া থেকে থামানো হবে?
➡️ এক ইসরায়েলি কর্মকর্তা সম্ভাব্য চুক্তিকে “ইসরায়েলের জন্য ভয়াবহ” বলে বর্ণনা করেছেন।
সূত্র: ইসরাইলি গণমাধ্যম Ynet
[mh]