Civil Engineering Bangladesh

Civil Engineering Bangladesh Total Construction Service - 01877 999038 Construction Company

13/02/2025
একটি বাড়ি নির্মাণে কার কি কাজ?আর্কিটেক্ট বাড়ির ফ্লোর প্লান করবেন। তিনি ফ্লোর প্লান তৈরি করে সিভিল ইঞ্জিনিয়ারকে দিবেন সেখ...
28/04/2024

একটি বাড়ি নির্মাণে কার কি কাজ?

আর্কিটেক্ট বাড়ির ফ্লোর প্লান করবেন। তিনি ফ্লোর প্লান তৈরি করে সিভিল ইঞ্জিনিয়ারকে দিবেন সেখানে স্ট্রাকচারাল বিষয় ঠিক আছে কিনা তা জানার জন্য।

স্ট্রাকচারাল বিষয় ঠিক থাকলে আর্কিটেক্ট বাড়ির বাইরের ডিজাইনগুলি করবেন (আউটলুক কেমন হবে)।

এবার সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন কোড অনুযায়ী বাড়িটির ফাউন্ডেশন, কলাম, বীম, ছাদ ইত্যাদির ডিজাইন করবেন।

সিভিল ইঞ্জিনিয়ারের ডিজাইন হবার পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাড়িটির ইলেকট্রিক্যাল ডিজাইনের কাজগুলি করবেন।

প্লাম্বিং এবং ফায়ার ফাইটিং ডিজাইন আমাদের দেশে সচরাচর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে থাকেন। পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ার এবং কিছু ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও করে থাকেন।

রাজমিস্ত্রি, ইলেকট্রিক্যাল মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রির কাজ হলো সকল প্রকার ডিজাইন অনুযায়ী কাজগুলোর বাস্তবায়ন করা।

একজন সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এর কাজ করবেন না। কারন তিনি আর্কিটেকচার সম্পর্কে যথাযথ জ্ঞান রাখেন না।

আপনি যদি সঠিক নিয়মে বাড়ি করতে চান তাহলে এভাবেই সকলের অংশগ্রহণে একটা বাড়ির সকলপ্রকার ডিজাইন করবেন।

আর যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়িতে সামান্য ডিজাইন চার্জ বাঁচাতে গিয়ে সস্তায় সস্তা ও ভুলে ভরা ডিজাইন করতে চান তাহলে একজন মিস্ত্রি, নিজে, নেট থেকে নামানো ডিজাইন, একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে সব ধরণের ডিজাইন করাতে পারেন।
সরাসরি ইঞ্জিনিয়ার এর জন্য কথা বলতে নিচের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

01877-999038

ছাদ ঢালাইয়ের হিসাব।Engineer Mehedi Hasan 01877-999038১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান ...
08/04/2024

ছাদ ঢালাইয়ের হিসাব।

Engineer Mehedi Hasan
01877-999038

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

বাড়ি নির্মাণের যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

Engineer Mehedi Hasan
01877-999038

একটি পাঁচ তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:Engineer Mehedi Hasan 01877-999038 ১। সীমানা নির্ধারন২। লে...
05/04/2024

একটি পাঁচ তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:

Engineer Mehedi Hasan
01877-999038

১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং
ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ অন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড
ঙ) আউট লাইন চেক
ঙ) ঢালায়
চ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া.....

Engineer Mehedi Hasan
01877 999 038

Assalamuyalaikum.. We are Chilekotha interior design.We provide to Building Consultancy and Construction.Multi-storied,D...
31/03/2024

Assalamuyalaikum..

We are Chilekotha interior design.We provide to Building Consultancy and Construction.Multi-storied,Duplex house,Commercial,industrial building also Interior Decoration in Bangladesh..Lot of Experience in this Sector..This is a Best and Committed Engineering firm in Bangladesh.

OUR SERVICE..
👉Residential,Commercial and Industry Consultancy.
👉Building construction.
👉Interior Decoration
👉Office Interior.
👉Furniture supply.
👉Shopping Mall Interior.
👉 landscape architectural design.
👉Steel and RCC structural design.
If any required pls Contact with us feel Free.

Thanks & Regards

Md.Hasan Shahariar

Director
Chilekotha interior design.

Head Office: Ka-200 Ga 50/5; 2nd floor
Khilkhet,Nikunja.Dhaka.1229.

Phone No : 01877-999038

31/03/2024

Architectural Drawning & Building Design .

(RAJUK,Pouroshova,CDA,RDA,KDA,CoxDA Working Sheet).

Structural Design.
Electrical Design.
Plumbing Design.
Soil Test And Digital Survey.
Steel Building (fabrication & er****on).
Intorior & Interior Materials Suppliers.
3d Design & 2D Animation work.

Full Project Supervision.

Call : 01877-999038

জেনে নিন I ডি‌প্লোমা ইঞ্জিনিয়ারদের IDEB (আইডিইবি), এর মেম্বারশীপের জন্য যে সকল প্রয়োজনীয় ডকু‌মেন্ট প্রয়োজন ।ইন্সটিটিউশ...
19/02/2023

জেনে নিন I ডি‌প্লোমা ইঞ্জিনিয়ারদের IDEB (আইডিইবি), এর মেম্বারশীপের জন্য যে সকল প্রয়োজনীয় ডকু‌মেন্ট প্রয়োজন ।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মেম্বারশীপ পাওয়ার জন্য যা যা করতে হবে,

সাধারণ মেম্বারঃ
প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। মেম্বারশীপ এর জন‌্য অফ লাইন ও অনলাইন দুই ভা‌বেই আবেদন করা যায় ।

মেম্বার হ‌তে প্রয়োজনীয় ডকুমেন্ট-
১. এসএসসি/সমমান পাশের সার্টিফিকেটের ফটোকপি।

২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেটের ফটোকপি।

৩. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

৪. ভর্তি ফি ৩৫০ টাকা মাত্র। বিকাশ বা র‌কেট এর মাধ‌্যমে পে‌মেন্ট

**** অনলাইনের ক্ষে‌ত্রে সকল সনদ পত্রের স্ক‌্যান ক‌পি ও ছবি স্ক‌্যান ক‌পি হতে হবে। www.ideb.org.bd তে প্রবেশ ক‌রে মেম্বার এ যে‌তে হ‌বে ও রে‌জিঃ কর‌তে হ‌বে প্রয়োজনীয় স্ক‌্যান করা ডকু‌মেন্ট আপ‌লোড দি‌তে হ‌বে । টাকা পে‌মেন্ট কর‌তে হ‌বে বিকা‌শে বা র‌কে‌টে।

পুরনো বিল্ডিং এর স্টেনথ কিভাবে পাবেন? (Rebound hammer test )==============================রিবাউন্ড হ্যামার টেস্ট কি?অনেক...
20/01/2023

পুরনো বিল্ডিং এর স্টেনথ কিভাবে পাবেন? (Rebound hammer test )
==============================
রিবাউন্ড হ্যামার টেস্ট কি?

অনেক বছর আগের পুরনো কোন বিল্ডিং ,সেই বিল্ডিং এর হয়ত কোন কন্সট্রাকশন ডাটা আপনার কাছে নেই, বা বিল্ডিং টি কোন মিস্ত্রি দিয়ে করানো যার কন্সট্রাকশন কোন ডিটেইলস নেই। সেই বিল্ডিং কি সেফ কিনা তা কিভাবে জানবেন কিংবা কিভাবে সেই বিল্ডিং এর কনক্রিট এর স্ট্রেন্থ পাবেন?

পুরনো কোন স্ট্রাকচার বা যেকোন বিল্ড-আপ স্ট্রাকচার এর ক্যাপাসিটি বের করার জন্যে রিবাউন্ড হেমার টেস্ট করা হয়। রিবাউন্ড হেমার টেস্ট হচ্ছে এমন একধরনের টেস্ট যার মাধ্যমে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেনথ বের করা হয়। সাধারনত যেসব বিল্ডিং করা হয়ে গেছে সেইসব বিল্ডিং এর কলাম / বিম এ ব্যাবহত কনক্রিট এর স্ট্রেন্থ বের করার জন্যে রিবাউন্ড হ্যামার টেস্ট করা হয় ।

রিবাউন্ড হ্যামার টেস্ট টা এমন ভাবে করা হয় যাতে স্ট্রাকচার এর কোন ক্ষতি না হয়,তাই এটা নন-ডেসট্রাক্টিভ টেস্ট নাম ও পরিচিত।
ডিজাইন ইন্টিগ্রিটি

কিভাবে করা হয়?
===========

~হেমার টি কে যে কলাম বা বিমার স্ট্রেনথ বের করা হবে তার গায়ে ধরা হয়,এবং হেমার টি তে একটি ট্রিগার থাকে, সেই ট্রিগার টি কে প্রেস করা হয়,তখন হেমার টির ভিতর থাকা ইন্টারনাল স্প্রিং টি হার্ড কনক্রিট এর এর সারফেস এ ইম্পেক্ট করে।

~‌যদি হেমার টির স্প্রিং টি আঘাত না করে তাহলে আবার প্রেস করতে হবে।

~হেমারটি ডিজিটাল ভাবেই ব্যালু দিবে,আলাদা ভাবে ক্যালকুলেশন করার দরকার হয়না

~মোট ১৫ বার করে রিডিং নিতে হবে, এবং এভারেজ করে ফাইনাল ভেলু নিতে হবে

সুবিধাঃ
======
~সিম্পল ভাবে ব্যাবহার করা যায়
~আলাদা কোন অভিজ্ঞতার দরকার হয়না
~নির্ভুল রেজাল্ট
~সহজলভ্যতা
অসুবিধাঃ
======
~হাই প্রাইস
~মেন্টেইনেন্স করতে হয়

𝗝𝗼𝗯 𝗽𝗼𝘀𝘁: 𝗘𝘅𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲: Marketing Executive Officer  (Social Media Digital Marketing) 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: Minimum SSC, HSC or Gradua...
28/12/2022

𝗝𝗼𝗯 𝗽𝗼𝘀𝘁: 𝗘𝘅𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲: Marketing Executive Officer (Social Media Digital Marketing)

𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻:
Minimum SSC, HSC or Graduation

Job Location: Work From Home (Remote Work)

𝗥𝗲𝗺𝘂𝗻𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻
Negotiable
Depending on intelligence and smartness and presentation making skill.

• Must have very good skills in Marketing.
• Good understanding of market research techniques and data analysis.
• Knowledge of strategic planning principles and marketing best practices
• Proficient in MS Office.
• Familiarity with social media and web analytics (Web Trends)
• Excellent communication skills.
• Strong organizational and time-management abilities.
• Creativity and commercial awareness.
• Ability to meet deadlines.

Date Line : 01-10-23

SMS our inbox to know details

Address

Dhaka

Telephone

+8801877999038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineering Bangladesh:

Share