26/04/2026
সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) সাভার ও আশুলিয়ায় কর্মরত এবং বসবাসরত প্রকৌশলীদের জন্য একটি মেলবন্ধন ও পরিবারতুল্য সংগঠন হিসেবে কাজ করছে। এই সংগঠনটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২০২২ সালের ২৫ এপ্রিল প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা হলেন প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রশিক্ষণ কার্যক্রম এবং নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
সুজ সাভার ও আশুলিয়ার প্রকৌশলীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার পাশাপাশি, সারা দেশের প্রকৌশলীদের মধ্যে সংযোগ স্থাপন এবং কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে।