27/04/2026
ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
২৩ এপ্রিল ২০২৬, উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও পার্কভিউ হসপিটাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ডায়মন্ড সিমেন্টের গ্রাহক ও কর্মীরা পার্কভিউ হসপিটালের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা সহজে গ্রহণ করতে পারবেন।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন:
আবদুর রহিম (জিএম, সেলস), মোঃ কামরুজ্জামান (ডিজিএম, সেলস), মোহাম্মদ হারুনুর রশীদ (এজিএম, অ্যাডমিন), এম.এ মোতালেব (এজিএম, সেলস), মোঃ আমান উল্লাহ চৌধুরী (এজিএম, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন), ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক (ডেপুটি ম্যানেজার, টেকনিক্যাল সার্ভিসেস) এবং মোহাম্মদ ওসমান চৌধুরী (সহকারী ম্যানেজার, সেলস)।
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন:
ডা. এটিএম রেজাউল করিম (ব্যবস্থাপনা পরিচালক), মোহাম্মদ হুমায়ুন কবীর (ডেপুটি জেনারেল ম্যানেজার, এইচআর), মো. জাহেদুল ইসলাম (ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড), তালুকদার মশিওর রহমান (এক্সিকিউটিভ), হেলাল পারভেজ (কর্পোরেট অফিসার) এবং সালমান বিন ফারুকী (মার্কেটিং অফিসার)।
এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান মিলে একটি সহজলভ্য, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।