01/11/2025
/lps_p1
আপনি জানেন কি?
বাংলাদেশে লাইটনিং প্রোটেকশন সিস্টেম (LPS) বা বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থার ডিজাইনের জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) স্থানীয় মানদণ্ড হিসেবে কাজ করে। পাশাপাশি, আন্তর্জাতিক মানদণ্ড যেমন NFPA 780 (National Fire Protection Association) এবং IEC 62305 অনুসরণ করা হয়।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী মানদণ্ড:
আবশ্যকতা: BNBC অনুযায়ী, ২২ মিটারের (প্রায় ৭২ ফুট) বেশি উচ্চতার ভবনগুলির জন্য বজ্র নিরোধক ব্যবস্থা বা 'লাইটনিং অ্যারেস্টর' স্থাপন করার সুপারিশ করা হয়েছে এবং ৩৩ মিটারের (প্রায় ১০৮ ফুট) বেশি উচ্চতার ভবনগুলির জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।
উদ্দেশ্য: এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো বজ্রপাতের ফলে সৃষ্ট উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ নিরাপদে মাটিতে পরিচালিত করা, যাতে ভবন, এর ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম এবং বসবাসকারী মানুষ সুরক্ষিত থাকে।
LPS সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।