Md Kamrul Hasan Bhuiyan

Md Kamrul Hasan Bhuiyan Engr. Md. Kamrul Hasan Bhuiyan
(Self Motivated)

শুধু ফেনী নয়, এই মাটি কাটা সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ত্ব কায়েম করছে স্থানীয় রাজনীতিবিদ, এমপিদের ছত্রছায়ায় দেশের বিভিন্ন জ...
09/04/2026

শুধু ফেনী নয়, এই মাটি কাটা সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ত্ব কায়েম করছে স্থানীয় রাজনীতিবিদ, এমপিদের ছত্রছায়ায় দেশের বিভিন্ন জেলায়। এই মাফিয়া চক্রের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এলাকায় কৃষি জমির পরিমান আশংকাজনক হরে কমতে থাকবে।

"ফেনীতে কৃষিজমির সুরক্ষা আইন ভঙ্গ করে ছয় উপজেলা থেকে রাতের অন্ধকারে মাটি কেটে পাচার করা হচ্ছে শতাধিক ইটভাটায়। এতে কৃষিজমি উর্বরতা হারাচ্ছে। কেবল কৃষিজমি নয়, খাসজমি, খাল ও নদীর তীর থেকেও মাটি কাটা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর শুরু হয়ে ভোর পর্যন্ত চলে মাটি কাটার কাজ। রাতের অন্ধকারে শত শত ট্রাক–পিকআপ দিয়ে এসব মাটি পরিবহন করা হয়।

মাটির ব্যবসায় ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীর নাম উঠে এসেছে। ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে দ্বন্দ্বে জড়াচ্ছেন তাঁরা। ঘটছে খুন ও অপহরণের মতো ঘটনা। অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এরপরও মাটি কাটা ও পাচার বন্ধ হয়নি।"

ফেনীতে মাটির ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, ঘটছে খুনের ঘটনা

09/04/2026

বাংলাদেশের এখনই সময় যত বেশি সম্ভব জ্বালানি মজুদ করা , যত বেশি সম্ভব ড্রোন মিসাইল উৎপাদন করা, আয়রন ডম এর মত শত্রু মিসাইল প্রতিরোধ ব্যবস্থা করে তোলা, নিজেদের জন্য অথবা বিক্রি করার জন্য।

সাথে সাথে বিকল্প জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকল ডাটা সেন্টার এবং জেলা পর্যায়ে সকল প্রশাসনের অফিস অতি দ্রুত সোলার এনার্জি দিয়ে সমাধান করা।

সড়ক বাতি সোলার এবং উইন্ড টারবাইনের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা। সব মোটরসাইকেল কে ইলেকট্রিক্যাল মোটরসাইকেলে কনভার্ট করে প্রয়োজনীয় সোলার প্যানেল চার্জিং সেন্টার তৈরি করা।

শহরের পাবলিক ক্যারিয়ার ইভিতে রূপান্তর করা।
আমাদের নদী এবং সাগর পাড়ে পর্যাপ্ত বায়ু কল বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। আরো পানি বিদ্যুৎ করা।
কৃষিতে সেচের জন্য সরকারিভাবে সোলার চালিত বা বায়ু কল চালিত পাম্প স্থাপন করে চাষাবাদ নিশ্চিত করা।
আরো বেশী বীজ সংরক্ষণাগার তৈরি করা।

সরকারি পর্যায়ে বা ব্যক্তি মালিকানাধীন আবাসনে সোলার প্যানেল এবং উইন্ড টারবাইন স্থাপন এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা ট্যাক্স ফ্রি করা। প্রয়োজনে ভর্তুকি প্রদান করা অথবা ঋণ প্রদান করা বিনা সুদে। বেসরকারি পর্যায়ে পরিচালিত ডাটা সেন্টার সেন্টার অবিলম্বে ৬০ ভাগ বিদ্যুৎ হাইব্রিড বা সোলার বা বায়ু কল থেকে ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া।

জোর যার মুল্লুক তার বিশ্ব ব্যবস্থা টিকে থাকতে হলে নিজস্ব শক্তির বিকল্প নেই।

অনেককেই দেখছি বলছে AI দিয়ে এই কাজ করে ফেলছে, ওই সফ্টওয়ার বানাই ফেলছে ইত্যাদি।.. এসব দেখে যারা ভাববেন AI এখন সেই লেভেল এ ...
07/04/2026

অনেককেই দেখছি বলছে AI দিয়ে এই কাজ করে ফেলছে, ওই সফ্টওয়ার বানাই ফেলছে ইত্যাদি।.. এসব দেখে যারা ভাববেন AI এখন সেই লেভেল এ চলে গেছে তারা ভুল ধারণা নিয়ে আছেন।

আমি শুধু একটা ৫ সেটআপ এর লিস্ট প্রিন্ট এর জন্য দিয়েছিলাম যার এক অংশ হরিজন্টাল অন্য অংশ ভার্টিকাল একই পৃষ্ঠায় প্রিন্ট হবে এমন কাজ AI কে করতে দিই, সে সেটাই পারে না....

যারা AI এর জয়জয়কার সফ্টওয়ার ডেভেলপমেন্ট এর মধ্যে দেখছেন তাদের বেশিরভাগ কখনো সফ্টওয়ার নিজ হাতে এন্টারপ্রাইজ লেভেল এ তৈরী করে নাই, অধিকাংশ হচ্ছে যারা কোর্স বিক্রি করে, কিছু অংশে নন এডভান্স জিনিস যেমন সাধারণ ওয়েবসাইট, ইকমার্স ব্যবহারকারী, কিছু ক্ষেত্রে আশ্চর্য্যজনক ভাবে সফ্টওয়ার কোম্পানির মালিকরা যারা নিজে নান আইটি প্রফেশনের লোক.... আশা করি এই কথা কেউ পার্সোনালি নেবেন না।..

তবে এটা সত্য কিছু কাজ এ দুর্দান্ত পারফরম্যান্স করছে যেমন বিগ ডাটা এনালাইসিস, ফেস বা অবজেক্ট ডিটেকশন, কনভার্সেশন, কাস্টমার সাপোর্ট ইত্যাদি।

আর AI ব্যবহার করে সফ্টওয়ার ডেভেলপমেন্ট এর কাজ অনেক দ্রুত হচ্ছে কম লোকবল নিয়েই।তবে AI যেভাবে অগ্রসর হচ্ছে এক সময় আপনাদের কাঙ্খিত সফটওয়ার AI দিয়ে বানানো যাবে তবে সেদিন আর বানানোর প্রয়োজন হবে কারণ অটোমেশন এমন লেভেল যেতে পারে AI এজেন্টই সব নিয়ন্ত্রণ করে কমান্ড দেওয়ার কাজ সেই করে নিবে বলে এখন বুঝা যাচ্ছে।
[যে ছবিটি দেওয়া হয়েছে এত এ আই করেছে ]

06/04/2026

যে চাকুরী করে সে বলে আর একজন এর গোলামী করবো না, স্বাধীন ব্যবসা করবো- এই বক্তব্যের সাথে আমার ঘোরতর আপত্তি আছে কারণ কারো আনুগত্য করা আর গোলামী এক না , কারো তুষ্টি করা গোলামী যদি এক হয় ব্যবসায়ীরা তো কাস্টমার বা ক্রেতার গোলামী করে....দিন শেষে মানুষ আল্লাহ র গোলাম।...

আপনি ব্যবসা করবেন না চাকুরী করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার যোগ্যতা বা স্কিল/দক্ষতা কোনটাতে বেশি তার উপর.... ব্যবসা সুন্নাহ চাকুরী ও সুন্নাহ।...হ্যা ব্যবসায় রিজিক বেশি, এটা স্বাভাবিক। অনেক ব্যবসায়ী আছে যারা একজন কর্পোরেট চাকুরীজীবির অর্ধেক ও ইনকাম করে না...
কিছু ইসলামী বক্তা ইদানিং ব্যবসাকে সুন্নাহ দেখাতে গিয়ে চাকুরীকে অনেক ছোট করে ফেলে যেটা সম্পূর্ণভাবে সুন্নাহ/ শরিয়াহ বিরোধী।
চাকুরী করার লোক না থাকলে আপনি ব্যবসা করবেন কাদের সহযোগিতায়?

যাই হোক ইদানিং সব বিষয়ে কাজের লোক থেকে বক্তা আর শিক্ষক বেশি হয়ে গেছে।..

I have a serious objection to the statement of someone who says he will not be a slave to anyone else, he will do independent business because obeying someone is not the same as slavery, if pleasing someone is slavery, then businessmen are slaves to customers or buyers.... At the end of the day, people are slaves to Allah....

Whether you do business or work, it completely depends on which of your qualifications or skills/competence is more.... Business is Sunnah, work is Sunnah....Yes, there is more income in business, it is natural. There are many businessmen who do not even earn half of a corporate employee's income...

Some Islamic speakers these days are making business seem like a Sunnah and downplaying the importance of work, which is completely against Sunnah/Sharia.
If you don't have anyone to work with, with whose help will you do business?

Anyway, lately, there have been more speakers and teachers than workers in all subjects...

06/04/2026

ফুটপাথ এ দোকান দুনিয়ার অনেক দেশেই আছে, কিন্তু আমাদের আছে যেটা সেটা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। হকার এই ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্ত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

পরিকল্পিত কর্মপরিকল্পনা ছাড়া এ ধরণের অভিযান অধিকাংশ ক্ষেত্রেই লোকদেখানো বলে অতীতে দেখা গেছে।

প্রথমে যেটা করা উচিত প্রতিটি এলাকায় কত জন হকার ঠিক কোন জায়গায় কয়দিন বসতে পারবে তার একটা তালিকা, রোটেশন পদ্ধতি করা.
তারপর নিবন্ধিতদের সেখানে নির্ধারিত সময়ে বসতে দেওয়া, সে জন্য ন্যূনতম অবকাঠামো দিয়ে সিটি কর্পোরেশন এর ট্যাক্স এর আওতায় নিয়ে আসা।

রাজনৈতিক দলের এবং পুলিশের নাম তোলা চাঁদাবাজি শতভাগ বন্ধ করা।.

এ কাজগুলো করতে না পারলে এসব অভিযানের কোনো ভবিষ্যৎ নাই, শুধুই লোকদেখানো বলে মানুষের কাছে মনে হবে।.
https://www.facebook.com/share/v/1BMiPzNWp3/

বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাপ্লাই চেইনসমূহ অনতিবিলম্বে নিরাপত্তা দিতে ...
06/03/2026

বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাপ্লাই চেইনসমূহ অনতিবিলম্বে নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে নিয়োগ করা হোক।

বিশেষ করে ফিলিং স্টেশন সমূহ , বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য ভান্ডার বন্দর, আড়ত ইত্যাদি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিলে জাতীয় খাদ্য নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতে পারে।

ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ঢাকা মেডিকেল কলেজ এর একজন শিক্ষার্থীর হাহাকার এবং অসহায়ত্ব এটা কি সাধারণ জনগণের অসহায়ত্ব নয়? আই সি ইউ সুবিধা থেকে বঞ্...
24/02/2026

ঢাকা মেডিকেল কলেজ এর একজন শিক্ষার্থীর হাহাকার এবং অসহায়ত্ব এটা কি সাধারণ জনগণের অসহায়ত্ব নয়?

আই সি ইউ সুবিধা থেকে বঞ্চিত হয়ে একজন রোগী যেভাবে কষ্টের পর কষ্ট ভোগ করে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে সেই রকম দুর্ভাগ্য আপনার আমার বা কারো হোক সেটা কি চান?

সমাধান কি?

"হাসপাতালে ভর্তি রোগীর ১০ শতাংশের জন্য আইসিইউর ব্যবস্থা রাখতে হয়। এ মানদণ্ডের অর্ধেকও পূরণ করা সম্ভব হচ্ছে না।"

স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে কি পরিকল্পনা নিয়েছে বা কি পদক্ষেপ নেবে সেটা জাতি জানতে চায়।

ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলফাজ হোসেন চেষ্টা করেও গুরুতর অসুস্থ মো. জাহাঙ্গীর আলমের জন্য হাস....

18/02/2026

চাঁদ দেখা শুধু চাঁদ দেখা কমিটির দায়িত্ব নয়।
নিচে চাঁদ দেখুন নিজের সন্তানদেরকে চাঁদ দেখতে বলুন। চাঁদ দেখার সাথে ইসলামের প্রায় সব ইবাদতের সম্পর্ক আছে, এটা ঐচ্ছিক বিষয় নয় ।দায়িত্ব পালন না করলে অনেকেই গুনাগার হবে যদি কেউ পালন না করে।

10/02/2026

একজন ব্যবসায়ী, একজন প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), একজন প্রযুক্তিবিদ, একজন সচেতন নাগরিক হিসেবে কোনোভাবে বুঝেই আসেনা একটা জাতীয় নির্বাচন এ প্রকাশ্যে ভোট চাইতে পারবে, প্রচারণা করতে পারবে আর ভোটের দিন কি এক গোপন নিরাপত্তার দোহাই দিয়ে (এ ব্যাপারে আমি অজ্ঞ ) আমার হাতে পাশে ২৪ ঘন্টা থাকা মোবাইল ফোনটি ফুট গজের আইন দিয়ে নিষিদ্ধ করার কি এমন যৌক্তিক কারণ আছে?
এই মোবাইল হাতে থাকলে বেশিতে বেশি ভোট চুরির বা নিজের ভোট দেওয়ার কাজ ফটোসেশন করবে সেলফি প্রেমিকরা, এর বেশি কি নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারবে???

এজন্যই এদেশে জ্ঞানীরা জন্মানোর পর থাকে না, চলে যায়...

চট্টগ্রামের জেনারেল হাসপাতালে জলাতংক রোগের প্রতিষেধক টিকা শেষ হয়ে গেছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। এরকম একটা ঘটনা ঘটার পর স...
31/01/2026

চট্টগ্রামের জেনারেল হাসপাতালে জলাতংক রোগের প্রতিষেধক টিকা শেষ হয়ে গেছে বলে সংবাদ মাধ্যমে এসেছে।

এরকম একটা ঘটনা ঘটার পর সরকার এর সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এই সমস্যা সমাধান করে ঘুমায় কি করে???

জলাতংক টিকা কিনে প্রদান করার মত সক্ষমতা অনেক গরিব রোগীর নেই, দ্রুত সময়ের মধ্যে আক্রান্ত রোগীর প্রয়োজন হয় জলাতঙ্কের টিকা। জলাতঙ্কের ঝুঁকি থেকে রক্ষা পেতে কামড়ানোর প্রথম দিন থেকে পর্যায়ক্রমে চারটি টিকা নিতে হয় রোগীকে। তবে সময়মতো টিকা না নিলে এ ভাইরাস দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে যেতে পারে। সৃষ্টি হতে পারে মারাত্মক স্নায়ু প্রদাহ। এতে শরীরে নানা জটিলতার আশঙ্কা থাকে। হুমকিতে পড়তে পারে রোগীর জীবনও। এই অবস্থায় মানুষের জীবনহানির দায় কে নিবে?

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকার সরবরাহ না থাকায় বাড়তি দামে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। সরকারি .....

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Md Kamrul Hasan Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share