Power Engineering Solution-PES

Power Engineering Solution-PES Power Engineering Solution দক্ষ পেশাদার তৈরি আমাদের একমাত্র লক্ষ্যে।

দক্ষভাবে হাতে কলমে কাজ শিখিয়ে দেশের সম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্যে।

ইন্ডাস্ট্রিতে কর্মরত একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারই জানান নতুন নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কাজ করতে কি কি সমস্যা হয় এবং এগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে। ইন্ডাস্ট্রিতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজ পারাটা অনেক গুরুত্বপূর্ণ।এছাড়া যারা ইঞ্জিনিয়ার না অর্থাৎ জেনারেল লাইনে লেখাপড়া করেছেন তাদের বিদেশে গিয়ে টেকনিক্যা

ল কাজ ও ব্যবসা করতে এই বাস্তবমুখী ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ।
@ অটোমেশনে এক্সপার্ট হতে গেলে আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন সার্কিটের কন্ট্রোলিং বুঝতে হবে।আমরা এখানে ৫০ প্লাস অধিক কন্ট্রোল সার্কিট নিজ হাতে করার সুযোগ দিই। এই সার্কিট গুলো সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত যতবার ইচ্ছা আপনি এই সার্কিট এর কানেকশন করে প্র্যাকটিস করতে পারবেন।
@এখানে বাস্তবমুখী কাজ শিখানো হয়। এখানে শেখানো সব সার্কিট ইন্ডাস্ট্রিতে আপনাকে অন্য ফ্রেশারদের চেয়ে ৩/৪ বছর এগিয়ে রাখবে।
@আমাদের কোর্স টপিকগুলো এমনভাবে সাজানো হয়েছে যেগুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলে আপনি ইন্ডাস্ট্রিতে জবের অভিজ্ঞতা পেয়ে যাবেন।
@আমাদের ওয়ার্কশপ ভিজিট করার জন্য সপ্তাহে ছয়দিন খোলা থাকে শুক্রবার ব্যতীত।
�আমাদের ওয়ার্কশপে যেসব বিষয়ের উপর প্র�্যাকটিক্যাল কাজ করে ইলেক্ট্রিক্যাল কাজে দক্ষ হতে পারবেন।
পিএসই ক্লাস শিডিউলঃ
�হাউজ ওয়্যারিংয়ে ব্যবহৃত টুলস সমুহের পরিচিতি ও ব্যবহার
�হাউজ ওয়্যারিংয়ে ব্যবহৃত ইন্সট্রুমেন্ট এবং ক্যাবলের পরিচিতি ও ব্যবহার
�হাউজ ও ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন সার্কিট ব্রেকারের পরিচিতি (স্পেসিফিকেশন, কার্যপ্রণালী,কানেকশন)
�হাউজ ওয়্যারিংয়ের ড্রয়িং ডিজাইন
�ড্রয়িং অনুযায়ী প্র্যাকটিক্যাল হাউজ ওয়্যারিং করা
*লাইট কানেকশন *সুইচ কানেকশন *সকেট কানেকশন *ফ্যান ক্যাপাসিটর কানেকশন *ফ্যান রেগুলেটর কানেকশন *কলিং বেল কানেকশন *টিউবলাইট কানেকশন *সিড়ি রুম লাইট কানেকশন *সিরিজ বোর্ড কানেকশন *SMPS সুইচ মোড পাওয়ার সাপ্লাই *টুওয়ে সুইচ কানেকশন *থ্রি পিন সকেট কানেকশন *ইন্টারমিডিয়েট সুইচ *থ্রি পিন কম্বাইন সকেট কানেকশন *রিং কম্বাইন সকেট কানেকশন *IPS কানেকশন *সিঙ্গেল ফেজ চেঞ্জ ওভার কানেকশন *হোটেল কলিং বেল কানেকশন *ইলেকট্রিক্যাল পয়েন্ট হিসাব *ইলেকট্রিক্যাল গ্রুপ কাটিং *ইলেকট্রিক্যাল সকল তার জয়েন্ট *ফ্যান ও সিঙ্গেল ফেজ মোটর কানেকশন * সোলার সিস্টেম কানেকশন *আর্থিং সিস্টেম
�ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং শেষে ফাইনাল টেস্টঃ
*আর্থিং টেস্ট, * ইন্সুলেশন টেস্ট, *পোলারিটি টেস্ট ও * কন্টিনিউটি টেস্ট।
�এলটি, এইচটি প্যানেল ডিজাইন ( ভিসিবি, এসিবি কানেকশন)
�অটোমেটিক স্ট্রিট লাইট কন্ট্রোল( দিনের বেলায় লাইট বন্ধ থাকবে, রাতে অটোমেটিক লাইট জলবে।)
� অটোমেটিক ট্রাফিক সিগনাল কন্ট্রোল।
�অটোমেটিক ডোর ওপেন/ক্লোজ সার্কিট তৈরী।
� থিপ ডিটেক্টর সার্কিট তৈরী।
� ওয়াশ রুমে অটোমেটিক লাইট কন্ট্রোল ( মানুষ ওয়াশরুমে প্রবেশ করবে লাইট জ্বলবে, আবার মানুষ বের হয়ে যাবে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে)
�অটোমেটিক সিড়ি লাইট কন্ট্রোল (সিড়ি দিয়ে মানুষ উঠা বা নামার সময় লাইট জ্বলবে আর অন্য সময় বন্ধ থাকবে।)
� মোবাইল দিয়ে বাসা বাড়ির বা নিজ রুমের লাইট ফ্যান কন্ট্রোল
�বহুতল ভবনের ফায়ার এলার্ম সার্কিট তৈরী ও ইনস্টলেশন
� ম্যাগনেটিক কন্টাক্টর,রিলে,টাইমার,থার্মাল ওভারলোড পরিচিতি (স্পেসিফিকেশন, কার্যপ্রণালী ও কানেকশন)
�সিংগেল এবং থ্রি পেজ মোটর কানেকশন পদ্ধতি
� ফিক্সড টাইম মোটর রিভার্স/ ফরওয়ার্ড কন্ট্রোলিং সার্কিট তৈরী
�স্টার /ডেল্টা মোটর কানেকশন পদ্ধতি (পাওয়ার এবং কন্ট্রোলিং)
�ফ্লোট সুইচ ও লেভেল সেন্সরের মাধ্যমে অটো ওয়াটার লেভেল কন্ট্রোল সার্কিট তৈরী
�রিলের সাহায্য একাধিক স্থান থেকে মোটর কন্ট্রোল সার্কিট তৈরী
�মোটর টেস্টিং ও ট্রাবলশুট পদ্ধতি
�ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সেন্সর সমুহের পরিচিতি (proximity sensor,level sensor,Thermocouple, RTD,photo sensor etc)
� ইন্ডাস্ট্রিয়াল সলিনয়েড ভালভ অপারেটিং সিস্টেম
�ডাইরেক্ট অনলাইন স্টার্টার কানেকশন
�অটোমেটিক পাওয়ার ট্রান্সফার সুইচ তৈরি (থ্রি পেজ জেনারেটর এবং পিডিবি)
�ম্যানুয়াল চেঞ্জওভার সুইচ কানেকশন পদ্ধতি
�পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট প্লান্টের ডিজাইন ও ওয়্যারিং প্রস্তুতি
�পি এফ আই কন্ট্রোল & কানেকশন (পাওয়ার ফেক্টর কিভাবে ইম্প্রুভ করা যায় তা প্র�্যাকটিক্যালি দেখানো)
�ট্রান্সফরমার সম্পর্কে পুর্ন ধারণা (ট্রান্সফরমার রেটিং, ডিজাইন, কানেকশন & ওয়ারিং ডায়াগ্রাম)
� ক্যালকুলেশন করে ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিক্যাল ড্রয়িং ডিজাইন করন
�বাস বার ট্রানকিং সিস্টেম
�সিংগেল লাইন ডায়াগ্রাম
�ভিএফডি অপারেশন, কানেকশন ও প্যারামিটার সেটিংস
�ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন মিটার সমুহের পরিচিতি
�CT ও PT এর ব্যবহার, কানেকশন ও ট্রাবলশুটিং পদ্ধতি
�কারেকটিভ,প্রিডিক্টিব ও প্রিবেন্টিভ মেইনটেইনেন্স নিয়ে ধারণা প্রদান
�ওভারহেড ক্রেন কন্ট্রোলিং সার্কিট তৈরী
�সোলার প্যানেল ডিজাইন ও ইনস্টলেশন সিস্টেম
�ইন্ডাস্ট্রিয়াল মেশিন কন্ট্রোল ডায়াগ্রাম সম্পর্কে ধারনা
�গ্যাস & ডিজেল জেনারেটর অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারনা
�বিভিন্ন ধরনের ইনসুলেটর সম্পর্কে ধারনা যেমনঃ পিন টাইপ, সাসপেনশন টাইপ, শেকল টাইপ, ডিস্ক টাইপ & গাই ইনসুলেটর।(কোন ইনসুলেটর কোথায় এবং কেন ব্যবহার করা হয় এবং ইনসুলেটরে ব্যবহৃত ম্যাটেরিয়াল ইত্যাদি।)
� সরকারি ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স (ক,খ,গ)এর প্রস্তুতি
বিশেষ দ্রষ্টব্যঃ ট্রেনাররা প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে কর্মরত ইঞ্জিনিয়ার তাই অফিস সময়ে ট্রেনিং প্রদান সম্ভব নয়। আমাদের ওয়ার্কসপ খোলা থাকবে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ক্লাসের সময়সূচী।
*** বিকাল ৬ টা হতে রাত ১০ পর্যন্ত যেকোনো সময় এসে নিজের সুবিধামতো সময় পর্যন্ত ক্লাস করা যাবে।
***কোর্সের মেয়াদ কাল তিন মাস, তবে আপনি বেশি সময় দিলে আগে শেষ করতে পারবেন অথবা ব্যক্তিগত কারণে সময় কম দিতে পারলে তিন মাসেরও বেশি সময় নিয়ে কোর্সটি শেষ করতে পারবেন।
***প্রত্যেককে আলাদা ভাবে কোর্স মেটেরিয়াল দিয়ে আলাদা ভাবে বুঝিয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো করতে দেয়া হয়, তাই কোন ব্যাচের সাথে আপনাকে যুক্ত হতে হবে না কিংবা একদিন ক্লাস না করলে পিছিয়ে পড়তে হবে না। আমাদের আছে নির্দিষ্ট কোর্স টপিকস যেটা প্রত্যেক স্টুডেন্টদের ধাপে ধাপে সম্পন্ন করে অগ্রসর হতে হয় সুতরাং কোর্স চলাকালীন যখন ক্লাস করতে আসবেন তখন আগের সম্পন্ন হওয়া ক্লাস দেখে পরের ক্লাস গুলো দেয়া হবে।
***আমরা একজন অধ্যায়নরত ছাত্র বা সদ্য পাস করা ইঞ্জিনিয়ারকে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোর বেসিক থেকে এডভান্স লেভেলে দক্ষ করে চাকরি উপযোগী করে তুলি।
***সরকারি ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পেতে পূর্ণ সহায়তা প্রদান করা হয়।
***কোর্স শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রদান করা হয়।
***চাকরি ভাইভা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করা হয়।

31/08/2025

🔹 সাবস্টেশন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর:

প্রশ্ন ১: সাবস্টেশন কী?
উত্তর:
সাবস্টেশন হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ভোক্তার মধ্যে একটি মধ্যবর্তী স্থান, যেখানে ভোল্টেজ বাড়ানো, কমানো, বিতরণ বা নিয়ন্ত্রণ করা হয়।

প্রশ্ন ২: সাবস্টেশনের মূল কাজ কী?
উত্তর:
ভোল্টেজ রূপান্তর (Step-up / Step-down)
বিদ্যুৎ বিতরন
Fault isolation (ত্রুটি বিচ্ছিন্ন করা)
Power factor ও frequency নিয়ন্ত্রণ সিস্টেমের নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা

প্রশ্ন ৩: সাবস্টেশনের প্রকারভেদ কী কী?
উত্তর:
1. ভোল্টেজ অনুযায়ী → Step-up, Step-down, Distribution Substation
2. স্ট্রাকচার অনুযায়ী → Indoor, Outdoor, Underground
3. ফাংশন অনুযায়ী → Switching, Transmission, Distribution, Converter Substation

প্রশ্ন ৪: একটি সাবস্টেশনে কোন কোন যন্ত্রপাতি থাকে?
উত্তর:
Power Transformer
Circuit Breaker
Isolator / Disconnector
Current Transformer (CT)
Potential Transformer (PT)
Lightning Arrester
Busbar
Relay & Protection System
Capacitor Bank / Reactor
Earthing System

প্রশ্ন ৫: CT এবং PT এর কাজ কী?
উত্তর:
CT (Current Transformer): উচ্চ কারেন্টকে নিরাপদ লেভেলে নামিয়ে মিটারিং ও প্রটেকশন কাজে ব্যবহার করা হয়।
PT (Potential Transformer): উচ্চ ভোল্টেজকে কমিয়ে মিটারিং ও প্রটেকশন কাজে ব্যবহার করা হয়।

প্রশ্ন ৬: সাবস্টেশনে বাসবার (Busbar) কেন ব্যবহার করা হয়?
উত্তর:
Busbar হলো একটি Conducting bar যেখানে বিভিন্ন ইনকামিং ও আউটগোয়িং লাইন সংযুক্ত থাকে। এটি বিদ্যুৎ বিতরণকে সহজ করে এবং রক্ষণাবেক্ষণকে সহজতর করে।

প্রশ্ন ৭: সাবস্টেশনে আর্থিং (Earthing) কেন করা হয়?
উত্তর:
Fault কারেন্ট মাটিতে প্রবাহিত করতে, যন্ত্রপাতি ও কর্মীদের সুরক্ষার জন্য এবং সিস্টেম ভোল্টেজ স্থিতিশীল রাখতে আর্থিং ব্যবহার করা হয়।

প্রশ্ন ৮: গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন (GIS) কী?
উত্তর:
GIS হলো একটি সাবস্টেশন যেখানে গ্যাস (সাধারণত SF₆) ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয়। এটি জায়গা সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং নিরাপদ হলেও খরচ বেশি।

প্রশ্ন ৯: Substation এ protection system এর প্রয়োজন কেন?
উত্তর:
ত্রুটি বা Fault হলে যন্ত্রপাতি ও গ্রিডকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য Protection system প্রয়োজন। যেমন: Relay, Circuit breaker, Fuse ইত্যাদি।

প্রশ্ন ১০: বাংলাদেশে সাধারণত কোন কোন ভোল্টেজ লেভেলের সাবস্টেশন ব্যবহার হয়?
উত্তর:
Transmission: 132 kV, 230 kV, 400 kV
Distribution: 33 kV, 11 kV, 415 V

এটার নাম কি এবং কেনো ইউজ করা হয়?
30/08/2025

এটার নাম কি এবং কেনো ইউজ করা হয়?

30/08/2025


30/08/2025



এটি ANLY ATDV-NE Twin Timer, যা সাধারণত শিল্পকারখানা ও অটোমেশন সিস্টেমে ব্যবহৃত হয়। এটি মূলত ON এবং OFF টাইমার হিসেবে কা...
30/08/2025

এটি ANLY ATDV-NE Twin Timer, যা সাধারণত শিল্পকারখানা ও অটোমেশন সিস্টেমে ব্যবহৃত হয়। এটি মূলত ON এবং OFF টাইমার হিসেবে কাজ করে এবং রিলে কন্ট্রোল করতে ব্যবহৃত হয়।

কাজের পদ্ধতি:

1. ON ও OFF টাইম সেট করা:

সামনে থাকা দুইটি নোব (k**b) দ্বারা ON এবং OFF টাইম আলাদাভাবে সেট করা যায়।

ওপরের নোবটি ON Time নির্ধারণ করে, নিচের নোবটি OFF Time নির্ধারণ করে।

সময়সীমা 1.0 - 3.0 সেকেন্ড/মিনিট/ঘণ্টা পর্যন্ত সামঞ্জস্য করা যায়।

2. টাইম স্কেল নির্বাচন:

বাম পাশে থাকা DIP সুইচ ব্যবহার করে সময়ের একক (H=Hour, M=Minute, S=Second) নির্বাচন করা যায়।

3. অপারেশন মোড:

যখন পাওয়ার দেওয়া হয়, তখন সেট করা ON Time অনুযায়ী আউটপুট রিলে চালু হয়।

এরপর সেট করা OFF Time অনুযায়ী রিলে বন্ধ থাকে।

এই ON-OFF সাইকেল বারবার পুনরাবৃত্ত হয় যতক্ষণ না পাওয়ার বন্ধ করা হয়।

প্রয়োগক্ষেত্র:

ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন

পাম্প কন্ট্রোল সিস্টেম

লাইট ও মোটর কন্ট্রোল

সিক্যুয়েন্স টাইমিং অপারেশন

❤️🫶❤️🫶
30/08/2025

❤️🫶❤️🫶

30/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

30/08/2025

Post:2; 5IR:

5IR স্কিল এবং এগুলো শিখার জন্য উপযুক্ত পথগুলো হচ্ছে:
১. AI ও Automation Tools-এর সাথে কাজ করার দক্ষতা কেন প্রয়োজন?: মেশিন ও AI এখন শুধু ডেটা প্রসেসিং নয়, ডিসিশন-মেকিং ও অটোমেশনেও ব্যবহৃত হচ্ছে।

করণীয়:
Python (Automation ও AI-এর জন্য) শিখতে হবে।

ESP32/ESP8266, PLC, Arduino, Node-RED – এগুলোর উপর গভীর দক্ষতা গড়ুন।
AI tools যেমন ChatGPT, AutoGPT, Copilot, ইত্যাদি কীভাবে কাজে লাগানো যায় শিখুন।

২. No-code/Low-code Development
কেন প্রয়োজন?: আপনি প্রযুক্তি জানেন, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট দক্ষতা ছাড়াও দ্রুত প্রোটোটাইপ বানাতে পারবেন।

টুলস শিখতে হবে:

Bubble, Flutterflow, Adalo – অ্যাপ ডেভেলপমেন্টে
Zapier, Integromat, n8n – অটোমেশন ও ইন্টিগ্রেশনে Thunkable, Webflow, Airtable – ওয়েব ও ডেটাবেসে

৩. Design Thinking ও Problem Solving
কেন প্রয়োজন?: গ্রাহকের সমস্যার সঠিক সমাধান দিতে পারলে আপনার সার্ভিস টিকে থাকবে।

উপায়:

Coursera বা edX-এ Design Thinking কোর্স করুন (Stanford বা IDEO’র কোর্স ভালো)।

ফিল্ড থেকে ক্লায়েন্ট/ইউজারের ইনসাইট নিন – কী দরকার, কী সমস্যা হচ্ছে ইত্যাদি।

৪. Digital Collaboration & Communication
কেন প্রয়োজন?: আপনি ক্লায়েন্ট, টিম, ফ্রিল্যান্সার বা ইঞ্জিনিয়ারদের সঙ্গে দূর থেকে কাজ করবেন।

শিখতে হবে:

Notion, Trello, Asana – প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস

Slack, Zoom, Google Meet – টিম ও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ স্পষ্ট ও প্রফেশনাল ইমেইল ও রিপোর্ট লেখার কৌশল

৫. Creativity & Innovation + Ethical Awareness
আপনার পণ্যে যেন নতুনত্ব থাকে, আবার সেটা যেন মানুষের জন্য নিরাপদ ও নৈতিক হয় – এটা 5IR-এর মূল কথা।

Design + Engineering = Human-Centered Solution


30/08/2025

আজ আমরা "5IR" সম্পর্কে কিছু জানার চেস্টা করবো ইনশা আল্লাহ।

"5IR" মানে হচ্ছে Fifth Industrial Revolution (পঞ্চম শিল্প বিপ্লব)। আর "5IR স্কিল" বলতে বোঝানো হয় সেই দক্ষতাগুলো যা এই পঞ্চম শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে ও উন্নতি করতে মানুষের প্রয়োজন হবে।

5IR-এর মূল বৈশিষ্ট্য:

মানুষের মানবিক বুদ্ধিমত্তা (human intelligence) ও যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর সহযোগিতা।

প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়।

Automation, AI, Robotics-এর পাশাপাশি সৃজনশীলতা, সহানুভূতি, মানসিক বুদ্ধিমত্তা (emotional intelligence) প্রাধান্য পায়।

5IR স্কিলের কিছু উদাহরণ:

1. Emotional Intelligence
2. Creativity & Innovation
3. Critical Thinking
4. Collaboration with AI/Robotics
5. Digital Literacy
6. Adaptability & Flexibility
7. Ethical Awareness
8. Resilience (মানসিক দৃঢ়তা)

এই স্কিলগুলো ভবিষ্যতের চাকরি, উদ্যোক্তা জীবন, এবং সমাজে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



22/10/2023

গুরুত্বপূর্ণ হিসাব-নিকাশ টাইমলাইনে রেখে দিতে পারেন
বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি
বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি

প্রথমে কি কি ডায়ার পাইপ লাগে
সাধারন্ত ইলেকট্রিক কাজে ১.২৫" ১" ০.৭৫" ০.৫০" ডায়ার পাইপ ব্যবহার হয়ে থাকে
১.২৫" পাইপ ভাটিক্যাল লাইনে
১"/০.৭৫" পাইপ ছাদে
০.৭৫" পাইপ ওয়ালে
০.৫০" পাইপ সিলিং যদি কেটে পয়েন্ট সরানো লাগে তখন এবং টাইলসের নীচ দিয়ে কোন লাইন নেওয়া লাগলে যেমন ডিস টেলিফোন লাইনে ০.৫০" ব্যবহার হয়।
এবার এমকে স্টীল বক্স
৩ গ্যাং
২ গ্যাং
১ গ্যাং
স্টীল বক্স ব্যবহার করে থাকি
এবার তার
৯৫ আরএম
৭০ আরএম
৫০ আরএম..............
১৬ আরএম
১০ আরএম
৬ আরএম
৪ আরএম
৩ আরএম
২.৫০ আরএম
২ আরএম
১.৫০ আরএম
১.৫০ আরই
১.৩ আরএম
১.৩ আরই
১ আরই
আমরা মেন লাইনে ৯৫ আরএম ~ ১৬ আরএম ব্যবহার দেখে থাকি
১০ আরএম ~ ৬ আরএম এমডিবি থেকে এসডিবি ব্যবহার করে থাকি
৪ আরএম ~ ৩ আরএম এসি জন্য
৩ আএম ~ ২ আরএম পাওয়ার পয়েন্ট
১.৫০ আরএম~ ১.৩০ আরএম লাইট ও ফ্যান পয়েন্ট
১.৩০ আরই ~ ১.০০ আরই আর্থিং ও আইপিএস জন্য ব্যবহার করে থাকি
তার আমরা ৪ টি কালার ব্যবহার করে থাকি যেমন
লাল কালার মেন লাইন
কালো কালার নিউটাল
সবুজ কালার আর্থিং
হলুদ কালার আইপিএস
এখন বাজারে নীল কালারের তার পাওয়া যায়।
এবার সুইচ সকেট
১ গ্যাং সুইচ
২ গ্যাং সুইচ
৩ গ্যাং সুইচ
৪ গ্যাং সুইচ
৫ গ্যাং সুইচ
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৫ এ্যাম্পিয়ার
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৩ এ্যাম্পিয়ার
২-পিন পাওয়ার পয়েন্ট ৫~৬ এ্যাম্পিয়ার
ডিপি সুইচ
টিপি সুইচ
টিভি আউট লেট
টেলিফোন আউট লেট
বেল পুশ
১০ এ্যাম্পিয়ার এমসিসিবি
১৬ এ্যাম্পিয়ার এমসিসিবি
২০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৩০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৪০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৫০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৬৩ এ্যাম্পিয়ার এমসিসিবি
৬" রাউন্ড ফ্যান কাভার
৫"x৭" এবোনাইট সিট জাংশন বোর্ড
এখন কোনটার কত উচ্চতা
সুইচ বোর্ড ৪'-৬"
এসডিবি ৭'-০"
এমডিবি ২'-৬"
পাওয়ার পয়েন্ট ৯"
এসি পয়েন্ট ৭'-১০"
এসির সুইচ ৪'-৬"
গ্রীজার পয়েন্ট ফল্সচ ছাদে
গ্রীজার সুইচ ৪'-৬"
লাইট পয়েন্ট ৭'-১০"
বেল পুস ৪'-৬"
এক্সজাষ্ট ফ্যান পয়েন্ট ৭'-১০"
এক্সজাষ্ট ফ্যান সুইচ ৪'-৬"
মিরর লাইট টপ অফ মিরর
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৫ এ্যা ৭'-১০"
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৩ এ্যা ৯"
২-পিন পাওয়ার পয়েন্ট ৯"
টিভি আউট লেট ৯"
টেলিফোন আউট লেট ৯"
ইন্টারকম ৪'-৬"
কলিং বেল ৭'-০"
গার্ডেন লাইট সুবিধা মোতাবেক
গার্ডেন ওয়াল লাইট ওয়াটার পুভ করে দিতে হয়
বাথ রুম রান্নার রুমে পাওয়ার পয়েন্ট ৪'-৬"

Address

Hajibari Kashbon Restaurant Bahadarhut Chittagang
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Power Engineering Solution-PES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Power Engineering Solution-PES:

Share