27/01/2026
সিঁড়ি ঢালাই ও চেকিং এর করণীয় বিষয়সমূহঃ-
১। সিঁড়ির শাটারিং ও সেন্টারিং সঠিকভাবে করা হয়েছে কিনা এবং পর্যাপ্ত শক্তি আছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
২। শাটারিং লেভেল ঠিক আছে কিনা এবং কোথাও ঢেউ বা বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা চেক করতে হবে।
৩। ড্রয়িং অনুসারে সঠিক স্থানে রড বাইন্ডিং করা হয়েছে কিনা নিশ্চিত করতে হবে।
৪। মেইন বার ও ডিস্ট্রিবিউশন বারের ডায়া ও স্পেসিং ঠিক আছে কিনা চেক করতে হবে।
৫। ড্রয়িং অনুযায়ী সব ধরনের মাপ (Length, Width, Height) মিলিয়ে দেখতে হবে।
৬। সিঁড়ির প্রতিটি ধাপের ট্রেড (Tread) ও রাইজার (Riser) সমান হয়েছে কিনা পরীক্ষা করতে হবে।
৭। সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব (Thickness) ড্রয়িং অনুযায়ী আছে কিনা চেক করতে হবে।
৮। রডের সঠিক প্লেসমেন্ট ও কাভার ব্লক ব্যবহার করা হয়েছে কিনা নিশ্চিত করতে হবে।
৯। প্রয়োজনীয় স্থানে ল্যান্ডিং বিম বা সাপোর্ট ঠিকভাবে সংযুক্ত আছে কিনা দেখতে হবে।
১০। ঢালাইয়ের আগে শাটারিং পরিষ্কার করে ময়লা, কাঠের টুকরা ও পানি জমে আছে কিনা তা সরাতে হবে।
১১। নির্ধারিত কংক্রিট রেশিও অনুযায়ী মিক্সিং করা হচ্ছে কিনা নিশ্চিত করতে হবে।
১২। কংক্রিটের কার্য উপযোগিতা (Workability / Slump) বজায় রাখতে হবে।
১৩। ঢালাইয়ের সময় প্রয়োজন অনুযায়ী ভাইব্রেটর সঠিকভাবে ব্যবহার করতে হবে (অতিরিক্ত নয়)।
১৪। ঢালাই শেষের পর উপরের ফিনিশিং ঠিকভাবে করে হানি-কম্ব যেন না হয় তা নিশ্চিত করতে হবে।
১৫। ঢালাইয়ের ২৪ ঘণ্টা পর থেকে কমপক্ষে ১৪–২১ দিন নিয়মিত কিউরিং করতে হবে।
বিল্ডিং নির্মাণের জন্য সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য
মানসম্মত ডিজাইন প্রয়োজন, আমাদের সৃজনশীল দক্ষতার মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ী তৈরীর জন্য আজই যোগাযোগ করুন।
Madina Architect & Building Consultant
01975-880040 (Whatsapp)
৪র্থ তলা, গাজী প্লাজা, কাউতুলি, সদর ব্রাহ্মণবাড়িয়া -৩৪০০