30/11/2024
ভাইবা অভিজ্ঞতা শেয়ার
নাম : আব্দুল্লা আল মামুন, রাজশাহী।
তারিখ : ১২/১১/২০২৪ ইং
শ্রেণী : AB
ইলেকট্রিকাল সুপারভাইজার লাইসেন্স পরিক্ষার প্রশ্ন গুলো শেয়ার করছি. . . . .
১। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর দেখিয়ে বললো, এটার নাম কি?
২। DOL স্টার্টার ডিভাইস দেখিয়ে বললো ঔটা কি?
৩। DOL স্টার্টার কেন ব্যবহার করা হয়?
৪। DOL স্টার্টার ডিভাইসের মধ্যে কোনটি অন সুইচ এবং কোনটি অফ সুইচ আর কিভাবে সুইচ গুলো সনাক্ত করা যায়?
৫। DOL কানেকশনে মোটর চলন্ত অবস্থায় কারেন্ট চলে গিয়ে আবার কিছুক্ষণ পরে কারেন্ট আসলে মোটর কি অটোমেটিক চালু হবে না মোটর বন্ধ থাকবে?
৬। স্টার ডেল্টা স্টার্টার ডিভাইস দেখিয়ে বললেন, এটা কি? বিস্তারিত বলেন?
৭। স্টার ডেল্টা স্টার্টারের সাথে মোটরের কানেকশন করে দেখান?
৮। থার্মাল ওভারলোড দেখিয়ে বললেন, এটা কি? কিভাবে কাজ করে?
৯। ট্রান্সফরমার কত প্রকার?
১০। টেবিলে থাকা একটি ট্রান্সফরমার দেখিয়ে বললেন, এটা কোন টাইপ ট্রান্সফরমার?
১১। ট্রান্সফরমারের কি কি টেস্ট করা হয়?
১২। ট্রান্সফরমারের ফেজ টু ফেজ মেগার করলে মান কত আসবে?
১৩। ট্রান্সফরমারের ফেজ টু ফেজ এবং ফেজ টু আর্থ মেগার করলে কোনটির মান বেশি হবে?
১৪। ট্রান্সফরমারের ডেল্টা ও স্টার সাইড কিভাবে চেনা যায়?
১৫। ১১/০.৪১৫ কেভি সাব-স্টেশনের সিংগেল নাইন ডায়াগ্রাম সেফটি ইকুয়েপমেন্টসহ ড্রইং করে দেখান?
সর্বশেষ স্যার বললেন, Thank You.