30/12/2025
বিএনপির রাজনীতি, অনেক সিদ্ধান্ত আপনার ভালো নাও লাগতে পারে। তর্ক হতে পারে, মতভেদ হতে পারে। কিন্তু একজন মানুষকে অপছন্দ করার সুযোগ খুব কমই আছে—তিনি বেগম খালেদা জিয়া।
এই মানুষটার ধৈর্য ছিল পাহাড়সম, সহনশীলতা ছিল নীরব শক্তির মতো। জীবনের পর জীবনে তিনি যে আঘাতগুলো সহ্য করেছেন, তাতে অনেকেই ভেঙে পড়ত, প্রতিহিংসায় জ্বলে উঠত, স্বৈরাচার হয়ে যেত। কিন্তু তিনি হননি।
স্বামীকে হারিয়েছেন।
এক সন্তানকে হারিয়েছেন।
আরেক সন্তানকে দেশছাড়া নির্বাসনে যেতে হয়েছে।
ঘরবাড়ি গেছে, দলীয় নেতাকর্মীরা একে একে জেলে গেছে।
নিজেও জীবনের শেষ প্রান্তে এসে কারাগারের অন্ধকার দেখেছেন।
এত কিছুর পরেও তিনি মাথা নত করেননি। কাউকে দমন করতে ক্ষমতার নেশায় মত্ত হননি। প্রতিশোধের রাজনীতি বেছে নেননি। নিজের কষ্টগুলোকে বুকের গভীরে চেপে রেখে, তিনি নিজেকে হিমালয়ের মতো স্থির ও উঁচু রেখেছিলেন।
আজ সেই আপোষহীন, দৃঢ়চেতা নারী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটি অধ্যায় শেষ হলো—কিন্তু ইতিহাস শেষ হয়নি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন!