02/07/2026
এক ভাই এসেছিলেন, বিল্ডিং করবেন ১০ তলা। কথাবার্তা শেষে ভাবলাম জমিটা দেখে আসি, গিয়ে দেখি,
তার জমির সামনের রাস্তার প্রস্থ মাত্র ১২ ফুট। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, ৯ তলা ভবনের জন্য ন্যূনতম ২৫ ফুট এবং ১০ তলা ভবনের জন্য ন্যূনতম ৩৫ ফুট প্রশস্ত রাস্তা প্রয়োজন। এই অবস্থায় তিনি কাঙ্ক্ষিত উচ্চতার ভবনের প্ল্যান অনুমোদন পাবেন না সিটি কর্পোরেশন থেকে।
তাই যারা এখন জমি কিনছেন বা ভবিষ্যতে হাই-রাইজ ভবন নির্মাণের পরিকল্পনা করছেন, তাদের জন্য পরামর্শ—জমি কেনার আগে অবশ্যই সামনের রাস্তার প্রস্থ এবং সংশ্লিষ্ট নির্মাণ বিধিমালা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। একটু সচেতনতা ভবিষ্যতে অনেক সময়, অর্থ ও ঝামেলা থেকে আপনাকে বাঁচাতে পারে।
যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিস Barishal Building Design & Consultant এ নতুন ফিশারি রোড নথুল্লাবাদ।
#সিটিকর্পোরেশন #𝗕𝗮𝗿𝗶𝘀𝗵𝗮𝗹