25/10/2024
জুম্মা মুবারকI
কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তখন আল্লাহতায়ালা সাত শ্রেণির মানুষকে তাঁর আরশের নিচে আশ্রয় দেবেন। তাদের মধ্যে একজন হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করত, ডান হাত দান করত বাম হাত টেরও পেত না (বুখারি)।
‘হে মুমিনগণ, দানের কথা প্রচার কর না এবং দান নিতে আসা মানুষজনকে কষ্ট দিয়ে তোমাদের দান ওই ব্যক্তির মতো ব্যর্থ কর না, যে নিজের ধন সম্পদ কেবল লোক দেখানোর জন্যই ব্যয় করে, (সূরা আল-বাকারা, আয়াত-২৬৪)।