MAJUMDER POWERCOMM SYSTEMS

  • Home
  • MAJUMDER POWERCOMM SYSTEMS

MAJUMDER POWERCOMM SYSTEMS MDB, Motor Control System, Solar Power System also Chemical & Hardwire, Products suppler.

Electrical System: Design, Consultancy, Supply, Installation, Erection, Testing, Commissioning & Service of Electrical as Power Distribution System Turnkey Project.

https://www.facebook.com/share/p/1AhDvup3gw/
03/08/2025

https://www.facebook.com/share/p/1AhDvup3gw/

আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ:

ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ হল একটি সাংকেতিক চিহ্ন যা নির্দেশ করে ট্রান্সফরমারের উইন্ডিংগুলির সংযোগ পদ্ধতি এবং প্রাথমিক ও গৌণ দিকের মধ্যে ভোল্টেজগুলির ফেজ সম্পর্ক। একটি ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ মূলত একটি কোড যা অক্ষর এবং সংখ্যা দিয়ে গঠিত হয়। এটি নির্দেশ করে যে, কিভাবে ট্রান্সফরমারের উচ্চ ভোল্টেজ (HV) এবং নিম্ন ভোল্টেজ (LV) উইন্ডিংগুলি সংযুক্ত আছে এবং ট্রান্সফরমারের প্রাথমিক এবং মাধ্যমিক উইন্ডিংগুলির মধ্যে ফেজ শিফটের পরিমাণ এবং দিক (যেমন, 0°, 30°, ইত্যাদি) নির্দেশ করে। এটি ট্রান্সফরমারের সমান্তরাল সংযোগের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে একই ভেক্টর গ্রুপের ট্রান্সফরমারগুলি একসাথে কাজ করতে পারে।

★ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপের প্রকারভেদ★:
ডেল্টা-ডেল্টা (Dd): এখানে উচ্চ এবং নিম্ন ভোল্টেজ উভয় উইন্ডিং-ই ডেল্টা সংযুক্ত থাকে।

স্টার-স্টার (Yy): উভয় উইন্ডিং-ই স্টার বা ওয়াই সংযোগ থাকে।

ডেল্টা-স্টার (Dy): উচ্চ ভোল্টেজ উইন্ডিং ডেল্টা এবং নিম্ন ভোল্টেজ উইন্ডিং স্টার (Y)সংযুক্ত থাকে।

স্টার-ডেল্টা (Yd): উচ্চ ভোল্টেজ উইন্ডিং স্টার-Y এবং নিম্ন ভোল্টেজ উইন্ডিং ডেল্টা সংযুক্ত থাকে।

ভেক্টর গ্রুপে সংখ্যাগুলি ফেজ স্থানচ্যুতির ডিগ্রী নির্দেশ করে, যেমন: 0, 1, 11 ইত্যাদি। উদাহরণস্বরূপ, "Dyn11" ভেক্টর গ্রুপ নির্দেশ করে যে, এটি একটি ডেল্টা-স্টার সংযুক্ত ট্রান্সফরমার, যেখানে ফেজ স্থানচ্যুতি 30 ডিগ্রি। যেমন, Dyn11 বলতে বুঝায় ট্রান্সফরমারটির প্রাইমারী উইন্ডিং ডেল্টা কানেক্টেড, সেকেন্ডারি উইন্ডিং স্টার-Y কানেক্টেড, সেকেন্ডারি উইন্ডিংয়ে নিউট্রাল সংযুক্ত রয়েছে এবং ট্রান্সফরমারটির সেকেন্ডারি উইন্ডিং প্রাইমারী উইন্ডিং এর সাপেক্ষে ৩০° লিডিং হিসেবে সংযুক্ত রয়েছে। একই ভাবে, Yd1 বলতে বুঝায় ট্রান্সফরমারটির প্রাইমারী উইন্ডিং স্টার-Y কানেক্টেড, সেকেন্ডারি উইন্ডিং ডেল্টা কানেক্টেড, ট্রান্সফরমারটির সেকেন্ডারি উইন্ডিংয়ে কোনো নিউট্রাল নেই এবং ট্রান্সফরমারটির সেকেন্ডারি উইন্ডিং প্রাইমারী উইন্ডিংয়ের সাপেক্ষে ৩০° ল্যাগিং অবস্থানে আছে। YY0 ভেক্টর গ্রুপের ট্রান্সফরমার একটি বিশেষ ধরনের সংযোগ যা সাধারণত ডিস্ট্রিবিউশন সিস্টেমে ব্যবহৃত হয়। এতে, উচ্চ-ভোল্টেজ এবং নিম্ন-ভোল্টেজ উভয় উইন্ডিং স্টার -Y সংযুক্ত থাকে এবং এদের মধ্যে ফেজ শিফট ০ ডিগ্রি হয়। এর মানে হলো, প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ফেজে থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোন কৌণিক পার্থক্য থাকে না।
Yd11:ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ Yd11 নির্দেশ করে যে উচ্চ ভোল্টেজ সাইড স্টার-Y এবং নিম্ন ভোল্টেজ সাইড ডেল্টা (d) তে সংযুক্ত এবং লো-ভোল্টেজ সাইডের ফেজ A, হাই-ভোল্টেজ সাইডের ফেজ A থেকে ১১টা বাজার দিকে (অর্থাৎ, ৩০ ডিগ্রি ব্যবধানে) থাকে। এটিকে Yd11 ভেক্টর গ্রুপ বলা হয়। Ddo: ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ Dd0 মানে হল ট্রান্সফরমারের উভয় দিকেই (উচ্চ ভোল্টেজ এবং নিম্ন ভোল্টেজ উভয় দিকেই) ডেল্টা সংযোগ রয়েছে এবং ফেজ শিফট ০ ডিগ্রি। এর মানে হল, উচ্চ ভোল্টেজ এবং নিম্ন ভোল্টেজ সাইডের ফেজ একই থাকে, কোন ফেজ পার্থক্য থাকে না। Yz1: ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ "yz1" নির্দেশ করে যে ট্রান্সফরমারের উচ্চ ভোল্টেজ (HV) সাইড স্টার-Y সংযুক্ত এবং নিম্ন ভোল্টেজ (LV) সাইড জিগজ্যাগ (z) সংযুক্ত। এই "1" সংখ্যাটি নির্দেশ করে যে LV সাইডের ফেজ A, HV সাইডের ফেজ A থেকে 30 ডিগ্রি এগিয়ে আছে। এই ভেক্টর গ্রুপটি সাধারণত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারগুলিতে ব্যবহৃত হয়, যেখানে জিগজ্যাগ কয়েল নিউট্রাল পয়েন্ট তৈরি করতে এবং হারমোনিক কারেন্ট কমাতে সাহায্য করে। Yd1 অথবা Yz1 ভেক্টর গ্রুপের ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে (LV) নিউট্রাল পয়েন্ট পাওয়া যায়, যা আর্থিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।

ভেক্টর গ্রুপের গুরুত্ব :
সমান্তরাল অপারেশনের জন্য সঠিক সংযোগ নিশ্চিত করা। ফেজ স্থানচ্যুতি বোঝা, যা সিস্টেমের কার্যকারিতা এবং সুরক্ষা প্রভাবিত করে। সিস্টেমের ত্রুটি নির্ণয় এবং সমাধান করা। EEE World

https://www.facebook.com/share/1ADXxPDApd/
05/06/2025

https://www.facebook.com/share/1ADXxPDApd/

আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমারের লস সমূহ
এবং লস কমানোর উপায় সমূহ:

ট্রান্সফরমার লসের প্রকারভেদ:
ট্রান্সফরমারের প্রধানত ২ ধরনের লস হয়ে থাকে। কোর লস অপরটি কপার লস। কোর লস বা আয়রন লস সাধারণত নো লোড অবস্থায় হয়ে থাকে এবং কপার লস মূলত ফুল লোড বা লোড অবস্থায় হয়ে থাকে। ট্রান্সফরমারের এই প্রধান ২ টি লস ছাড়াও আরো ২ টি লস রয়েছে। তা হলো ১. স্ট্রে লস এবং ২.ডাই-ইলেকট্রিক লস।

★ট্রান্সফরমারের টোটাল লসসমূহ★
১.কোর বা আয়রন লস।
(a) হিস্টেরেসিস লস।
(b) এডি কারেন্ট লস
২.কপার লস।
৩.স্ট্রে লস।
৪.ডাই-ইলেকট্রিক লস।

১. কোর লস বা আয়রন লস:
ট্রান্সফরমারের কোরে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের কারণে ট্রান্সফরমারে কোর লস হয়ে থাকে। ট্রান্সফরমারে এই লস এর পরিমাণ স্থির থাকে এবং লোডের প্রভাব হতে মুক্ত থাকে।
ট্রান্সফরমারের কোর বা আয়রনের ২ ধরনের লস সমূহ :
(a) হিস্টেরেসিস লস:
ট্রান্সফরমারে পরিবর্তনশীল বিদুৎ সরবরাহ দেয়ার ফলে ট্রান্সফরমারের কোর ম্যাটেরিয়াল অনবরত ম্যাগনেটাইজড এবং ডি-ম্যাগনেটাইজড হয় ফলে। কোর ম্যাটেরিয়ালের অনু সমূহের মধ্যে ঘর্ষণ হয় এবং তাপ শক্তি রূপে বৈদ্যুতিক লস হয়। এই লসকেই হিস্টেরেসিস লস বলে।

হিস্টেরেসিস লসের সূত্র:
হিস্টেরেসিস লসে, Ph​=η⋅Bm1.6​⋅f⋅V

এখানে,
η = হিস্টেরেসিস ধ্রুবক,
Bm = সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি,
f = সরবরাহ ফ্রিকোয়েন্সি,
V = কোরের আয়তন।

হিস্টেরেসিস লস কমানোর উপায়: ভালো মানের কোর ম্যাটেরিয়াল যেমন সিলিকন স্টিল ব্যবহার করে হিস্টেরেসিস লস কমানো সম্ভব।

(b)এডি কারেন্ট লস:
যখন ট্রান্সফরমারে পরিবর্তনশীল বিদুৎ সরবরাহ প্রদান করা হয় তখন ট্রান্সফরমারের প্রাইমারী উইন্ডিং এ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় এবং তা ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং দ্বারা আবিষ্ট হয়। যেহেতু ট্রান্সফরমারের কোর ম্যাগনেটিক মেটেরিয়াল দ্বারা তৈরী, তাই উইন্ডিং এ উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স এর কিছু অংশ করেও আবিষ্ট হয় এবং কোরে একটি সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হয়। কোরে প্রবাহিত সার্কুলেটিং কারেন্টের জন্য ট্রান্সফরমার কোরে যে লস হয় তাকে এডি কারেন্ট লস বলে।

এডি কারেন্ট লসের সূত্র:
এডি কারেন্ট লসে, Pe​=Ke​⋅Bm2​⋅f2⋅t2⋅V

এখানে,
Bm = সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি,
f = সরবরাহ ফ্রিকোয়েন্সি,
V = কোরের আয়তন,
Ke= এডি কারেন্ট লস ধ্রুবক,
t = কোর পদার্থের পুরুত্ব।

এডি কারেন্ট লস কমানোর উপায়: সলিড কোর ব্যবহারের পরিবর্তে ল্যামিনেশন যুক্ত পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি কোর ব্যবহার করে এডি কারেন্ট লস কমানো যায়।

(২)কপার লস:
ট্রান্সফরমারের উইন্ডিং এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স এর কারণে ট্রান্সফরমারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে I2*R লস হয় তাকে ট্রান্সফরমারের কপার লস বলে। কপার লস ট্রান্সফরমারের লোড পরিবর্তনের সাথে পরিবর্তন হয়।

কপার লসের গাণিতিক সূত্র:
কপার লস, Pcu = I2*R
এখানে,
I = লোড কারেন্ট এবং
R = ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স।

কপার লস কমানোর উপায়সমূহ:
১. উইন্ডিং এ উচ্চ পরিবাহিতা সম্পন্ন পরিবাহীর ব্যবহার,
২. সঠিক শীতলীকরণ পদ্ধতি ব্যবহার এর মাধ্যমে লোড বৃদ্ধির কারণে উইন্ডিং এর রেজিস্ট্যান্স বৃদ্ধি নিয়ন্ত্রণ।

★ট্রান্সফরমারের অন্যান্য লস সমূহ
৩. স্ট্রে লস:
ট্রান্সফরমারের ধাবত অংশ যেমন মেইন ট্যাংক, সাপোর্ট ইত্যাদির এডি কারেন্ট প্রবাহের ফলে ট্রান্সফরমারে স্ট্রে লস হয়।

৪. ডাই-ইলেকট্রিক লস:
ট্রান্সফরমারের ইন্সুলেশন ম্যাটেরিয়ালে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের প্রভাবে ডাই-ইলেকট্রিক লস হয়।
ট্রান্সফরমারে স্ট্রে লস এবং ডাই-ইলেকট্রিক লসের পরিমাণ খুবই সামান্য হলেও সঠিক ম্যাটেরিয়াল এবং ডিজাইন পছন্দ না করা হলে এই লসের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে পারে।

30/04/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when MAJUMDER POWERCOMM SYSTEMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAJUMDER POWERCOMM SYSTEMS:

  • Want your business to be the top-listed Equipment Service?

Share