25/06/2022
ম্যাসকন মেশিনারি টেকনোলজি কোম্পানী লিমিটেড একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যারা ২০১৩ সাল থেকেই সেলাই মুক্ত পোশাকের সরঞ্জামাদি নিয়ে গবেষণা,উন্নয়ন,উৎপাদন ও বিক্রিতে বিশেষ ভূমিকা রাখছে। আমাদের রয়েছে নিজস্ব উন্নত ল্যাব,গবেষণাগার,সুদক্ষ ইঞ্জিনিয়ার ও উন্নত প্রযুক্তির উৎপাদন কারখানা। যা সুনিশ্চিত করে মান সম্পন্ন পণ্য উৎপাদন। আমাদের সদর দপ্তর ও ফ্যাক্টরি গুয়াংডং এর ডংগুয়ান শহরে অবস্থিত যায় আয়তন ৫০০০ স্কয়ার মিটার।
প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সবসময় "গুণগত মান এবং সর্বোৎকৃষ্ট সেবাকেই প্রথম অগ্রাধিকার" এই নীতিতে কাজ করে যাচ্ছে এবং এর ফলোশ্রুতিতে দ্রুতই প্রতিষ্ঠানটি মার্কেটে একটি ভালো অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি সুনামের সাথে ইউরোপ সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে আসছে।
দীর্ঘদিন ধরেই আমরা জানি যে,গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদক প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরেই ম্যানুয়াল বা আধা-যান্ত্রিক পদ্ধতিতে পণ্য উৎপাদন করছে যার গুণগত মান খুবই নিম্ন কিন্তু বিপরীতে এর উৎপাদন খরচ অনেক বেশি।
বাজার গতিশীল রাখতে এবং গ্রাহকদের মানসম্পন্ন পণ্য ও পরিষেবা প্রদান করার জন্য, আমরা আধুনিক সিএনসি প্রযুক্তি এবং উন্নত মোল্ডিং সরঞ্জাম সমন্বয়ে তৈরি করেছি কয়েক ধরনের অত্যাধুনিক টিপিং কর্ড উৎপাদন করার মেশিন যা সম্পূর্ণ সয়ংক্রিয়ভাবে কর্ড পূলিং, ফিডিং, মেজারিং, প্লেসিং, ইনজেকশন মোল্ডিং, টিপিং এবং কাটিং করতে সক্ষম।
দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে প্রোডাকশন টেস্টিং ও আন্তর্জাতিক গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হবার পর মেশিনগুলি আন্তর্জাতিক বাজারজাত করণের জন্য সম্পূর্নরূপে প্রস্তুত। আমরা আশাবাদী আমাদের উৎপাদিত মেশিনগুলি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনে উৎপদকদের পুরোনো পদ্বতিকে পেছনে ফেলে গতিশীল, আধুনিক ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে কোম্পানিগুলি কে সাহায্য করবে।
ভবিষ্যতেও আরো উন্নত, পূর্ণ-সয়ংক্রিয় ও রোবোটিক উৎপাদন ব্যবস্থা তৈরী করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো