03/09/2026
Monitor Control & Macro Bar আসলে কী?
আপনার মনিটরের নিচে থাকা একটা ছোট্ট কন্ট্রোল বার—যেখান থেকে ডেস্ক ছেড়ে বা মাউস নিয়ে ঘাঁটাঘাঁটি না করেই অনেক কিছু করা যায়।
মাঝের ঘুরানো নক দিয়ে সরাসরি মনিটরের ব্রাইটনেস বাড়ানো–কমানো যায়। আর সামনে থাকা ৬টা বাটনে নিজের পছন্দমতো কাজ বা ম্যাক্রো সেট করা যায়।
যেমন—প্রতিদিন যে কাজগুলো বারবার করতে হয়, সেগুলো একটা বাটনে সেট করে দিলেই এক চাপেই কাজ হয়ে যাবে।
এটার ডিজাইনও নিজের মতো করে সাজানো যায়। বিভিন্ন ধরনের 3D-প্রিন্টেড ফ্রন্ট প্যানেল, ডিজাইন আর লুক ব্যবহার করা যাবে।
মনিটরের নিচে এটাকে ম্যাগনেট দিয়ে লাগিয়ে রাখা যায়, তাই ডেস্কেও আলাদা জায়গা নিতে হয় না।
পুরো সিস্টেমটা ESP32-S3 ভিত্তিক এবং এর জন্য আলাদা Windows অ্যাপ রয়েছে, যেখান থেকে ডিভাইস সেটআপ, ব্রাইটনেস কন্ট্রোল, বাটন টেস্ট এবং ম্যাক্রো কনফিগার করা যায়।
আর যারা নিজের হাতে বানাতে চান, তাদের জন্য PCB ভার্সনের পাশাপাশি Non-PCB DIY ভার্সনও আছে।
প্রজেক্টটা ইতোমধ্যে বানানো ও টেস্ট করা হয়েছে। এখন এটাকে আরও বড় পরিসরে তৈরি করার জন্য MakerRaise-এ crowdfunding চলছে।
🚀 প্রজেক্টটি দেখতে বা কিনতে:
https://makerraise.com/campaigns/diy-monitor-control-macro-bar
📚 সম্পূর্ণ ডকুমেন্টেশন:
https://mcmbdocs.rh3dprintbd.site/
Built. Tested. Ready to Grow