Lifen Construction & Building Design

Lifen Construction & Building Design Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lifen Construction & Building Design, Thakurgaon.

Any kinds of Construction work.............................

*Soil Test
*Architect planing & Design
*Structural Design
*Building 3D Modeling
*Digital Survey
*Piling

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।☞ উত্তরঃ1. Structure = 35%2. Brick work = 6%3. Wood work = 5%...
30/05/2025

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।
☞ উত্তরঃ
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%
✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)

✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)
✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)
✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)
✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)
✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

ইঞ্জি. মোঃ হারুনুর রশিদ নবাব
বিএসসি ইঞ্জিনিয়ার ( সিভিল)
লাইফেন কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন
০১৭৬৩১১৭৮৪২ (Call / WhatsApp)

ছাদ ঢালাইয়ের সঠিক নিয়মঃ🔸পুরো ছাদের সাটারিং একবারে করতে হবে । 🔸১ ফুট পর পর মোটা বাঁশ দিয়ে ঠেকনা দিতে হবে যাতে ছাদ ও বীমে...
17/01/2025

ছাদ ঢালাইয়ের সঠিক নিয়মঃ
🔸পুরো ছাদের সাটারিং একবারে করতে হবে ।
🔸১ ফুট পর পর মোটা বাঁশ দিয়ে ঠেকনা দিতে হবে যাতে ছাদ ও বীমের ফরমা যথেষ্ট মজবুত হয়।
🔸ফরমা সমতল হয়েছে কি না তা লেবেল দিয়ে যাচাই করে নিতে হবে।যা রডের কাজ সম্পন্ন করে ঢালাই এক দিনে সম্পন্ন করতে পারলে ভালো।
🔸ছাদ ও বীমের ঢালাই এক সঙ্গে করা উচিত।ছাদ ৫-১০ ইঞ্চি পুরু হতে পারে ।
🔸ছাদ ঢালাইয়ের পর ছাদ কেটে কোন ফ্যান বক্স বসানো যাবে না।
🔸ছাদ ঢালাইয়ের কাজ শেষে কিউরিং সময় ২০ ঘন্টা পর ২৮ দিন পর্যন্ত
🔸ছাদে মেইন রড নিচে থাকবে তার উপরে বাইন্ডার রড থাকবে।
🔸ছাদ কোন কোন স্থানে গর্ত হয়ে যায়=জলছাদ করার পর ছাদের উপরে কোন কাজ করা যাবে না।
🔸ছাদের ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে।
🔸ছাদের প্রতিটি স্ল্যাবে ওয়াটার লেভেল পাইপ দিয়ে লেভেল চেক করতে হবে।

🔴 এ ধরনের ফুটিং নিয়ে আপনার মতামত কি?🔴 Proper Analysis এবং Design ছাড়া এ ধরনের ফুটিং বাড়ির দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে।সু...
19/12/2024

🔴 এ ধরনের ফুটিং নিয়ে আপনার মতামত কি?

🔴 Proper Analysis এবং Design ছাড়া এ ধরনের ফুটিং বাড়ির দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে।
সুতরাং সাবধান!!!!!!

বাড়ীর মালিকদের কিছু ভুল সিদ্ধান্ত যা নিখুঁত  বিল্ডিং করার ক্ষেত্রে  খুব বেশি পরিমানে প্রভাব ফেলে।Engr. Md.Harunurrashid ...
16/12/2024

বাড়ীর মালিকদের কিছু ভুল সিদ্ধান্ত যা নিখুঁত বিল্ডিং করার ক্ষেত্রে খুব বেশি পরিমানে প্রভাব ফেলে।
Engr. Md.Harunurrashid Nwab
B.Sc Eng. in Civil (SFD)
-----------------------------------------------------------------------

আমাদের সমাজের বেশির ভাগ বাড়িওয়ালাই বাড়ি করার আগে সিদ্ধান্ত নিয়ে রাখি যে, রড দিব BSRM/GPH/KSRM/SCRM
আর সিমেন্ট দিব Holcim/Shah/Crown/Scan /Premier/Anowar. আর ৫০/৬০ লাখ কম/বেশি টাকার বাড়ির ডিজাইন করানোর সময় ইঞ্জিনিয়ার ৫/১০ হাজার টাকায় অথবা কম দেয়া যায় কোন জায়গায় কিংবা ডিজাইন টা ফ্রি পাওয়া যায় কিনা!!

আর মিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে কার রেট কম!! যখনই দেখে একজনের রেট ৩৫০/- এবং অন্য জনের রেট ২৫০/- তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি দাঁড়িয়ে থেকে কাজ করাবো, ফাঁকি দিবে কি ভাবে। ২৫০/- টাকাই কাজ দিবো।

এর পর শুরু হয় কাজের ধরনঃ -
১. ব্লকের জায়গায় ইট
২. রড মাটাম না দিয়ে সোজা রাখা
৩. রডের নিচে ও পাশের ক্লিয়ার কাভার রক্ষা না করা
৪. সঠিক নিয়ম না মেনে রড প্লেসমেন্ট করা।
৫. তার ইচ্ছা মত কলাম, বীম এর রড কাটা, ল্যাপিং দেয়া
৬. ভাইব্রেটর ও মিক্সার মেশিন ছাড়া ঢালাই করা
৭. চূড়ান্ত দেখা যায় কম টাকার মিস্ত্রি বেশি টাকার মিস্ত্রির চেয়েও বেশি টাকা নিয়ে গেছে। টাকা গেছে অথচ কাজ টা যেমন হতে পারত তেমন হয়নি শুধু ভাল দায়িত্বশীল একজন ইঞ্জিনিয়ার দিয়ে প্লান না করানো এবং ইঞ্জিনিয়ার এর পরামর্শ না নিয়ে বাড়িওয়ালা এবং মিস্ত্রি সাহেব ইঞ্জিনিয়ার এর দায়িত্ব পালন করায়....

এখানে লস কার? আপনে বাড়িওয়ালা, আপনার লস।
তাই আপনার বাড়ির ডিজাইন, সয়েল টেষ্ট এবং সুপারভিশনে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করুন।

☎️যেকোনো ধরনের ডিজাইন ড্রয়িং পেতে যোগাযোগ করুন আমাদের সাথে:-
Engr. Md.Harunurrashid Nwab
B.Sc Engr in Civil (SFD)
Call:- 01763-117842

ছাদ ঢালাই করার পূর্বে যেসব কাজ আপনাকে অবশ্যই করতে হবে।১.প্রথমে আপনাকে দেখতে হবে ড্রয়িং অনুযায়ী রড বিছানো হয়েছে কিনা।স্টি...
30/09/2024

ছাদ ঢালাই করার পূর্বে যেসব কাজ আপনাকে অবশ্যই করতে হবে।
১.প্রথমে আপনাকে দেখতে হবে ড্রয়িং অনুযায়ী রড বিছানো হয়েছে কিনা।স্টিল টেপ কিন্তু আপনাকে সব সময় কাছে রাখতেই হবে।
২.রড বিছানোর পর দেখতে হবে ছাদের কভারিং এর জন্য যে ব্লক দেওয়া হয়েছে তা সঠিক স্থানে আছে কিনা।
৩.ঢালাইয়ের পূর্বেক দেখতে হবে সাটারিং এর কোথাও ছিদ্র আছে কিনা।
৪.আমাদের দেশে সাধারণত প্লেইন শিটের উপর পলিথিন বিছিয়ে দেওয়া হয় যাতে কোথাও ছিদ্র থাকলে তা দিয়ে মসলা বেরিয়ে না যায়।
৫.ছাদ ঢালাইয়ের চূড়ান্ত পর্যায় এ দেখতে হবে ছাদে কোনো ময়লা,কাগজ,পাতা পড়ে আছে কিনা।যদি থাকে তাহলে পরিস্কার করে ফেলতে হবে।
৬.ছাদ ঢালাইয়ের কাজ যত সম্ভব সকালে রোদ উঠার আগেই শুরু করতে হবে।
৭.কনক্রিট ফেলার পূর্বে ছাদকে সামান্য পানি ছিটিয়ে ভিজিয়ে দিতে পারেন।
৮.ছাদের মসলার অনুপাত ১:১.৫:৩ দেওয়া হয়।এতে ৩৫০০ psi পাওয়া যায়।
৯.ছাদের যেকোনো একটি নির্দিষ্ট অংশ থেকে কাজ শুরু করতে হবে।
১০.হাটা অবস্থায় বা দাড়িয়ে বা ১.৫ মিটার এর উপর থেকে কনক্রিট ফেলা যাবে না।ফেললে সেগ্রিগেশন হওয়ার সম্ভবনা আছে।
১১.কনক্রিট কে যথাস্থানে বসানোর জন্য ভাইব্রেটিং করতে হবে।ভাইব্রেটিং করার সময় ব্লক সরে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
১২.পুরো ছাদের মসলার অনুপাত যাতে একই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
১৩.ছাদ যাতে কোথাও উচু নিচু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আর একটা কথা খেয়াল রাখতে হবে,,
ইঞ্জিনিয়ারিং মেটালস এর ভিতর পানি সবচেয়ে বেশি গুরুত্ব পূর্ণ।ছাদ ঢালাইয়ের মোটামুটিভাবে ৬-৮ ঘন্টা পর থেকেই কিউরং করতে পারেন।
ছাদে যদি ২৮ দিন পর্যন্ত কিউরিং
করতে পারেন তাহলে তাতে ৯০%-১০০% শক্তি অর্জন করবে।
কিন্তু কম পক্ষে ২১ দিন পর্যন্ত কিউরিং করতে হবে।

28/09/2024

বিল্ডিং নির্মাণে ইটের গাঁথুনি একটি গুরুত্বপূর্ণ অংশ। আর গাঁথুনির কাজ করার জন্য ইটের নির্বাচন করা জরুরি। তাই একটি প্লেইন ইট ও ছিদ্রযুক্ত ইটের মধ্যে পার্থক্য এই ভিডিওতে দেখানো হয়েছে।

16/09/2024

Slab casting
Client :Delowar Hossain
Location :Bisic mor,Thakurgaon.
Mob:01763117842

16/09/2024

Grade Beam Casting

১. #বীম কাকে বলে? কত প্রকার ও কী কী?উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর...
09/09/2024

১. #বীম কাকে বলে? কত প্রকার ও কী কী?
উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর অবস্থান করে এবং এর আরোপিত লোডকে সাপোর্ট এ স্থানান্তরিত করে।
বীম ৫ প্রকার।যথা-
I)সাধারণভাবে স্থাপিত বীম
iI)ক্যান্টিলিভার বীম
iii)ঝুলন্ত বীম
iv)আবদ্ধ বীম
v)ধারাবাহিক বীম....
২.বীমে কী কী ধরননের লোড কাজ করে?
উ: ৩ ধরনের লোড কাজ করে।যথা-
I)কেন্দ্রিভূত লোড
ii)সমভাবে বিস্তৃত লোড
iii)অসমভাবে বিস্তৃত লোড....
৩.বীমের উপর কী কী লোড ক্রিয়া করে?
উ: বীমের উপর ৩ ধরনের লোড ক্রিয়া করে।যথা-
I)নিশ্চল ভর
ii)সচল ভর
iii) পারিপার্শ্বিক ভর...
৪.বীম কি ধরনের ফোর্স ফেল করে?
উ: টেনশন ফোর্স।...
৫. বীমে স্টিরাপ কেন ব্যবহার করা হয়?
উত্তর: শিয়ার ফোর্স প্রতিরোধে এবং ডায়াগোনাল টেনশনকে চেক দেওয়ার জন্য...
৬.বীমের চাপ এলাকা (Compression zone) ও টান এলাকা (Tension zone)কাকে বলে?
উ: বীমের নিরপেক্ষ অক্ষ থেকে সর্ব উপরি তল পর্যন্ত এলাকা কে চাপ এলাকা বা Compression zone বলে।
নিরপেক্ষ অক্ষ থেকে সর্বনিম্ন তল পর্যন্ত এলাকাকে টান এলাকা বা Tension zone বলে।...
৭.স্টিরাপ প্রয়োগ করেও কখন বীমে ব্যর্থ রোধ করা যায় না?
উ:কোন R.C.C বীমে সৃষ্ট শিয়ার পীড়নের মান কংক্রিট ও স্টীলের অনুমোদনযোগ্য শিয়ার পীড়নের মানের চেয়ে বেশি হলে।...
৮.লোডের কারনে R.C.C বীম কিভাবে ব্যর্থ হতে পারে?
উ:৩ ভাবে ব্যর্থ হতে পারে।যথা-
I)প্রসারণ স্টীলে ব্যর্থ
ii)সংকোচন কংক্রিটে ব্যর্থ
iii)প্রসারন স্টিল ও সংকোচন কংক্রিট একই সাথে ব্যর্থ..
৯.ক্যান্টিলিভার বীমের প্রধান রড কোথায় ব্যবহার করা হয়?
উ: মোমেন্টের মান সবসময় ঋণাত্মক হয় বলে প্রধান রড বিমের উপরিভাগে দেয়া হয়।..
১০.টি-বীম কাকে বলে?
উ: বীম এবং স্ল্যাব একত্রে ঢালাই করলে এবং বীম ও স্ল্যাব সম্মিলিত অংশ দেখতে T এর মত হয়,একে টি-বীম বলে।...
১১.বীমে সর্বনিম্ন কভারিং কত ধরা হয়?
উ: ১.৫" ধরা।...
১২. বীম তদন্ত কেন করা হয়?
উ: বীমের প্রকৃত পীড়নদ্বয় অর্থাৎ fc ও fs এর মান নির্নয় করে বীম আরোপিত লোডে নিরাপদ কিনা যাচাই করার জন্য বীম তদন্ত করা হয়।..
১৬. বীমে ব্যবহৃত রডের ক্র‍্যাংক করার পদ্ধতিটা কি?
উ: সাধারণভাবে স্থাপিত উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/7 দুরত্বে এবং আংশিক অবিচ্ছিন্ন বীমের অবিচ্ছিন্ন প্রান্তে এবং ধারাবাহিক বীমের উভয় প্রান্তে সাপোর্ট থেকে L/5 দুরত্বে ক্র‍্যাংক করা হয়।

Foundation CastingGonagachi mosque Building Location :Gonagachi,Jadurani Bazar,Haripur,Thakurgaon Mob:01763117842
08/09/2024

Foundation Casting
Gonagachi mosque Building
Location :Gonagachi,Jadurani Bazar,Haripur,Thakurgaon
Mob:01763117842

Address

Thakurgaon
5100

Telephone

+8801763117842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifen Construction & Building Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifen Construction & Building Design:

Share