Engr. Md. Rasel Chowdhury

Engr. Md. Rasel Chowdhury Expert in Structural Design & Analysis, Project Management.

কেউ যদি জানতে চায়, ভাই পাইল ক্যাপ অথবা বেজের রড কোন ডিরেকশনে আগে বসবে।আমরা অকপটে বলে দেই লং ডিরেকশনেরটা প্রথমে।তারপর সর্...
05/04/2022

কেউ যদি জানতে চায়, ভাই পাইল ক্যাপ অথবা বেজের রড কোন ডিরেকশনে আগে বসবে।
আমরা অকপটে বলে দেই লং ডিরেকশনেরটা প্রথমে।তারপর সর্ট ডিরেকশনেরটা।
জানতে চাচ্ছি কোন সূত্র বা তথ্যের উপর ভিত্তি করে আমরা এটা বলি?

উওরঃ
প্রথমেই আপনাকে নজর দিতে হবে যে, পাইল ক্যাপ এবং বেইজ/ফুটিং এক জিনিশ নয়, পাইল ক্যাপের লোড ট্রান্সফার হয় পাইলের মাধ্যমে, অন্যদিকে ফুটিং/বেইজ লোড ট্রান্সফার করে সরাসরি মাটির উপরে, মাটির উর্দ্ধমূখী প্রতিক্রিয়া বল সরাসরি ফুটিং/ বেইজের উপর ক্রিয়া করে বিধায় বেজ/ফুটিং এ সর্ট ডিরেকশনের স্টিল উপরে বসে, পাইল ক্যাপের মাটির প্রতিক্রিয়া বল না থাকায় পাইল ক্যাপে সর্ট ডিরেকশন নিচে বসে।
মোমেন্ট ক্যালকুলেশন করলেও ঠিক এমটিই পাবেন।

#সংগৃহীত

মাটি পরিক্ষার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:1️⃣সয়েল টেস্ট কাকে বলে?2️⃣ সয়েল টেস্ট কত প্রকার কী  কী?3️⃣আদর্শ পেনিট্রেশন পরীক্ষ...
12/03/2022

মাটি পরিক্ষার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

1️⃣সয়েল টেস্ট কাকে বলে?
2️⃣ সয়েল টেস্ট কত প্রকার কী কী?
3️⃣আদর্শ পেনিট্রেশন পরীক্ষা পদ্ধতি।
4️⃣কেন সয়েল টেস্ট করবেন?
5️⃣সয়েল টেস্ট করার সময় কী কী বিষয়ে সতর্ক থাকবেন।
6️⃣ N-Value অনুসারে ভারবহন ক্ষমতা কত?
7️⃣কত কাঠা জমিতে কতটি বোর হোল করতে হবে?

1️⃣নং এর উত্তরঃ - সয়েল টেস্ট’ কথাটির অর্থ হলো মাটি পরীক্ষা করা। সয়েল টেস্ট বলতে বিয়ারিং ক্যাপাসিটি’ বা মাটির ‘ভারবহন ক্ষমতা’ বুঝায়। ফাউন্ডেশন গভীর না অগভীর হবে তা নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের উপর।যে কোন ধরনের স্থাপনা যেমন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন,স্কুল-কলেজ,মসজিদ, মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, মার্কেট, কারখানা, গার্মেন্টস, গুদাম ঘর, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদির জন্য সয়েল টেস্ট করা অপরিহার্য।ভবন ধসে পড়ার যতগুলো মৌলিক কারণ আছে তার মধ্যে সঠিকভাবে মাটি পরীক্ষা না করা অন্যতম।তাই স্হাপনার নিরাপত্তার জন্য সয়েল টেস্টের রিপোর্টের ভিত্তিতেই স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত।

2️⃣ নং এর উওরঃ সয়েল টেস্ট প্রধানত দুই প্রকার যথা :-

(১)ফিল্ড টেস্ট
(২)ল্যাব টেস্ট

(১)ফিল্ড টেস্ট সমূহ হলো:-
ক।প্লেট লোড বিয়ারিং টেস্ট :-ইহা সাধারণত যন্ত্র পরিচালিত পদ্ধতি যা দ্বারা মাটির যে কোন স্তরে চূড়ান্ত বিয়ারিং ক্যাপাসিটি এবং মাটির সংকোচন মাপা যায়। এই টেস্টের ফলাফল দ্বারা বিয়ারিং ক্যাপাসিটির সত্যতা যাচাই করা যায়।

খ।আদর্শ পেনিট্রেশন পরীক্ষা (Standard Pe*******on Test):-গতিশীল অথবা স্থির লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্যই এই পরীক্ষা করা হয়ে থাকে।

(২)ল্যাব টেস্ট সমূহ :
ক।ময়েশ্চার কনটেন্ট টেস্ট
খ। প্লাস্টিসিটি টেস্ট
গ। আপেক্ষিক গুরুত্ব টেস্ট
ঘ।ঘনত্ব টেস্ট
ঙ।কনসোলিডেশন টেস্ট
চ। ডাইরেক্ট শেয়ার টেস্ট

3️⃣নং এর উওরঃ আদর্শ পেনিট্রেশন পরীক্ষা পদ্ধতি হলো:-আমরা জানি আদর্শ পেনিট্রেশন পরীক্ষার মাধ্যমে সাধারণত বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় করা হয়।আদর্শ পেনিট্রেশন পরীক্ষার জন্য প্রথমেই আমরা ৫৫ থেকে ১৫৫ মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি গর্ত করে নিবো। পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্প্লিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করবো। যার ভেতরের ব্যাস ৫০ মিলিমিটার এবং বাহিরের ব্যাস ৩৫ মিলিমিটার। এবং এর দৈর্ঘ্য ৬০০ মিলিমিটারের কম নয়। ড্রিল রডের সাথে স্প্লিট স্পুন নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্হাপন করবো। তারপর ৬৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে ৬০০ মিলিমিটার প্রবেশ করাবো। হাতুড়িকে ৭৫০ মিলিমিটার উপর হতে মিনিটে ৩০ বার ফেলবো। প্রথম ১৫০ মিলিমিটার প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসেব করবো না। পরবর্তী ৩০০ মিলিমিটার প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসেব করবো। এই ৩০০ মিলিমিটার প্রবেশ করাতে আঘাতের সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স বলে।

4️⃣নং এর উওরঃ সয়েল টেস্ট করার কারণ:- নিমার্ণ কাজের ডিজাইন করার পূর্বেই সয়েল টেস্ট করতে হবে । কারণ ফাউন্ডেশন ডিজাইন এর জন্য এটি একটি অপরিহার্য পূ্র্বশর্ত। ফাউন্ডেশনের ধরণ সম্পর্কেও সয়েল টেস্ট এর মাধ্যমে ধারণা পাওয়া যায়।সয়েল টেস্ট না করলে ফাউন্ডেশন ডিজাইন অসম্ভব। সঠিক ফাউন্ডেশন ডিজাইন না থাকলে স্থাপনা সেটেল করা বা দেবে যাবার সম্ভাবনা থাকে যা পরবর্তীতে ক্র্যাক বা ফাটল সৃষ্টি করে স্থাপনার জন্য ক্ষতি বা হুমকিস্বরূপ হয়ে দাঁড়াতে পারে। আবার যে সব এলাকায় মাটি দূর্বল সেখানে সঠিকভাবে পাইলিং ডিজাইন করার জন্য সয়েল টেস্ট প্রয়োজন। ভূমিকম্পের প্রভাব প্রতিরোধে সঠিকভাবে পাইলিং করতে হয়। তাই সয়েল টেস্ট অপরিহার্য।

5️⃣নং এর উওরঃ সয়েল টেস্ট করার সময় যে বিষয় গুলো সতর্ক থাকবেন:-
১। হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে
২। ড্রপিং ৭৫০ মিলিমিটার উচ্চতা থেকে হচ্ছে কিনা।
৩। আলাদা আলাদ প্যাকেট নমুনা মাটি সংরক্ষণ করছে কিনা।
৪।N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করছে কিনা।
৫। ড্রিলিং রডের উপর ১৫০ মিলিমিটার পর পর দাগ দেয়া হয়েছে কিনা।
৬।এডাপটরের বাল্বটা ঠিক মতো কাজ করছে কিনা ।

6️⃣নং এর উওরঃ N - Value এর মান অনুসারে ভারবহন ক্ষমতা :-
১।N-Value এর মান ২ বা এর কমলে বুঝতে হবে মাটি খুবই নরম। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ২ টন।
২। N-Value এর মান ২ - ৫ হলে বুঝতে হবে নরম মাটি। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ২ - ৫ টন।
৩ ।N-Value এর মান ৫-৯ হলে বুঝতে হবে মধ্যমানের মাটি। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ৫-১০ টন।
৪।N-Value এর মান ৯-১৭ হলে বুঝতে হবে শক্ত মাটি। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ১০-২০ টন।
৫।N-Value এর মান ১৭-৩৩ হলে বুঝতে হবে মাটি খুবই শক্ত। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ২০-৪০ টন।
৬।N-Value এর মান ৩৩ এর উপরে হলে বুঝতে হবে মাটি খুবই কঠিন। যার ভারবহন ক্ষমতা প্রতি বর্গমিটারে ৪০ টনের উপরে।

7️⃣নং এর উওরঃ কত কাঠা জমিতে কতটি বোর হোল করতে হবে :-
১।তিন কাঠা জমির জন্য ৩ টি বোর হোল।
২। ৩-৫ কাঠা জমির জন্য ৫ বোর হোল।
৩।৫-১০ কাঠা জমির জন্য ৮ টি বোর হোল করতে হবে।

‎কংক্রিটের স্ল্যাম্প পরীক্ষা (Slump Test of Concrete)✪ স্ল্যাম্প টেস্ট বা নতি পরীক্ষা কি? কিভাবে করতে হয় বর্ণনা কর।▣ ‎কং...
16/02/2022

‎কংক্রিটের স্ল্যাম্প পরীক্ষা (Slump Test of Concrete)

✪ স্ল্যাম্প টেস্ট বা নতি পরীক্ষা কি? কিভাবে করতে হয় বর্ণনা কর।

▣ ‎কংক্রিট‬ স্লাম্প পরীক্ষা: কংক্রিট এর মধ্য ধারাবাহিকতা বা সমসত্ত্বতা যাচাই এর জন্য এই পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে, কংক্রিট এর কার্যউপযোগীতা কতটুকু। স্ল্যাম্প এর পরিমান অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকবে।

▣ ‪‎স্ল্যাম্প‬ পরীক্ষায় ব্যবহুত প্রয়োজনীয় যন্ত্রপাতি:
• স্ল্যাম্প কৌণ (উপরের ব্যাস ১০০ মি:মি: x নিচের ব্যাস ২০০ মি:মি: x উচ্চতা ৩০০ মি:মি: )
• ছোট কুর্ণী
• গুলি-মুখ রড ( ৬০০ মি:মি: লম্বা x ১৬ মি:মি: সাইজ)
• স্কেল
• স্ল্যাম্প প্লেট (৫০০ মি:মি: x ৫০০মি:মি:)

▣ স্ল্যাম্প পরীক্ষার ধাপগুলি:
১. কৌণটি পরিস্কার করতে হবে। পানি দিয়ে ভালভাবে মুছে স্ল্যাম্প প্লেট এর উপর রাখতে হবে। স্ল্যাম্প প্লেট অবশ্যই পরিস্কার, শক্ত , সমতল এবং অ-শোষণীয় হতে হবে।

২. পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিমান কংক্রিট নিতে হবে (যেই কংক্রিট পরীক্ষা করতে হবে তা থেকে)

৩. পাদানির উপর শক্তভাবে দাড়াতে হবে এবং তিন ভাগের একভাগ কংক্রিট দিয়ে ভরাট করতে হবে। ২৫ বার রড দিয়ে ভালভাবে গুতা দিতে হবে। গুতা সবসময় একই ভাবে দিতে হবে এবং তা হতে হবে বাইরের দিক থেকে মাঝার দিকে।

৪. আবার দ্বিতীয় ভাগ ভরাট করতে হবে এবং ৩ নং ধাপের মত করে রড দিয়ে গুতা দিতে হবে। বে খেয়াল রাখতে হবে যে এবার রড প্রথম ভাগের উপর পর্যন্ত যাবে, এর নিচে না।

৫. এবার বাকি অংশ ভরাট করতে হবে উবু-উবু করে এবং আগের মত রড দিয়ে গুতা দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এবার রড দ্বিতীয় ভাগের উপর পর্যন্ত যাবে, এর নিচে না। উবু অংশ ফেলে দিয়ে মাথা কৌণ এর সমান করে দিতে হবে।

৬. গড়ানো পদ্ধতিতে রড দিয়ে উপরিতল সমান করতে হবে। স্ল্যাম্প প্লেট এর উপর কোন ময়লা থাকলে তা পরিস্কার করতে হবে। হাতল চাপদিয়ে ধরে পাদানি থেকে নেমে পড়তে হবে।

৭. সাবধানে কৌণটি সোজা উপরে ওঠাতে হবে যাতে করে এর ভেতরের কংক্রিট নড়ে না যায়।

৮. কৌণটি উল্টে ফেলে কংক্রিট এর পাথে রাখতে হবে। রডটি কৌণ এর উপ কংক্রিট এর দিকে মুখ করে বসাতে হবে।

৯. কংক্রিটটির সর্বোচ্চ তলা থেকে রড এর তলা পর্যন্ত মাপ নিতে হবে। কয়েকটি মাপের গড় নিতে হবে। এই গড় মাপটিই নতির মান।

বিভিন্ন কংক্রিট মিশ্রণের জন্য অনুমোদিত নতির মানঃ
ক্রমিক নং নির্মানকাজের ধারা অনুমোদিত নতির মান (মিমি)
০১। রাস্তা তৈরিতে কংক্রিট ২০-৩০ মিমি
০২। আরসিসি স্লাব, বীম এবং দেওয়াল৫০-১০০মিমি
০৩। কলাম, রিটেইনিং ওয়াল ৭৫-১৫০ মিমি
০৪। পানিরোধী নির্মাণ কাজ ৭৫-১২০ মিমি
০৫। ভাইব্রেটেড কংক্রিট ১২-২৫ মিমি
০৬। পুরু কংক্রিট ২৫-৫০ মিমি
০৭। সাধারণ কংক্রিট ফুটিং, কেইশন এবং
উপরি কাঠামো ২৫-৭৫ মিমি
০৮। আরসিসি বুনিয়াদ এবং ফুটিং ৫০-১০০ মিমি
০৯। ব্রিজ ডেক ২৫-৭৫ মিমি

কংক্রিটের Slump Test সাধারণত ৪ ধরণের হয়ে থাকে।নিচে ছবিতে দেখানো হলোঃ

True Slump: কংক্রিট মিক্সের High consistency রয়েছে। একটি সঠিক স্লাম্প পরীক্ষায় কংক্রিট খুব শীঘ্রই হ্রাস পায় এবং কমবেশি ছাঁচের আকৃতি বজায় রাখে। এই ধরনের স্লাম সবচেয়ে কাম্য।

Zero Slump: যদি কংক্রিট ছাঁচের প্রকৃত আকৃতি বজায় রাখে, তবে এটিকে শূন্য স্লাম্প বলা হয় যা কঠোর, সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় কোন কার্যক্ষমতাকে প্রতিনিধিত্ব করে না।

Collapse Slump: এই ক্ষেত্রে, সদ্য মিশ্রিত কংক্রিট সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কংক্রিট মিক্স খুব নরম বা উচ্চ কার্যকারিতা মিশ্রণ, স্লাম্প পরীক্ষায় এই ধরনের মিশ্রণ উপযুক্ত নয়।

Shear Slump: কোণ অর্ধেক যদি একটি খাড়া ঝুঁকে পড়ে প্লেনে নিচে স্লাইড হয়, তাকে শিয়ার স্লাম্প বলা হয়। এটি মিশ্রণের সমন্বয়ের অভাবের ইঙ্গিত। শিয়ার স্লাম্প এড়াতে আবার পরীক্ষা করুন।

07/02/2022

একটি সিড়ির বিভিন্ন তথ্য ও এষ্টিমেট।
সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬"
= (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০")
= (৪'-০"+৯x১০"+৪'-০")
= ১৫'-৬''
সিড়ির প্রস্থ = ৮'-০"0/
= (৩'-১০"+৪"+৩'-১০")
= ৮'-০"

সিড়ির এর কাভারিং = ৩/৪"
সিড়ির মেন রড ১২ মিমি ৪" C/C
সিড়ির এক্সটা টপ ১২ মিমি ৪" C/C
সিড়ির এক্সটা টপ দৈর্ঘ্য = ল্যান্ডি+L/4
সিড়ির বাইন্ডার ৮" C/C
সিড়ির ওয়েষ্ট স্ল্যাবে পুরুত্ব = ৬"
সিড়ির ট্রেড ১০"
সিড়ির রাইজার ৬"
সিড়ির মাঝের ল্যান্ডিং এর নীচে টি বীম আছে সাইজ ১০"x১৮" উপরে ছাদের বীম সিড়ির ভিতরে আসবে না।

বীমের রড ৬-২০ মিমি
বীমের রিং ১০ মিমি
বীমের রিং ৬" C/C
বীমের এল বা মাটাম ৬"
সিড়ি ওয়েষ্ট স্ল্যাবের দৈর্ঘ্য
পিথাগোরাসের সুত্র মতে
= রুট অভার (৪'-৬")^২+(৮'-৪")^২

= ৯'-৬''

এখনে উচ্চতা ৪'-৬"
ভূমি = ১০x০'-১০"
= ৮'-৪"
ঢালায়
বীম = ৮'-০"x০'-১০"x১'-০"= ৬.৬৪
ল্যান্ডিং = ৮'-০"x৪'-০"x০'-৬"x২ = ৩২.০০
ওয়েষ্ট স্ল্যাব
= ৯'-৬''x৩'-১০"x০'-৬"x২ = ৩৬.৩৯

ধাপ = ১/২"x০'-৬'x০'-১০"x৩'-১০"x১৮
= ১৫.১০
মোট = ৯০.১৩ ঘনফুট
মালামাল
শুকনা " = ৯০.১৩x১.৫
= ১৩৫.২০ ঘনফুট
অনুপাত ১:২:৪
অনুপাতের যোগফল = (১+২+৪)= ৭
মালামাল
সিমেন্ট = ( ১৩৫.২০x১÷৭)÷১.২৫
= ১৫.৪৫ ব্যাগ
[যেহেতু ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট]
বালি = ১৩৫.২০x২÷৭ = ৩৮.৬৩ ঘনফট
খোয়া= ১৩৫.২০ x৪÷৭ = ৭৭.২৬ ঘনফুট
মেন রডের দৈর্ঘ্য
= [(৪'-০"+৯'-৫"+৪'-০")-{(৩/৪"x২)÷১২}]
= ১৭'-৫"
বাইন্ডার রডের দৈর্ঘ্য
= [৩'-১০"-{(৩/৪"x২)÷১২}]
= ৩'-৯"
এক্সটা টপ দৈর্ঘ্য
= -৩/৪"+৪'-০"+(৮'-৯"÷৪)
= ৬'-১"
ল্যান্ডিং বাইন্ডার দৈর্ঘ্য
= ৮'-০"-(৩/৪"x২÷১২)
= ৭'-১১"
বীমের মেন রডের দৈর্ঘ্য
= (৮'-০")-(১.৫"x২)+(৬"x২)
= ৮'-৯"
রিং রডের দৈর্ঘ্য
= {(১০-১.৫x২)+(১৮-১.৫x২)}x২+(৩x২)
= ৪'-২"
মেন রডের সংখ্যা
= {(৩'-১০"x১২-৩/৪"x২)÷৪}+১
= ১২.১৩ টি
~ ১৩ টি
মোট = ১৩x২= ২৬ টি
এক্সটা টপ = ১৩x৪= ৫২ টি
ল্যান্ডিং বাইন্ডার পরিমান
= [{৪'-০"x১২-(৩/৪"x২)}÷৮]+১
= ৬.৮১
~ ৭ টি
মোট ৭x২= ১৪ টি
ল্যান্ডিং এ ডাবল জালি এখানে ৮" করে হিসাব করে
বাইন্ডার পরিমান
= (৯'-৬"x১২÷৮)-১
= ১৩.২৫
~ ১৪ টি
মোট ১৪x২=২৮ টি
মোট রিং এর পরিমান
= [{(৮'-০")-(১.৫"x২)}÷৬"]+১
= ১৬.৫০
~ ১৭ টি
রডের পরিমান
মেন রড
১২মিমি = ১৭'-৫"x২৬x০.২৭ = ১২২.২৯
এক্সটা টপ
১২ মিমি = ৬'-১"x৫২x০.২৭= ৮৫.৩৬
ল্যান্ডিং বাইন্ডার
১২ মিমি = ৭'-১১"x১৪x০.২৭= ২৯.৯৪
বাইন্ডার
১০ মিমি = ৩'-৯"x২৮x০.১৯ = ১৯.৯৫
বীম মেন রড
২০ মিমি = ৮'-৯"x৬x০.৭৫= ৩৯.৩৮
বীমের রিং
১০ মিমি = ৪'-২"x১৭x০.১৯ = ১৩.৪৭
মোট রডের পরিমান = ৩১০.৩৯ কেজি

সাটারিং
বীম সাইড
৮'-০"x১'-০"x২= ১৬.০০
ল্যান্ডিং তলা
৪'-০"x৮'-০"x২= ৬৪.০০
ল্যান্ডিং সাইড
= {(৪'-০"+৮'-০"+৪'-০")x০'-৬"}x২= ১৬.০০
ওয়েষ্ট স্ল্যাব তলা
= ৯'-৬"x৩'-১০"x২= ৭২.৭৭
ওয়েষ্ট স্ল্যাব সাইট
= ৯'-৬"x১'-০"x৪= ৩৮.০০
ধাপ
= ৩'-১০"x০'-৬"x১০x= ৩৮.৩০
= ২৪৫.০৭ বর্গফুট

Address

Pathrail, Delduar
Tangail
1912

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Md. Rasel Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Md. Rasel Chowdhury:

Share