Ayan Engineers & Consultants.

Ayan Engineers & Consultants. Building Design, Construction, Plan Pass, Site Supervision, Consultant.

New project Mirzapur pourosova Tangail
10/02/2026

New project
Mirzapur pourosova
Tangail

06/10/2025

02/07/2025

আলহামদুলিল্লাহ! মির্জাপুর উপজেলার দেওহাটা জনাব আসাদ সিকদার ভাই এর ৫ তালা প্রজেক্ট এর প্রথম ছাদ ঢালাই চলছে।

বাড়িটি বিষয়ে বিস্তারিত জানতে অথবা আপনার স্বপ্নের স্থাপনার পরিকল্পিত ডিজাইন এবং ড্রইং করাতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে

আমাদের সেবা সমূহ:
১. আর্কিটেকচারাল প্ল্যান এবং ডিজাইন।
২. স্ট্রাকচারাল ডিজাইন।
৩. ইলেকট্রিক্যাল ডিজাইন।
৪. প্লাম্বিং ডিজাইন।
৫. এপ্রভাল ডিজাইন।
৬. 3D ডিজাইন।
৭. সয়েল টেস্ট এবং ল্যান্ড ডিজিটাল সার্ভে।

#আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের নাম্বার বা পেইজে যোগাযোগ করুন।
নিজস্ব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন টিম ✨✨

🌷🌻ধন্যবাদ 🌻🌷
Ayan Engineers & Consultants.

Engr. Md. Uzzal miah (B.Sc Engineer, Civil MIEB)

Engr.Totol miah (Diploma in Civil,IDEB)

Arc. Sakib Hossain (B.Sc Architect)

Mob: 01927234586, 01642512125 (imo/WhatsApp)

Dhaka Office:Road 5/A, Residential Area, Bashundhara, Dhaka

Tangail Office: Joyen Uddin market, 1st floor,
Dewhata stand, Mirzapur, Tangail.

Manikganj Office : 206,Nagina Complex, Kalibari,Manikgonj

Jamalpur Office : Farazi Market, Melandaha Railway station Road,Jamalpur,

ভূমিকম্প সতর্কতা ও সচেতনতা পোস্ট ⚠️⚠️ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পা...
06/04/2025

ভূমিকম্প সতর্কতা ও সচেতনতা পোস্ট ⚠️⚠️

ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে শহর ও গ্রাম। বাংলাদেশ একটি ভূমিকম্প-প্রবণ দেশ, বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তবে বিশ্বব্যাপী ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর জন্য সঠিক ইঞ্জিনিয়ারিং নীতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ সতর্ক থাকুন, সচেতন হোন:

ভবনের নির্মাণকাজে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিল্ডিং কোড যেমন BNBC 2020 (Bangladesh National Building Code), IBC (International Building Code), ASCE 7 (American Society of Civil Engineers), এবং Eurocode 8 অনুসরণ করুন।

ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং পদ্ধতি গ্রহণ করুন, যেমন Base Isolation, Ductile Detailing, এবং Seismic Bracing।

মাটির ধরন এবং ভূগর্ভস্থ পানি স্তরের বিবেচনায় Site-Specific Seismic Analysis করুন।

নির্মাণ সামগ্রী যেমন হাই স্ট্রেন্থ কংক্রিট ও রেইনফোর্সড স্টিল ব্যবহারের মাধ্যমে ভবনের স্থায়িত্ব নিশ্চিত করুন।

❌ ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না:

অপরিকল্পিতভাবে ভবন সম্প্রসারণ করা বিপজ্জনক হতে পারে।নিম্নমানের কনস্ট্রাকশন সামগ্রী ব্যবহার করলে ভবন দুর্বল হয়ে পড়ে।ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন ছাড়া ভবন নির্মাণ করা ঝুঁকিপূর্ণ।

⚠️ কীভাবে ভূমিকম্পের সময় নিরাপদ থাকবেন?

শক্ত কোনো টেবিল বা বিছানার নিচে আশ্রয় নিন।দরজার ফ্রেম বা কোনার পাশে দাঁড়াবেন না, কারণ এগুলো ভেঙে পড়তে পারে।ভবনের ভেতরে থাকলে লিফট ব্যবহার করবেন না।খোলা স্থানে গেলে ভবন, গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকুন।

বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেশি, বিশেষ করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে। BNBC 2020 (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধে বিশেষ ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন!

📍 বাংলাদেশে ভূমিকম্পপ্রবণ অঞ্চল (BNBC 2020 অনুযায়ী):
🔴 জোন-৩ (উচ্চ ঝুঁকি) – সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর।
🟠 জোন-২ (মাঝারি ঝুঁকি) – ঢাকা, বরিশাল, কুমিল্লা, যশোর।
🟡 জোন-১ (নিম্ন ঝুঁকি) – খুলনা, ফরিদপুর, রাজশাহী।

ভবিষ্যতে বড় বিপর্যয় এড়াতে এখনই সতর্ক হোন! আপনার এলাকা ভূমিকম্পপ্রবণ কিনা যাচাই করুন এবং BNBC 2020 অনুযায়ী সঠিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অনুসরণ করুন।

🇧🇩 আমাদের দায়িত্ব: বাংলাদেশসহ যেকোনো ভূমিকম্প-প্রবণ অঞ্চলে সঠিক ইঞ্জিনিয়ারিং নীতি মেনে নিরাপদ স্থাপনা নির্মাণ করলে আমরা ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। ভবন নির্মাণের ক্ষেত্রে BNBC 2020, IBC, ASCE 7, Eurocode 8, এবং স্থানীয় বিল্ডিং কোড অনুসরণ করা বাধ্যতামূলক।

আপনার ভবন কি ভূমিকম্প-প্রতিরোধী? সঠিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে তো? সচেতন হোন, নিরাপদ থাকুন!

#ভূমিকম্প #নিরাপদ_নির্মাণ

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি10 mm = 0.616 kg/m = 3 suta12 mm = 0.888 kg/m = 4 suta16 mm = 1.579 kg/m = 5 suta20 mm = 2...
01/04/2025

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন

নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

~~~দেয়াল গাথুনীতে ইটের হিসাব~~~1)পাঁচ (৫) ইঞ্চি ওয়াল গাথুনীতে প্রতি এক (০১) স্কয়ার ফিট এ ইট লাগে পাঁচ (৫) টি ।2)দশ (১০) ...
01/04/2025

~~~দেয়াল গাথুনীতে ইটের হিসাব~~~

1)পাঁচ (৫) ইঞ্চি ওয়াল গাথুনীতে প্রতি এক (০১) স্কয়ার ফিট এ ইট লাগে পাঁচ (৫) টি ।
2)দশ (১০) ইঞ্চি ওয়াল গাথুনীতে প্রতি এক (০১) স্কয়ার ফিট এ ইট লাগে দশ (১০) টি ।

ইটের খোয়ার হিসাব
1)১ টি ইটে খোয়া হয় ০.১১ সিএফটি / ঘনমিটার
2)১০০ টি ইটে খোয়া হয় ১১ সিএফটি / ঘনমিটার
3)১০০০ টি ইটে খোয়া হয় ১১১.১১ সিএফটি / ঘনমিটার
4)এক সিএফটি/ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি।
5)এক সিএফটি/ঘনমিটার বড় সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩০০ টি।

বাড়ি নির্মাণে সতর্কতার ফিরিস্তিআপনি বাড়ি তৈরি করবেন। বাড়ির লে-আউট দেওয়া থেকে শুরু করে মাটি কাটা, শাটারিং, কাস্টিং বা...
11/03/2025

বাড়ি নির্মাণে সতর্কতার ফিরিস্তি
আপনি বাড়ি তৈরি করবেন। বাড়ির লে-আউট দেওয়া থেকে শুরু করে মাটি কাটা, শাটারিং, কাস্টিং বা ঢালাই, ইটের গাঁথুনির কাজ, প্লাস্টারিং অনেক কাজ। সব সময় প্রকৌশলী উপস্থিত থাকেন না। মাঝে মধ্যে কাজ দেখতে হতে পারে আপনাকে। তাই সাধারণ কিছু বিষয় জেনে নিন…

লে-আউট দেওয়ার সময় ভুল

মূলত সঠিকভাবে লে-আউট দেওয়া না হলে বিল্ডিংয়ের আকৃতি পরিবর্তিত হয়ে যায়, যা পরবর্তীতে ঠিক করা দুঃসাধ্য ব্যাপার। সে জন্য লে-আউট দেওয়ার সময় বাড়ির বাইরের মাপ ঠিক আছে কিনা, কোনাগুলো ঠিকমতো দেওয়া হয়েছে কিনা এদিকে ভালোভাবে নজর দিতে হবে।

মাটি কাটার সময়

বাড়ি নির্মাণের শুরুতেই যেসব দুর্ঘটনা ঘটে তা মাটি কাটার সময় ঘটে। পাশের দেয়ালগুলো সংরক্ষণের ব্যবস্থা না নেওয়ার ফলে দেয়াল ধসে পড়া একটা সাধারণ ব্যাপার। অথচ শুরুতেই যদি চারপাশে মাটি অথবা দেয়াল যাতে ধসে না পড়ে সে জন্য বল্লি দিয়ে অথবা শিট পাইলিং করে ব্যবস্থা নেওয়া হয়, তবে এ ধরনের দুর্ঘটনা ঘটে না। অথচ সামান্য খরচের ভয়ে বাড়ির নির্মাতাগণ এ বিষয়টা এড়িয়ে যান। আর যখন পাড় ভাঙা শুরু করে কিংবা পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ভেঙে পড়ে তখন অনেক বেশি খরচ করে কাজটা করতে হয়। আবার দেয়াল ভাঙার জন্য ক্ষতিপূরণও দিতে হয়।

পাইলিং

ডিজাইন অনুযায়ী পাইল স্থাপন করতে হয়। প্রি-কাস্ট পাইলিংয়ে খরচ একটু বেশি হলেও কাজের গুণগত মান অনেক বেড়ে যায় এবং এর ফলে পরিবেশ দূষিত হয় না, চারপাশ পানি ও কাদায় নোংরাও হয় না। তবে আমাদের দেশে সাধারণত কাস্ট-ইন-সিটু পাইলিংই করা হয়। এ ক্ষেত্রে সেন্টার ঠিক রেখে পাইলিং করতে হবে, তা না হলে কলামের অবস্থান পরিবর্তন হতে পারে।

ফাউন্ডেশন ঢালাইয়ের কাজ

মাটির নিচে থাকে, এই ভরসায় অনেকে ফাউন্ডেশনের ঢালাই কাজে সঠিক যত্ন নেন না। যদি পাইলিং না লাগে এবং সিঙ্গেল কলাম ফুটিং কিংবা কম্বাইন্ড ফুটিং হয় তবে মাটির উপরে অনেকে ফুটিং ঢালাইয়ের আগে গর্তের মধ্যে পলিথিন দেন, তার উপর সিসি ঢালাই হয় এবং তারও উপর ফাউন্ডেশনের জন্য রড বিছিয়ে ঢালাই কাজ করা হয়। পলিথিন দেওয়ার যুক্তি হলো পলিথিনটা নিচ থেকে পানি উঠতে বাধা দেয়। এটা সত্য, তবে সমস্যা হচ্ছে পলিথিন মাটি ও ফাউন্ডেশনের মধ্যে সংযোগ স্থাপনে বাধা হয়ে দাঁড়ায় এবং ভূমিকম্পের সময় বিল্ডিং উল্টে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। সাধারণত মাটি কেটে সমান করার পর ইটের সলিং দিয়ে তার উপর সিসি ঢালাই দেওয়া হলে পলিথিন ব্যবহার না করেও পানির হাত থেকে বাঁচা যায়। অনেক প্রকৌশলীই অবশ্য পলিথিন ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু পলিথিন উপকারের চেয়ে অপকারই বেশি করে।

গাঁথুনির কাজ

ইটের কাজ ফ্রেমড স্ট্রাকচারে ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা ভারবহনকারী দেয়ালের ক্ষেত্রে। বিম-কলাম-স্ল্যাব বিল্ডিংয়ে ইটের দেয়াল পার্টিশন ওয়াল হিসেবে কাজ করে আর Load Bearing Wall-এ ইটের দেয়াল বিল্ডিংয়ের ভার বহন করে। তবে উভয় ক্ষেত্রেই নিচের বিষয়গুলোর দিকে গভীর মনোযোগ দিতে হবে, যাতে রাজমিস্ত্রিরা এ ধরনের ভুল না করতে পারে।

ছাদ ঢালাই

ঢালাই বলতে আমরা বুঝি তৈরিকৃত কংক্রিট স্থাপন করাকে। সাধারণত দেখা যায় বাড়ির মালিক ছাদ ঢালাইকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তার পরও বড় বড় ভুল ছাদ ঢালাইয়ের সময়ই ঘটে থাকে। প্রথমত নির্মাণ সামগ্রীর গুণগত মান। ঢালাই বা কাস্টিং হয় সিমেন্ট, বালি, খোয়া ও পানির সংমিশ্রণে। ঢালাইয়ের মধ্যে প্রত্যেকটি উপাদানই সমান গুরুত্বপূর্ণ। আমরা সিমেন্ট ভালো দিলাম অথচ বালি দিলাম খারাপ, তা হলে ভালো ঢালাই পাওয়া যাবে না। অনুরূপভাবে খোয়া বা পানিও ভালো হতে হবে। সাধারণত ছাদ ঢালাইয়ে ১ : ২ : ৪ (সিমেন্ট : বালি : খোয়া) অনুপাতে কংক্রিট তৈরি করা হয়।

ঢালাইয়ের সময় নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করতে হবে-

বালি হতে হবে দানাদার অর্থাৎ এফএমের মান ২.৫ হতে হবে। ঢাকায় সিলেট বালি হিসেবে পরিচিত লাল বালি এই কাজের জন্য উপযোগী। তবে দাম বেশি হওয়ার কারণে অনেকে সিলেট বালির সঙ্গে লোকাল বালি দিয়ে থাকেন। এ ক্ষেত্রে পরিমাণে সিলেট বালিই বেশি হতে হবে।
ব্যবহারের পূর্বে বালি ধুয়ে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার কাদামাটি, গাছের শেকড়, সুরকি ইত্যাদি না থাকে।
খোয়া হতে হবে বিভিন্ন সাইজের। সর্বনিম্ন কোয়ার্টার ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটি সাইজের খোয়া থাকতে হবে। ব্যবহারের পূর্বে খোয়া ছেঁকে নিতে হবে যাতে এতে সুরকি না থাকে।
ব্যবহারের পানি পরিষ্কার হতে হবে।
মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে। যদি ১ : ২ : ৪ অনুপাতে ঢালাই হয় তবে তাতে ১ ভাগ সিমেন্টের সঙ্গে ২ ভাগ বালি ও ৪ ভাগ খোয়া ব্যবহার করতে হবে। মিশ্রণে সিমেন্টের পরিমাণ কম দিলে চলবে না।
ঢালাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে W/C (Water/Cement) Ratio বা পানি ও সিমেন্টের অনুপাত। ঢালাইয়ের মধ্যে পানির পরিমাণ বেশি হলে ঢালাই দুর্বল হয়ে পড়ে আবার প্রয়োজনের চেয়ে পানি কম হলে ঢালাই স্থাপন করা অসম্ভব হয়ে পড়ে। প্রতি ১ ব্যাগ সিমেন্টের জন্য ঢালাইয়ে সর্বোচ্চ ২৫ লিটার পানি ব্যবহার করা যাবে।

গাঁথুনির কাজ

একদিনে সর্বোচ্চ সাড়ে চার ফুট পর্যন্ত গাঁথুনির কাজ করা যাবে। তা না হলে উপরের ইটের ওজনে নিচের ইটগুলোর জোড়ার মসলা থেকে পানি বের হবে ও জোড়াগুলোকে দুর্বল করে দেবে।
দুই ইটের মাঝখানে ও পাশে জোড়া হিসেবে আধা ইঞ্চির বেশি মসলা দেওয়া চলবে না।
সাধারণত প্রতি ৪ বর্গফুট গাঁথুনিতে ১৯-২০টি পূর্ণ সাইজ ইটের প্রয়োজন, যেখানে উচ্চতার দিকে প্রয়োজন ৮টি এবং দৈর্ঘ্যরে প্রয়োজন ২.৫টি ইট।
প্লাস্টারিং

প্লাস্টার কখনো আধা ইঞ্চির চেয়ে বেশি হওয়া উচিত নয়।
প্লাস্টার করার পর পানি ঝরে গেলে (অর্থাৎ ১ ঘণ্টা পর) সেটা ব্যবহার করা যাবে না।
প্লাস্টারিংয়ের পূর্বে ইটগুলোর গা থেকে ময়লা পরিষ্কার করে নিতে হবে।
সিলিং ভালো করে চিপিং করতে হবে।
ইটের দেয়ালে পানি দিয়ে সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে, যাতে দেয়াল প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে।
বাড়ি নির্মাণের বিভিন্ন পর্যায়ের এ সমস্ত সাধারণ সমস্যার দিকে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখলে নির্মাণ কাজের গুণগতমান অনেক ভালো হয়।

06/03/2025

আলহামদুলিল্লাহ! মির্জাপুর উপজেলার দেওহাটা জনাব সুরুজ মাস্টার এর ৫ তালা প্রজেক্ট এর প্রথম ছাদ ঢালাই চলছে।

বাড়িটি বিষয়ে বিস্তারিত জানতে অথবা আপনার স্বপ্নের স্থাপনার পরিকল্পিত ডিজাইন এবং ড্রইং করাতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে

আমাদের সেবা সমূহ:
১. আর্কিটেকচারাল প্ল্যান এবং ডিজাইন।
২. স্ট্রাকচারাল ডিজাইন।
৩. ইলেকট্রিক্যাল ডিজাইন।
৪. প্লাম্বিং ডিজাইন।
৫. এপ্রভাল ডিজাইন।
৬. 3D ডিজাইন।
৭. সয়েল টেস্ট এবং ল্যান্ড ডিজিটাল সার্ভে।

#আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের নাম্বার বা পেইজে যোগাযোগ করুন।
নিজস্ব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন টিম ✨✨

🌷🌻ধন্যবাদ 🌻🌷
Ayan Engineers & Consultants.

Engr. Md. Uzzal miah (B.Sc Engineer, Civil MIEB)

Engr.Totol miah (Diploma in Civil,IDEB)

Arc. Sakib Hossain (B.Sc Architect)

Mob: 01927234586, 01642512125 (imo/WhatsApp)

Dhaka Office:Road 5/A, Residential Area, Bashundhara, Dhaka

Tangail Office: Joyen Uddin market, 1st floor,
Dewhata stand, Mirzapur, Tangail.

Manikganj Office : 206,Nagina Complex, Kalibari,Manikgonj

Jamalpur Office : Farazi Market, Melandaha Railway station Road,Jamalpur,

24/02/2025

আলহামদুলিল্লাহ! মির্জাপুর উপজেলার গোড়াই সৈয়দপুর বাস স্ট্যান্ডে ৬ তালা প্রজেক্ট এর জন্য ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্টের কাজ চলছে।

বাড়িটি বিষয়ে বিস্তারিত জানতে অথবা আপনার স্বপ্নের স্থাপনার পরিকল্পিত ডিজাইন এবং ড্রইং করাতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে

আমাদের সেবা সমূহ:
১. আর্কিটেকচারাল প্ল্যান এবং ডিজাইন।
২. স্ট্রাকচারাল ডিজাইন।
৩. ইলেকট্রিক্যাল ডিজাইন।
৪. প্লাম্বিং ডিজাইন।
৫. এপ্রভাল ডিজাইন।
৬. 3D ডিজাইন।
৭. সয়েল টেস্ট এবং ল্যান্ড ডিজিটাল সার্ভে।

#আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিচের নাম্বার বা পেইজে যোগাযোগ করুন।
নিজস্ব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন টিম ✨✨

🌷🌻ধন্যবাদ 🌻🌷
Ayan Engineers & Consultants.

Engr. Md. Uzzal miah (B.Sc Engineer, Civil MIEB)

Engr.Totol miah (Diploma in Civil,IDEB)

Arc. Sakib Hossain (B.Sc Architect)

Mob: 01927234586, 01642512125 (imo/WhatsApp)

ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ্য...
23/02/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি (৫% বাড়তি ধরে )
= ২.০৬৫ টন

যেকোনো ধরনের বিল্ডিং এর আর্কিটেকচারাল , স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও স্যানিটারি ডিজাইন ও 3D ভিউ অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayan Engineers & Consultants. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share