05/08/2026
আজ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়- উপজেলা পরিষদ হলরুমে এলজিইডি (LGED), ধর্মপাশা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থ বছরের গ্রামীণ সড়ক (Off-Pavement) রক্ষণাবেক্ষণে নিয়োজিত ' LCS' কর্মীদের মাঝে তাঁদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব কামরুজ্জামান কামরুল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,ধর্মপাশা, উপজেলা প্রকৌশলী ধর্মপাশা ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই কর্মীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমাদের যাতায়াত ব্যবস্থা সচল রাখেন। তাঁদের নিজেদের কষ্টের সঞ্চয় আজ আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হলো। এই অর্থ তাঁদের এবং তাঁদের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সহায়তা করবে।