Sirajganj Engineering & Consultant

Sirajganj Engineering & Consultant Architectural Design, Structural Design, 3D Design, Site Supervision

ছাদে রডের পরিমাণ নির্ণয়: (শর্ট কাট পদ্ধতি) খুবই সাধারণ ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার। প্রায়শ: আমাদেরকে বিভিন্ন প্রশ্...
05/03/2025

ছাদে রডের পরিমাণ নির্ণয়: (শর্ট কাট পদ্ধতি) খুবই সাধারণ ও সহজ নিয়ম, সবার জানা থাকা দরকার। প্রায়শ: আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন: কেউ হঠাৎ জিজ্ঞেস করলো- আচ্ছা আমার বিল্ডিংটা এত স্কয়ার ফুটের। তো কী পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই-এ ? তৎক্ষণাৎ ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না, বরং তখনি উত্তর দিতে হবে। তাহলে কী করতে হবে তখন ? . আজকে এমনই একটি পদ্ধতি শেয়ার করছি যার মাধ্যমে সহজেই ছাদের স্টিলের পরিমান বলে যাবে এক মিনিটে।

ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় (Thumb Rule):

মনেকরি, ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট পুরত্ব =৫ ইঞ্চি ধরা যায়, ছাদে মোট কংক্রিটের ১% – ২% রড/স্টিল প্রয়জন হয় !! এখানে, আমরা ধরে নিলাম = ১.৫% . সূত্র হচ্ছে, ছাদে স্টিল/রডের পরিমাণ = ক্ষেত্রফল × পুরত্ব ÷১২ ( ১২”=১’) × (১.৫%) × একক ওজন।.

সুতরাং আমরা পাই, ছাদে স্টিল/রডের পরিমাণ = ১০০০ × (৫÷১২) × (১.৫÷১০০) × ২২২ = ১৩৮৭.৫০ কেজি

নোট: এখানে পুরত্ব 5″ তাই 12″ দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে… লোহার একক ওজন 222 kg/cft .

সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি।

বি.দ্রঃ এটা থাম্ব রুলস পদ্ধতির নিয়মে করা, সূক্ষ্ম ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে।

BNBC অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত?কয়টি রড ব্যবহার করা হয় এবং কত মিলি?১. কলামের সর্বনিম্ন সাইজ (Minimum Colum...
05/03/2025

BNBC অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত?কয়টি রড ব্যবহার করা হয় এবং কত মিলি?

১. কলামের সর্বনিম্ন সাইজ (Minimum Column Size):
BNBC 2020-এর অধ্যায় ৩.৮.২ (Reinforced Concrete Columns)অনুযায়ী:

ন্যূনতম পার্শ্বীয় মাত্রা (Least Lateral Dimension):
কলামের প্রস্থ বা গভীরতা (যেকোনো দিক) ২০০ মিমি (২০ সেমি)-এর কম হতে পারবে না।

ব্যতিক্রম: বিশেষ ডিজাইন ও ইঞ্জিনিয়ারের অনুমোদন সাপেক্ষে ১৫০ মিমি পর্যন্ত গ্রহণযোগ্য (সীমিত ক্ষেত্রে)।
---
২. রডের সংখ্যা ও মাত্রা (Reinforcement Specifications):

ক. লংগিচিউডিনাল রড (Longitudinal Bars):
ন্যূনতম সংখ্যা:
যেকোনো আয়তক্ষেত্রাকার বা বর্গাকার কলামে ৪টি রড বাধ্যতামূলক (প্রতিটি কোণায় ১টি)।
- বৃত্তাকার কলামের ক্ষেত্রে ন্যূনতম ৬টি রড
ন্যূনতম রডের সাইজ:

BNBC 2020-এর অধ্যায় ৩.৮.২.৩ অনুযায়ী, লংগিচিউডিনাল রডের ব্যাস ১২ মিমি-এর কম হওয়া যাবে না।

প্রচলিত প্র্যাকটিস: সাধারণত ১৬–২০ মিমি রড ব্যবহার করা হয় (লোড ও কলামের উচ্চতা অনুযায়ী)।
রডের শতকরা হার (Minimum Reinforcement Ratio):

মোট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ১% থেকে ৬%-এর মধ্যে থাকতে হবে।

খ. টাই রড/স্ট্রাপস (Ties/Stirrups):
ন্যূনতম সাইজ: টাই রডের ব্যাস ৬ মিমি (১০ মিমি লংগিচিউডিনাল রডের ক্ষেত্রে) বা ৮ মিমি (১২ মিমি বা বড় রডের ক্ষেত্রে)।
স্পেসিং (দূরত্ব):
- কলামের দুই প্রান্তে (Top & Bottom): ১০০ মিমি (ল্যাপ জোনে)।
- মধ্যবর্তী অংশে: ১৫০ মিমি বা কলামের ক্ষুদ্রতম পার্শ্বীয় মাত্রার ১৬ গুণ (যেটি কম)।
---

৩. উদাহরণ (গণনা):
কলাম সাইজ: ২০ সেমি × ৩০ সেমি (ন্যূনতম ২০ সেমি মান পূরণ করেছে)।
লংগিচিউডিনাল রড: ৪টি (প্রতিটি কোণায়) ১৬ মিমি ব্যাসের রড।
টাই রড: ৮ মিমি ব্যাসের, স্পেসিং ১৫০ মিমি (মাঝে) ও ১০০ মিমি (প্রান্তে)।
---

৪. BNBC 2020-এর রেফারেন্স:
কলামের ন্যূনতম মাত্রা: অধ্যায় ৩.৮.২.২ (Minimum Dimensions)
রিইনফোর্সমেন্ট ডিটেইলস: অধ্যায় ৩.৮.২.৩ (Longitudinal Reinforcement) ও ৩.৮.২.৪ (Transverse Reinforcement)
---

গুরুত্বপূর্ণ নোট:
সিসমিক জোন (ভূমিকম্পপ্রবণ এলাকা): উচ্চ ভূমিকম্প ঝুঁকির এলাকায় রডের সংখ্যা ও স্পেসিং আরও কঠিন হতে পারে।

ফায়ার রেটিং: অগ্নি নিরাপত্তার জন্য রডের কংক্রিট কভার (Cover) ন্যূনতম ৪০ মিমি রাখতে হয়।

03/03/2025
প্রস্তাবিত মসজিদের স্ট্রাকচারাল ডিজাইন। তেঁয়াশিয়া, বেলকুচি সিরাজগঞ্জ।বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।আ...
15/02/2025

প্রস্তাবিত মসজিদের স্ট্রাকচারাল ডিজাইন। তেঁয়াশিয়া, বেলকুচি সিরাজগঞ্জ।
বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহঃ
🏠 আর্কিটেকচারাল ড্রইং
🕌 স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রইং
🏢 3D ডিজাইন
🏗️ সাইট সুপারভিশন
যোগাযোগঃ
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ প্রাং
বি,এস,সি(সিভিল)
ধুকুরিয়া, বেলকুচি, সিরাজগঞ্জ।
মোবাইলঃ 01722-094191

~ ভবন ভাঙার সঠিক পদ্ধতি 🏗️আমি ইঞ্জিনিয়ার ইমন হোসেন (জিহাদ), আজে আলোচনা করব একটি ভবন বা স্থাপনা ধ্বংসের সঠিক পদ্ধতি এবং ...
06/02/2025

~ ভবন ভাঙার সঠিক পদ্ধতি 🏗️

আমি ইঞ্জিনিয়ার ইমন হোসেন (জিহাদ), আজে আলোচনা করব একটি ভবন বা স্থাপনা ধ্বংসের সঠিক পদ্ধতি এবং পরিকল্পনা নিয়ে।

একটি ভবন ভাঙা শুধুমাত্র একটি ধ্বংস প্রক্রিয়া নয়, এটি একটি জটিল এবং সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং কাজ।ভবনের কাঠামো, আশপাশের অবকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ভিত্তিতে ভবন ভাঙতে হয়।

আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ভবন ভাঙার পূর্বে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরছি:

🔨 ভবন ভাঙার পূর্ববর্তী কাজ:

যে কোনো ভবন ভাঙার পূর্বে কিছু প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই প্রক্রিয়ার ধাপগুলো দেয়া হলো:

📌 ১. স্ট্রাকচারাল অডিট:

🔹 ভবনের বর্তমান অবস্থা, ব্যবহারযোগ্য উপকরণ এবং দুর্বল স্থান চিহ্নিত করতে হবে।

🔹ফাউন্ডেশন, কলাম, বিম এবং স্ল্যাবের ওজন ধারণক্ষমতা নির্ধারণ করতে হবে।

🔹ভবনের কন্সট্রাকশন ম্যাটেরিয়াল অনুযায়ী ডেমোলিশন পদ্ধতি নির্ধারণ করা উচিত।

📌 ২. ইনফ্যাক্ট এনালাইসিস:

🔹ভবনের আশপাশের স্থাপনা, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং সিউইজ লাইন চিহ্নিত করা প্রয়োজন।

🔹আশপাশে রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে কম্পন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা উচিত।

🔹পাবলিক সেফটি নিশ্চিত করতে সাইট ব্যারিকেডিং এবং ট্র্যাফিক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা উচিত।

🔧 ভবন ভাঙার পদ্ধতি (Demolition Methods)

ভবনের উচ্চতা, কাঠামো এবং আশপাশের পরিবেশ অনুযায়ী যে পদ্ধতিটি নির্বাচন করা হয়, তা নিচে দেওয়া হলো:

1️⃣ টপ-ডাউন ডেমোলিশন:

🔹 কম্প্যাক্ট এলাকায় (শহরের ভেতরে) এটি বহুল ব্যবহৃত পদ্ধতি।

🔹ভবনের উপরের দিক থেকে ধাপে ধাপে ভাঙা হয়, এক্সকাভেটর বা রিমোট কন্ট্রোলড মেশিন ব্যবহার করে।

🔹কলাম এবং স্ল্যাব ধীরে ধীরে অপসারণ করা হয়।

2️⃣ মেকানিক্যাল ডেমোলিশন:

🔹ভারী যন্ত্রপাতি যেমন বুলডোজার, এক্সকাভেটর, হাইড্রোলিক ব্রেকার, এবং ড্রাম কাটার ব্যবহৃত হয়।

🔹মাঝারি ও উচ্চ-উচ্চতার ভবনের ক্ষেত্রে কার্যকর।

🔹আশপাশের স্থাপনায় কম্পন নিয়ন্ত্রণ করা হয়।

3️⃣ ইমপ্লোশন ডেমোলিশন:

🔹বিস্ফোরক ব্যবহার করে ভবন ধ্বংস করা হয়।

🔹বহুতল ভবন বা নিয়ন্ত্রিত জায়গায় দ্রুত ভাঙার জন্য ব্যবহৃত হয়।

🔹বিস্ফোরক স্থাপন করা হয় স্ট্রাকচারাল দুর্বল পয়েন্টে।

💥 এটি একটি অত্যন্ত জটিল পদ্ধতি, যা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও সরকারি অনুমোদন ছাড়া করা সম্ভব নয়।

⚠️ নিরাপত্তা ব্যবস্থা:

ভবন ভাঙার সময় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

📌 ১. শ্রমিক ও সাইট সেফটি:

• শ্রমিকদের হেলমেট, গ্লাভস, রিফ্লেক্টিভ জ্যাকেট, এবং বুট পরিধান করা বাধ্যতামূলক।

• বিস্ফোরক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাকআপ জোন তৈরি করা হয়।

📌 ২. পাবলিক ও আশপাশের সুরক্ষা:

• ডাস্ট কন্ট্রোলের জন্য ওয়াটার স্প্রে ব্যবহার করতে হবে।

• ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়া ঠেকাতে সেফটি নেট এবং ব্যারিকেডিং করতে হবে।

• বিস্ফোরক ব্যবহারের সময় সাউন্ড এবং ভাইব্রেশন ড্যাম্পিং সিস্টেম নিশ্চিত করতে হবে।

💡 সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করতে যা করণীয়:

▪️ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এর তত্ত্বাবধানে কাজ করতে হবে।

▪️ নগর উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) এবং স্থানীয় প্রশাসনের অনুমোদন গ্রহণ করতে হবে।

▪️আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধুলাবালি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হবে।

ভবন ভাঙা কেবল ধ্বংসের কাজ নয়, এটি একটি সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া যা সঠিক পরিকল্পনা, নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে করা উচিত।

✍️ খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা...✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ...
04/02/2025

✍️ খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা...

✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
👉 Reference: BNBC, Soil & Foundation

📢 কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
👉 Reference: BUET, TESTING OF MATERIALS AND SERVICES.

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা N কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার।

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম।

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

সুতরাং শুধু মাত্র ৫/৬ হাজার টাকায় কেবল মাত্র অন্যজনের কপি করা রিপোর্টই পাওয়া সম্ভব।

#মাটিপরীক্ষা

গ্রামের টিনের বাড়ির 3D ডিজাইন।বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের সেবাসমূহঃ🏠 আর্কিটেকচারাল ড্রইং🕌 স...
24/01/2025

গ্রামের টিনের বাড়ির 3D ডিজাইন।
বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহঃ
🏠 আর্কিটেকচারাল ড্রইং
🕌 স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রইং
🏢 3D ডিজাইন
🏗️ সাইট সুপারভিশন
যোগাযোগঃ
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ প্রাং
বি,এস,সি(সিভিল)
ধুকুরিয়া, বেলকুচি, সিরাজগঞ্জ।
মোবাইলঃ 01722-094191

ডুপ্লেক্স বাড়ির 3D ডিজাইন।বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের সেবাসমূহঃ🏠 আর্কিটেকচারাল ড্রইং🕌 স্ট্র...
14/01/2025

ডুপ্লেক্স বাড়ির 3D ডিজাইন।

বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহঃ
🏠 আর্কিটেকচারাল ড্রইং
🕌 স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রইং
🏢 3D ডিজাইন
🏗️ সাইট সুপারভিশন
যোগাযোগঃ
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ প্রাং
বি,এস,সি(সিভিল)
ধুকুরিয়া, বেলকুচি, সিরাজগঞ্জ।
মোবাইলঃ 01722-094191

প্রস্তাবিত মসজিদের 3D ডিজাইন। তেঁয়াশিয়া, বেলকুচি সিরাজগঞ্জ।বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের সেবা...
13/01/2025

প্রস্তাবিত মসজিদের 3D ডিজাইন। তেঁয়াশিয়া, বেলকুচি সিরাজগঞ্জ।
বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহঃ
🏠 আর্কিটেকচারাল ড্রইং
🕌 স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রইং
🏢 3D ডিজাইন
🏗️ সাইট সুপারভিশন
যোগাযোগঃ
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ প্রাং
বি,এস,সি(সিভিল)
ধুকুরিয়া, বেলকুচি, সিরাজগঞ্জ।
মোবাইলঃ 01722-094191

প্রস্তাবিত মসজিদের 3D ডিজাইন। তেঁয়াশিয়া, বেলকুচি সিরাজগঞ্জ।বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের সেবা...
08/01/2025

প্রস্তাবিত মসজিদের 3D ডিজাইন। তেঁয়াশিয়া, বেলকুচি সিরাজগঞ্জ।

বাড়ির আধুনিক ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবাসমূহঃ
🏠 আর্কিটেকচারাল ড্রইং
🕌 স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রইং
🏢 3D ডিজাইন
🏗️ সাইট সুপারভিশন

যোগাযোগঃ
ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ প্রাং
বি,এস,সি(সিভিল)
মোবাইলঃ 01722-094191

Address

Dhukuria, Dhukuria Bera, Belkuchi
Sirajganj
6740

Alerts

Be the first to know and let us send you an email when Sirajganj Engineering & Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share