EEE AtoZ

EEE AtoZ All about Electrical & Electronics Engineering
www.eeeatoz.com

বৈদ্যুতিক সোলার সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো: *1. সোলার সিস্টেম কী?*  ➤ সূর্যের আলোকে বি...
29/07/2025

বৈদ্যুতিক সোলার সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:

*1. সোলার সিস্টেম কী?*
➤ সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করার একটি পদ্ধতি।

*2. সোলার প্যানেল কীভাবে কাজ করে?*
➤ এটি সূর্যের আলো গ্রহণ করে Direct Current (DC) তৈরি করে।

*3. ইনভার্টার কী কাজ করে?*
➤ DC বিদ্যুৎকে Alternating Current (AC)-এ রূপান্তর করে।

*4. অফ-গ্রিড ও অন-গ্রিড সোলার সিস্টেমে পার্থক্য কী?*
➤ অফ-গ্রিড ব্যাটারি ব্যবহার করে; অন-গ্রিড জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত।

*5. সোলার চার্জ কন্ট্রোলার কী?*
➤ এটি ব্যাটারিকে ওভারচার্জ হওয়া থেকে রক্ষা করে।

*6. সোলার ব্যাটারি কেন প্রয়োজন?*
➤ রাতে বা সূর্য না থাকলে বিদ্যুৎ সরবরাহ করতে।

*7. MPPT ও PWM চার্জ কন্ট্রোলার কী?*
➤ MPPT উচ্চ কার্যকারিতার, PWM সাধারণ চার্জ কন্ট্রোলার।

*8. একটি বাড়ির জন্য কত কিলোওয়াট সোলার দরকার হয়?*
➤ সাধারণত ১-৩ কিলোওয়াট, নির্ভর করে লোডের উপর।

*9. সোলার ইনস্টলেশনে কেমন তার ব্যবহার হয়?*
➤ UV resistant ও তাপ সহনশীল কপার কন্ডাক্টর।

*10. সোলার প্যানেল কত বছর চলে?*
➤ ২০-২৫ বছর পর্যন্ত।

*11. সোলার ব্যবস্থায় আর্থিং দরকার কেন?*
➤ সুরক্ষার জন্য, বজ্রপাত বা শর্ট সার্কিট হলে ক্ষতি রোধে।

*12. সোলার সিস্টেম কি দিনের বেলাতেই কাজ করে?*
➤ হ্যাঁ, তবে ব্যাটারি থাকলে রাতে ব্যাকআপ দেয়।

*13. Net Metering কী?*
➤ সোলার বিদ্যুৎ গ্রিডে দিলে বিদ্যুৎ বিল কমে।

*14. একটি ১ কিলোওয়াট সিস্টেম দিনে কত ইউনিট উৎপাদন করে?*

➤ ৪-৫ ইউনিট (আবহাওয়ার উপর নির্ভরশীল)।

*15. সোলার প্যানেল কোন দিকে স্থাপন করা উচিত?*
➤ দক্ষিণমুখী, সর্বোচ্চ আলো পাওয়ার জন্য।

*16. সোলার ইনস্টলেশনের জন্য কত জায়গা লাগে?*
➤ প্রতি কিলোওয়াটে ৮০-১০০ বর্গফুট।

*17. কীভাবে বুঝবো ব্যাটারি চার্জ হয়েছে?*
➤ চার্জ কন্ট্রোলারের ইন্ডিকেটর বা ভোল্টমিটার দেখে।

*18. সোলার সিস্টেমে ব্যবহৃত ব্যাটারি কোন ধরনের?*
➤ GEL, AGM বা Li-ion ব্যাটারি।

*19. সোলার ব্যবস্থায় Breaker ও Fuse এর কাজ কী?*
➤ শর্ট সার্কিট ও ওভারলোড রোধ করে।

*20. সোলার সিস্টেম কি রেইনিতে কাজ করে?*
➤ হ্যাঁ, তবে কম কার্যকারিতা হয়।

21/07/2025

How high voltage line cables are insulated....

🔌 RCCB কী?RCCB= Residual Current Circuit Breaker.RCCB (বা RCD) হলো একটি ইলেকট্রিক সেফটি ডিভাইস যা বিদ্যুৎ ব্যবহারে মানুষ...
20/07/2025

🔌 RCCB কী?

RCCB= Residual Current Circuit Breaker.
RCCB (বা RCD) হলো একটি ইলেকট্রিক সেফটি ডিভাইস যা বিদ্যুৎ ব্যবহারে মানুষের শরীরে কারেন্ট যাওয়ার মতো মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা করে। এটি বৈদ্যুতিক লাইনে কোনো "earth leakage" বা "current leak" ঘটলে সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ বন্ধ করে দেয়।

✔️ RCCB কিভাবে কাজ করে?

RCCB কাজ করে "live" (ফেজ) এবং "neutral" লাইনের কারেন্ট প্রবাহের পার্থক্য নির্ণয় করে। যদি ফেজ দিয়ে ১০ অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, তাহলে নিউট্রালেও ১০ অ্যাম্পিয়ার ফিরে আসা উচিত। যদি এর চেয়ে কম ফিরে আসে (যেমন: ৯.৯৭ অ্যাম্পিয়ার), তাহলে ধরে নেয়া হয় ০.০৩ অ্যাম্পিয়ার কোথাও লিক হয়ে গেছে (যেমন: মানুষের গায়ে, দেয়ালের ভেজা অংশে বা মাটির সংস্পর্শে)। তখনই RCCB ০.০৩A এর বেশি লিকেশন টের পেলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়।

✅ RCCB এর উপকারিতা

১. বিদ্যুৎ লিকেজ থেকে জীবন বাঁচায়:
– যদি কেউ ভেজা হাতে বা খালি পায়ে বিদ্যুৎ লাইনে হাত দেয়, তখন শরীর দিয়ে কারেন্ট লিক হয়, তখন RCCB সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ করে দেয়।

2.বাড়িতে আগুন লাগা থেকে রক্ষা করে:
– ছোট ছোট লিকেজ থেকে বড় শর্টসার্কিট হয়। RCCB তা আগেই ধরে ফেলে।

3.পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে:
– বাচ্চা, বৃদ্ধ বা যে কেউ অসতর্কভাবে বিদ্যুৎ সংস্পর্শে এলে এটি দ্রুত রক্ষা করে।

4. নির্ভরযোগ্য এবং দ্রুত কাজ করে:
– ৩০ মিলিএ্যাম্পিয়ার বা তারও কম লিক হলে এটি ০.03 সেকেন্ডের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে।

✔️কিভাবে RCCB সংযুক্ত করবেন?

সংযোগের জন্য অবশ্যই দক্ষ ইলেকট্রিশিয়ান ব্যবহার করুন।
তবে সংক্ষেপে:

IN (Input): ফেজ এবং নিউট্রাল দুটি RCCB-র উপরের দিকে প্রবেশ করানো হয় (সরাসরি মেইন থেকে)।

OUT (Load): নিচের দিক থেকে বিদ্যুৎ বিতরণ করা হয় আপনার ঘরের MCB বা লোডে।
নিউট্রাল না দিলে RCCB কাজ করবে না। কারণ এটি ফেজ এবং নিউট্রালের কারেন্ট মিল খুঁজে। যদি নিউট্রাল সংযোগ না থাকে, তাহলে এটি কাজ করবে না।

⚠️ RCCB ব্যবহারের সময় যা খেয়াল রাখতে হবে:

1. Earth (আর্থিং) সঠিকভাবে করা আছে কিনা নিশ্চিত হোন।

2. RCCB এর সেন্সিটিভিটি 30mA রাখুন (মানব শরীর রক্ষা করার জন্য সবচেয়ে আদর্শ)।

3. Test Button (T) প্রতি মাসে ১ বার চাপ দিন। এটা RCCB ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাইয়ের জন্য।

4. MCB এর সাথে RCCB আলাদা জিনিস: MCB শর্টসার্কিট বা অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে, RCCB কারেন্ট লিক বা মানুষের গায়ে শক লাগলে কাজ করে।

Best 7 Electrical Cable Jointing Kits You Need to Know About: Electrical cable jointing kits are essential for connectin...
17/07/2025

Best 7 Electrical Cable Jointing Kits You Need to Know About:

Electrical cable jointing kits are essential for connecting two or more electrical cables, extending their length, or repairing damaged sections.

Electrical cable jointing kits are essential for connecting two or more electrical cables, extending their length, or repairing damaged sections.

Why is One Pin Larger in a 3 Pin Plug?Answer: The reason one pin in a 3-pin plug is larger is for safety, specifically r...
30/06/2025

Why is One Pin Larger in a 3 Pin Plug?
Answer: The reason one pin in a 3-pin plug is larger is for safety, specifically related to the “earth” or “ground” connection.
For details information ⬇️:

Prepare your EEE job interview with tips on technical skills, problem-solving & industry knowledge to boost your confidence and increase your chances of success

একই জিনিস কিন্তু দামে পার্থক্য কেন?
27/06/2025

একই জিনিস কিন্তু দামে পার্থক্য কেন?

সোলার পাওয়ার সিস্টেম* সম্পর্কে গুরুত্বপূর্ণ *15 টি টেকনিক্যাল তথ্য* দেওয়া হলো :1. *PV Panel (Photovoltaic):*     - সূর্য...
21/06/2025

সোলার পাওয়ার সিস্টেম* সম্পর্কে গুরুত্বপূর্ণ *15 টি টেকনিক্যাল তথ্য* দেওয়া হলো :

1. *PV Panel (Photovoltaic):*
- সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে।

2. *Panel Type:*
- Monocrystalline, Polycrystalline, Thin-film — Monocrystalline বেশি কার্যকর।

3. *Watt Rating:*
- প্রতিটি প্যানেলের ক্ষমতা যেমন 100W, 250W, 540W ইত্যাদি।

4. *Efficiency (%):*
- একটি প্যানেল কতটা আলো বিদ্যুতে রূপান্তর করতে পারে (16%–22%)।

5. *Open Circuit Voltage (Voc):*
- প্যানেল খোলা অবস্থায় সর্বোচ্চ ভোল্টেজ।

6. *Short Circuit Current (Isc):*
- প্যানেল শর্ট হলে বের হওয়া সর্বোচ্চ কারেন্ট।

7. *MPPT vs PWM Charge Controller:*
- MPPT বেশি কার্যকর, বিশেষ করে বড় সিস্টেমে।

8. *Inverter:*
- DC → AC পরিবর্তন করে (সোলার ইনভার্টার 1ph/3ph হয়)।

9. *Battery Type:*
- Lead Acid, GEL, Li-ion — Li-ion বেশি কার্যকর ও দীর্ঘস্থায়ী।

10. *Battery Voltage:*
- সাধারণত 12V, 24V, 48V বা 96V হয়।

11. *Depth of Discharge (DOD):*
- ব্যাটারির কতটা চার্জ ব্যবহারযোগ্য (% হিসাবে)। বেশি DOD ভালো।

12. *Autonomy Days:*
- ব্যাটারি কত দিন সোলার ছাড়া লোড চালাতে পারবে।

13. *Tilt Angle:*
- প্যানেল কত ডিগ্রিতে স্থাপন হবে, অঞ্চল অনুযায়ী ভিন্ন।

14. *Solar Irradiance:*

Question: What is Electrical Bus-bar, Bus-coupler & Bus-Riser? Electrical Bus-bar: Answer: A busbar is a metallic strip ...
17/06/2025

Question: What is Electrical Bus-bar, Bus-coupler & Bus-Riser?
Electrical Bus-bar:
Answer:
A busbar is a metallic strip or bar (usually made of copper or aluminum) used for conducting electricity within a switchboard, distribution board, substation, or other electrical apparatus. It serves as a central point where incoming and outgoing electrical currents are distributed.

Bus-Coupler & Bus-Riser:
A bus coupler is a device that connects two buses together so that they can communicate with each other. A bus riser is a device that allows a bus to be raised up so that it can be connected to another bus or system.

For More Information, Plesse click bellow link -

Optimize power flow and ensure reliability. Explore electrical Busbar, Bus Coupler And Bus Riser vital for distribution systems, flexibility, and safe operation

1 টন AC মানে আসলে কী? অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে...
15/06/2025

1 টন AC মানে আসলে কী?

অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?

ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে । ১ টন এসি মানে এমন একটা এসি, যা এক দিনে ১ টন(১০০০ KG) বরফ গলাতে যত তাপ দরকার, ঠিক সেই পরিমাণ তাপ রুম থেকে বের করে দিতে পারে।

★ ১ টন ইনভার্টার এসি দিনে ৮ ঘণ্টা চালালে এক মাসে খরচ কতো হয়?

ধরি এসিটা ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খায় (আসলেও একটু কম খেতে পারে)।
✅ দিনে ৮ ঘণ্টা × ১ ইউনিট = ৮ ইউনিট
✅ ৩০ দিনে = ৮ × ৩০ = ২৪০ ইউনিট

বাংলাদেশে বিদ্যুতের গড় দাম ধরি ৮ টাকা/ইউনিট।

📌 তাহলে মাসে খরচ = ২৪০ × ৮ = প্রায় ১,৯২০ টাকা

তাই, এক মাসে আনুমানিক ১,৯০০–২,০০০ টাকা খরচ হতে পারে ৮ ঘণ্টা করে চালালে।

★ ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী?

AC কে যদি একটি Car ইঞ্জিন মনে করি, তাহলে -

একটি নন-ইনভার্টার AC হলো, এমন একটি Car, যেটি শুধুমাত্র ফুলস্পিডে যেতে পারে অথবা থেমে থাকতে পারে। এটা চালু হলে, ফুল পাওয়ারে চলে, রুম ঠান্ডা হলে আবার বন্ধ হয়। পরে আবার চালু হয়। এভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।

ইনভার্টার এসি একটা স্মার্ট Car এর মতো যেটা স্পিড কমাতে-বাড়াতে পারে। রুম গরম থাকলে, এটা দ্রুত কাজ করে আর রুম ঠান্ডা হয়ে গেলে ধীর গতিতে চলে - বারবার অন-অফ হওয়া ছাড়াই। তাই বিদ্যুৎ অনেক বিদ্যুৎ খরচ বাচায়।

ইউনিভার্সাল পাওয়ার সকেট (Multiple Socket Types):১/ বিভিন্ন ধরনের প্লাগ (যেমন ইউরোপীয়, ব্রিটিশ, আমেরিকান, ইত্যাদি) ব্যবহা...
12/06/2025

ইউনিভার্সাল পাওয়ার সকেট
(Multiple Socket Types):

১/ বিভিন্ন ধরনের প্লাগ (যেমন ইউরোপীয়, ব্রিটিশ, আমেরিকান, ইত্যাদি) ব্যবহার করা যাবে।

২/ডুয়াল ইউএসবি চার্জিং পোর্ট:
সরাসরি ইউএসবি দিয়ে মোবাইল, পাওয়ার ব্যাংক, ইত্যাদি চার্জ করা যাবে।

৩/আলাদা অ্যাডাপ্টারের প্রয়োজন নেই।
দুইটি সুইচ:সকেট বা ইউএসবি সকেট কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়।

৪/সাধারণত একটি সুইচ ইউএসবি-এর জন্য এবং অন্যটি প্লাগ সকেটের জন্য।

৫/LED ইন্ডিকেটর:
পাওয়ার আছে কিনা তা বোঝার জন্য ছোট লাল আলো।

ব্যবহারের ক্ষেত্র:
বাসা, অফিস, হোটেল, দোকান, ইত্যাদিতে ব্যবহার উপযোগী।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when EEE AtoZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share