IDEB Gaibandha

IDEB Gaibandha Institutions of Diploma Engineers Bangladesh
Gaibandha District

30/12/2025
18/12/2025
বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৭ নভেম্বর...
10/11/2025

বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’
-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

৭ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে।

তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।

‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আজ এক বাণীতে প্রধান উপদেষ্টা এ সব কথা বলেন।

তিনি বলেন, গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’।

প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত।

তিনি বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবি’র সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।

প্রধান উপদেষ্টা ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

10/11/2025

অনুষ্ঠিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্ল...

গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১০ নভেম্বর'২৫, সোমবার, বিকাল ৪টায় ঢাকার কাকরাইলস্থ আইড...
10/11/2025

গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১০ নভেম্বর'২৫, সোমবার, বিকাল ৪টায় ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবন মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়নে "দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

উক্ত সেমিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রাফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব জোনায়েদ সাকী, এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেমিনারে মূল পেপার উপস্থাপন করবেন আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে আপনি সাদরে আমন্ত্রিত।

10/11/2025

Address

Gaibandha
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when IDEB Gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IDEB Gaibandha:

Share