Rm Tech Traders

Rm Tech Traders � LinkedIn Sales Navigator Seller

� Freelancer at Upwork

� Business Man আলহামদুলিল্লাহ .....

24/02/2025

নতুন ইউটিউবারদের জন্য ১০টি জরুরি পরামর্শ

✅ ১. নিস (Niche) নির্বাচন করুন
যেকোনো বিষয়ের ওপর ভিডিও বানানোর আগে নির্দিষ্ট একটি নিস বেছে নিন। যেমন- টেক, ভ্লগ, এডুকেশন, এন্টারটেইনমেন্ট ইত্যাদি।

✅ ২. নিয়মিত কন্টেন্ট তৈরি করুন
অনেকেই শুরুতে উৎসাহ নিয়ে ভিডিও বানায়, কিন্তু কয়েকদিন পরেই অনিয়মিত হয়ে যায়। ইউটিউবে সফল হতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

✅ ৩. ভিডিওর শুরুর ৫ সেকেন্ড গুরুত্বপূর্ণ
প্রথম কয়েক সেকেন্ডেই দর্শকের মনোযোগ ধরে রাখতে না পারলে তারা ভিডিও ছেড়ে চলে যাবে। তাই শুরুটা আকর্ষণীয় করুন।

✅ ৪. ভালো থাম্বনেইল ও টাইটেল দিন
একটি চমৎকার থাম্বনেইল আর আকর্ষণীয় টাইটেল দর্শকদের ক্লিক করাতে বাধ্য করবে। তবে ভুল তথ্য দিয়ে ক্লিকবেইট করবেন না।

✅ ৫. ইউটিউব SEO শেখার চেষ্টা করুন
ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগ সঠিকভাবে ব্যবহার করুন, যাতে ভিডিওটি সহজেই সার্চে আসে।

✅ ৬. কমিউনিটি ও দর্শকদের সাথে সংযোগ রাখুন
ভিডিওর কমেন্টের উত্তর দিন, কমিউনিটি পোস্ট করুন এবং দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করুন। এতে তারা আপনার চ্যানেলের প্রতি আরও আগ্রহী হবে।

✅ ৭. অডিও ও ভিডিও কোয়ালিটি ভালো রাখুন
শুধু ভালো কন্টেন্ট নয়, ভিডিও ও অডিওর মানও গুরুত্বপূর্ণ। যদি বাজেট কম থাকে, তবে অন্তত শব্দ পরিষ্কার রাখার চেষ্টা করুন।

✅ ৮. ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান
যদি নতুন কন্টেন্ট আইডিয়া না পান, তাহলে ট্রেন্ডিং বিষয়গুলোর ওপর ভিডিও তৈরি করুন। এতে দ্রুত ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে।

✅ ৯. ভিডিওর শেষে CTA (Call to Action) দিন
ভিডিওর শেষে দর্শকদের সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে বা অন্য ভিডিও দেখার জন্য অনুরোধ করুন। এতে এনগেজমেন্ট বাড়বে।

✅ 🔟 ধৈর্য ধরুন ও কন্টেন্টের ওপর ফোকাস করুন
এক রাতেই ইউটিউবে সফল হওয়া যায় না। ধৈর্য ধরুন, প্রতিনিয়ত শেখার চেষ্টা করুন, আর ভালো কন্টেন্ট তৈরি করুন। সফলতা আসবেই!

31/10/2024

ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি- জার্নি টু মার্কেটপ্লেস এপ্রুভাল।

আমি গত মাসে একবার সরাসরি ইম্প্যাক্টে আবেদন করি। আবেদন রিজেক্টেড হয়। তার পর আর করি নাই। এর কিছুদিন পর আপসুমো এর মাধ্যমে আবেদন করি। সেটাও রিজেক্ট করে। এর পর আবার করি সেটাও রিজেক্ট। ২বার রিজেক্ট করার ভাবলাম যেহেতু কোন প্রশ্ন থাকলে মেইলে আস্ক করতে বলছে ,করলাম মেইল। আস্ক করলাম কেন আমার আপ্লিকেশন বার বার রিজেক্ট করছেন। আমার সাইটের ভুল টা কি ? ফিরতে মেইলে তারা আমার ওয়েব সাইট আর সোশ্যাল মিডায়ার এক্টিভিটি দেখতে চাইল। আমি ওয়েব সাইট লিংক দিলাম আর বললাম যে আমি ইউটিউবে শর্ট ভিডিও করে রিভিঊ দিব আর পিন্টারেস্ট এ মার্কেটিং করব।
মেইল পেয়ে বলল ওকে আমি নতুন করে ইনভাইটেশন লিংক দিচ্ছি ওখান থেকে ইম্প্যাক্ট এ জয়েন করেন। ইনভাইটেশন লিংকে এপ্লাই করে এপ্রুভাল পেলাম ইম্প্যাক্ট এর।
তারপর অ্যাপসুমো তে এপ্লাই করলাম ২ বার রিজেক্ট করে দিল। মেইল দিলাম আবার কেন রিজেক্ট হল। বললেন ত এপ্রুভ করবেন এখন আবার কেন রিজেক্ট।
তারা রিপ্লাই দিল প্রমিজ না রাখার জন্য সরি । আপনার সাইট দিয়ে আমাদের চলবে না । আমিও মেনে নিলাম। একটু ঘাটাঘাটি করলাম কিভাবে এপ্রুভাল পেতে হয় । সাইট রিডিজাইনের জন্য লোকাল একজন কে নক দিলাম। ১২০০০/- টাকা চাইল। ভাবলাম যা আছে কপালে আমিই করব। ৫/৬ টা সাইট এনালাইজ করে একটা নতুন একটা ডিজাইন দিলাম সাইটের। একদম নতুন লুক।

কাল রাতে এপ্লাই করলাম -সকালে দেখি এপ্রুভাল দিয়ে দিয়েছে।

31/10/2024

✔️ গুগল সার্চে Rm Tech পরিচিতি এবং সেবা সবার মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ছড়িয়ে দিতে Rm Tech জন্য আপনাদের ভালো একটি রিভিউ (কমেন্ট) প্রয়োজন।

Rm Tech নিয়ে আপনার মূল্যেবান মন্তব্য আরো বহুদূর নিয়ে যাবে। ইনশাআল্লাহ।

নিচের লিংকে ক্লিক করে ১টি (5 Star Rating) এবং চমৎকার একটি কমেন্ট আশা করছি।👇

https://www.facebook.com/rmtech402?mibextid=ZbWKwL

অনেক অনেক ধন্যবাদ।💝


� LinkedIn Sales Navigator Seller

� Freelancer at Upwork

� Business Man

অনেকেই এপসমুতে এপ্লাই করতেছেন, কিন্তু এপ্রুভাল পাচ্ছেন না! কিছু সাধারণ ভুলের কারনে আপনাকে এপ্রুভাল দিচ্ছে না।আমি কিছু বি...
07/10/2024

অনেকেই এপসমুতে এপ্লাই করতেছেন, কিন্তু এপ্রুভাল পাচ্ছেন না! কিছু সাধারণ ভুলের কারনে আপনাকে এপ্রুভাল দিচ্ছে না।আমি কিছু বিষয় শেয়ার করতেছি, আশা রাখি আপনি এপ্রুভাল পাবেন। একটি প্রুভেন মেথড বলতে পারেন।

১. ওয়েবসাইট ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে। ক্লিন রাখবেন। অযথা বেশি ডায়নামিক বা হিজিবিজি করার দরকার নাই।

২. ওয়েবসাইটে কিছু পেইজ একদম ম্যান্ডাটরি। তা হলো - About Us, Contact Us, Privacy Policy, Terms & Conditions

৩. কিছু ক্যাটাগরি পেইজ রাখবেন। সেগুলোতে মিনিমাম ৪-৫ টা করে কন্টেন্ট রাখবেন।

৪. এপসমুর প্রোডাক্টস নিয়ে ডিটেইলস কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট এ মিডিয়া বেশি সংযুক্ত করবেন। স্ট্রাকচারাল ওয়েতে কন্টেন্ট লিখার চেষ্টা করবেন।

৫. কন্টেন্ট পেইজ এক্ষেত্রে কাস্টমাইজ করে নিলে চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি।

৬. এপসমুর প্রোডাক্ট লিংক কন্টেন্টে যুক্ত করবেন।

৭. ওয়েবসাইটের ম্যান্ডাটরি পেইজ অটো জেনারেট করবেন না। এক্ষেত্রে স্পেসিফিক ভাবে নিজে লিখবেন।

৮. হোমপেইজ কাস্টম ভাবে তৈরি করে নিবেন। নিউজলেটার বক্স ও ব্যবহার করবেন।

৯. এফিলিয়েট লিংক আগে তো পাবেন না, তারপর ও বাটন ব্যবহার করে এপসমুকে লিংক করে দিবেন স্পেসিফিক প্রোডাক্টকে।

১০. ক্যাটাগরি গুলো মেইন মেনু হিসেবে হেডারে রাখবেন। ফুটারে ম্যান্ডাটরি পেইজগুলো রাখবেন।

আশারাখি, এপ্রুভাল পেয়ে যাবেন এপসমুতে। জাস্ট এভাবে করলেই হবে। তারপর ও কিছু জানার থাকলে বলতে পারেন। ধন্যবাদ।

যাদের অ্যাফিলিয়েট লিংক চিনতে সমস্যা হচ্ছে তাদের জন্য —------Class-7 What is Affiliate LinkWhat is affiliate Link - অ্যাফ...
04/10/2024

যাদের অ্যাফিলিয়েট লিংক চিনতে সমস্যা হচ্ছে তাদের জন্য —------

Class-7 What is Affiliate Link
What is affiliate Link - অ্যাফিলিয়েট লিংক কী?

সহজ উদাহরণের মাধ্যমে অ্যাফিলিয়েট লিংক বোঝার জন্য আমাদেরকে দারাজে ভিজিট করতে হবে। যেহেতু আমরা ফিজিক্যাল প্রোডাক্টের সাথে বেশি পরিচিত তাই শুরুতে ফিজিক্যাল প্রোডাক্টের মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট লিংক কী এবং কীভাবে তা কাজ করে তা বোঝার চেষ্টা করবো। যদিও আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো কিন্তু সহজে বোঝার স্বার্থে ফিজিক্যাল প্রোডাক্টের উদাহরণ দেয়া যেতেই পারে।
দারাজে লাখ লাখ প্রোডাক্ট আছে, আবার তা প্রোমোট করার জন্য রয়েছে আমাদের মতো হাজার হাজার অ্যাফিলিয়েট মার্কেটার। যারা বিভিন্নভাবে প্রোডাক্টগুলো প্রোমোট করে যাচ্ছে এবং সেল জেনারেট হচ্ছে। মনে করেন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের সেম কম্পিউটার মনিটর আমিও মার্কেটিং করে সেল জেনারেট করলাম, আপনিও করলেন আবার একইভাবে আরো ১০০ জন মার্কেটার করলেন। তাহলে নিয়মমতো সবারই তো কমিশন পাবার কথা তাই না?
হ্যাঁ সবাই কমিশন পাবে কিন্তু কিভাবে?
আমরা দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার সময় দারাজ আমাদের প্রত্যেককেই একটি করে Unique Affiliate Link বা Tracking Link বা Referral Link প্রভাইড করবে যেখানে একটি Unique Affiliate ID থাকবে । যার মাধ্যমে দারাজ কর্তৃপক্ষ আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে অর্থাৎ সেই Unique ID অন্য কারো সাথে মিলবে না। সেই Unique ID এর মাধ্যমে প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা লিংক জেনারেট হবে যেন দারাজ বুঝতে পারে আমি কোন প্রোডাক্টটি সেল করে দিলাম এবং ঐ প্রোডাক্টের জন্য কত টাকা কমিশন পাবো। আশা করি অ্যাফিলিয়েট লিংক কী তা আমরা বুঝতে পেরেছি।
এতক্ষণ আমরা দারাজের উদাহরণ দিয়েছি তবে সমস্ত অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো একই সিস্টেমে কাজ করে।
এবার চলুন কিছু ল্যান্ডিং পেজ ও সেখানে লিংক করা কিছু অ্যাফিলিয়েট লিংক এর উদাহরণ দেখে নেয়া যাক-

অ্যাফিলিয়েট লিংক দেখতে কেমন হয়?
https://www.vpnmentor.com/bestvpns/windows/ [ এটি একটি ভিপিএন সম্পর্কিত ল্যান্ডিং পেজ, এখানে বেশ কিছু ভিপিএন লিস্টিং করা আছে এবং বাটনের মধ্যে অ্যাফিলিয়েট লিংক বসানো আছে ]
https://www.vpnmentor.com/?Track_link=MTQ2MHw=&dl=windows&vid=1460&target=ShortCodeAffiliateLink_170309_bestvpns_661679&pageid=170309&type=bestvpns&org_referer=https://www.vpnmentor.com/bestvpns/windows/&ve=1&pageview_id=1|M1U8VDC50ECTB&clickout_id=1|M1U8VDC50ECTB|1|1460 [ এটি উপরের ল্যান্ডিং পেজ এ বসানো Express VPN এর অ্যাফিলিয়েট লিংক, যা মার্কেটপ্লেস কর্তৃক দেয়া Express VPN ডিজিটাল প্রোডাক্টের জন্য Unique Affiliate Link. এই লিংকের মধ্যেই অ্যাফিলিয়েট মার্কেটারের Unique ID দেয়া আছে যা দেখতে এমন – { ShortCodeAffiliateLink_170309 } লিংকে ক্লিক করলে ভিজিটরকে Express VPN এর ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু ভিজিটর বুঝতেই পারবে না অ্যাফিলিয়েট মার্কেটার কমিশন পাবে কারণ ভিজিটর তো আর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানে না ]
https://www.hostinger.com/tutorials/best-freelance-websites [ এটি Hostinger এর একটি ল্যান্ডিং পেজ, যা কতগুলো best freelance websites কে লিস্টিং করেছে। লক্ষ্য করলে দেখবেন Hostinger একটি হোস্টিং প্রোভাইডার হওয়া স্বত্বেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। অর্থাৎ best freelance websites লিখে গুগলে সার্চ করলে গুগলের SERP result page এ এই ল্যান্ডিং পেজটি আসতেছে। ]
https://www.hostinger.com/tutorials/recommends/fiverr [ লিস্টিং করা websites গুলোর মধ্যে Fiverr আছে প্রথমে। Fiverr এর উপরে কার্সর রাখলে নিচে এই লিংকটি https://www.hostinger.com/tutorials/recommends/fiverr শো করে, যা দেখে বোঝার উপায় নাই এটা অ্যাফিলিয়েট লিংক কিনা। তবে বাটনে ক্লিক করলে Fiverr Marketplace এ যাওয়ার পরে নিচের লিংকটি দেখা যায় যা মূলত Affiliate Link ]
https://www.fiverr.com/?utm_source=56213&utm_medium=cx_affiliate&utm_campaign=&afp=&cxd_token=56213_31071313&show_join=true [ এই অ্যাফিলিয়েট লিংকটিকে Hostinger মূলত https://www.hostinger.com/tutorials/recommends/fiverr এই টেক্সট এর মাধ্যমে রিডাইরেক্ট করেছে। মূলত এই মাস্কিং এর কারনে বোঝা যায় না এটা অ্যাফিলিয়েট লিংক কিনা, তবে বাটনে ক্লিক করে Fiverr এ যাওয়ার পরে লিংক দেখে ঠিকই বোঝা যায় এটা অ্যাফিলিয়েট লিংক। এই url redirection নিয়ে সাহিদ ভাই আলাদা ক্লাস নিবেন যখন আমাদের ওয়েবসাইট রেডি হবে তখন ]
https://www.hatchwise.com/best-freelance-marketplaces [ hatchwise.com এর এই ল্যান্ডিং পেজটি best freelance marketplaces নিয়ে, এখানে বেশ কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিস্টিং করে অ্যাফিলিয়েট লিংক বসানো হয়েছে। এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট লিংকগুলো দেখতে আবার ভিন্ন রকম। চলুন কয়েকটি লিংক দেখে নিই। ]
https://www.fiverr.com/?ref=hatchwise
https://www.freelancer.com/?ref=hatchwise
https://www.upwork.com/?ref=hatchwise
https://flocksy.com/marketplace/browse?ref=hatchwise&via=h
এখানে প্রতিটি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক লক্ষ্য করলে দেখতে পাচ্ছি Unique ID হিসেবে ref=hatchwise ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে আমার ধারণা (আমি নিজেও যেহেতু এক্সপার্ট না, তাই ধারণা থেকে বলছি) Private Affiliate Program /Marketplace Affiliate Network এ জয়েন করার সময় তারা কোম্পানি হিসেবে hatchwise দিয়ে রেজিস্ট্রেশন করেছে এবং Unique Affiliate ID নিয়েছে hatchwise.
এ বিষয়ে আমার ধারণা সঠিক না হলে সাহিদ ভাই Shahidujzaman Shahid ও সাকিব ভাই Mahmudul Hasan Sakib সহ অভিজ্ঞদের মতামত আশা করছি।
পরিশেষে বলা যায়, লিংক দেখতে যেমনই হোক না কেনো একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আমাদেরকে ষষ্ঠ ইন্দ্রিয় (Sixth Sense) কাজে লাগিয়ে তা বুঝে নিতে হবে।

Check out the best VPNs for Windows 7, 8, 10, and 11, suitable for your online needs. These Windows VPNs are all safe to use and easy to download.

“অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আসলে স্বর্ণ খোঁজার মতো। রিসার্চ করতে করতে এমন একটা মেথড সামনে চলে আসে যা স্বর্ণের খনি পাওয়...
03/10/2024

“অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আসলে স্বর্ণ খোঁজার মতো। রিসার্চ করতে করতে এমন একটা মেথড সামনে চলে আসে যা স্বর্ণের খনি পাওয়ার মতো মনে হয়। আর এই মেথডের খরব তখন আর কারো সাথে রিভিল করতে মন চায় না।”

Which Niche Should We Focus On Single or Multi Niche ?

Single Niche Advantages
Expert in one area
Google Search Engine, Bing, Yahoo থেকে অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য Single Niche খুবই কাজের। কারণ নিশ এক্সপার্ট সাইটগুলোকে তারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। কেননা এতে ভিজিটরের অথেনটিক তথ্য পেতে সুবিধা হয়। উদাহরণ হিসেবে ডাক্তারের কথা বলা যায়। আমরা সাধারণত নির্দিষ্ট রোগের জন্য ঐ রোগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। কারণ ঐ বিষয়ে সে এক্সপার্ট। শিশু ডাক্তার দেখানোর জন্য কিন্তু আমরা শুশু বিশেষজ্ঞের কাছেই যাই, অর্থপেডিক সার্জনের কাছে যাই না।
যেমন:- আমি যদি SaaS Tools নিয়ে একটি ওয়েবসাইট বানাই এবং এর খুঁটিনাটি সব বিষয়ে আর্টিকেল পাবলিশ করি তাহলে গুগল মনে করবে যে, এই ব্যক্তি SaaS Tools বিষয়ে খুবই এক্সপার্ট। তাহলে এর সাইটকে র‍্যাঙ্ক দিতে হবে। কিন্তু যদি আমরা স্যোসাল মিডিয়া মার্কেটিং, পেইড মার্কেটিং ইত্যাদির মাধ্যমে ভিজিটর নিয়ে আসতে চাই তাহলে আর শুধু Single Niche নিয়ে কাজ না করলেও চলবে।
Marketing becomes easier
Single Niche এর উপরে কনটেন্ট তৈরি থেকে শুরু করে তা মার্কেটিং করাটা অনেক সহজ হয়ে থাকে।
Know audience, recommend better
একটি নির্দিষ্ট নিশের অডিয়েন্সের নিকট মার্কেটিং করাটা অপেক্ষাকৃত সহজ হয়ে থাকে। কারণ তাদের প্রত্যাশা, চাহিদা সুনির্দিষ্ট হয়ে থাকে এবং তা সহজেই জানা যায়। ফলে তাদেরকে সহজেই আইডেন্টিফাই করে মার্কেটিং করা যায় এবং ভালো আউটপুট নিয়ে আসা যায়। যেমন- আমার ওয়েব সাইট যদি হয় Ai Writing Tools নিয়ে তাহলে সেখানে যে ভিজিটর গুলো আসবে, ইমেইল সাবস্ক্রাইব করবে তাদের ইন্টারেস্ট অবশ্যই Ai Writing Tools এর উপরেই হবে। সেক্ষেত্রে Ai Writing Tools এবং Blogging, Affiliate Marketing এর উপরে বিস্তারিত তথ্য, ইনফো আর্টিকেল তাদের সাথে শেয়ার করতে পারবো যা মার্কেটিং প্রক্রিয়াকে অনেক সহজ করে দিবে।

Single Niche Challenges
Limited Growth Potential
একটি নিশে কাজ করলে গ্রোথ লিমিটেড হয়ে পড়ে। যেমন- ডোমেইন হোস্টিং নিশে কাজ করলে সম্ভাবনা থাকা স্বত্বেও অন্য কোনো নিশে মুভ করা সম্ভব হয় না।
Relience on One Market
নির্দিষ্ট একটি টপিকের উপরে ডোমেইন কিনে কাজ করলে পরবর্তীতে যদি অপার সম্ভাবনাময় কোনো নিশ চলে আসে তাহলে সেদিকে ফোকাস করা সম্ভব হয়ে ওঠে না। তাই মার্কেট সংকীর্ণ হয়ে পড়ে।
তাই ডোমেইন নেম বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা হবে তা এমনভাবে সিলেক্ট করা যেন একটি নিশের প্রোডাক্ট মার্কেট আউট হয়ে গেলেও যেন রেলিভেন্ট অন্য কোনো নিশে মুভ করা যায়।
Competition
সিঙ্গেল অনেক নিশ আছে যা বর্তমানে খুবই স্যাচুরেটেড অর্থাৎ কম্পিটিশন খুব বেশি। এরকম একটি নিশ হলো ডোমেইন হোস্টিং। অনেক হাই-অথোরিটি নিউজ সাইট গুলোও ডোমেইন হোস্টিং এর অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে। আবার লাখ লাখ মার্কেটার যদি হঠাৎ করে একটি নির্দিষ্ট নিশের নির্দিষ্ট প্রোডাক্ট মার্কেটিং করা শুরু করে তাহলে কম্পিটিশন বেড়ে গিয়ে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যায়।
Product Availability
এমন নিশ সিলেক্ট করতে হবে যেন ঐ নিশে পর্যাপ্ত প্রোডাক্ট মার্কেটপ্লেস এ থাকে। এমন নিশের উপরে ডোমেইন নেম সিলেক্ট করা যাবে না যার Product Availability খুবই কম। যেমন- আমরা যদি ভার্চুয়াল এ্যাসিসট্যান্ট এর উপরে bestvirtualassistant.com ডোমেইন কিনে timeetc প্রোমোট করা শুরু করি এবং কিছুদিন পর যদি এটা মার্কেটআউট হয়ে যায় এবং অলটারনেটিভ তেমন ভালো কিছু প্রোমোট করার জন্য নাই তাহলে তো আর এই ডোমেইন নিয়ে অন্য নিশে মুভ করাটা পসিবল হবে না।

Multi Niche Advantages
More ways to make money
মাল্টিনিশে মানি মেকিং এর অনেকগুলো রাস্তা খোলা থাকে। যদি কোনো একটি সাইটে হঠাৎ করে PPC rate বেড়ে যায়, অ্যাফিলিয়েট মার্কেটার বেড়ে যায় তাহলে অন্য দিকে ফোকাস করে সংকট কাটিয়ে ওঠা যায়।
Reach more people
মাল্টিনিশে বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল থাকায় প্রচুর ভিজিটর পাওয়া যায়, ফলে দ্রুত গ্রো করা যায় একং বেশি বেশি মানুষের কাছে পোঁছানো যায়।
Sell related products
মাল্টিনিশের সাইটে রিলেটেড প্রোডাক্ট সেল করা যায়। যেমন- কেউ যদি মোটরসাইকেল সেল করে তাহলে সে একইসাথে হেলমেট, মোটরসাইকেল এক্সেসরিজ ইত্যাদি বিক্রি করতে পারবে।
Change with the market
যখন তখন মার্কেট চেঞ্জ করার সুযোগ থাকে। কোনো প্রোডাক্ট ভালো না লাগলে সেটা বাদ দিয়ে ভিন্ন প্রোডাক্ট প্রোমোট করা যায়।
Huge amount of content
মাল্টিনিশের আরো একটি সুবিধা হলো প্রচুর কিওয়ার্ড পাওয়া যায় যা দিয়ে প্রচুর কন্টেন্ট পাবলিশ করা যায়। যা দ্রুত গ্রো করার জন্য এবং অথোরিটি বিল্ড করার জন্য বেশ কার্যকর।

Multi Niche Challenges
Hard to manage many niches
একাধিক নিশে কাজ করলে প্রত্যেকটা নিশের বেসিক নলেজ অর্জন করতে হবে। তা না হলে ঐ বিষয়ে অন্যকে গাইড করা পসিবল হবে না। সেদিক থেকে মাল্টিনিশ নিয়ে কাজ করাটা ঝামেলাপূর্ণ।
তবে এটা যেহেতু রকেট সাইন্স না, তাহলে অবশঢরপ্ত করা অসম্ভব নয়।
Brand confusion
এক্ষেত্রে ভিজিটররা কনফিউজড হওয়ার সম্ভাবনা থাকে। ওয়েবসাইটে প্রবেশ করে তারা যদি দেখে যে কখনো আমরা ডোমেইন হোস্টিং সেল করতেছি কখনো বা Ai Tools প্রোমোট করছি তখন তারা বুঝতে পারে না এরা আসলে কোন বিষয়ের উপর এক্সপার্ট। বাস্তব উদাহরণ- আমি কিছুদিন আগে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম iPhone কিনতে। সেখানে গিয়ে দেখলাম কিছু দোকান iPhone সহ আরো বেশ কিছু ব্যান্ড এর ফোন বিক্রি করতেছে। আবার একটি দোকান শুধু iPhone সেল করতেছে। সেক্ষেত্রে আমি Trust and Credibility Criteria তে যারা শুধু iPhone সেল করে তাদেরকে রাখলাম এবং ফোনটি সেখান থেকেই কিনলাম।

A Billion Dollar Question: Which Niche Will We Choose ?
My previous classes on Niche ideas
নিশ সংশ্লিষ্ট পূর্বের বিভিন্ন ক্লাসগুলো ঘাটাঘাটি করে যেকোনো একটি নিশ সিলেক্ট করে ডোমেইন নেম রিসার্চ শুরু করে দিলেই হবে।
Impact - - > Appsumo
আর যদি কোনো ভাবেই সিদ্ধান্তে না আসতে পারেন তাহলে Impact Marketplace এর Appsumo নিয়ে প্রোমোট করা শুরু করা যেতে পারে। এা মূলত গণ রিকমেনডেশন।
বি.দ্র: তবে এ্যাসাইনমেন্ট কাভার করতে গিয়ে কেউ যদি ক্লাসের বাহিরে অন্য কোনো ভালো সম্ভাবনাময় নিশের আইডিয়া পেয়ে থাকেন তাহলে সেটা নিয়েও কাজ করা যাবে, এতে কোনো সমস্যা নাই।

03/10/2024

Google Search Console (GSC) এবং Google Analytics (GA) দুটি গুরুত্বপূর্ণ টুল, তবে এদের কাজ আলাদা।

কাজের উদ্দেশ্য:

Google Search Console (GSC): এটি মূলত আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের পারফরম্যান্স ট্র্যাক করতে ব্যবহৃত হয়। এটি দেখায় কিভাবে আপনার ওয়েবসাইট গুগল সার্চে র‍্যাংক করছে।
Google Analytics (GA): এটি আপনার ওয়েবসাইটে ভিজিটরদের আচরণ পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি দেখায় ভিজিটররা কিভাবে ওয়েবসাইট ব্যবহার করছে, কতজন আসছে, কতক্ষণ থাকছে ইত্যাদি।

তথ্যের ধরণ:

GSC: সার্চ থেকে আসা ট্রাফিকের ডেটা প্রদান করে, যেমন কোন কীওয়ার্ড দিয়ে ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইটে আসছে।
GA: ওয়েবসাইটের ভিজিটরদের সম্পূর্ণ ট্রাফিক, সেশন, বাউন্স রেট ইত্যাদি সম্পর্কিত তথ্য দেয়।
SEO এর জন্য:

GSC: এটি মূলত SEO-এর জন্য তৈরি। কিভাবে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে পারফর্ম করছে, সেটি জানতে এটি আদর্শ।
GA: এটি SEO-এর পাশাপাশি আপনার ওভারঅল ওয়েবসাইট পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য উপকারী।

রিপোর্টিং:

GSC: এটি সার্চের সাথে সম্পর্কিত টেকনিক্যাল ইস্যু, যেমন ইন্ডেক্সিং বা মোবাইল ইউজার এক্সপেরিয়েন্স সমস্যার রিপোর্ট দেয়।
GA: এটি অ্যানালিটিক্স রিপোর্ট দেয়, যেমন কোন পেজগুলো সবচেয়ে বেশি ভিজিট হচ্ছে বা কোন সোর্স থেকে ট্রাফিক আসছে।

আপনার ওয়েবসাইটের সার্চ পারফরম্যান্স ও ইউজার বেস সম্পর্কে গভীর ধারণা পেতে উভয় টুল ব্যবহার করা সবচেয়ে ভালো।

12/09/2024

আমাদের বেকার তরুণদের ৩-৬ মাসের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে আরও ১ কোটি মানুষ দেশের বাইরে কাজের জন্য পাঠিয়ে দিন।

আপনি পারবেন এই কাজটা - পৃথিবীর যে কোন দেশের সরকার প্রধানকে অনুরুধ করলে, তারা আপনার কথাকে গুরুত্ব দিবে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৭ কোটি যুবক যাদের বয়স ১৮-৩৫ বছর। আর বেকার যুবকের সংখ্যা প্রায় ৪ কোটি। আমাদের এই বিশাল সম্পদকে স্বপ্ন না দেখিয়ে কাজে না লাগিয়ে কখনো ঠেলে দেয়া হচ্ছে অপরাজনীতি করার জন্য, কেউ কেউ হতাশা থেকে মাদক ও অন্যান্য খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে।

অথচ এরা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। ৫০ ডিগ্রি তাপমাত্রায় এরা যেমন মধ্যপ্রাচ্যে রাস্তায় কাজ করে আবার পৃথিবীর সেরা ও উঁচু দৃষ্টি নন্দন বিল্ডিং বানাতেও আমাদের দেশের মেধাবী মানুষের অবদান আছে।

পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ হিসাবে সোনা আছে, তৈল আছে, হীরা আছে কিন্তু আমাদের হীরা হচ্ছে আমাদের যুবকরা।

আমাদের নীতি নির্ধারকরা হয়ত জানেন তাদেরকে কিভাবে ব্যাবহার করতে হয় তবে এতো বেকার কেন? সার্টিফিকেটের পিছনে না ছুটে দরকার দক্ষতা।

আমাদের এই বিশাল মানব সম্পদকে কাজে লাগাতে হলে আমাদের গোটা দশেক দূত বিদেশ ও কর্মসংস্থান পরামর্শক দরকার।

এই ১০ পরামর্শকগণ সারা মাস-বছর সারা পৃথিবীর ২০০ টা দেশ ঘুরে লবিং করে প্রযুক্তির মাধমে আমাদের দেশের আরও ১ কোটি হীরাকে দক্ষ করে কাজের জন্য বিদেশ পাঠাতে পারে।

আমাদের দেশে সাধারণত কোন গ্রামের কেউ বিদেশ গেছে তো সে তার ভাই বা আরেক আরেকজনকে নিয়ে গেছে, এভাবে ১০ জন ২০ জন এবং এক একটা সিলেট, কুমিল্লা ও নোয়াখালী হয়েছে।

সরকার যদি বিভিন্ন বিষয় যেমন, মেডিক্যাল টেকনোলজি, লাইট টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ওয়েল্ডিং, প্লাম্বিং, নার্সিং, গ্যারেজ ওয়ার্কশপ, রোড মেকিং ইঞ্জিনিয়ারিং, উড টেকনোলজি, ক্লিনিং ইত্যাদিতে কিছুটা ট্রেনিং দিয়ে বিদেশে কাজের জন্য পাঠাতে পারে তবে আমাদের দেশের কেউ আর বেকার থাকবে না।

এই কাজের ইমপ্যাক্টটা ভাবুনঃ

১। আরও ১ কোটি পরিবারের খুশি ও অর্থনৈতিক মুক্তি
২। দেশের রিজার্ভ কোথায় গিয়ে দাঁড়াবে !!!
৩। এই রিজার্ভ দিয়ে আমরা কত শত কিমি. রাস্তা, মেট্রোরেল ও উড়াল সেতু বানাতে পারবো - তাদেরকে (NRB) এইসব অবকাঠামো কোম্পানির শেয়ার হোল্ডার বানিয়ে দীর্ঘ মেয়াদি সুবিধা দেয়া
৪। খাদ্য আমদানি কমবে – রিজার্ভ আরও বাড়বে।
৫। তাদের সন্তানরা ভালো শিক্ষা ও জীবন পাবে
৬। চাঁদাবাজি ও মাস্তানি করার লোক খুঁজে পাওয়া যাবে না।

কল্পনা ও স্বপ্নের মতো মনে হলেও এটাই ঘটবে।

07/09/2024

ডোমেইন কী ?

ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের মেইন নাম । যেটা দিয়ে মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে অথবা সহজে বললেহ কোনো কিছুর নামকেই ডোমেইন বলে।

হোস্টিং কী ?

হোস্টিং হচ্ছে কোন একটা বিজনেজ এর জন্য জায়গা বা সেপ্স তৈরি করা যেখানে ওয়েবসাইটের যাবতীয় তথ্যগুলো সংরক্ষিত থাকবে।

02/09/2024

✅ ফ্রিল্যান্সারদের জন্য নেটওয়ার্কিং এর গুরুত্ব বলে শেষ করা যাবেনা!

🎯 নেটওয়ার্কিং যে শুধুমাত্র ক্লায়েন্ট জেনারেট করতে সাহায্য করে তা নয়, বরং আপনি নিজের জন্য দারুণ একটা লার্নিং অপোরচুনিটি ক্রিয়েট করতে পারবেন, যদি আপনার নিজের ও ডিফারেন্ট নিশের ফ্রিল্যান্সারদের সাথে ভালো নেটওয়ার্কিং থাকে।

🎯 বিশেষ করে আপনি যখন মার্কেটপ্লেস থেকে আউট সাইড মার্কেটপ্লেসে ক্লায়েন্ট হান্টিং করার জন্য শিফট করবেন, তখন আপনার আরো অনেক এক্সট্রা নলেজ প্রয়োজন হবে।

🎯 যেমন ধরুন: আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে ডিজাইন রিলেটেড নলেজের পাশাপাশি আপনার কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে ও নলেজ রাখতে হবে, যেগুলো নেটওয়ার্কিং থাকলে জানা অনেক সহজ হয়ে যাবে।

✅ তাই যারা এখনো নিজের নেটওয়ার্ক বিল্ডআপ করার জন্য কাজ করছেন না, তারা কাজ শুরু করে দিন।

30/08/2024

Class: 1, Lesson: 2 ভিডিও সামারি
Video Title: What is High Ticket Affiliate Marketing
এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি। এই ভিডিওতে আমরা জানবো হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং কি। হাই কথাটার মানেই হচ্ছে উচ্চপর্যায়ের বা অধিক মানসম্পন্ন কিছু।
উদাহরণস্বরূপ যদি আপনার এরকম কোন ক্লায়েন্ট থাকে, যে ক্লাইন্ট আপনাকে প্রতি মাসে ১০ হাজার ডলার বা ২০ হাজার ডলার পেমেন্ট করে থাকে তাহলে আপনি সেই ক্লাইন্টকে হাই টিকেট ক্লায়েন্ট বলতে পারেন।
তাহলে হাই টিকেট এফিলেট মার্কেটিং জিনিসটা কি হতে পারে? হাই টিকেট এফিলেট মার্কেটিং মানে হচ্ছে, ধরেন আপনি যদি এমন কোন প্রোডাক্ট প্রমোশন করলেন যেটি থেকে অনেক বড় অ্যামাউন্ট এর একটি কমিশন পেলেন।
যেমন আমাদের সকলের পরিচিত একটি টুলস Semrush কে যদি আমরা প্রমোট করি তাহলে সেটি থেকে পার সেলে ২০০ ডলার পর্যন্ত কমিশন পাওয়া সম্ভব।
এছাড়াও আপনার প্রমোশন করা অ্যাফিলিয়েট লিংক ক্লিক করে কেউ যদি কোন কিছু কেনা ছাড়াই অর্থাৎ ফ্রি ট্রায়ালে Semrush এ সাইন আপ করে তাহলেও আপনি ১০ ডলার কমিশন পাবেন।
Semrush এর মত দুনিয়াতে আরো হাজার হাজার প্রোডাক্ট রয়েছে যারা আপনাকে 500, 1000 বা 1500 ডলার কমিশন দিতে পারে। যেমন Shopify রয়েছে, WP Engine আছে, বিভিন্ন ই-মেইল মার্কেটিং টুলস যেমনঃ GetResponse, Active Campaign আরও অনেক রয়েছে।
শুধুমাত্র এই কয়েকটি প্রোডাক্ট ই হাইটিকেট অ্যাফিলিয়েট প্রোডাক্ট নয়, এরকম আরো শতশত হাজার হাজার হাই টিকেট প্রোডাক্ট রয়েছে যেগুলো থেকে এফিলেট মার্কেটিং করে অনেক বড় এমাউন্ট এর কমিশন পাওয়া যায়।
এরকম ১০০০ বা ২০০০ প্রোডাক্ট এর লিস্ট গুগল শীটে অথবা Affpilot ওয়েবসাইটের সিক্রেট সেকশনে দিয়ে দেওয়া হবে আমাদের জন্য।
আপনি চাইলে এই প্রোডাক্টগুলো সর্টিং করে আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। যেমন কোন কোম্পানিগুলো সর্বোচ্চ কমিশন দেয় এবং সর্বনিম্ন কমিশন দেয় সেটি আপনি সহজেই সর্টিং করে নিতে পারবেন।
নতুনদের জন্য এই মুহূর্তে শুধুমাত্র এফিলিয়েট মার্কেটিং এর সাথে সম্পর্কিত বিভিন্ন টার্মস এর সাথে পরিচিত হওয়ার জন্য বলা হয়েছে। আসতে আসতে আমরা বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত আগাবো ইনশা আল্লাহ্‌। এক্সপার্ট দের জন্যেও ধাপে ধাপে নতুন নতুন চমক নিয়ে আসা হবে।

বি.দ্রঃ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমিও নতুন। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

30/08/2024

Record Class:- 02.
------------------------------------------
# High-Ticket অ্যাফিলিয়েট মার্কেটিং টা কি?

`High মানে হলো উচ্চতা, বা ক্ষেত্র বিশেষে বেশী। High-Ticket অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো যে সকল প্রোডাক্ট প্রোমোট করে High কমিশন পাওয়া যায়।
যেমন- SEMRUSH, Shopify, Wp Engine, Email Marketing (GetResponse, Active Campaign) এমন হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলোর কমিশন ১০০$ থেকে ১০০০$ প্রর্যন্ত পাওয়া যায়।

Address

Puran Bogra
8005

Telephone

+8801609602614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rm Tech Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share