16/02/2026
🏗️ “আজকের সঠিক সিদ্ধান্ত, আগামীর নিরাপদ আশ্রয়”
১️) অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ নয় :
পৌরসভা/সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত ড্রয়িং ছাড়া কাজ শুরু করবেন না। অবৈধ নির্মাণে ভবিষ্যতে বড় ঝুঁকি ও জরিমানা হতে পারে।
২️) নিবন্ধিত প্রকৌশলী ও স্থপতির সেবা নিন :
যোগ্য ও নিবন্ধিত আর্কিটেক্ট/ইঞ্জিনিয়ারের ডিজাইন ছাড়া ভবন নির্মাণ করবেন না।
৩️) মাটি পরীক্ষা (Soil Test) বাধ্যতামূলক :
ভবনের উচ্চতা ও নিরাপত্তা নির্ভর করে মাটির ধারণক্ষমতার উপর। সয়েল টেস্ট ছাড়া ফাউন্ডেশন ডিজাইন করবেন না।
৪️) সঠিক ফাউন্ডেশন ডিজাইন নিশ্চিত করুন :
দৃষ্টিনন্দন ভবনের চেয়ে মজবুত ভিত্তি বেশি গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনেই ভবনের ভবিষ্যৎ নির্ধারিত হয়।
৫️) মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করুন :
নিম্নমানের রড, সিমেন্ট ও ইট ভবনকে দুর্বল করে দেয়। অনুমোদিত ব্র্যান্ড ও গ্রেড নিশ্চিত করুন।
৬️: তদারকি ছাড়া কাজ নয় :
ইঞ্জিনিয়ারের নিয়মিত সাইট ভিজিট ছাড়া ঢালাই বা গুরুত্বপূর্ণ কাজ করবেন না।
৭️) কলাম-কাটিং বা পরিবর্তন করবেন না :
ডিজাইন অনুযায়ী কলাম, বিম বা দেয়াল কাটাকাটি করলে ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
৮️) ভূমিকম্প সহনশীল ডিজাইন অনুসরণ করুন :
Bangladesh National Building Code (BNBC) অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী নকশা নিশ্চিত করুন।
৯️) বৈদ্যুতিক ও অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করুন :
সঠিক আর্থিং, সার্কিট ব্রেকার, ফায়ার এক্সিট ও অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখুন।
১০) ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রাখুন :
আজ ৩ তলা করলেও ভবিষ্যতে ৫ তলা করার পরিকল্পনা থাকলে শুরু থেকেই সে অনুযায়ী ফাউন্ডেশন ডিজাইন করুন।