CAD Construction & Interior

CAD Construction & Interior "নির্মাণে মান, নকশায় অনন্যতা।"

24/02/2026

🖤


#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #বিল্ডিং _নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল
#কনস্ট্রাকশন_গাইডলাইন

24/02/2026

সম্পর্ক নষ্ট হওয়ার আগে ব্যবস্থা নিন।

#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #কনস্ট্রাকশন_পরামর্শ #কনস্ট্রাকশন_গাইডলাইন #বিল্ডিং_নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল

22/02/2026

#




#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #বিল্ডিং_নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল #

👷 রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ==============================সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার || সেগুলোর এক...
22/02/2026

👷 রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ
==============================

সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার || সেগুলোর একটি নির্দিষ্ট Length থাকে || যখন এর বেশী Length এর দরকার হয় || তখন রডের ল্যাপিং বা জয়েন্ট দেওয়া হয় || এই ল্যাপিং রডের জয়েন্টের Length এর পরিমান কিছু সূত্র মেনে ব্যবহার করা হয় || চলুন নিছে দেখে নিন 👉


কলাম : 40D; D = রডের ডায়া
শিয়ার ওয়াল : 40D
লিফট কোর ওয়াল : 40D


বীম : 60D
স্ল্যাব : 60D

কলামে ল্যাপিং এর পরিমানঃ
==================
16 মিমি = 40x16 = 640 মিমি 2'-2"
20 মিমি = 40x20 = 800 মিমি 2'-8"
22 মিমি = 40x22 = 880 মিমি 3'-0"
25 মিমি = 40x25 = 1000 মিমি 3'-4"
32 মিমি = 40x32 = 1280 মিমি 4'-3"

বীমের ল্যাপিং এর পরিমানঃ
=================
16 মিমি = 60x16 = 960 মিমি 3'-2"
২০ মিমি = 60x20 = 1200 মিমি 4'-0"
২২ মিমি = 60x22 = 1330 মিমি 4'-5"
২৫ মিমি = 60x25 = 1500 মিমি 5'-0"

স্ল্যাবের ল্যাপিং এর পরিমানঃ
=================
10 মিমি = 60x10 = 600 মিমি 2'-0"
12 মিমি = 60x12 = 720 মিমি 2'-5"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতিঃ
=====================
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

উপরে যে Convert System দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখতে পারেন।

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

এছাড়া এই সুত্রটির মাধ্যমেও রডের ওজন বের করতে পারেন।

#ফুটে
প্রতি ফুটে ওজন নির্নয়ের জন্য ( রডের ডায়া^2 /532)

#মিটারে
প্রতি মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )

শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে সংরক্ষণ করে রাখুন। যেকোনো সময় প্রয়োজনে আসতে পারে।
#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #বিল্ডিং_নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল #কনস্ট্রাকশন_পরামর্শ #কনস্ট্রাকশন_গাইডলাইন #বাড়ি_নির্মাণের_সিদ্ধান্ত #ইঞ্জিনিয়ারিং_পেশা #বিল্ডিং_নির্মাণে_হিসাব #কনস্ট্রাকশন_ভুল_খুটি

Model loading........
21/02/2026

Model loading........

এক বিকেলে আমাদের অফিসে এক ভদ্রলোক আসলেন। তাঁর চোখে ছিল নিজের বাড়িটাকে নতুন করে সাজানোর স্বপ্ন, আর কথায় ছিল সেই স্বপ্নের ...
15/02/2026

এক বিকেলে আমাদের অফিসে এক ভদ্রলোক আসলেন। তাঁর চোখে ছিল নিজের বাড়িটাকে নতুন করে সাজানোর স্বপ্ন, আর কথায় ছিল সেই স্বপ্নের গভীর অনুভূতি। তিনি বললেন, তাঁর বিল্ডিংটি খুব বেশি পুরোনো না হলেও সময়ের ছোঁয়ায় বাইরের দিক থেকে অনেকটাই পুরোনো এবং প্রাণহীন মনে হচ্ছে। তিনি চান, তাঁর এই বাড়িটি নতুন করে সাজিয়ে এমন একটি রূপ দিতে, যা দেখলে মন ভরে যায় এবং নিজের বলে গর্ব করা যায়।
ভদ্রলোকের আন্তরিকতা ও স্বপ্নকে সম্মান জানিয়ে আমরা CAD Construction & Interior এর টিম সরাসরি তাঁর বাসায় সাইট ভিজিটে যাই। জায়গাটি ঘুরে ঘুরে দেখলাম, কাঠামোগতভাবে বিল্ডিংটি যথেষ্ট ভালো অবস্থায় আছে, কিন্তু ডিজাইন ও আউটলুকের অভাবে সেটি তার প্রকৃত সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আমরা বুঝতে পারলাম, সঠিক পরিকল্পনা ও আধুনিক ডিজাইনের মাধ্যমে এই বাড়িটিকে সম্পূর্ণ নতুন একটি পরিচয় দেওয়া সম্ভব।
ভদ্রলোকের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা দ্বিতীয় তলা থেকে নতুন করে প্ল্যান তৈরি করি, যাতে প্রতিটি স্পেসের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং আধুনিক ও নান্দনিক একটি পরিবেশ তৈরি হয়। বিশেষ করে বাড়ির সামনের দিকে পর্যাপ্ত খালি জায়গা থাকায়, আমরা সেখানে একটি সুন্দর ও আকর্ষণীয় প্রোচ ডিজাইন করে দেই। এই প্রোচটি শুধু বাড়ির সৌন্দর্যই বাড়াবে না, বরং পুরো বিল্ডিংয়ের সামনে একটি প্রিমিয়াম ও অভিজাত লুক এনে দেবে।
আমাদের লক্ষ্য ছিল শুধু একটি ডিজাইন দেওয়া নয়, বরং একটি পুরোনো অনুভূতিকে নতুন জীবনে ফিরিয়ে আনা। CAD Construction & Interior সবসময় বিশ্বাস করে, প্রতিটি বাড়ির সাথে জড়িয়ে থাকে মালিকের স্বপ্ন, স্মৃতি ও আবেগ। আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
আজ সেই বাড়িটি আর শুধু একটি পুরোনো বিল্ডিং নয়, বরং একটি নতুন গল্পের শুরু—যেখানে আধুনিকতা, সৌন্দর্য এবং স্বপ্ন একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিচয়।

একজন প্রবাসীর স্বপ্ন, আল্লাহর রহমতে বাস্তবতার পথে…মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন পূরণ করার তৌফিক সবাই পায় না। ছোটবে...
15/02/2026

একজন প্রবাসীর স্বপ্ন, আল্লাহর রহমতে বাস্তবতার পথে…

মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন পূরণ করার তৌফিক সবাই পায় না। ছোটবেলা থেকেই উনার মনে একটি নিয়ত ছিল—একদিন নিজের জন্মভূমিতে, নিজের পরিবারের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করবেন। এমন একটি বাড়ি, যেখানে থাকবে শান্তি, থাকবে ভালোবাসা, থাকবে পরিবারের হাসি, আর থাকবে আল্লাহর রহমতের ছায়া।
জীবনের প্রয়োজনে তিনি পাড়ি জমান পর্তুগালে। প্রবাস জীবন কখনো সহজ নয়—নিজের দেশ, নিজের মানুষ, নিজের মাটির ভালোবাসা ছেড়ে দূরে থাকা অনেক কষ্টের। তবুও তিনি ধৈর্য ধরেছেন, পরিশ্রম করেছেন, কারণ তার অন্তরে ছিল একটি স্বপ্ন, আর ছিল আল্লাহর উপর ভরসা।
অবশেষে আল্লাহ তার সেই নিয়ত কবুল করেছেন। তিনি CAD Construction & Interior এর সাথে যোগাযোগ করেন তার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য। আমরা চেষ্টা করেছি তার প্রতিটি চাওয়া, প্রতিটি অনুভূতি, আর প্রতিটি স্বপ্নকে সম্মান জানিয়ে একটি পরিপূর্ণ ডিজাইন তৈরি করতে।
আমরা বিশ্বাস করি, এই বাড়িটি শুধু একটি কাঠামো নয়—এটি একজন প্রবাসীর দোয়া, তার হালাল পরিশ্রমের ফল, আর তার পরিবারের জন্য ভালোবাসার উপহার।
আল্লাহ যেন এই বাড়িটিকে বরকতময় করেন, এই ঘরে যেন সবসময় শান্তি, সুখ ও রহমত নাজিল হয়। 🤲
CAD construction & Interior
আমরা শুধু ডিজাইন করি না, আমরা স্বপ্নকে বাস্তবে রূপ দেই।
Contact : 01908-666531

14/02/2026
চলছে ৪ তলা বাড়ির জন্য  মাটি পরিক্ষা।  লোকেশন : ভাগদী পশ্চিম পাড়া | নরসিংদী সদর | নরসিংদী।🏗️ আমাদের লক্ষ্য:✅ আধুনিক ও আকর...
30/11/2025

চলছে ৪ তলা বাড়ির জন্য মাটি পরিক্ষা।
লোকেশন : ভাগদী পশ্চিম পাড়া | নরসিংদী সদর | নরসিংদী।

🏗️ আমাদের লক্ষ্য:
✅ আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন
✅ টেকসই ও মানসম্মত নির্মাণ পরিকল্পনা
✅ ক্লায়েন্টের স্বপ্ন ও চাহিদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব

Our Services:
- Architectural design
• Structural design
• Electrical design
• Plumbing design
• 3D exterior visualization
• Interior Design
• Rajuk Plan Approval
• Animated visualization
• Modern construction services
• Building retrofitting
- Pile construction services.
-Building Construction Site Supervision

Eng. Alamin Aabzaari
Bsc in civil Engineering
MIDEB : 72599
CEO & Founder
CAD Construction & Interior
CAD Point Narsingdi

Behance : https://www.behance.net/alaminaabzaari

একটি বাড়ি শুধু ইট-পাথরের কাঠামো নয়, এটি একটি স্বপ্নের বাস্তব রূপ। আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন কিংবা নির্মাণ পরিকল্পনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
📞 01908-666531 ]
📩 ইনবক্স করুন বিস্তারিত জানতে।
CAD Construction & Interior

কিছুক্ষন আগে সংঘটিত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত...
21/11/2025

কিছুক্ষন আগে সংঘটিত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫.২।

Address

Narsingdi Police Line
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when CAD Construction & Interior posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share