FHA Home Design Consultant Service

FHA Home Design Consultant Service সকল প্রকার বিল্ডিং ডিজাইন ও বিল্ডিং এর হিসাব করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আমার করা নতুন একটি বাড়ির প্ল্যান ডিজাইন♥️♥️♥️কারো কোনো বাড়ি সম্পর্কিত সাহায্যের প্...
04/09/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমার করা নতুন একটি বাড়ির প্ল্যান ডিজাইন♥️♥️♥️

কারো কোনো বাড়ি সম্পর্কিত সাহায্যের প্রয়োজন হলে জানাতে ভুলবেন না।

31/08/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সু ব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

নতুন প্লট ডিজাইন❤️
22/08/2024

নতুন প্লট ডিজাইন❤️

22/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,

আসসুন্নাহ ফাউন্ডেশন এ টাকা পাঠানোর লিংক কমেন্ট দিচ্ছি -
বন্যা কবলিত এলাকার জন্য অন্তত ১০ টাকা হলেও দান করে শরীক হোন। সাধ্যমতো যত বেশি পারেন দান করুন প্লিজ! ' আস্-সুন্নাহ ফাউন্ডেশন' সহ যেকোনো বিশ্বস্ত মাধ্যমে আপনার দান পাঠান যেভাবে পারেন, অনুরোধ 👏👏👏
"যে ব্যক্তি দুনিয়ায় কারো বিপদ দূর করবে মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন" (তিরমিজি ২৯৪৫)

11/08/2024

ছাদে রডের পরিমাণ নির্ণয় করি...slab
মনেকরি,
ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট
পুরত্ব ধরি 5"
এবং ছাদে মোট কংক্রিটের
৫" পুরুত্ব = 1% or 1.5%
or ৬" পুরুত্ব =2% ধরা হয়.. !!
আমরা 1.5% ধরি.

সূত্র হচ্ছে,
ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক
ওজন = উত্তর (কেজি).

সুতরাং,
আমরা পাই,
1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50 কেজি.
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট
করা হয়েছে...
1.5% = (1.5÷100)
আর,
লোহার একক ওজন 222 kg/cft
সুতরাং 1000 sft ছাদ ঢালাইয়ে লোহা
প্রয়োজন 1387.50 কেজি.

Luxurious life
11/08/2024

Luxurious life

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when FHA Home Design Consultant Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share