Civil Engineering Squad

Civil Engineering Squad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Civil Engineering Squad, Engineering service, Dhaka, Faridpur.

Civil engineering is a professional engineering discipline that deals with the design, construction, and maintenance of the physical and naturally built environment, including public works such as roads, bridges, canals, dams, airports, sewerage syste

আমাদের নতুন একটি প্রজেক্ট এর কাজ চলমান।খুব শীঘ্রই বিস্তারিত আসছে,,,,
09/03/2025

আমাদের নতুন একটি প্রজেক্ট এর কাজ চলমান।

খুব শীঘ্রই বিস্তারিত আসছে,,,,

26/02/2025

,,,,আলহামদুলিল্লাহ।
,,,সুম্মা আলহামদুলিল্লাহ,,,

প্রবাসী নুরুল ইসলাম ভাইয়ের বাড়ির ডিজাইন এবং ড্রয়িং সম্পূর্ণ করেছি।

আমাদের থেকে আপনার বাড়ির ডিজাইন ও ড্রইং করে নিতে পারেন। আমাদের রয়েছে দক্ষ আর্কিটেক্ট।

অল্প জায়গায় সম্পূর্ণ জায়গা সুষ্ঠু ব্যবহার করে আপনার শান্তির নীড় গড়ে দিতে আমাদের টিম রয়েছে আপনার পাশে।

Civil Engineering Squad
Civil Engineering Squad

04/02/2025

,
কাজ চলমান কোয়াটার,,,,,,
,(G+9)

17/11/2023

🟩 সাটারিং এর হিসাবঃ
সাটারিং তৈরীতে কি পরিমাণ কি কি লাগবে তা কিভাবে হিসাব করবো তা অনেকে জানেন না। এই হিসাব টা জানা থাকলে সঠিক কাজের সাথে সাথে আপনার খরচ ও অনেক অংশে কমে যেতে পারে। অনেকে জানতে চেয়েছে সেই স্বার্থে তুলে ধরা হলো। টাইমলাইনে রেখে দিতে পারেন...
🔹হিসাবঃ
দৈর্ঘ্য=৫০ ফিট, প্রস্থ = ৩০ ফিট ।
▪️ছাদের সাটারিং এর কাঠ (প্লাই উড) প্রয়োজন (৫০*৩০)= ১৫০০ এসএফটি
▪️প্লাই উড ৮’X১২’ এবং থিকনেস হবে ১২ মিমি.

▪️এবং কাঠ লাগবে = এরিয় X ০.০২ ( থাম্ব নেল রুলস অনুযায়ী)
= ১৫০০ X ০.০২
= ৩০ টি
▪️বীমের নিচের কাঠের জন্য (থিকনেস থাকে ১.৫”)
= এরিয়া X ০.২৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.২৪
= ৩৬০ আর এফ টি
▪️মাঝে বসাতে কাঠ লাগবে (৩” X ৩” লম্বা কাঠ)
= এরিয়া X ০.০৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.০৪
= ৬০০ আর এফ টি

▪️পেরেক (নেইল ) = ১৫০০ X ০.০২ = ৩০ কেজি
▪️বীমের নিচের জন্য বাঁশ লাগবে = ৩৬০ X ০.৫
= ১৮০ টি
▪️স্ল্যাবের নিচের জন্য বাঁশ লাগবে = ১৫০০ X ০.১৬ (রুলস)
= ২৪০ টি
▪️কাঠ বাঁশকে আটকাতে ক্ল্যাম্প লাগবে = ১৫০০ X ০.০৮
= ১২০ টি
▪️সাটারিং এর তেল লাগবে = ১৫০০ X ০.০০৬ = ৯ লিটার

টাইম লাইনে শেয়ার দিয়ে রাখেন, প্রয়োজনে কাজে লাগবে।
(কপি পোস্ট)

Largest diameter rod used construction site in Bangladesh,,,,,
04/11/2022

Largest diameter rod used construction site in Bangladesh,,,,,

05/04/2022

>>

ক. অবস্থান ও কাজ অনুসারে সড়ক কত প্রকার ও কী কী?
খ. ম্যাকাডাম সড়ক বলতে কী বুঝায়?
গ. ম্যাকাডাম সড়কের বৈশিষ্ট্য উল্লেখ কর।
ঘ.বিটুমিন কাকে বলে?
ঙ. বিটুমেন টেস্টের নাম।
চ. বিটুমিনের গ্রেড কি কি।
ছ. নিম্নে ১-১৫ পর্যন্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

ক. অবস্থান অনুসারে সড়কের প্রকারভেদ
উত্তরঃ - অবস্থান অনুসারে সড়ক তিন প্রকার। যথা: -
১।জাতীয় হাইওয়ে (National Highway)
২।জেলা হাইওয়ে (District Highway)
৩।গ্রাম্য সড়ক (Village Road)

১.জাতীয় হাইওয়ে :-দেশের রাজধানী হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, বন্দর শহর, সীমান্ত এলাকা ইত্যাদির সাথে যুক্ত করে দেশের দৈর্ঘ্য বরাবর এবং প্রস্হ বরাবর নির্মিত প্রধান সড়কই জাতীয় হাইওয়ে। জাতীয় হাইওয়ের পেভমেন্টের প্রস্হ সাধারণত ১১.৫ মিটার হয়ে থাকে। তবে নূন্যতম ৮ মিটারের কম হবে না।

২.জেলা হাইওয়ে :-জাতীয় হাইওয়ের সাথে সংযোগ রেখে গুরুত্বপূর্ণ স্হান উৎপাদন এলাকা, বাজার, রেলওয়ে স্টেশন এবং অন্য জেলার সাথে সংযোগ সাধন করে যে সড়ক নির্মিত হয় তাকে জেলা সড়ক বলে। জেলা সড়কের পেভমেন্টের প্রস্হ সাধারণত ৭.২ মিটার হয়ে থাকে।

৩.গ্রাম্য সড়ক :-গ্রামের জনগণের বিশেষ প্রয়োজনের তাগিদে এক গ্রাম হতে অন্য গ্রামে এবং নিকটবর্তী রেলওয়ে স্টেশন, স্টিমার স্টেশন ও বাজারের সাথে সংযোগ সাধন করে যে রাস্তা তৈরি করা হয় তাকে গ্রাম্য সড়ক বলে ।গ্রাম্য সড়কের রাস্তার চওড়া সাধারণত ৪.২ মিটার হয়ে থাকে।

খ. ম্যাকাডাম সড়ক বলতে
উত্তরঃ -স্কটল্যান্ডের অধিবাসী, ইংল্যান্ডের সড়ক ব্যবস্থাপনার সার্ভেয়ার জেনারেল বিশিষ্ট সড়ক প্রকৌশলী কর্তৃক উদ্ভাবিত সড়কই ম্যাকাডাম সড়ক নামে পরিচিত। তিনি ১৮২৫ সালে সড়ক ব্যবস্থাপনার এই পদ্ধতির ব্যাখ্যা দেন।এবং পানি নিষ্কাশন, দৃঢ়তা ইত্যাদির উপর ভিত্তি করে আড়াআড়ি ঢাল বিশিষ্ট সাবগ্রেড নির্মাণে গুরুত্ব আরোপ করেন।অর্থাৎ পানি সহযোগে রোলার দিয়ে চাপ প্রয়োগ করে কোণাকৃতি পাথরের বা ইটের টুকরা গুলো পরস্পর আবদ্ধ করে যে সড়ক তৈরি করা হয় তাকে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম সড়ক বলে ।

গ. ম্যাকাডাম সড়কের বৈশিষ্ট্য
উত্তরঃ -
১।সাবগ্রেড ও সড়ক পৃষ্ঠে ১:৩৬ হারে ঢাল প্রদান করা হয়।
২।সাবগ্রেড দৃঢ়করণ ও নিষ্কাশনের জন্য সাবগ্রেডে ঢাল প্রদান করা হয়।
৩।এই সড়কের পুরত্ব ৭.৫ সেমি হতে ৩০ সেমি পর্যন্ত হয়ে থাকে।

ঘ.বিটুমিন কাকে বলে
উত্তরঃ খনিজ তেল পেট্রোলিয়াম থেকে বিভিন্ন তাপমাত্রায় natural gas, gasoline, kerosene, diesel oil পাওয়া যায় । 400 ডিগ্রী সেলসিয়াসের উপরে পাওয়া কালো বর্ণের অনুদ্বায়ী তেলের মত পদার্থকেই বিটুমিন বলে। বিটুমিনের সর্বনিম্ন তাপগ্রহণের ক্ষমতা ১৬৩ ডিগ্রী সেলসিয়াসে। সর্বোচ্চ তাপগ্রহণের ক্ষমতা ৩০০ থেকে ৩৫০ ডিগ্রী সেলসিয়াসে।

ঙ. বিটুমেনের পরীক্ষা গুলো
উত্তরঃ -
১।পেনিট্রেশন পরীক্ষা (Pe*******on test)
২।ডাকটিলিটি পরীক্ষা (Ductility test)
৩।সফটেনিং পয়েন্ট পরীক্ষা (Softening point test)
৪।আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা (Specific gravity test)
৫।ফ্লাশ পয়েন্ট এন্ড ফায়ার পয়েন্ট পরীক্ষা (Flash point and fire point test)
৬।স্পট পরীক্ষা (Spot test)
৭।লস অন হিটিং পরীক্ষা (Loss on heating test)
৮।ওয়াটার কনটেন্ট পরীক্ষা (Water content test)
৯।ফ্লোট পরীক্ষা (Float test)
১০।সোলুবিলিটি পরীক্ষা (Solubility test)

চ. বিটুমিনের গ্রেড
উত্তরঃ -
ক. ৩০/৪০ গ্রেড
খ. ৬০/৭০ গ্রেড
গ. ৮০/১০০ গ্রেড
বাংলাদেশে সাধারণত ৮০/১০০ গ্রেডের তরল বিটুমিন ব্যবহার করে থাকে।

১. ট্রান্সপোর্টেশন চার প্রকার। যথা :ক. সড়ক পথ খ. রেলপথ গ. জলপথ ঘ. আকাশপথ।
২.গুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক
ক. রোমীয় সড়ক (Roman Road)
খ. ট্রেসাকুত সড়ক (Tresaqut Road)
গ.মেটকাফ সড়ক (Metcalf`s Road)
ঘ. টেলফোর্ড সড়ক (Telford`s Road)
ঙ. ম্যাকাড্যাম সড়ক (Macadam Road)
৩. ফুটপাথের সর্বনিম্ন প্রশস্ততা ১.৫ মিটার।
৪.সড়ক ডিজাইনে দুই ধরণের বাঁক ব্যবহৃত হয়। যথা :-
ক. অনুভূমিক
খ. উল্লম্ব বাঁক
৫.SSD=Stopping sight distance.
৬.PSD=Passing sight distance.
৭.OSD=Overtaking sight distance.
৮. সড়ক নির্মাণে পিচ ব্যবহার করা হয় না কারণ পিচে মুক্ত কার্বন থাকে এবং এর বন্ধনী ক্ষমতা খুবই কম।
৯.বিটুমিনের সাথে নিষ্ক্রিয় খনিজের মিশ্রণকে অ্যাসফল্ট বলে।
১০.ম্যাকাডাম ও বিটুমিনাস সড়কে কোণাকৃতি এগ্রিগেট বেশি উপযোগী।
১১.সিমেন্ট কংক্রিটে গোলাকৃতির এগ্রিগেট বেশি উপযোগী।
১২.৮০/১০০ বিটুমিন বলতে বুঝায় :যে বিটুমিনে পেনিট্রেশন পরীক্ষা করলে পরীক্ষায় পেনিট্রেশনের মান. ৮০ সেমি হতে ১.০০ সেমি এর মধ্যে হয়।
১৩. সাবগ্রেডের কাজ হলো সড়কের উপর পতিত যাবতীয় ভার বহন করা।
১৪. সড়ক নির্মাণে বিটুমিন ব্যবহার হয় কারণ :-
ক. পানিরোধী নিচ্ছিদ্র সড়ক পৃষ্ঠ পাওয়ার জন্য।
খ. রোড মেটালসমূহকে পরস্পর একতাবদ্ধ করার জন্য।
গ. আবহাওয়া ক্রিয়া প্রতিরোধী গুণাগুণ সম্পন্ন করার জন্য।
১৫.এগ্রিগেটের কাঠিন্যতা জানার জন্য যে পরীক্ষা করা হয় :-
ক. এব্রাশন টেস্ট (Abrasion test)
খ. এট্রিশন টেস্ট (Attrition test)
গ. লস-এঞ্জেলস এব্রাশন টেস্ট(Los-Angele's abrasion test)।

Civil
28/09/2021

Civil

27/08/2021

🏗️🏗️🏗️
, Excavator
🏗️🏗️🏗️

নতি বা স্লাম্প টেস্ট----------------------------বিভিন্ন অবস্থায় কংক্রিটের প্রয়োজনীয় কর্যোপযোগিতা নিরুপণের জন্য স্লাম্প ট...
22/08/2021

নতি বা স্লাম্প টেস্ট
----------------------------
বিভিন্ন অবস্থায় কংক্রিটের প্রয়োজনীয় কর্যোপযোগিতা নিরুপণের জন্য স্লাম্প টেস্ট বা নতি পরীক্ষা করা হয়।
নতি পরীক্ষার জন্য দু’দিকে হাতলযুক্ত লোহার চোঙ ব্যবহৃত হয়। এর উচ্চতা ৩০ সেমি, নিচের প্রান্তের ব্যাস ২০ সেমি এবং ক্রমশ সরু হয়ে উপরের ব্যাস ১০ সেমি। চোঙটিকে লোহা বা পানির অ-শোষাক কো পাতের উপর রেথে সদ্য মিশ্রিত কংক্রিট দ্বারা ভর্তি করা হয়। সমান চার স্তরে কংক্রিট ঢেলে ১৬ মিমি ব্যাসের ৬০ সেমি লম্বা রড দ্বারা প্রতি স্তরে ২৫ বার খুচাতে হবে। সম্পূর্ণ ভর্তি হয়ে যাওয়ার পর উপরি ভাগটা সমান করে কেটে নিতে হবে এবং তৎক্ষণাৎ চোঙটি উঠাতে হবে। দেখা যাবে কংক্রিট আস্তে আস্তে নিচের দিকে বসে যাচ্ছে। অর্থাৎ কংক্রিটের ক্ষমতার মান অনুসারে কংক্রিটের উচ্চতা কমে যাবে। যে পরিমাণ উচ্চতা কমে যাবে তাকে বলা হয় নতি বা স্লাম্প। সুতরাং নতির মান দেখে কংক্রিট মিশ্রণের কার্যোপযোগিতার মাত্রা নিরুপণ করা যায়।
বিভিন্ন কংক্রিট মিশ্রণের জন্য অনুমোদিত নতির মানঃ
ক্রমিক নং নির্মানকাজের ধারা অনুমোদিত নতির মান (মিমি)
০১। রাস্তা তৈরিতে কংক্রিট ২০-৩০ মিমি
০২। আরসিসি স্লাব, বীম এবং দেওয়াল৫০-১০০মিমি
০৩। কলাম, রিটেইনিং ওয়াল ৭৫-১৫০ মিমি
০৪। পানিরোধী নির্মাণ কাজ ৭৫-১২০ মিমি
০৫। ভাইব্রেটেড কংক্রিট ১২-২৫ মিমি
০৬। পুরু কংক্রিট ২৫-৫০ মিমি
০৭। সাধারণ কংক্রিট ফুটিং, কেইশন এবং
উপরি কাঠামো ২৫-৭৫ মিমি
০৮। আরসিসি বুনিয়াদ এবং ফুটিং ৫০-১০০ মিমি
০৯। ব্রিজ ডেক ২৫-৭৫ মিমি
---

Address

Dhaka
Faridpur
1216

Telephone

+8801580395305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineering Squad:

Shortcuts

Share