WORLD DREAM HOUSE

WORLD DREAM HOUSE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WORLD DREAM HOUSE, Engineering service, Dhaka.

19/08/2025
টপিকঃ- “Concrete Curing কেন জরুরি?”ভূমিকাঃ-কংক্রিটের শক্তি (Strength) ও স্থায়িত্ব (Durability) মূলত নির্ভর করে সঠিক Curi...
19/08/2025

টপিকঃ- “Concrete Curing কেন জরুরি?”

ভূমিকাঃ-
কংক্রিটের শক্তি (Strength) ও স্থায়িত্ব (Durability) মূলত নির্ভর করে সঠিক Curing-এর উপর। অনেকেই ভুল করে মনে করে যে শুধু ঢালাই শেষ করলেই কাজ শেষ! কিন্তু বাস্তবে, Curing না করলে কংক্রিটের শক্তি 30-40% পর্যন্ত কমে যেতে পারে।

Concrete Curing কী?
Curing হলো কংক্রিটকে পর্যাপ্ত সময় ধরে আর্দ্র (Moist) এবং উপযুক্ত তাপমাত্রায় রাখা, যাতে Hydration Process সম্পূর্ণ হয়।

কেন জরুরি?
১। Hydration সম্পূর্ণ করা→ Cement + Water → Strength Gain
২। Shrinkage কমানো→ পানি না থাকলে কংক্রিট ফেটে যেতে পারে।
৩। Strength বৃদ্ধি→ Proper Curing করলে Design Strength পাওয়া যায়।
৪। Durability বাড়ানো→ পানি প্রবেশ কমে, Corrosion রোধ হয়

সঠিক Curing-এর সময়ঃ-
শুরুর সময়:- ঢালাইয়ের 8–12 ঘণ্টা পর থেকে
অন্তত:- 7 দিন (Normal Cement)
আদর্শ:- 14 দিন (বিশেষ করে Hot Weather)

Curing-এর প্রচলিত পদ্ধতিঃ-
Water Ponding→ Slab-এর উপর পানির পুল তৈরি করে।
Water Sprinkling→ নির্দিষ্ট সময় পর পর পানি ছিটানো।
Wet Gunny Bags→ কলাম, বিম মোড়ানো ভেজা বস্তা দিয়ে।
Membrane Curing→ Chemical Curing Compound প্রয়োগ

Curing না করলে কী হয়?
Crack Formation
Compressive Strength কমে যায় (20–40%)
Durability কমে → Steel Reinforcement Corrosion শুরু হয়

BNBC Reference (BNBC 2020, Part 6, Section 6.2.10 & 6.3.7)

RCC (Reinforced Concrete Work):-
১। Minimum curing period: 7–14 দিন
২। Start Time:- ঢালাইয়ের 8–12 ঘণ্টার মধ্যে শুরু করতে হবে

Plaster Work:-
১। Minimum curing period: অন্তত 7 দিন
২। Start Time: Plaster করার 12 ঘণ্টা পর থেকে
৩। Method: দিনে অন্তত 2–3 বার পানি ছিটানো

Brick Work (Masonry):-
১। Minimum curing period: অন্তত 7 দিন
২ Method: Continuous Wetting বা দিনে কয়েকবার পানি দেওয়া।

Hot & Dry Weather:-
বেশি সময় curing করতে হবে
Surface শুকাতে দেওয়া যাবে না

Important for civil Engineers
23/07/2025

Important for civil Engineers

👉 রডের ল্যাপিং এর দৈর্ঘ্য নির্ধারণের ফর্মুলা :🏗️ Compression Zoneকলাম: 40Dশিয়ার ওয়াল: 40Dলিফট কোর ওয়াল: 40D🦺 Tension Zon...
13/07/2025

👉 রডের ল্যাপিং এর দৈর্ঘ্য নির্ধারণের ফর্মুলা :

🏗️ Compression Zone
কলাম: 40D
শিয়ার ওয়াল: 40D
লিফট কোর ওয়াল: 40D

🦺 Tension Zone
বীম: 60D
স্ল্যাব: 60D
(D = রডের ডায়ামিটার)

🏠 ল্যাপিং দৈর্ঘ্য উদাহরণঃ
কলামে ল্যাপিংঃ
16 mm = 40×16 = 640 mm ≈ 2'-2"
20 mm = 40×20 = 800 mm ≈ 2'-8"
22 mm = 40×22 = 880 mm ≈ 3'-0"
25 mm = 40×25 = 1000 mm ≈ 3'-4"
32 mm = 40×32 = 1280 mm ≈ 4'-3"

🗣️ বীমে ল্যাপিংঃ
16 mm = 60×16 = 960 mm ≈ 3'-2"
20 mm = 60×20 = 1200 mm ≈ 4'-0"
22 mm = 60×22 = 1330 mm ≈ 4'-5"
25 mm = 60×25 = 1500 mm ≈ 5'-0"

🧱 স্ল্যাবে ল্যাপিংঃ
10 mm = 60×10 = 600 mm ≈ 2'-0"
12 mm = 60×12 = 720 mm ≈ 2'-5"
(ব্যবহারিক ক্ষেত্রে এই দৈর্ঘ্য কিছুটা কম বা বেশি হতে পারে।)

আপনি কি ভালো একটি বাড়ি বানাতে চান?? আধুনিক  ও সকল সুযোগ সুবিধা এবং স্বাস্থ্যসম্মত মনোরম বাড়ির নির্শ্চয়তা রয়েছে,
04/07/2025

আপনি কি ভালো একটি বাড়ি বানাতে চান?? আধুনিক ও সকল সুযোগ সুবিধা এবং স্বাস্থ্যসম্মত মনোরম বাড়ির নির্শ্চয়তা রয়েছে,

04/07/2025

গাঁথুনী এবং প্লাস্টারের হিসাব।
------------------------------------------------------------------------
টাইমলাইনে রেখে দিন। গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি।

১। ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
২। ০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
৩। গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
৪। নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৫। ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাঁথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
৬। ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
৭। ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
৮। ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
৯। গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
১০। প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
১১। মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

স্বপ্ন আসলে কী? এই প্রশ্নের উত্তর জানাটা জরুরী।স্বপ্ন তেমন কিছুই নয়। স্বপ্ন, অবচেতন মনের প্রযোজনায় ‘বর্তমান, ‘নিকট অতীত’...
14/06/2025

স্বপ্ন আসলে কী? এই প্রশ্নের উত্তর জানাটা জরুরী।
স্বপ্ন তেমন কিছুই নয়। স্বপ্ন, অবচেতন মনের প্রযোজনায় ‘বর্তমান, ‘নিকট অতীত’ ও ‘দূর অতীতে’ ঘটে যাওয়া ঘটনা ও তার অভিজ্ঞতার আলোকে নির্মিত একটি ‘ছোট নাটিকা’ বা ‘সেগমেন্ট’ বলা চলে।

স্বপ্নের কিছু চাঞ্চল্যকর বৈশিষ্ট্য আছে। আমরা বেশিরভাগ স্বপ্ন দেখি রেপিড আই মুভমেন্ট (REM- SLEEP) স্লিপ পর্বে। রেপিড আই মুভমেন্ট স্লিপ কী?

আমাদের ঘুমের দুটি স্তর। ‘চক্ষু আন্দোলন’ পর্ব (রেপিড আই মুভমেন্ট -REM) এবং চক্ষু স্থীর পর্ব (NON REM)। ঘুমের মধ্যে আমাদের চোখ দুটো কখনো আন্দোলিত বা কাঁপতে থাকে আবার কখনো স্থির থাকে। তাই ঘুমের এমন নাম। বেশিরভাগ স্বপ্ন আমরা দেখি চক্ষু আন্দোলন পর্ব ঘুমের সময়। আর ঘুম থেকে জেগে উঠার অল্প সময়ের মধ্যে আমরা সিংহভাগ স্বপ্নই ভুলে যাই। কী স্বপ্ন দেখলাম হুবহু মনে করতে পারি না, এটা স্বাভাবিক ঘটনা। স্বপ্নের মধ্যে ব্রেইন নতুন করে কারো কোন ইমেজ অবয়ব বা চেহারা তৈরি করতে পারে না। সে ক্ষমতা ব্রেইনের নেই। অতীতে দেখা চেহারা অবয়বেই প্রিয়জনকে দেখি। অনেক আগে যারা মা,বাবাকে হারিয়েছেন তারা তাদের মা বাবা কে ঠিক সেই অবয়বেই দেখেন, যখন তারা মারা গিয়েছিলেন।
অন্ধ মানুষ স্বপ্ন দেখেন?
হ্যাঁ, অন্ধ মানুষও স্বপ্ন দেখেন। তবে তাদের সে স্বপ্নে কারো চেহারা বা ছবি থাকে না। তারা জগৎকে যেভাবে কল্পনা করেন সেভাবেই তারা স্বপ্ন দেখেন। আর যারা জন্মের অনেক পর দৃষ্টিশক্তি হারান তাদের স্বপ্নগুলোও আমাদের মতনই।

কাদের আমরা স্বপ্নে দেখি?
স্বপ্নে আমরা পরিচিত মানুষগুলোকেই দেখি, দেখি পরিচিত চেহারায়। দৈবাৎ কেউ স্বপ্নে যদি দেখেন পাশে শুয়ে থাকা ‘স্বামী বা স্ত্রী’ থুরথুরে বুড়ো হয়ে গেছেন, আপনার সঙ্গে ঝগড়া করছেন, আসলে সেটা ব্রেইনের একটা ছোট ভুল। সে মেমোরি সেন্টার থেকে দৃশ্যগুলো/ অবয়বগুলো এনে জোড়া দিতে গিয়ে তাড়াহুড়োয় একজনের অবয়বের মধ্যে আরেকজনের অবয়ব লেপ্টে দিয়েছে বে-খেয়ালে। আবার এও হতে পারে বয়স্ক অবয়ব হিসেবে ব্রেইন যাকে প্রিয়জন বলে উপস্থাপন করেছে, সেই অবয়বটা আমাদের দূর অতীতে দেখা কেউ, যা ব্রেইনের মেমোরি সেন্টারে সযত্নে তুলে রাখা ছিল। ব্রেইন ‘মেমোরি’ থেকেই তা তুলে এনেছে। মনে করতে পারছেন, ঠিক কে সে। তবে ভালো করলে মনে করার চেষ্টা করলে পরে হয়তো সেই বয়স্ক অবয়বের আসল মানুষকে খুঁজে বের করা যাবে।
স্বপ্নে বিপরীত বিষয়ই আমরা বেশি দেখি। যেমন পরীক্ষায় ফেল দিয়েছি। লিখতে পারছি না, কমন পড়েনি বা পরীক্ষক খাতা টেনে নিয়ে গিয়েছেন। কিংবা ভালোবাসার মানুষ অন্যের হাত ধরে টা-টা বাই-বাই বলে চলে যাচ্ছে। আপনি তার পেছনে পেছনে ‘নাইট রাইডার’ হয়ে ‘না -যেও না...’ বলে দৌড়াচ্ছেন, কিন্তু পারছেন না, আপনার পা মাটিতে লেপ্টে যাচ্ছে।

স্বপ্ন যেহেতু আপনার বর্তমান অতীত অভিজ্ঞতা, আপনার চিন্তা-চেতনা, আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি তাই স্বপ্নকে খুব একটা সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

07/12/2024

সিঁড়ির রডের হিসাব..

স্ট্রেইট বার - 10mm @4" C/C
= 3'-6" ÷ 0.33 = 11+1 = 12 Nos
= 12 Nos X 17'-0" = 204 rft x 0.18 kg
= 36.72 kg X 2 = 73.44 kg

বাইন্ডার - 10mm @6" C/C
= 17'-0" ÷ .5 = 34 Nos
= 34 Nos X 3'-6" = 119 rft X 0.18 kg
= 21.42 kg X 2 = 42.84 kg

এক্সট্রা টপ - 10mm @4" C/C *
= (4'-0"+2-3") ÷ .33 = 19 + 1 = 20 Nos
= 20 nos X 3'-6" = 70 rft X.18 kg
= 12.6 kg X 2 = 25.2 kg

এক্সট্রা বটম - 10mm @4" C/C
= 3'-6" ÷ .33 = 11 +1 = 12 nos
= 12 nos X 6-3"= 75 rft X.18 kg
= 13.5 kg x 2 = 27 kg

এক্সট্রা বটম বাইন্ডার - 10mm @6" C/C
= 12.10.12.3") ÷ 5 = 13 + 1 = 14 Nos × 3.6 = 49.rff
= 49 rft x .18 kg = 8.64 kg

ল্যান্ডিং:
L=7'-6"
B = 3-10"

লং ডিরেকশন - 7'-6" 10mm @4" C/C
= 3-10" ÷ .33 = 12+1= 13 nos X 7'-6" = 97.5 rft
= 97.5 ft X.18 kg = 17.55 kg

শর্ট ডিরেকশন - 3'-10" 10mm @6" C/C
= 7'-6" ÷.5 = 15+1=16 nos X 3'-10" = 61.28 rft
= 61.28 rft X.18 kg = 11.03 kg

অতএব, একটি সিঁড়িতে মোট রড দরকার = 213.98 kg

#ছাদঢালাই #নির্মাণকাজ #ঢালাই_হিসাব #বাংলাদেশেরইঞ্জিনিয়ারিং #বাংলা_প্রকৌশল #বাংলাদেশি_ইঞ্জিনিয়ার #প্রকৌশল #ঢালাই_হিসাব #সিড়ি

Address

Dhaka

Telephone

+8801516111811

Website

Alerts

Be the first to know and let us send you an email when WORLD DREAM HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WORLD DREAM HOUSE:

Share