NSL Engineering & Consultant

NSL Engineering & Consultant Build your Dream With Us

ভূমিকম্প–ঝুঁকি ও বাংলাদেশ : আজকের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আবার একবার স্পষ্ট হয়ে গেল—বাংলাদেশ এমন এক ভূতাত্ত্বিক অঞ্চলে...
21/11/2025

ভূমিকম্প–ঝুঁকি ও বাংলাদেশ :

আজকের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আবার একবার স্পষ্ট হয়ে গেল—বাংলাদেশ এমন এক ভূতাত্ত্বিক অঞ্চলে দাঁড়িয়ে আছে, যেখানে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনাকে কখনোই অবহেলা করা যায় না। গত দুই-তিন মাসে ছোট ছোট বেশ কয়েকটি কম্পন অনুভূত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে কয়েকটি গবেষণা প্রতিবেদন, সরকারি জরিপ ও আন্তর্জাতিক সিসমিক ডেটা পর্যালোচনা করেছি। সবকিছু মিলিয়ে যে চিত্র পাওয়া যায়, তা উদ্বেগজনক হলেও বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।

সবচেয়ে যে বিষয়টি স্পষ্টভাবে বেরিয়ে এসেছে, তা হলো — দেশের ভৌগলিক অবস্থান। বাংলাদেশ দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান-বার্মা সাবডাকশন জোনের উপর, যেখানে ভারতীয় প্লেট ক্রমাগত ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যাচ্ছে। এই জোনে গত কয়েক শতাব্দীতে যে পরিমাণ সিসমিক স্ট্রেস জমা হয়েছে, তা নিয়ে বিভিন্ন গবেষণা বলছে—৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প এখানে অস্বাভাবিক কিছু হবে না। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন হওয়া (Foreshock clustering) বিষয়টিও সাম্প্রতিক মাসগুলোতে আমরা লক্ষ্য করেছি।

ঢাকা শহরের উপর করা রাজউকের জরিপ (৩,২৫২টি পাকা ভবন নমুনা হিসেবে নেওয়া হয়) আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। নমুনাভিত্তিক এ জরিপের হিসাব পুরো শহরে প্রয়োগ করলে দেখা যায়—ঢাকার প্রায় ৮২ শতাংশ ভবনই ভূমিকম্প প্রতিরোধী মানদণ্ডে উপযোগী নয়। গবেষণা বলছে—

সিলেট লাইনমেন্টে ৭.১ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ১.৯১% থেকে ১৪.৬৬% পর্যন্ত ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঢাকায় ৭.০ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে।

মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ২ লাখ ১০ হাজার থেকে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে, সময়ভেদে।

আমি যেসব ডেটা বিশ্লেষণ করেছি, তাতে আরও একটি বিষয় পরিষ্কার—ঢাকার মাটি অনেক জায়গায় “soft clay” এবং “filled land”, যা ভূমিকম্পে Liquefaction–এ রূপ নিতে পারে। মাটির Shear Strength কমে গেলে ভবনের Foundation Bearing Capacity মুহূর্তেই শূন্যের কাছাকাছি নেমে আসে—ফলে এমন ভবনও ধসে পড়তে পারে, যা সাধারণ অবস্থায় শক্তপোক্ত মনে হয়।

ঐতিহাসিক সিসমিক রেকর্ডগুলিও সতর্কবার্তা দেয়। ১৭৬২ সালের ৮.৫–৮.৮ মাত্রার বড় ভূমিকম্পের শক্তি এতটাই ছিল যে ব্রহ্মপুত্র নদ নিজের গতিপথ বদলে যমুনা নদীর জন্ম দেয়। এ ধরনের ঘটনা geological scale–এ ঘটে যখন টেকটোনিক প্লেটগুলো দীর্ঘদিনের জমানো শক্তি হঠাৎ মুক্ত করে।

ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে, আমাদের ভবনগুলোর বড় অংশেই তিনটি মৌলিক দুর্বলতা দেখা যায়—
১) BNBC অনুযায়ী lateral load consideration–এর ঘাটতি,
২) Soil investigation ছাড়াই বহুতল নির্মাণ,
৩) Beam–Column joints এ detailing–এর অভাব, যা ভূমিকম্পে প্রথম ব্যর্থ হয়।

পাশাপাশি শহরের ঘনত্বও সমস্যা বাড়ায়। একটি ভবন ধসে পড়লে পাশের ভবনের উপর “Progressive Collapse” বা পরপর ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। গ্যাসলাইন, বৈদ্যুতিক সংযোগ এবং সংকীর্ণ রাস্তা পোস্ট-ইভেন্ট রেসকিউকে আরও কঠিন করে তোলে।

তবে ইতিবাচক দিক হলো—দেশে সিসমিক মনিটরিং সেন্টারের সংখ্যা ১ থেকে ১৩-তে উন্নীত হয়েছে। এখন ছোট ভূমিকম্পও রেকর্ড হচ্ছে, যা জরুরি প্রস্তুতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। কিছু গবেষণায় দেখা গেছে—ঢাকার পুরান লালমাটি এলাকায় (one to three storey load-bearing structure) ঝুঁকি তুলনামূলক কম, কারণ মাটির bearing capacity উচ্চ এবং ভূমিকম্পে vibration attenuate হওয়ার প্রবণতা বেশি।

সব রিপোর্ট, ডেটা, গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণ মিলিয়ে যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায় তা হলো—বাংলাদেশ বড় ভূমিকম্পের স্বাধীন, ক্ষুদ্র ভূমিকম্পের আগে–পরে। কিন্তু প্রস্তুতির দিক থেকে নয়।

ভূমিকম্পের আগাম পূর্বাভাস নেই—এটাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। তবে প্রস্তুতি, সচেতনতা, এবং ইঞ্জিনিয়ারিং শৃঙ্খলাকে গুরুত্ব দিলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

আজকের সামান্য কম্পনও তাই আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত। প্রকৃতি আগেই জানান দেয়, মানুষ শুনতে চায় কিনা—সেটাই আসল প্রশ্ন।

- মোঃ মঈনুল হক নয়ন
- পরিচালক, NSL Engineering & Consultant

French engineers are tackling noise pollution with a natural innovation: rooftop sound domes built from mycelium-based h...
17/11/2025

French engineers are tackling noise pollution with a natural innovation: rooftop sound domes built from mycelium-based honeycomb foam. Mycelium, the root structure of fungi, grows into lightweight yet incredibly strong material.

When shaped into honeycomb structures, the foam absorbs and scatters sound waves, reducing traffic and industrial noise in crowded cities. Unlike concrete barriers, these domes are biodegradable, sustainable, and visually appealing.

This design combines acoustics, biology, and architecture, showing how nature can inspire high-tech solutions to modern urban problems. The sound domes also double as insulation, keeping buildings cooler in summer and warmer in winter.

By merging biology with engineering, France is proving that the future of cities can be quieter, greener, and more sustainable.

সিমেন্ট কীভাবে রাখা উচিত: সঠিক সংরক্ষণ পদ্ধতিসিমেন্ট একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী যা আর্দ্রতা, তাপমাত্রা এবং পরিবেশ...
17/11/2025

সিমেন্ট কীভাবে রাখা উচিত: সঠিক সংরক্ষণ পদ্ধতি

সিমেন্ট একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী যা আর্দ্রতা, তাপমাত্রা এবং পরিবেশগত প্রভাবের কারণে সহজেই নষ্ট হতে পারে। সিমেন্টের গুণগত মান বজায় রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নিচে সিমেন্ট সংরক্ষণের নিয়মাবলী ব্যাখ্যা করা হলো:-

১। শুষ্ক ও বায়ুরোধী স্থান নির্বাচন:
স্থান নির্বাচন:-
সিমেন্ট এমন স্থানে রাখতে হবে যেখানে পানি, আর্দ্রতা বা বৃষ্টির কোনো প্রভাব না পড়ে।

মেঝে সুরক্ষা:-
সিমেন্টের বস্তা সরাসরি মাটিতে রাখা উচিত নয়। বস্তাগুলোর নিচে প্লাস্টিক শিট বা কাঠের পাটাতন রাখতে হবে।

পাটাতন মাটি থেকে অন্তত ৬ ইঞ্চি (১৫ সেমি) উঁচুতে রাখা উচিত।

২। আর্দ্রতা থেকে সুরক্ষা:-
সিমেন্ট আর্দ্রতার সংস্পর্শে এলে জমে যেতে পারে। এজন্য সিমেন্ট রাখার জায়গাটি শুষ্ক ও সুরক্ষিত হতে হবে।

গুদামে আর্দ্রতা রোধে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকা উচিত, তবে অতিরিক্ত বাতাস যেন না ঢোকে।

৩। সিমেন্টের বস্তা সঠিকভাবে স্ট্যাক করা:
স্তুপের উচ্চতা:-
সিমেন্টের বস্তাগুলো এমনভাবে স্তুপ করা উচিত যেন প্রতিটি স্তরে সর্বোচ্চ ১০টি বস্তা থাকে। এতে নিচের বস্তাগুলো অতিরিক্ত চাপ থেকে রক্ষা পায়।

কেন স্ট্যাকিং গুরুত্বপূর্ণ?
সঠিক স্ট্যাকিং সিমেন্টের ক্ষয় রোধ করে এবং সহজে ব্যবস্থাপনা করতে সহায়তা করে।

৪। সিমেন্টের বস্তা ঢেকে রাখা:
সিমেন্ট বৃষ্টিপাত, আর্দ্রতা বা ধুলাবালি থেকে রক্ষার জন্য টারপোলিন বা প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখতে হবে।

একাধিক স্তরে বস্তা রাখলে প্রতিটি স্তরের মাঝখানে আর্দ্রতাবিহীন আবরণ নিশ্চিত করতে হবে।

৫। সংরক্ষণের সময়সীমা:
নতুন কেনা সিমেন্ট:
সিমেন্ট যত দ্রুত সম্ভব ব্যবহার করতে হবে।

সাধারণত, সিমেন্ট ৩ মাসের মধ্যে ব্যবহার করা উচিত। এর বেশি সময় ধরে রাখলে সিমেন্টের শক্তি ও গুণগত মান কমে যেতে পারে।

দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে হলে বিশেষভাবে বায়ুরোধী ব্যাগ বা কন্টেইনার ব্যবহার করতে হবে।

৬। পুরোনো এবং নতুন সিমেন্ট আলাদা রাখা:
নতুন কেনা সিমেন্ট এবং পুরোনো সিমেন্ট আলাদা রাখুন।

First In, First Out (FIFO):
পুরোনো সিমেন্ট আগে ব্যবহার করুন এবং নতুন সিমেন্ট পরে ব্যবহার করুন।

৭। রাসায়নিক উপাদান থেকে দূরে রাখা:
সিমেন্টকে অন্যান্য রাসায়নিক উপাদান যেমন অ্যাসিড, সার ইত্যাদির কাছাকাছি রাখা উচিত নয়। এগুলো সিমেন্টের গুণমান নষ্ট করতে পারে।

৮। পরিবহনের সময় সতর্কতা:
পরিবহনের সময় সিমেন্ট বস্তা যাতে ছিদ্র না হয় বা আর্দ্রতার সংস্পর্শে না আসে, তা নিশ্চিত করতে হবে।

সঠিক নিয়মে সিমেন্ট সংরক্ষণ করলে নির্মাণকাজে এর কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব। ত্রুটিপূর্ণ সংরক্ষণ কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং কাঠামোর স্থায়িত্বেও প্রভাব ফেলে। তাই সিমেন্ট সংরক্ষণে উপরে উল্লেখিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।

Civil Engineering Basic Knowledge                             ゚
17/11/2025

Civil Engineering Basic Knowledge

🏗️ Project Update | NSL Engineering & ConsultantReference No: NSL-6/25---আলহামদুলিল্লাহ!G+3 তলা বিশিষ্ট ফাউন্ডেশনযুক্ত ভ...
17/11/2025

🏗️ Project Update | NSL Engineering & Consultant

Reference No: NSL-6/25

---

আলহামদুলিল্লাহ!
G+3 তলা বিশিষ্ট ফাউন্ডেশনযুক্ত ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন সফলভাবে সম্পন্ন করে, বিগত ০৬/১১/২০২৫ ইং তারিখে ওয়ার্কিং ড্রয়িং-এর সম্পূর্ণ সেট ক্লায়েন্টকে হস্তান্তর করা হয়েছে।

উক্ত প্রকল্পের লে-আউট কাজ সম্মানিত পরিচালক Engr. Md. Moinul Haque Nayan এর তত্ত্বাবধানে সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিশ্চিত করা হয়।
এবং আজ ১৭/১১/২০২৫ ইং তারিখে ফাউন্ডেশনের একাংশের রড বাইন্ডিং কাজ পরিদর্শন করা হয়েছে।

বাড়িটির পিছনের অংশ পুকুরের দিকে হওয়ায়, সয়েল টেস্ট রিপোর্ট বিশ্লেষণ করে পর্যাপ্ত বিয়ারিং ক্যাপাসিটি বিবেচনায় সেফ ফুটিং ডিজাইন করা হয়েছে।
এটি একটি ডিফিকাল্ট জোন প্রজেক্ট, তবুও সফলভাবে কাজ বাস্তবায়ন চলছে। বাকি অংশের কাজও খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ।

---

🏠 Project Details

Building Type: G+3 (Foundation Completed)

Unit Size: প্রায় ১০৫০ Sqft

Design Standard: BNBC 2020 অনুসরণ করে সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন

Consultancy Provided:
✔ Structural Design
✔ Architectural Planning
✔ 3D Visualization
✔ Estimation & BOQ

---

🛏 Floor Layout (Per Unit)

Master Bed – ২টি (Attached Bath সহ)

Guest Bed – ১টি

Drawing Room – ১টি

Dining Room – ১টি

Common Toilet – ১টি

Kitchen – ১টি

---

📌 Client Information

Client: মি: মোহাম্মদ আনিস

Location: পূর্ব গোমদন্ডী, দরপ পাড়া, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।

Status: Drawing Completed & Construction Work in Progress

---

📞 আপনিও আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করাতে চান?

আপনার জমির সাইজ, আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী–
স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, থ্রিডি ডিজাইন এবং সম্পূর্ণ এস্টিমেট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

📲 Official Contact: 01753202826
🌐 page: NSL Engineering & Consultant

➡ BNBC 2020 অনুসরণ করে নিরাপদ, অর্থনৈতিক এবং টেকসই ডিজাইন নিশ্চিত করি।
➡ বিশ্বস্ততা, দক্ষতা এবং অভিজ্ঞ কনসালট্যান্সি – এটিই আমাদের প্রতিশ্রুতি।

🚫 Attention 🔥ইমার্জেন্সি লাইটের রক্তবর্ণ আলো-আঁধারিতে ঢেকে গেছে ফায়ার স্টেশনের করিডোর।লিভিং কোয়ার্টার ছেড়ে যে করিডোর ধরে...
16/10/2025

🚫 Attention 🔥

ইমার্জেন্সি লাইটের রক্তবর্ণ আলো-আঁধারিতে ঢেকে গেছে ফায়ার স্টেশনের করিডোর।
লিভিং কোয়ার্টার ছেড়ে যে করিডোর ধরে ঝড়ের গতিতে ছুটে যাচ্ছেন এক ঝাঁক তরুণ ফায়ারফাইটার,
ওদিকে নিরবিচ্ছিন্নভাবে সমগ্র স্টেশনে বাজছে ইমার্জেন্সি অ্যালার্ম।
সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে যান্ত্রিক কণ্ঠে জরুরি নির্দেশ—
“Attention! High-rise structure fire! Dispatch fire engine one, four, nine! Fire truck two, fire truck four! Dispatch squad vehicle one, command vehicle one! Code two! Code two!”

অ্যাপারাটাস বে’র দরজা খুলে গেল। মুহূর্তের মধ্যেই ৩৫ জন অগ্নিনির্বাপক যোদ্ধা নিজ নিজ গিয়ার লকারের সামনে উপস্থিত।
সাধারণ পোশাক ছেড়ে তারা স্পেশালাইজড গিয়ারে নিজেদের আপাদমস্তক সজ্জিত করে ফেললেন।

স্টেশনে ইমার্জেন্সি অ্যালার্ম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সরে গেল শাও’য়ান ফায়ার স্টেশনের ভারী স্টিল ডোর।
সেখান দিয়ে ইমার্জেন্সি লাইট আর তীক্ষ্ণ সাইরেন বাজিয়ে বেইজিংয়ের রাস্তায় বেরিয়ে পড়ল তিনটি ফায়ার ইঞ্জিন,
দুটি ফায়ার ট্রাক, একটি কমান্ড ভেহিকল এবং একটি ভারী রেসকিউ ভেহিকলের বিশাল বহর।

প্রচণ্ড গতিতে ছুটে চলা বহরের শেষে অবস্থান নেওয়া কমান্ড ভেহিকলে বসে নিজের ঘড়ি দেখলেন দায়িত্বপ্রাপ্ত চাইনিজ ফায়ার কমান্ডার।

অ্যালার্ম চালু হওয়ার পর ৬০ সেকেন্ডের কাঁটা ছোঁয়ার আগে এখনো বাকি ১৫ সেকেন্ড।
ইমার্জেন্সি লেন ধরে ঝড়ের বেগে ছুটছে তার ফার্স্ট রেসপন্ডার ইউনিট।

Time on target: ২৫৫ সেকেন্ড।
প্রতিটি অতিক্রান্ত মুহূর্ত যেন নির্ধারণ করছে জীবন আর মৃত্যুর সীমারেখা।

অস্বস্তি কাটাতে গাড়ির সিকিউর কমিউনিকেশন সিস্টেমে হাত রাখলেন তিনি — কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে!

উপরে এতক্ষণ ধরে আমি যে দৃশ্যটি অঙ্কন করেছি, সেটি China Fire & Rescue-এর অধীনে চীনের বিস্তীর্ণ ভূখণ্ডে ছড়িয়ে থাকা
রেসপন্স ইউনিটগুলোর বাস্তব দৃশ্য। বেইজিংয়ের শাও’য়ান স্টেশনকে সেখানে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়।

চীনা ফায়ার সার্ভিসের জন্য অ্যালার্ম বাজা থেকে ইঞ্জিন ডিসপ্যাচ পর্যন্ত মানসম্মত সময়সীমা মাত্র ৪৫ সেকেন্ড।
দেশের সেরা স্টেশনগুলো নিয়মিতভাবে এই সময়সীমা আরও কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বেইজিং শহরে অ্যালার্মের পর সর্বোচ্চ Time on Target নির্ধারিত রয়েছে ০৫ মিনিট,
অর্থাৎ অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছানোর পাঁচ মিনিটের মধ্যেই তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।

তবে চীনের অগ্নিনির্বাপণ তৎপরতা China Fire & Rescue-এর ইঞ্জিন রওনা হওয়ার অনেক আগেই শুরু হয়ে যায়।
এর সূচনা হয় তাদের জরুরি টেলিফোন নম্বর 119-এ কল পড়ার সঙ্গে সঙ্গে।

কোনো নাগরিক যখন 119-এ ফোন করেন,
তখন কমান্ড সেন্টারের সঙ্গে সংযুক্ত Artificial Intelligence System তাৎক্ষণিকভাবে তার ফোনের GPS Tracking শুরু করে।
একই সঙ্গে চলে Autonomous Audio Analysis —
যেখানে কলারের চারপাশের শব্দ, মানুষের কথাবার্তা বা কোনো বস্তু নড়াচড়ার আওয়াজ বিশ্লেষণ করা হয়।
কলটি ভুয়া নয় বলে নিশ্চিত হলে,
সেখানে পাওয়া সমস্ত তথ্য সরাসরি চলে যায় fire Command System-এ।

এরপর ফায়ার কমান্ড সিস্টেম তড়িৎগতিতে কলারের অবস্থানের কাছাকাছি ফায়ার স্টেশনগুলো চিহ্নিত করে।
শহরাঞ্চলে হলে মিউনিসিপ্যাল ট্রাফিক কমান্ড সেন্টারের ডেটাবেস থেকে ট্রাফিক ডাটা বিশ্লেষণ করে দেখা হয়—
কোন স্টেশন সবচেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
একই সঙ্গে কলারের দেওয়া তথ্য অনুযায়ী কী ধরনের সরঞ্জাম দরকার হতে পারে, সেটাও নির্ণয় করে সিস্টেম।

সম্পূর্ণ Dispatch Package তখন নির্বাচিত স্টেশনের আঞ্চলিক সাব-কমান্ড সেন্টারের উদ্দেশ্যে পাঠানো হয়।
সাব-কমান্ড থেকে নিশ্চিতকরণ পাওয়া মাত্রই শুরু হয় ট্রান্সমিশন,
এবং সমগ্র স্টেশনে বেজে ওঠে তীক্ষ্ণ অ্যালার্ম।

ফায়ার ইঞ্জিনে থাকা মোবাইল ডাটা টার্মিনালের বড় ডিজিটাল ডিসপ্লেতে তখন দেখা যায় ডিসপ্যাচ অর্ডার—
টার্গেট লোকেশন, রুট ম্যাপ, GPS কো-অর্ডিনেট, নিকটবর্তী ফায়ার হাইড্রেন্ট, হ্যাজার্ড এবং অন্যান্য তথ্য।
৩০ সেকেন্ডের মধ্যেই ফায়ারফাইটাররা সম্পূর্ণ প্রস্তুত হয়ে ভেহিকলে চড়ে বসে।

ইঞ্জিন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম তাদের ডিপারচার রেকর্ড করে নেয় এবং
সিটি ট্রাফিক ব্যুরোকে নির্দিষ্ট রুটের ইমার্জেন্সি লেন ফাঁকা রাখা ও ট্রাফিক সিগন্যাল সবুজ রাখার অনুরোধ জানায়।
কারণ, লাল বাতি থাকলে যানজট সৃষ্টি হতে পারে।
পরিষ্কার রাস্তা ধরে তখন শক্তিশালী রেসকিউ ইউনিট দ্রুতগতিতে এগিয়ে চলে।
ফোনকল পড়ার মাত্র ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যেই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।

২০২০ সাল থেকে চীন রাজধানী বেইজিংয়ে চালু করেছে
Smart Fire Protection নামের এক অত্যাধুনিক ব্যবস্থা।
যার ফলে আগুনের খবর 119-এ কেউ না পাঠালেও চলে—
কারণ, ফায়ার সেন্সর নিজেরাই আগুন, গ্যাস লিক, বৈদ্যুতিক বিপদ বা পানির চাপের পরিবর্তন শনাক্ত করে
স্বয়ংক্রিয়ভাবে কমান্ড সেন্টারে সংকেত পাঠায়।

সিস্টেমের আরেক অংশ সার্বক্ষণিক বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে Predictive Analysis চালায়,
যেখানে আগুন লাগার আশঙ্কা রয়েছে, সেসব স্থাপনার বিষয়ে আগাম সতর্কবার্তাও পাঠায়।
এছাড়া, বেইজিংয়ের জনবহুল ও বিপদজনক অঞ্চলগুলো—
বিশেষ করে যেখানে বয়স্ক বা পঙ্গু মানুষ বসবাস করেন—
সেখানে স্মোক সেন্সর বসানো থাকায় কেউ ফোন না করলেও
সিস্টেম নিজেই রেসপন্স আরম্ভ করে দেয়।

এতক্ষণ আমরা দেখলাম চীনে মানুষ, প্রযুক্তি ও পরিকল্পনার চমৎকার সমন্বয়।
এরপর বাংলাদেশের চিত্র আঁকলে তা নিঃসন্দেহে দুঃখজনক।

শুধু সক্ষমতার বিচারে বেইজিং শহর একাই আমাদের পুরো দেশের ফায়ার সার্ভিসের চেয়ে অনেক এগিয়ে।
সাত বছর আগে বেইজিং সিটির ফায়ার ও রেসকিউ সার্ভিসের হাতে ছিল ৮৫৮টি অগ্নিনির্বাপক যান।
অন্যদিকে আমাদের দেশে বর্তমানে ফায়ার ইঞ্জিন, ল্যাডার ও অন্যান্য মিলিয়ে আনুমানিক ৭৭০টি যান রয়েছে।
এখানে মনে রাখতে হবে— আমরা একটি শহরের সঙ্গে পুরো দেশের তুলনা করছি।

শুধু Specialized Rescue নিয়ে কথা বললে দেখা যায়,
বাংলাদেশে জাতীয় পর্যায়ে ৬টি HAZMAT টিম রয়েছে বলে অনুমান করা যায়।
অপরদিকে, বেইজিংয়ের প্রতিটি আঞ্চলিক সাব-কমান্ডের অধীনে রয়েছে
মাল্টি-পারপাস রেসকিউ কোম্পানি ও স্পেশাল রেসকিউ টিম,
যাদের সক্ষমতার মধ্যে HAZMAT অন্যতম।

চীনের Ministry of Emergency Management (MEM)-এর অধীনে
China Fire & Rescue পরিচালনা করে ৩,৫০০টি Special Response Team,
যাদের বিশেষ সক্ষমতা নিম্নরূপঃ

০১| High-Rise Structure Rescue – সুউচ্চ ভবনে অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম।
০২| Subterranean Rescue – ভূগর্ভস্থ স্থাপনায় আটকে পড়া মানুষ বা প্রাণী উদ্ধারে দক্ষতা।
০৩| Forest & Grassland Fire Management – বন ও চারণভূমিতে দাবানল মোকাবিলায় সক্ষমতা।
০৪| HAZMAT – রাসায়নিক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও রেসকিউ ব্যবস্থাপনা।
০৫| Large Commercial Complex Rescue – জনবহুল স্থাপনায় আগুন বা ধ্বসের পর উদ্ধার অভিযান।
০৬| Earthquake Response – ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমে বিশেষজ্ঞতা।
০৭| Flood Rescue – বন্যার সময় উদ্ধার ও সহায়তা কার্যক্রম।
০৮| Mountain & Arctic Rescue – পাহাড়ি বা বরফাচ্ছাদিত অঞ্চলে রেসকিউ তৎপরতা।

এই দলগুলো তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ নেয়।
তাদের জন্য রয়েছে চীনের নিজস্ব বিশেষায়িত ট্রেনিং স্কুল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার সুযোগও।

এছাড়া, তাদের National Fire & Rescue Administration (NRFA)-এর নিজস্ব Aviation Wing রয়েছে,
যারা হেলিকপ্টার ও কার্গো–ফায়ার ফাইটিং প্লেন পরিচালনা করে।
তাদের হাতে এমন বিমানও আছে, যা বিশাল অগ্নিকাণ্ডের সময় Airborne Command & Communication Center হিসেবে কাজ করে।
২০২২ সালের নভেম্বর নাগাদ এই হেলিকপ্টার ও বিমান বহর পরিচালনা করেছে প্রায় ২০,০০০টি ফ্লাইট।

সুতরাং, আমাদের অবস্থাটা কতটা নাজুক— তা আলাদা করে বলার প্রয়োজন নেই।
বাংলাদেশে দুর্যোগের সময় উদ্ধার না পেয়ে মানুষের জীবন হারানোর সম্ভাবনা আজও অনেক বেশি।

একটি দেশের Rescue Service ও Emergency Medical Team (EMT)
যুদ্ধ ও দুর্যোগের সময় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গাজায় আমরা প্রায়ই দেখি, Israel Defense Forces ইচ্ছাকৃতভাবে EMT ও রেসকিউ টিমকে টার্গেট করে—
কারণ, তারা জনগণের শেষ আশা।

যুদ্ধের ময়দানে যখন সেনাবাহিনী লড়াই করে,
তখন পেছনে সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব নেয় এই রেসকিউ ইউনিটগুলো।
সাম্প্রতিক ভারত–পাকিস্তান সংঘর্ষের সময়ও আমরা দেখেছি,
সেদিন রাতে পাকিস্তানের স্ট্যান্ডবাই বাহিনীগুলোর মধ্যে Pakistan Fire Service ছিল অন্যতম—
ইমার্জেন্সি লাইট চালু রেখে সাধারণ নাগরিকদের সাহায্যে প্রস্তুত ছিল তারা।

বাংলাদেশেও যদি দাঙ্গা, যুদ্ধ বা দুর্যোগ আসে—
তাহলে তাদেরই প্রথম এগিয়ে আসতে হবে।
তাদের পঙ্গু করে রেখে লাভ কী?

আরেকটি কথা বলে শেষ করি—
চীনের China Fire & Rescue-এর এই সক্ষমতার পেছনে
শুধু তাদের সার্ভিসের পেশাদারিত্ব নয়,
বরং সরকারি কাঠামোর প্রতিটি স্তরের পেশাদারিত্ব
এবং তাদের নাগরিকদের দায়িত্ববোধও সমানভাবে কাজ করছে।

ধন্যবাদ।

🏗️ “আঁকিঝুঁকিতে ভবিষ্যৎ ঝুঁকি!” 😅বাংলার এক প্রতিভাবান ভাই নিজের বাড়ির ডিজাইন নিজেই করলেন।ঠিকাদার বলল, “স্যার, প্ল্যান তো...
03/06/2025

🏗️ “আঁকিঝুঁকিতে ভবিষ্যৎ ঝুঁকি!” 😅

বাংলার এক প্রতিভাবান ভাই নিজের বাড়ির ডিজাইন নিজেই করলেন।
ঠিকাদার বলল, “স্যার, প্ল্যান তো দেন!”
ভাই বলল, “আরে ভাই, আমি মাথায় রাখি সব! মনে মনে হিসাব করলেই হয়।” 🤔

🔨 ৬ মাস পর...
ছাদে পানি দাঁড়ায়, সিঁড়ি ঘুরতে গিয়ে মানুষ গলা বাঁকা করে উঠে, আর বাথরুমের জানালা খুললে পাশের রান্নাঘর দেখা যায়! 😳😂

🎓 শিক্ষা:
ঘর বানাতে মাথা নয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লাগে।
“নিজের আঁকিঝুঁকি” নয় — লাইসেন্সপ্রাপ্ত প্রকৌশলী দিয়ে ডিজাইন করান।
তা না হলে ভবিষ্যতে ঘরটা দাঁড়ায় ঠিক, কিন্তু যুক্তি বসে পড়ে! 😅
ইনশা আল্লাহ, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—আপনার স্বপ্নের ভবন আমাদের মাধ্যমে হবে নিরাপদ, টেকসই ও রুচিশীল।

মানসম্পন্ন এবং বিশ্বস্ত নির্মাণসেবা পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

✅ আমাদের সেবা সমূহ

#আর্কিটেকচারাল_ড্রইং
#স্ট্রাকচারাল_ডিজাইন
#পারমিশন_শিট
#ইলেকট্রিক্যাল_ড্রইং
#প্লাম্বিং_ড্রইং
#মালামাল_সহ_ভবন_নির্মাণ
#পুরাতন_ভবনের_রিপেয়ারিং
#এস্টিমেট

িউ
#অ্যানিমেশন
#ডিজিটাল_সার্ভে
#সয়েল_টেস্ট
#পাইলিং
#মার্কেটিং
#নির্মাণ_সামগ্রীর_সরবরাহ

🔸 আমাদের অভিজ্ঞতা:
সারা বাংলাদেশ সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে ৫ বছরের ও বেশি সময় ধরে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছি।
আপনার কষ্টার্জিত অর্থের বিনিময়ে গড়া স্বপ্নের ঘর আমাদের হাতে হবে নিরাপদ, দৃঢ় ও মানসম্মত।

📞 মোবাইল:
01753-202826
0893-130155

📧 ইমেইল:
[email protected]

 #ভূমিকম্প_সহনীয়_বিল্ডিং_ডিজাইন যেকোনো বিল্ডিং  এ বিম কলাম জয়েন্ট/সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকম্পের সময় এই বিম কলাম স...
05/04/2025

#ভূমিকম্প_সহনীয়_বিল্ডিং_ডিজাইন
যেকোনো বিল্ডিং এ বিম কলাম জয়েন্ট/সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ
ভূমিকম্পের সময় এই বিম কলাম সাপোর্ট বা জয়েন্টই ফেইল করে বেশি
তাই আমরা চেষ্টা করি বিম কলাম যতটুকু সম্ভব ফিক্সড সাপোর্ট করা যায়
একটা জয়েন্ট/সাপোর্ট ফিক্সড হতে হলে সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে
তার মধ্যে অন্যতম বিমের রড কলাম এর ভেতরে কতটুকু ডুকছে সেটা |
এটা খুবই কমন সেন্স, যে বিমের রডের লেন্থ কলামের ভেতর বেশি ডুকে থাকলে সেই সাপোর্ট বেশি স্ট্রং হবে এবং সেটা Fixed Support হওয়ার সম্ভবনা বেশি |
BNBC তে এটা নিয়ে স্পষ্ট গাইডলাইন আছে যেটা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন
বাংলাদেশে বেশি ভুমিকম্প প্রবণ এলাকা জোন ৩,৪ বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এসব এলাকায় বিল্ডিং ডিজাইন কোড অনুযায়ী স্পেশাল ডিটেইলিং করতে হবে | স্পেশাল ডিটেইলিং করতে গেলে কর্নার এবং পেরিমিটার কলাম এবং শেয়ার ওয়াল এর সাইজ কমপক্ষে ১৬ ইঞ্চি হওয়া প্রয়োজন যদি আপনি ২০ মিলি বা ৬ সুতা রড বিমে ব্যাবহার করেন | বিমের স্প্যান ২০ ফিটের বেশি হলেই ২০ মিলি রড লাগে বেশিরভাগ সময় | আর যদি ১৬ মিলি বা ৫ সুতা রড ব্যাবহার করলে সেটা ১৪ ইঞ্চি প্রয়োজন | কনক্রিট এর স্ট্রেন্থ বাড়ির অবশ্য সাইজ কিছুটা কমানো যায় | আর বিমে ২৫ মিলি রড ব্যাবহার করলে কলাম এর সাইজ আরো বড় হবে | এসব শর্ত ছাড়াও ডিজাইন এর কিছু চেক আছে সেগুলোতেও পাশ করাতে হয় যেমন জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও Etc.
এখন সমস্যা হলো এতো বড় কলাম দেখলে প্রথমে আর্কিটেক্ট মানবে না
তারা সবসময় চায় কলাম একদিকে ১০/১২ ইঞ্চি অন্য দিকে যতটুকু লাগে সেটা দিতে | এটার কারণ কলাম বড় করলে বিল্ডিং এর ভেতর কোবলা বের হয়ে থাকে এতে করে ইন্টোরিওর এর সৌন্দর্য নষ্ট হয় | কিন্তু ভূমিকম্পের কারণে বিল্ডিং ভেঙে পড়ে গেলে এই সৌন্দর্য দিয়ে আমি কি করবো?
এরপর ক্লায়েন্ট মানবে না | আর কন্ট্রাকটর এর তো মাথায় আসমান ভেঙে পড়বে | কন্ট্রাক্টর বলবে এই কলাম দিয়ে ৫০ তলা বিল্ডিং করা যাবে |
আমাদের বিল্ডিং এর বেশি ক্ষতি করে এই কন্ট্রাটর রা | আপনি ডিজাইন ড্রয়িং ১০০% সঠিক করে দিলেও সে তার মনগড়া কাজ করবে আপনি সাইটে যতক্ষণ থাকবেন ততক্ষণ সে আপনার ডিজাইন ড্রয়িং ফলে করে আপনার মতো করে কাজ করবে তারপর কাজের ১২ টা বাজাবে
আর প্রতি সেকেন্ডে সেকেন্ড ক্লায়েন্ট এর ব্রেইনওয়াশ করে ইন্জিনিয়ার কিছুই পারেনা আমি সর্বজান্তা এটা প্রামাণ করবে
আর গ্রাম অঞ্চল বা মফস্বল এলাকায় যেসব বিল্ডিং কন্ট্রাকটর বা রাজমিস্ত্রী রা বানায় মানে যেসব বিল্ডিং তৈরি করতে ইঞ্জিনিয়ার নেয়না তারা তো আল্লার নাম নিয়ে সব ১০ ইঞ্চি কলাম দিয়ে বিল্ডিং বানাই ফেলে
আল্লাহ না করুক বড় মাত্রার ভূমিকম্প আসলে এসব বিল্ডিং গুলোই আগে ভেঙে পড়বে |
তাই সময় থাকতে সাবধান হওয়া প্রয়োজন

01/04/2025

Address

Boalkhali, Chattogram
Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSL Engineering & Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share