Keraniganj TTC-Offical

Keraniganj TTC-Offical Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keraniganj TTC-Offical, Engineering service, Hazratpur, Keraniganj Model, Dhaka.

কারিগরি প্রশিক্ষণের বিশ্বস্ত কেন্দ্র | Keraniganj
📚 দক্ষতা উন্নয়ন | 🎓 হাতে-কলমে ট্রেনিং।
আমাদের লক্ষ্য হলো যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

🌍 আন্তর্জাতিক পর্যায়ে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আরেকটি গর্বের মুহূর্ত!আজ কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্...
03/08/2026

🌍 আন্তর্জাতিক পর্যায়ে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আরেকটি গর্বের মুহূর্ত!

আজ কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সৌদি সরকারের একটি সম্মানিত প্রতিনিধি দল সৌজন্য ভিজিট করেন। প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব ওয়ালিউল্লা মোল্লা স্যার।

ভিজিট চলাকালে প্রতিনিধি দল প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পরিবেশ, বিভিন্ন ট্রেডের কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তারা কেন্দ্রের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণের মানের প্রশংসা করেন।

এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের ভিজিট আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং ভবিষ্যতে আরও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। 🇧🇩🤝🇸🇦

🎓SSC এবং HSC পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর!   সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে!কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (Ke...
02/08/2026

🎓SSC এবং HSC পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর!
সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে!
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (Keraniganj Technical Training Center - KTTC)-এ SICIP প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে ৪ মাস মেয়াদি প্রশিক্ষণে ভর্তি চলছে।
📚 প্রশিক্ষণ কোর্সসমূহ:
✅ গ্রাফিক ডিজাইন
✅ ফ্যাশন ডিজাইন অ্যান্ড গার্মেন্টস ডেভেলপমেন্ট

ভর্তি নিয়মাবলী:
১/শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম এসএসসি সার্টিফিকেট ১ কপি।
২/বয়স: ১৮–৪৫ বছর
৩/জাতীয় পরিচয় পত্র ১ কপি।
৪/BMET রেজিস্ট্রেশন ১ কপি।
৫/পাসপোর্ট সাইজ ছবি ২ কপি।
🪑 আসন সংখ্যা: প্রতি কোর্সে ২৫ জন।
কোর্সটি শুধু মেয়েদের জন্য।

ভর্তি ফরম বিতরণ শুরু: 02/08/2026
জমাদানের শেষ তারিখ: 24/08/2026 পর্যন্ত
ভর্তি পরীক্ষা (লিখিত ও মৌখিক): 25/08/2026 পর্যন্ত
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: পরীক্ষার দিন বিকাল ৪ ঘটিকা
ভর্তি শুরু: 26/08/2026 থেকে 30/08/2026 পর্যন্ত
অপেক্ষমান তালিকা হতে ভর্তি: 31/08/2026
ক্লাস শুরু: 01/09/2026, মঙ্গলবার

✨ প্রশিক্ষণের বিশেষ সুবিধাসমূহ:
✔️ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
✔️ মাসিক প্রশিক্ষণ ভাতা
✔️ দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ
✔️ সফল প্রশিক্ষণার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা
📍 ভর্তির স্থান:
সংযুক্ত ট্রেড ও ভর্তি শাখা
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ, ঢাকা।
📞 বিস্তারিত জানতে পোস্টারে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন।
আজই আবেদন করুন, দক্ষতা অর্জন করুন এবং গড়ে তুলুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। 🌟

29/07/2026

জাপানিজ ভাষা শিক্ষা কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে ও সুশৃঙ্খল পরিবেশে এগিয়ে চলছে। আমাদের শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যেই দ্রুতগতিতে জাপানিজ ভাষা রপ্ত করছে এবং প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জন করছে।

বর্তমান বিশ্বে জাপানিজ ভাষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা, চাকরি এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে জাপানিজ ভাষা হতে পারে আপনার সফলতার অন্যতম চাবিকাঠি।

আমাদের ছাত্র-ছাত্রীরা যখন আত্মবিশ্বাসের সাথে জাপানিজ ভাষায় কথা বলা ও লেখা শিখছে, তখন আপনার অপেক্ষা কেন?

আপনিও আজই শুরু করুন জাপানিজ ভাষা শেখার যাত্রা এবং তৈরি করুন উজ্জ্বল ভবিষ্যতের নতুন দিগন্ত।

আপনি কবে শিখবেন?

✨ চলছে SICIP প্রকল্পের আওতায় Fashion Design for Women প্রশিক্ষণ কার্যক্রম।Skills for Industry Competitiveness and Innov...
28/07/2026

✨ চলছে SICIP প্রকল্পের আওতায় Fashion Design for Women প্রশিক্ষণ কার্যক্রম।

Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে পরিচালিত হচ্ছে Fashion Design for Women ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফ্যাশন ডিজাইনের মৌলিক ও আধুনিক কৌশল, পোশাক নকশা, প্যাটার্ন মেকিং, রঙের ব্যবহার, সেলাই ও পোশাক প্রস্তুতকরণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

নারীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

দক্ষতা অর্জনের এই যাত্রায় সকল প্রশিক্ষণার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।

দক্ষতা অর্জন করুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন, সফলতার পথে এগিয়ে চলুন।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের Refrigeration and Air Conditioning (RAC) ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সফলভাবে স...
28/07/2026

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের Refrigeration and Air Conditioning (RAC) ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সফলভাবে সেফটি ভেস্ট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কর্মক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীলতা এবং পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ কর্ম-অভ্যাস গড়ে তোলা একজন দক্ষ ও সফল কারিগরি কর্মী তৈরির অন্যতম পূর্বশর্ত।

এ সময় প্রশিক্ষণার্থীদের নিরাপত্তা বিধি মেনে চলা এবং কর্মক্ষেত্রে সর্বদা সতর্ক থাকার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

নিরাপদ থাকুন, দক্ষ হোন, সফলতার পথে এগিয়ে চলুন।

Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় পরিচালিত গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণার্...
28/07/2026

Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় পরিচালিত গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণার্থীদের মাঝে এপ্রোন বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মপরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এপ্রোন বিতরণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে একটি সুসংগঠিত ও প্রফেশনাল পরিচয় প্রতিষ্ঠিত হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমরা বিশ্বাস করি, দক্ষতা উন্নয়নের পাশাপাশি সঠিক কর্মসংস্কৃতি ও পেশাগত মূল্যবোধ গড়ে তোলাই একজন সফল কর্মীর অন্যতম ভিত্তি।

সকল প্রশিক্ষণার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তারা যেন তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

🚗 ড্রাইভিং ট্রেডের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিতকেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (KTTC) ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষণার্...
16/07/2026

🚗 ড্রাইভিং ট্রেডের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (KTTC) ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব ওয়ালিউল্লাহ মোল্লা স্যার।

ওরিয়েন্টেশন ক্লাসে প্রশিক্ষণের লক্ষ্য, শৃঙ্খলা, নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব, প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল চালক হিসেবে গড়ে তুলতে এ ধরনের দিকনির্দেশনামূলক ক্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

📍 কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

16/07/2026

🔥 ওয়েল্ডিং ট্রেডের হাতে-কলমে প্রশিক্ষণের কিছু মুহূর্ত

দক্ষতা অর্জনের জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী অনুশীলনের কোনো বিকল্প নেই। কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (KTTC)-এর ওয়েল্ডিং ট্রেডের প্রশিক্ষণার্থীরা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের কারিগরি দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করছে।

আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সকল প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের জন্য রইল আন্তরিক শুভকামনা। দক্ষতার মাধ্যমে গড়ে উঠুক একটি সমৃদ্ধ ও কর্মমুখী বাংলাদেশ।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+880 1739-281015

⚡ “নিরাপত্তাই সবার আগে।” — জনাব ওয়ালিউল্লাহ মোল্লা, অধ্যক্ষসম্মানিত অধ্যক্ষ জনাব ওয়ালিউল্লাহ মোল্লা স্যারের দিকনির্দেশ...
16/07/2026

⚡ “নিরাপত্তাই সবার আগে।” — জনাব ওয়ালিউল্লাহ মোল্লা, অধ্যক্ষ

সম্মানিত অধ্যক্ষ জনাব ওয়ালিউল্লাহ মোল্লা স্যারের দিকনির্দেশনায় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (KTTC)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের সকল প্রশিক্ষণার্থীর মাঝে সফলভাবে Safety Vest বিতরণ করা হয়েছে।

কর্মক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা, দায়িত্বশীলতা এবং পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, নিরাপদ কর্ম-অভ্যাস একজন দক্ষ কর্মী গড়ে তোলার অন্যতম ভিত্তি।

এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

নিরাপদ থাকুন, দক্ষ হোন, সফলতার পথে এগিয়ে চলুন।

🚗 দেশ-বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের বিআরটিএ লাইসেন্স পরীক্ষা চলাকালীন কিছু মুহূর্ত।দক্ষ, সচেতন ও দায়িত্বশীল চালক গড়...
08/07/2026

🚗 দেশ-বিদেশ ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের বিআরটিএ লাইসেন্স পরীক্ষা চলাকালীন কিছু মুহূর্ত।

দক্ষ, সচেতন ও দায়িত্বশীল চালক গড়ে তোলার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হলো বিআরটিএ লাইসেন্স পরীক্ষা। প্রশিক্ষণার্থীরা আন্তরিকতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

সকল প্রশিক্ষণার্থীর জন্য আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সফলতা দান করেন এবং নিরাপদ সড়ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাওফিক দান করেন। 🤲

Address

Hazratpur, Keraniganj Model
Dhaka
1313

Alerts

Be the first to know and let us send you an email when Keraniganj TTC-Offical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share