10/03/2026
বাজার থেকে কোন সিমেন্ট কিনবেন? কিভাবে বুজবেন কোন সিমেন্ট এর গুনগত মান কেমন? বাজার থেকে চড়ামূল্যে ভাল সিমেন্ট কিনছেন তো? নাকি অমুক বলছেন এই সিমেন্ট ভাল তাই কিনছেন?
“কারো কথায় প্ররোচনায় নয়—নিজের প্রয়োজনে, নিজের যাচাই-বাছাই করে সিমেন্ট কিনুন। নিজের বুদ্ধি ও সিদ্ধান্তেই কিনুন।”
★ সিমেন্টের মান নির্ধারণ ও কোন সিমেন্ট কিনবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ধারণা:
*প্রথমেই সিমেন্টকে সাধারণভাবে দাম অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। সাধারণত যে ক্যাটাগরির দাম বেশি, সেই ক্যাটাগরির সিমেন্টে কোয়ালিটির উপাদানও তুলনামূলকভাবে বেশি থাকে।
সিমেন্টের প্রধান কাঁচামাল হচ্ছে ক্লিংকার (Clinker)। একটি সিমেন্টের মান অনেকাংশে নির্ভর করে এতে ক্লিংকারের পরিমাণ ও মানের উপর। ক্লিংকারের পরিমাণ বেশি থাকলে সিমেন্টের শক্তি ও স্থায়িত্ব সাধারণত বেশি হয়। এ কারণেই OPC (Ordinary Portland Cement) সাধারণত অন্যান্য সিমেন্টের তুলনায় বেশি দামী হয়ে থাকে।
তবে শুধু ক্লিংকারের পরিমাণ বেশি হলেই হবে না, ক্লিংকারের সোর্সিং ও গ্রেডও খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর কিছু নির্দিষ্ট দেশের উৎপাদিত ক্লিংকারের মান তুলনামূলকভাবে ভালো বলে স্বীকৃত। তাই কোন কোম্পানি কোথা থেকে এবং কী মানের ক্লিংকার ব্যবহার করছে এ বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।
★এছাড়া ক্লিংকারের পাশাপাশি সিমেন্ট তৈরিতে কিছু উপজাত উপাদান (additives) ব্যবহার করা হয়। যেমন—জিপসাম, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ ইত্যাদি। সাধারণভাবে বলা যায়, জিপসাম ছাড়া অন্য উপজাত উপাদান যত কম ব্যবহার করা হয়, সিমেন্টের মূল শক্তি তত বেশি বজায় থাকে।
★বিশেষ করে যেসব সিমেন্টে অত্যাধিক মাত্রায় ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়, সেগুলো আমি ব্যক্তিগতভাবে এড়িয়ে চলতে পছন্দ করি। কারণ অতিরিক্ত ফ্লাই অ্যাশ early strength, setting time, workability ও shrinkage এর মত মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।
★আরেকটি বিষয় অনেকেই ভুল বোঝেন যে, বিদেশি কোম্পানির সিমেন্টের দাম বেশি মানেই সেটি ভালো সিমেন্ট।এমন ধারণা সবসময় সঠিক নয়। কারণ বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের আমদানি শুল্ক ও আবগারি কর দিতে হয়, যার প্রভাব সরাসরি পণ্যের দামের উপর পড়ে।
সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা,
কোয়ালিটি আর কোয়ান্টিটি এক জিনিস নয়।
কোনো সিমেন্ট বেশি বিক্রি হচ্ছে মানেই সেটি সেরা মানের—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
ধন্যবাদ - আনোয়ার হোসেন