22/05/2026
এটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের সপ্নের বাড়ি। গ্রামে ছোট্ট একটা একতলা বাড়ি বানাবে মা থাকবেন বলে। প্রথমে লোকাল একজন কন্ট্রাক্টর আর নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো এক ডিপ্লোমাকে দিয়ে একটা ডিজাইন করায়। এবার কাজ শুরু হবার পর তো আর ডিজাইনের সাথে সাইট মেলে না। বেচারা মহা বিপদে পড়ে আমাদের কাছে আসেন। ততদিনে কলাম কাস্টিং শেষ। তারপর এক্সিস্টিং কলাম রেখে ওনার চাহিদামত ডিজাইন আপডেট করে এই রুপ দেয়া। এবার উনি বেজায় খুশি। শেষ মিটিংয়ে যখন কথা হচ্ছিলো তখন ওনার মা ও সাথে ছিলেন আর আমাদের এই চেষ্টার জন্য মন ভরে দোয়া দিলেন। এটাই প্রাপ্তি আমাদের দিন শেষে, আপনাদের সপ্ন পূরনের অংশিদার হতে পারাটাই সার্থকতা।