ERSE

ERSE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ERSE, Engineering service, Dhaka.

‎🏠 FAR বা Floor Area Ratio – কী এবং কিভাবে নির্ধারণ করবেন?একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে ত...
08/03/2026

‎🏠 FAR বা Floor Area Ratio – কী এবং কিভাবে নির্ধারণ করবেন?
একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে সেটব্যাক বলে । শুধুমাত্র ভবনটি কত তলা হবে তা 'FAR' এর মাধ্যমে জানা যায় । এটি নির্ভর করে সরকারি নিয়মের উপর। যেমন – রাজউক, চউক, কেডিএ ইত্যাদির নিয়ম অনুযায়ী ভবনের চারপাশে কতটা ফাঁকা রাখতে হবে তা নির্ধারণ করা হয়।

‎✅ FAR হিসাবের পদ্ধতি (একটি বাস্তব উদাহরণ):

‎জমির আকার: ৫ কাঠা

‎রাস্তার প্রস্থ: ২০ ফুট

‎অনুমোদিত FAR: ৩.৫
‎(২০০৮ সালের রাজউক বিধিমালার ভিত্তিতে)

‎✅ 1. Maximum Buildable Area (MBA):

‎MBA = Land × FAR
‎= ৫ কাঠা × ৭২০ sqft × ৩.৫
‎= ৩৬০০ × ৩.৫
‎= ১২,৬০০ sqft

‎✅ 2. Maximum Ground Coverage (MGC):

‎MGC = Land × 62.5%
‎= ৫ × ৭২০ × ০.৬২৫
‎= ৩৬০০ × ০.৬২৫
‎= ২,২৫০ sqft

‎✅ 3. Number of Floors (NOF):

‎NOF = MBA / MGC
‎= ১২,৬০০ ÷ ২,২৫০
‎= ৫.৬ তলা

‎✅ 4. মোট তলার সংখ্যা:

‎= Ground Floor + ৫.৬
‎= ১ + ৫.৬
‎= ৬.৬ তলা (প্রায় ৬ তলা + চিলেকোঠা)

সুতরাং আপনার ৫ কাঠা জায়গায় উপরের শর্তাবলী অনুযায়ী আপনি ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা নির্মাণ করতে পারবেন

‎🧱পাইল কী?????‎‎পাইল (Pile) হলো একধরনের গভীর ফাউন্ডেশন (Deep Foundation),‎যা মাটির নিচে অনেক গভীরে ঢুকিয়ে ভবনের লোড বা ভ...
07/03/2026

‎🧱পাইল কী?????

‎পাইল (Pile) হলো একধরনের গভীর ফাউন্ডেশন (Deep Foundation),
‎যা মাটির নিচে অনেক গভীরে ঢুকিয়ে ভবনের লোড বা ভার নিচের শক্ত মাটিতে পৌঁছে দেয়।
‎এটা সাধারণত তখন ব্যবহার করা হয়, যখন উপরিভাগের মাটি দুর্বল হয় এবং ভবনের ভার বহন করতে পারে না।

‎⚙️ পাইল কেন করা হয়

‎1. দুর্বল মাটিতে ভবনের ভার ধরে রাখার জন্য
‎যখন মাটির উপরের স্তর নরম বা দুর্বল হয়, তখন শক্ত স্তরে লোড পৌঁছাতে পাইল ব্যবহার করা হয়।

‎2. উচ্চ ভবন বা ভারী স্ট্রাকচারের জন্য
‎যেমন: ব্রিজ, ফ্যাক্টরি বিল্ডিং, টাওয়ার ইত্যাদি।

‎3. ভূমিকম্প প্রতিরোধ ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য

‎4. জলাশয় বা নদীর ধারে ভবন নির্মাণে — যেখানে সাধারণ ফাউন্ডেশন করা যায় না।

‎🧩 পাইলের প্রকারভেদ

‎🏗️ (১) ইনস্টলেশন পদ্ধতির ভিত্তিতে

‎1. Driven Pile (ড্রাইভেন পাইল)
‎আগে থেকেই তৈরি পাইল (Precast) হ্যামার বা ভাইব্রেটর দিয়ে মাটিতে ঢুকানো হয়।
‎🔹 যেমন: RCC Precast Pile, Steel Pile, Timber Pile

‎2. Bored or Cast-in-situ Pile (বোর্ড বা কাস্ট ইন সিটু পাইল)
‎আগে গর্ত করে তাতে রড ও কংক্রিট ঢেলে পাইল তৈরি করা হয়।
‎🔹 যেমন: Bored Cast-in-situ RCC Pile

‎🧱 (২) উপাদানের ভিত্তিতে

‎1. RCC Pile (রিইনফোর্সড কংক্রিট পাইল)

‎2. Steel Pile (ইস্পাতের পাইল)

‎3. Timber Pile (কাঠের পাইল)

‎4. Composite Pile (দুই বা ততোধিক উপাদানের সংমিশ্রণ)

‎📏 (৩) লোড ট্রান্সফার অনুযায়ী

‎1. End Bearing Pile (এন্ড বেয়ারিং পাইল)
‎লোড সরাসরি নিচের শক্ত মাটিতে পৌঁছে দেয়।

‎2. Friction Pile (ফ্রিকশন পাইল)
‎পাইল ও আশেপাশের মাটির ঘর্ষণের মাধ্যমে লোড ট্রান্সফার হয়।

‎3. Combined Pile (কম্বাইন্ড পাইল)
‎এন্ড বেয়ারিং ও ফ্রিকশন দুইভাবেই কাজ করে।

🏗️ BNBC কোড অনুযায়ী Load কত প্রকার?BNBC (Bangladesh National Building Code) অনুযায়ী ভবনের ওপর প্রধানত ৬ ধরনের Load বিবেচ...
19/01/2026

🏗️ BNBC কোড অনুযায়ী Load কত প্রকার?

BNBC (Bangladesh National Building Code) অনুযায়ী ভবনের ওপর প্রধানত ৬ ধরনের Load বিবেচনা করা হয়—

1️⃣ Dead Load
— বিল্ডিংয়ের নিজের ওজন (ইট, কংক্রিট, স্ল্যাব, বিম ইত্যাদি)

2️⃣ Live Load
— মানুষ, আসবাবপত্র, ব্যবহারজনিত লোড

3️⃣ Wind Load
— বাতাসের চাপ বা ঝড়ের কারণে সৃষ্ট লোড

4️⃣ Earthquake / Seismic Load
— ভূমিকম্পের কারণে ভবনের ওপর পড়া লোড

5️⃣ Snow Load
— তুষারের ওজন (বাংলাদেশে নেই, কিন্তু কোডে উল্লেখ আছে)

6️⃣ Special Load
— Temperature, Impact, Settlement বা অন্যান্য বিশেষ লোড

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :- 1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.2. OPC তে clinker এর পরিমান 95%-...
19/01/2026

OPC এবং PCC সিমেন্টের মধ্যে পার্থক্য :-


1. OPC এর পূর্ণরূপ হলো ordinary portland cement.
2. OPC তে clinker এর পরিমান 95%- 100%.
3.পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে OPC cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রাথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টার কম।
5. OPC Cement এর শক্তি PCC Cement এর চেয়ে 100 psi বেশি।

:
1. PCC এর পূর্ণরূপ হলো Portland composite cement.
2. PCC তে clinker এর পরিমাণ 65%-79%.
3. সাধারণ কাঠামো নির্মাণে PCC Cement ব্যবহার করা হয়।
4. জমাট বাধার প্রথমিক সময় 30 মিনিট এবং চুড়ান্ত 10 ঘন্টা।
5. PCC Cement এর শক্তি OPC এর চেয়ে 100 Psi কম।

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।

ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশ ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ। পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।

বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।

নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন পিসিসি সিমেন্ট ভালো:
=====================
>> মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।

>> মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।

>> কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।

>> কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।

>> বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।

যখন ওপিসি সিমেন্ট ভালো:
====================
>> বহুতল ভবন নির্মাণে।

>> উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।

>> পানির নিচে কংক্রিটের কাজে।

>> ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।

>> মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে

এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হয়।

📌 টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়”🧱 ভূমিকা:  বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ও...
03/01/2026

📌 টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়”

🧱 ভূমিকা:
বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়। প্রতিটি সিমেন্টের নিজস্ব বৈশিষ্ট্য, গুণমান ও প্রয়োগ ক্ষেত্র রয়েছে।

🔍 মূল বিষয়:

✅ **বাংলাদেশে সাধারণত যে ধরণের সিমেন্ট পাওয়া যায়:**

১. **Ordinary Portland Cement (OPC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-I 52.5N
➤ Standard: EN 197 Type CEM-I
➤ Standard: ASTM C 150 Type-I
➤ দ্রুত শক্ত হয়
➤ প্রধানত RCC ও স্ট্রাকচারাল কাজে ব্যবহৃত হয়
➤ রাস্তা, ব্রিজ, কলাম ও বিম নির্মাণে আদর্শ
➤ Clinker: ৯৫-১00%
➤ Gypsum: 0-৫%

২. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/A-M(S-V-L), 42.5N
➤ Standard: ASTM C 595
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৮0-৯৪%
➤ Fly Ash & Slug: ৬-২0%
➤ Gypsum: 0-৫%

৩. **Portland Pozzolana Cement (PPC):**
➤ Standard: IS 1489 (Part-1): 2015
➤ Clinker: ৬৫-৭৫%
➤ Fly Ash & Slug: ১৫-৩৫%
➤ Gypsum: 0-৫%

৪. **White Cement:**
➤ ফিনিশিং, ডেকোরেটিভ ও অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়
➤ সাধারণ কাঠামোগত কাজে ব্যবহৃত হয় না

✅ **সিমেন্ট বেছে নেওয়ার সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত:**
- নির্মাণ কাজের ধরন (স্ট্রাকচারাল না নন-স্ট্রাকচারাল)
- প্রয়োজন অনুযায়ী OPC না PCC
- পরিবেশগত শর্ত (ভিজা এলাকা, সালফেটযুক্ত মাটি ইত্যাদি)
- সিমেন্টের উৎপাদনের তারিখ ও সংরক্ষণের অবস্থা
- ব্যাগে আর্দ্রতা বা চুন দানা আছে কিনা যাচাই করা

🧠 মনে রাখার মতো কথা:
“সিমেন্টের ধরন ঠিক না হলে, ডিজাইন যত ভালোই হোক কাঠামো টিকবে না।”


ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-* ১ টি ইটে = ০.০৮৬/.০৯৫ cft খোয়া হয়।* ১০০ টি ইটে = ৮.৬/৯.৫ cft খোয়া হয়।* ১০০০ টি ইটে =...
26/10/2025

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-

* ১ টি ইটে = ০.০৮৬/.০৯৫ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ৮.৬/৯.৫ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ৮৬/৯৫cft খোয়া হয়।(কখনো কখনো কম বা বেশি হয়)

বালির হিসাব :
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

গাথুনী এবং প্লাস্টারের হিসাব:
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)

===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

নতুন যুগের নির্মাণ প্রযুক্তি! 🏗️🌍 লোহার চেয়ে ৪ গুণ হালকা, মরিচা ধরে না, স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী – এই হলো GFRP (G...
04/10/2025

নতুন যুগের নির্মাণ প্রযুক্তি! 🏗️🌍 লোহার চেয়ে ৪ গুণ হালকা, মরিচা ধরে না, স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী – এই হলো GFRP (Glass Fiber Reinforced Polymer), ভবিষ্যতের নির্মাণ সামগ্রী!! 🔥
🔹 স্টিলের বিকল্প হিসেবে অসাধারণ

🔹 জং ধরে না, টেকসই ও দীর্ঘস্থায়ী

🔹 বৈদ্যুতিক প্রবাহ ধারণ করে না, তাই আরও নিরাপদ

🔹 প্রকল্পে খরচ কমায় প্রায় ৩০% পর্যন্ত

🔹 মাত্র ১৩০ কেজি ফাইবার = ১ টন রডের কাজ করতে পারে!

এখনই ব্যবহার হচ্ছে — ছাদ, কলাম, স্ল্যাব, গ্যারেজ, বন্দর, এমনকি সামুদ্রিক নির্মানেও!

আন্তর্জাতিক সার্টিফিকেশন ও বিল্ডিং রিসার্চ সেন্টারের অনুমোদনপ্রাপ্ত এই প্রযুক্তি বদলে দিচ্ছে নির্মাণ জগতকে।

আরও শক্তিশালী, হালকা ও টেকসই নির্মাণের পথে এটি এক বিশাল অগ্রগতি.

একটি সয়েল টেস্টিং সেটে কোন কোন পরীক্ষাগুলো সাধারণত পাওয়া যায় ও কিভাবে করা হয়?• সয়েল ক্লাসিফিকেশন• পার্টিকেল সাইজ ডিস্ট্র...
03/10/2025

একটি সয়েল টেস্টিং সেটে কোন কোন পরীক্ষাগুলো সাধারণত পাওয়া যায় ও কিভাবে করা হয়?
• সয়েল ক্লাসিফিকেশন
• পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন
• ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন
• স্পেসিফিক গ্র্যাভিটি
• লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট টেস্ট
• ময়েশ্চার কন্টেন্ট
• পার্টিকেল সাইজ আর স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট
সাধারণত সয়েল টেস্টিং করার জন্য আলাদা কোম্পানি থাকে। অনেক ক্ষেত্রে জমির সার্ভে কোম্পানি লাইসেন্স থাকা সাপেক্ষে এটি করতে পারে। আপনি আপনার জমির নকশায় নিযুক্ত স্থপতি ও প্রকৌশলীর কাছ থেকে এরকম দক্ষ কোম্পানির সন্ধান পেতে পারেন। বাংলাদেশে জমির মাটি পরীক্ষায় সবচেয়ে বেশি যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম 'ওয়াশ বোরিং' পদ্ধতি। এখানে যা যা করা হয় তা অনেকটা এরকম:-

পানির সাহায্যে দুই ইঞ্চি ব্যাসের একটি নলকে চাপ প্রয়োগ করে মাটিতে প্রবেশ করানো হয়।
• প্রতি পাঁচ ফুট বা দেড় মিটার পর পর ঘাত সংখ্যা ও মাটির নমুনা সংগ্রহ করা হয়।
• প্রতি পাঁচ ফুট পর পরবর্তী দেড় ফুট পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করাতে যে পরিমাণ আঘাত করতে হয়, তা সাধারণত বিবেচনায় নেয়া হয়
না। এর পরের ১২ ইঞ্চি মাটির ভিতরে পাইপ প্রবেশ করাতে প্রয়োজনীয়
আঘাতের সংখ্যাকেই বলা হয় N এর সাধারণত N এর মান ১৫ এর কম হয়ে থাকে। তবে ১৫ এর বেশি হলে মাটি শক্ত বলে বিবেচনা করা হয়। N এর মান অনুসারে মাটির ভার বহন ক্ষমতা অনেকটা এরকম:

N এর মান মাটি সম্পর্কে মন্তব্য ২ বা কম খুবই নরম
৫-৯
মাঝারি ৯-১৭ শক্ত মাটি ১৭-৩৩ খুবই শক্ত মাটি ৩৩ বা উপরে কঠিন মাটি।
মাটির ভার বহন ক্ষমতা
২-৫ টন/প্রতি বর্গ মিটারে
৫-১০ টন/প্রতি বর্গ মিটারে
১০-২০ টন/প্রতি বর্গ মিটারে
২০-৪০ টন/প্রতি বর্গ মিটারে
৪০ টন/প্রতি বর্গ মিটারে বা বেশি।

জমির মালিক হিসাবে সচেতন থাকা উচিৎ যেন জমির মাপ অনুসারে সুষমভাবে সঠিক সংখ্যায় বোরিং হোল করার মাধ্যমে সয়েল টেস্ট এর মান নিয়ন্ত্রণ করা হয়। জমির মাপ অনুসারে বোরিং হোলের সংখ্যা হবে:
জমির মাপ

বোরিং হোলের সংখ্যা ৩টি তিন কাঠা পর্যন্ত।
তিন থেকে পাঁচ কাঠার মধ্যে ৫টি পাঁচ থেকে ১০ কাঠার মধ্যে
১০ কাঠার উপরে ৮টি ১২টি

স্বাভাবিকভাবে কিছু বিষয় সয়েল টেস্টার বা সার্ভেয়ার খেয়াল ?
স্বাভাবিকভাবে কিছু বিষয় সয়েল টেস্টার বা সার্ভেয়ার খেয়াল রাখছেন কিনা তাও নিশ্চিত হয়ে নিন।
• চাপ প্রয়োগকারী হাতুড়ির ওজন ৬৩.৫ কেজি হতে হবে।
• কমপক্ষে ৩০ ইঞ্চি উচ্চতা থেকে এটিকে আঘাতের সময় নামিয়ে আনতে হবে।
• প্রতি ৫ ফুট পর পর আলাদা নমুনা সংগ্রহ করতে হবে এবং তাদের আলাদা আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে।
• প্রতিটি ক্ষেত্রে N এর মান আলাদাভাবে লিপিবদ্ধ করতে হবে।
• মাটি ভালো থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত নমুনা সংগ্রহ করতে হবে।
Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি?
হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম।

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সে...
02/10/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?

একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।
✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।


#ইঞ্জিনিয়ারিং_টিপস #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #বিল্ডিং_কন্সট্রাকশন ゚

ছয় তলা বিল্ডিং এর শুরু থেকে পর্যন্ত কাজের ধাপ সমূহ:১। সীমানা নির্ধারন২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক৩। পাইলিং ক) পাইল পয়ে...
27/09/2025

ছয় তলা বিল্ডিং এর শুরু থেকে পর্যন্ত কাজের ধাপ সমূহ:
১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট। সাটারিং রড বাধায় সহ অন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং, খ) সাটারিং, গ) সল চেক, ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং,খ) রড বাইন্ডিং,গ) লেভেলিং,ঘ) বীম ও ছাদে রড ,ঙ) আউট লাইন চেক,চ) ইলেকট্রিক পাইপ চেক,
ছ) ঢালায়,জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল,
ক) রড বাইন্ডিং,খ) সাটারিং,গ) সল চেক,ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং,খ) রড বাইন্ডিং,গ) লেভেলিং,ঘ) বীম ও ছাদে রড ,ঙ) আউট লাইন চেক,চ) ইলেকট্রিক পাইপ চেক,
ছ) ঢালায় ,জ) ছাদে পানি বেধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম,ক) রড বাইন্ডিং,খ) সাটারিং,
গ) সল চেক,ঘ) ঢালায়,
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক,
ক) সাটারিং,খ) রড বাইন্ডিং,গ) লেভেলিং,ঘ) বীম ও ছাদে রড ,ঙ) আউট লাইন চেক,ঙ) ঢালায় ,চ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ,ক) ছাদ চিপিং,খ) পানি দিয়ে ধোয়া,গ) চুন ফোটানো,ঘ) চুন চালা,ঙ) খোয়া, সুরকি, চুন দিয়েশুকনা অবস্থায় কাটা,চ) রসুন, তেতুল, চিটাগুড়মেশানো পানি দিয়েভেজানো,ছ) কম পক্ষে সাতটা কাটাদেওয়া,জ) ভাল ভাবে পচানো,ঝ) রেইন ওয়াটার পাইপেরদিকে ঢাল দিয়ে বিছানো,ঞ) ভাল ভাবে পিটানো,ট) হালোট দেওয়া,
ঠ) সিমেন্ট ও চুন দিয়েতালের ব্রাস দিয়েফিনিশিং দেওয়া,
ড) খড়, কচুরী পানা চট দিয়েপানি দিয়ে ছাদ ঠান্ডারাখা,
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা,
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ড ওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল, ক) সাটারিং,খ) রড বাইন্ডিং, গ) লেভেলিং
ঘ) ঢালায়, ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব, ক) সাটারিং, খ) রড বাইন্ডিং,গ) লেভেলিং,
ঘ) ঢালায়,ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিংক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা,খ) পাইপ জ্যাম,গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার, ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো,
খ) বালি চালা ও ধৌয়া, গ) সঠিক অনুপাতে মসলামিশানো, ঘ) সিলিং, বীম, কলাম চিপিং, ঙ) প্লাষ্টার, চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস,
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং,খ) পেসার চেক,
গ) ভাটিক্যাল পাইপ,ঘ) টাইলস ফিটিং,ঙ) কিউরিং,
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস,
ক) চিপিং খ) পানি দিয়ে ধোয়া গ) ডিস টেলিফোন ক্যাবল.লাইন দেওয়া,ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া ঙ) কিউরিং,চ) পয়েন্টিং,
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং, ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা,
খ) পরিষ্কার, গ) সিলার, ঘ) পুটি, ঙ) ঘোষা চ) ফাস্ট কোট, ছ) সেকেন্ড কোট, জ) ফাইনাল কোট,
৩৫। পলিশিং,
ক) ভাল ভাবে ঘোষা,খ) আস্তর দেওয়া, গ) পুটি কাটা,
ঘ) পলিশ করা,
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো, খ) গ্লাস পাল্লা ফিটিং, গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। বাগান করা
৪৫। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া
নোটঃ এখান কিছু আইটেম বাদ পড়েছে এবং আগেপিছে আছে ভুল হলে, ভুল গুলো ধরে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

🛠️ CIVIL – এর পূর্ণ রূপ কী?👉 CIVIL = Construction Investigation Various Information Leveling👷Civil engineer: An engineer...
26/09/2025

🛠️ CIVIL – এর পূর্ণ রূপ কী?
👉 CIVIL = Construction Investigation Various Information Leveling
👷Civil engineer: An engineer whose training or occupation is in the design and
construction especially of public works (as roads or harbors) is called civil engineer.
🏗️ সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) কী?
সিভিল ইঞ্জিনিয়ারিং হল প্রকৌশলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে— 🔹 নির্মাণ পরিকল্পনা
🔹 তথ্য বিশ্লেষণ
🔹 ভূমি সমতলকরণ
🔹 অবকাঠামো উন্নয়ন
সবকিছুই একত্রে পরিচালিত হয়।
এটি এমন একটি ক্ষেত্র যা আমাদের চারপাশের পরিবেশকে গড়ে তোলে—সেতু, রাস্তা, ভবন, বাঁধ, জলাধার—সবই সিভিল ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি।
🌍 “Civil” শব্দের গভীর অর্থ
“Civil” এসেছে “Civilization” বা সভ্যতা থেকে।
যখন মানুষ নদীর ধারে ঘরবাড়ি বানাতে শুরু করল, তখন থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং-এর সূচনা।
মানুষের নিরাপদ বসবাস, পানি থেকে দূরে ঘর তৈরি, সমাজ গঠন—সবই এই শাখার অবদান।
📌 পুরকৌশল মানে শুধু নির্মাণ নয়, এটি মানব সভ্যতার ভিত্তি।

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ERSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share