08/09/2025
বাংলাদেশের কর্পোরেট কালচারে একটি বড় সমস্যা হলো পদোন্নতির মাপকাঠি। অনেক প্রতিষ্ঠানে কর্মীর দক্ষতা, পারফরম্যান্স ও টিম লিডারশিপ নয়, বরং তোষামোদ, সম্পর্ক ও চামচামি হয়ে দাঁড়ায় প্রধান হাতিয়ার।যখন একজন যোগ্য কর্মী বছরের পর বছর পরিশ্রম করে টার্গেট পূরণ করে, নতুন আইডিয়া দেয়, কোম্পানিকে গ্রোথ এনে দেয়—কিন্তু পদোন্নতি পায় না; বরং বসকে খুশি করতে জানে এমন লোক পদোন্নতি পায়, তখন শুরু হয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পতন।
🔶 কেন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অন্ধকার হয়?
★ যোগ্য কর্মীরা চলে যায় - এক জরিপে দেখা গেছে বাংলাদেশের ৪৮% দক্ষ কর্মী পদোন্নতি না পেয়ে চাকরি পরিবর্তন করেন।
★ অযোগ্য নেতৃত্ব তৈরি হয় - যারা সিদ্ধান্ত নেন, তারা বাজার, ট্রেন্ড বা স্ট্র্যাটেজি বুঝতে ব্যর্থ হন।
★ অফিস রাজনীতি বৃদ্ধি পায় - যা টিমওয়ার্ক নষ্ট করে দেয়।
★ গ্রোথ থেমে যায় - দীর্ঘমেয়াদে কোম্পানির বাজার শেয়ার ও ব্র্যান্ড ভ্যালু কমে যায়।
-গ্যালাপ (Gallup) এর একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে—"যখন কর্মীরা অনুভব করেন তাদের প্রচেষ্টা ও পারফরম্যান্স মূল্যায়িত হচ্ছে না, তখন তাদের ৭৯% চাকরি ছাড়ার প্রবণতা তৈরি হয়।আবার, যারা মনে করেন তাদের কাজের সঠিক স্বীকৃতি পাচ্ছেন, তারা প্রতিষ্ঠানে ৩ গুণ বেশি সময় ধরে থাকতে চান।
🔶 সমাধান কী?
★ পদোন্নতির মাপকাঠি হতে হবে যোগ্যতা, দক্ষতা ও পারফরম্যান্স।
★ নেতৃত্ব বাছাই করতে হবে যারা ভিশন দিতে পারে, টিমকে অনুপ্রাণিত করতে পারে।
★ চামচামি কালচার ভেঙে দিয়ে মেধাভিত্তিক কর্পোরেট কালচার তৈরি করতে হবে।
মনে রাখবেন, চামচামি দিয়ে পদোন্নতি পাওয়া যায়, কিন্তু কোম্পানির ভবিষ্যৎ বাঁচানো যায় না।আর টিকে থাকে সেই প্রতিষ্ঠানই, যারা দক্ষতা, সততা ও পারফরম্যান্সকে প্রাধান্য দেয়।
----------------------------------------------------------------------