CiviDraft Academy

CiviDraft Academy Hi, I'm Ronyma Bormon — a Diploma Engineer currently pursuing my B.Sc. in Civil Engineering. Let’s build the future together👷

Join me on this exciting journey as I explore the world of design, construction, and everything in between.

15/10/2025
15/10/2025

Still working on it 🐢

12/10/2025

ক্যানটিলিভার বিম (Cantilever Beam) কী?

ক্যানটিলিভার বিম হলো এমন এক ধরনের বিম (beam), যার এক প্রান্ত স্থির (fixed) থাকে এবং অন্য প্রান্ত ফ্রি (free) থাকে।
অর্থাৎ, এক দিকের সাপোর্টে পুরো লোড ও মোমেন্ট সহ্য করতে হয়।

উদাহরণ:

ফ্লাইওভারের এক পাশের অংশ

ব্রিজের ক্যানটিলিভার আর্ম

বিল্ডিংয়ের বারান্দা

রাস্তার সাইডে সাইনবোর্ড বা লাইটপোস্টের ব্র্যাকেট

* রোড কনস্ট্রাকশনে ক্যানটিলিভার বিমের ব্যবহার :

রোড ইঞ্জিনিয়ারিং-এ ক্যানটিলিভার বিমের ধারণা বিভিন্ন জায়গায় কাজে লাগে:

1. ব্রিজ বা ফ্লাইওভার নির্মাণে:
ক্যানটিলিভার আর্ম ব্যবহার করে মাঝের সাপোর্ট ছাড়াই বড় স্প্যানের রাস্তা তৈরি করা যায়।
যেমন — পদ্মা সেতু বা জামুনা সেতুর কিছু অংশে ক্যানটিলিভার টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

2. রোড সাইন বা ট্রাফিক সিগন্যাল সাপোর্টে:
রাস্তার পাশে স্থির বেসের উপর ক্যানটিলিভার আর্ম বসিয়ে সাইনবোর্ড বা লাইট স্থাপন করা হয়। এতে রাস্তার উপর অতিরিক্ত পিলার লাগে না।

3. রিটেইনিং ওয়াল বা ব্রিজ অ্যাবাটমেন্টে:
ক্যানটিলিভার টাইপ রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয় যাতে মাটি বা রাস্তার পেছনের লোড ধরে রাখা যায়।

* বিমে কাজ করা ফোর্সগুলো :

ক্যানটিলিভার বিমে মূলত তিন ধরণের ফোর্স কাজ করে:

Shear Force (কাটার বল)

Bending Moment (বাঁকানোর মোমেন্ট)

Deflection (বাঁকানো বা নিচে নামা)

এক প্রান্ত ফিক্সড থাকায় ওই প্রান্তে সর্বাধিক মোমেন্ট এবং স্ট্রেস তৈরি হয়।

* ক্যানটিলিভার বিমে Moment কোথায় বেশি হয় :

সাধারণ Simply Supported Beam এ moment নিচের দিকে হয়, তাই main rod নিচে বসানো হয়।

কিন্তু Cantilever Beam-এ moment উল্টা দিকে (উপরের দিকে) হয়,
তাই main rod বসানো হয় উপরে (Top side)।

10/10/2025
03/10/2025

যারা শুরু থেকে আমার পাশে ছিলেন এবং বিশ্বাস করে এগিয়েছেন—তাদের বিশ্বাসই আমার শক্তি। সেই আস্থার পথ ধরে পেইজ এগিয়ে যাচ্ছে আরও বড় কিছু করার স্বপ্ন নিয়ে। ✨
আমার সাথে শিখুন, জানুন এবং গড়ে তুলুন আপনার দক্ষতা 👷✌️
এখনই যুক্ত হোন , আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিন🥰

13/09/2025

👉Admission is now open for the online class. Regular classes will be held from 10:00 PM to 12:00 AM, with each session lasting 2 hours. Classes will start from the 25th of this month. Interested students are requested to contact me through the page 📌⏳

Full course - Autocad 2D and 3D ,Estimating and costing 📐📏

21/08/2025

Mix Ratio (Proportion) → Cement : Sand : Aggregate এর অনুপাত বোঝায়।
যেমন 1:2:4 = ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালু, ৪ ভাগ খোয়া।

নির্দিষ্ট রেশিও অনুযায়ী কংক্রিটের 28 দিনে অর্জিত কম্প্রেসিভ স্ট্রেংথ (N/mm²) বোঝায়।

* M5 = 1:5:10
* M7.5 = 1:4:8
* M10 = 1:3:6
* M15 = 1:2:4
* M20 = 1:1.5:3
* M25 = 1:1:2

° ব্যবহার (Practical Use):

M5–M10 → PCC (Plain Cement Concrete, base, leveling)

M15 → সাধারণ RCC কাজ (flooring, pavement)

M20 → RCC structural work (slab, beam, column)

M25 → High strength RCC (foundation, high-rise structure)

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when CiviDraft Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share