Eng. Abdullah Al Efad

Eng. Abdullah Al Efad “Turning Dreams into Foundations”

Engineer | Engineering Consultant | Building Designer

For any information call/whatappe: +8801612179593

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন...
11/10/2025

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️

একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে ভবন হেলে পড়তে পারে বা দেবে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন, কীভাবে নরম ও দুর্বল মাটির ওপর অগভীর ফাউন্ডেশন ভবনের ভারসাম্য নষ্ট করতে পারে।

গভীর ফাউন্ডেশন কেন প্রয়োজন?
✔ মাটির ধরন বুঝতে হবে: কাদাযুক্ত (Clay Soil), সিল্ট বা বালুমিশ্রিত (Silt & Clay) মাটি ভবনের ওজন সঠিকভাবে বহন করতে পারে না।
✔ নরম মাটিতে সাধারণ ফাউন্ডেশন কাজ করে না: দুর্বল মাটির স্তরে যদি ফাউন্ডেশন রাখা হয়, তাহলে ভবন ধীরে ধীরে হেলে পড়ে বা বসে যেতে পারে।
✔ শক্ত মাটির স্তর পর্যন্ত পাইল বসালে স্থিতিশীলতা পাওয়া যায়: যখন ফাউন্ডেশন পাথর বা শক্ত বালির স্তর পর্যন্ত (Rocky Soil) পৌঁছায়, তখন ভবন নিরাপদ থাকে এবং হেলে পড়ার ঝুঁকি থাকে না।

গভীর ফাউন্ডেশনের সুবিধা:
✅ ভবনের হেলে পড়া বা দেবে যাওয়ার ঝুঁকি কমে যায়
✅ উঁচু ভবন বা বড় স্থাপনার জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। তবে চূড়ান্ত নিরাপত্তা একমাত্র আল্লাহ তায়ালার হাতে।
✅ ভূমিকম্প বা অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে পারে
✅ দীর্ঘস্থায়ী ও মজবুত কাঠামো তৈরি হয়

আপনার ভবন নিরাপদ রাখতে চাইলে সঠিক ডিজাইন ও ফাউন্ডেশন ব্যবহার করুন!

🔹 চিত্র অনুযায়ী সমস্যা বিশ্লেষণ ও সম্ভাব্য কারণসমূহঃ1. Shrinkage Cracks (সঙ্কোচনজনিত ফাটল) সম্ভাব্য কারণ:- কংক্রিট বা প...
08/10/2025

🔹 চিত্র অনুযায়ী সমস্যা বিশ্লেষণ ও সম্ভাব্য কারণসমূহঃ

1. Shrinkage Cracks (সঙ্কোচনজনিত ফাটল) সম্ভাব্য কারণ:

- কংক্রিট বা প্লাস্টার অতিদ্রুত শুকিয়ে যাওয়া।
- মিশ্রণে অতিরিক্ত পানি ব্যবহার করা।
- পর্যাপ্ত ও সঠিকভাবে curing না করা।

2. Thermal Cracks (তাপজনিত ফাটল) সম্ভাব্য কারণ:

- তাপমাত্রার হঠাৎ পরিবর্তন (দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য)।
- প্রয়োজনীয় expansion/contraction joint না রাখা।
- কংক্রিট ঢালাইয়ের সময় অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া।

3. Crazing (ক্ষুদ্র জাল ফাটল) সম্ভাব্য কারণ:

- কংক্রিট পৃষ্ঠের দ্রুত শুকিয়ে যাওয়া।
- অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ফিনিশিং কাজ করা।
- উচ্চ water–cement ratio বজায় রাখা।

4. Map Cracking (নকশা আকৃতির ফাটল) সম্ভাব্য কারণ:

- Sulfate attack বা Alkali–Aggregate Reaction (AAR) এর প্রভাব।
- নিম্নমানের বা অশুদ্ধ উপকরণ ব্যবহার।
- পুরনো কংক্রিটে রাসায়নিক ক্ষয় বা প্রতিক্রিয়া।

সাভার জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকালসাভার জাতীয় স্মৃতিসৌধের মূল নির্মাণকাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং ১৯৮২ সালের বিজয় দিবসের অল...
07/10/2025

সাভার জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকাল

সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল নির্মাণকাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং ১৯৮২ সালের বিজয় দিবসের অল্প আগে তা সম্পন্ন হয়। তবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ১৯৭২ সালের জুলাই মাসে, আর এর সামগ্রিক কাজ শেষ হয় ১৯৮৮ সালে।

স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক সাতটি গুরুত্বপূর্ণ পর্যায়কে প্রতীকায়িত করে। এগুলো হলো:
• ১৯৫২ সালের ভাষা আন্দোলন
• ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
• ১৯৫৬ সালের সংবিধান আন্দোলন
• ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
• ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
• ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
• ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ

এই সাতটি ঐতিহাসিক ঘটনার পরম্পরাকে স্বাধীনতা সংগ্রামের মাইলফলক হিসেবে বিবেচনা করে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে।

ফুটিং (Footing) বিল্ডিং নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ভিত্তিমূলের ওজন মাটিতে সুষমভাবে স্থানান্তর করতে সহায়তা করে...
05/10/2025

ফুটিং (Footing) বিল্ডিং নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ভিত্তিমূলের ওজন মাটিতে সুষমভাবে স্থানান্তর করতে সহায়তা করে। নিচে ফুটিং সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:

১. ফুটিং কী?
~ফুটিং হলো কংক্রিটের তৈরি ভিত্তি যা স্তম্ভ বা দেয়ালের ওজনকে মাটিতে স্থানান্তর করে এবং স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে।

২. ফুটিং কেন গুরুত্বপূর্ণ?
~ফুটিং মাটির সহনশীলতার উপর ভিত্তি করে ওজন সুষমভাবে স্থানান্তর করে, যাতে ভবন স্থিতিশীল থাকে এবং দেবে যাওয়ার সম্ভাবনা কমে।

৩. ফুটিংয়ের প্রকারভেদ কী কী?

~ফুটিংয়ের প্রধান প্রকারভেদগুলো হলো:
একক ফুটিং (Single Footing)
যৌথ ফুটিং (Combined Footing)
ফালা ফুটিং (Strip Footing)
রাফট ফুটিং (Raft Footing)
পাইল ফুটিং (Pile Footing)

৪. ফুটিং ডিজাইন করার সময় কী বিষয় বিবেচনা করতে হয়?
~মাটির ধরন ও সহনশীলতা
লোডের পরিমাণ
কাঠামোর ধরণ
পরিবেশগত প্রভাব
৫. একক ফুটিং কী?
~একক ফুটিং একটি পৃথক ভিত্তি যা একটি নির্দিষ্ট স্তম্ভের ওজন বহন করে এবং এটি ছোট বা মাঝারি আকারের ভবনের জন্য ব্যবহৃত হয়।

৬. যৌথ ফুটিং কী?
~যৌথ ফুটিং দুটি বা ততোধিক স্তম্ভের জন্য একক ভিত্তি ব্যবহার করে। এটি সাধারণত তখন ব্যবহার হয় যখন স্তম্ভগুলো খুব কাছাকাছি থাকে।

৭. ফালা ফুটিং কী?
~ফালা ফুটিং একটি দীর্ঘ ফুটিং যা দেয়াল বা সারিবদ্ধ স্তম্ভের নিচে স্থাপন করা হয়। এটি সাধারণত বড় ভবন বা প্রাচীরের জন্য ব্যবহৃত হয়।।।

৮. রাফট ফুটিং কী?
~রাফট ফুটিং একটি বৃহৎ ভিত্তি যা পুরো ভবনের নিচে থাকে। এটি তখন ব্যবহৃত হয় যখন মাটির সহনশীলতা কম হয়।।।

৯. ফুটিংয়ের সঠিক গভীরতা কীভাবে নির্ধারণ করা হয়?
~ফুটিংয়ের গভীরতা নির্ধারণের সময় মাটির ধরন, ভূমিকম্পপ্রবণতা, কাঠামোর ওজন এবং স্থানীয় আবহাওয়ার প্রভাব বিবেচনা করা হয়।।।

১০. ফুটিং নির্মাণে কোন উপকরণ ব্যবহার করা হয়?
~ফুটিং নির্মাণে সাধারণত কংক্রিট, রড (Rebar), সিমেন্ট, বালি এবং খোয়া ব্যবহার করা হয়।।।
বাড়ি র্নিমানের যে কনো প্রয়জনে আমাদের সাথে পরামর্শ করতে পারেন।

ছাদ শাটারিং কতদিন পর খুলবেন?অনেকেই ভুল সময়ে শাটার খুলে দেন, ফলে কংক্রিট পুরোপুরি শক্ত না হয়ে ভবনের সেফটি ঝুঁকিতে পড়ে।✅ স...
04/10/2025

ছাদ শাটারিং কতদিন পর খুলবেন?
অনেকেই ভুল সময়ে শাটার খুলে দেন, ফলে কংক্রিট পুরোপুরি শক্ত না হয়ে ভবনের সেফটি ঝুঁকিতে পড়ে।
✅ সঠিক নিয়ম:
🏠 স্ল্যাব (ছাদ): ১৪ – ২১ দিন পর
📐 বিম (Beam): ছোট বিম ১৪ দিন, বড় বিম ২১ দিন বা তার বেশি
🏢 কলাম (Column): ২ দিন পর খোলা যায়
🌀 সিঁড়ি (Staircase): ১০ – ১৪ দিন পর
💧 কংক্রিটকে শক্তিশালী করতে কমপক্ষে ২৮ দিন পানি দেওয়া (Curing) খুব জরুরি।
👉 নিরাপদ ভবনের জন্য সবসময় সঠিক ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিন।

28/09/2025

নিশ্চয়ই প্রাচুর্য আর সম্পদে সুখে বয়ে নিয়ে আসে না।
- সুখে নিয়ে আসে-মনের সৌন্দর্য, কোমলতা, পবিত্রতা এবং উত্তম চরিত্রে।🌸

23/09/2025

"জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়, সৃষ্টিকর্তার এই রীতি।
শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সঙ্কীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন - সমস্ত জীবনকে।”

- মানিক বন্দ্যোপাধ্যায় (পুতুলনাচের ইতিকথা )

কংক্রিটের উপর বিভিন্ন ধরণের বল ও তার প্রতিক্রিয়াটান (Tension):কংক্রিট টান সহ্য করার ক্ষমতায় দুর্বল। যখন কোনো সদস্য (যেমন...
22/09/2025

কংক্রিটের উপর বিভিন্ন ধরণের বল ও তার প্রতিক্রিয়া
টান (Tension):
কংক্রিট টান সহ্য করার ক্ষমতায় দুর্বল। যখন কোনো সদস্য (যেমন: স্ল্যাব বা বিম) টান বলের সম্মুখীন হয়, তখন ক্র্যাক বা ফাটল সৃষ্টি হতে পারে। এজন্যই স্টিল রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, যা টান সহ্য করে।

চাপ (Compression):
কংক্রিট চাপ সহ্য করতে অত্যন্ত শক্তিশালী। কলাম, ফুটিং বা আর্চ-এর মতো কাঠামোতে কংক্রিট মূলত চাপ বলের মাধ্যমেই কার্যকর থাকে এবং সর্বোচ্চ লোড বহন করতে সক্ষম হয়।

শিয়ার (Shear):
কংক্রিট শিয়ার বলের কারণে ডায়াগোনাল ফাটল (Shear Cracks) তৈরি করতে পারে। বিমের সাপোর্টের কাছাকাছি বা ভারী লোডের কারণে সাধারণত এই শিয়ার স্ট্রেস তৈরি হয়। এজন্য স্টিরাপ বা শিয়ার রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়।

বাঁক (Bending):
বিম, স্ল্যাব ও ব্রিজ গার্ডারের মতো কাঠামোতে লোডের কারণে বাঁক (Flexural Stress) তৈরি হয়। উপরের অংশ চাপের অধীনে থাকে এবং নিচের অংশ টানের অধীনে থাকে। এজন্য টেনশন জোনে স্টিল রিইনফোর্সমেন্ট রাখা হয়।

টর্শন (Torsion):
কলাম, বিম বা ব্রিজ গার্ডার যখন মোচড়ানো বল (Twisting Moment) এর সম্মুখীন হয়, তখন কংক্রিটে টর্শনাল স্ট্রেস তৈরি হয়। টর্শন কংক্রিটের জন্য বিশেষভাবে দুর্বল, তাই যথাযথ টর্শন রিইনফোর্সমেন্ট (Spiral বা Closed Stirrups) প্রয়োজন হয়।

20/09/2025

জীবনে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ দীর্ঘপথে সঙ্গ দেয়, কেউ বা মাঝপথেই আলাদা হয়ে যায়। আমি আর অবাক হই না—কারণ প্রত্যেক মানুষ তার নিজস্ব পছন্দ ও গন্তব্যের দিকে ছুটে যায়।

কেউ চলে গেল কেন, কিংবা কে চলে গেল—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে সময় নষ্ট করি না। আমি বিশ্বাস করি, আমাদের একসাথে থাকা সময়টুকুই আমাদের গল্পের প্রকৃত পরিসর। সেখানেই সম্পর্কের সৌন্দর্য—যতদিন ছিল, ততদিন সত্যিকারের ছিল।

আমার কাছে গুরুত্বপূর্ণ হলো—প্রত্যেকে যেন নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। আমি কারো শেষ গন্তব্য হবো কিনা, তা জরুরি নয়। বরং আমি চাই, আমার উপস্থিতি যতোটা পথেই হোক না কেন, সেটুকু যেন মূল্যবান হয়ে থাকে। 🤍

10/09/2025

Yesterday's visit....

সাটারিং (Formwork) এর গুরুত্ব:ভালো মানের ফর্মওয়ার্ক/সাটারিং একটি স্থাপত্য বা প্রকৌশল কাঠামোর নিরাপত্তা, টেকসইতা এবং নির্...
06/09/2025

সাটারিং (Formwork) এর গুরুত্ব:

ভালো মানের ফর্মওয়ার্ক/সাটারিং একটি স্থাপত্য বা প্রকৌশল কাঠামোর নিরাপত্তা, টেকসইতা এবং নির্মাণ গুণগত মান নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে নকশা ও নির্মিত ফর্মওয়ার্ক কেবল কংক্রিটের আকার ও স্থায়িত্ব বজায় রাখে না, বরং প্রকল্পের সময় ও ব্যয়ের উপরও সরাসরি প্রভাব ফেলে।

একটি ভালো ফর্মওয়ার্কের প্রধান বৈশিষ্ট্যসমূহ:

১) পর্যাপ্ত লোড বহনক্ষমতা – ফর্মওয়ার্ককে কাঠামোর ডেড লোড ও লাইভ লোড নিরাপদে বহন করতে সক্ষম হতে হবে।
২) দৃঢ়তা ও স্থায়িত্ব – ডিফ্লেকশন বা বিকৃতি যাতে না ঘটে, সে জন্য এটি যথেষ্ট শক্তিশালী হতে হবে।
৩) সহজলভ্য ও সাশ্রয়ী উপকরণ – ফর্মওয়ার্কের জন্য এমন উপাদান ব্যবহার করতে হবে যা বাজারে সহজে পাওয়া যায় এবং খরচ-সাশ্রয়ী।
৪) শক্তিশালী ভিত্তি – স্থাপনকালে মাটি বা বেস যথেষ্ট দৃঢ় হতে হবে, যাতে স্লিপ বা স্যাটলমেন্ট না ঘটে।
৫) পুনঃব্যবহারযোগ্যতা – একাধিকবার ব্যবহারযোগ্য হলে নির্মাণ ব্যয় কমে এবং প্রকল্পে গতি আসে।
৬) কংক্রিটের ক্ষতিহীন অপসারণ – খুলে ফেলার সময় কংক্রিটের পৃষ্ঠ বা ধারাবাহিকতায় কোনো ক্ষতি হওয়া যাবে না।
৭) লিকেজ-প্রতিরোধী জয়েন্ট – জয়েন্ট যথেষ্ট মজবুত হতে হবে যাতে সিমেন্ট গ্রাউট ফাঁক দিয়ে বের হয়ে না যায়।
৮) যথেষ্ট সাপোর্ট – উলম্ব (Vertical) এবং আনুভূমিক (Horizontal) উভয় দিকেই যথেষ্ট সমর্থন থাকতে হবে।
৯) হালকা ও ব্যবহারবান্ধব – অতিরিক্ত ভারি হলে পরিবহন ও কাজের গতি ব্যাহত হয়। তাই হালকা কিন্তু টেকসই হওয়া জরুরি।
১০) পানিরোধী বৈশিষ্ট্য – ফর্মওয়ার্ক যেন কংক্রিটের পানি শোষণ না করে, সে জন্য পানি প্রতিরোধী হতে হবে।
১১) সহজ সংযোজন ও অপসারণযোগ্যতা – দ্রুত ইনস্টলেশন ও ডিসম্যান্টলিং সম্ভব হলে কাজের গতি বৃদ্ধি পায়।

ফর্মওয়ার্কের উপর কার্যরত লোডসমূহ:-

ফর্মওয়ার্কের নকশা করার সময় বিভিন্ন প্রকার লোডকে বিবেচনা করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে:

১) সদ্য ঢালা কংক্রিটের স্ব-ওজন (Dead Load)
২) সদ্য ঢালা কংক্রিটের হাইড্রোস্ট্যাটিক চাপ
৩) কার্যরত শ্রমিকদের ওজন ও যন্ত্রপাতির চাপ (Live Load)
৪) কম্পনজনিত ডাইনামিক লোড (Vibrations from Compaction)
৫) ইমপ্যাক্ট লোড – কংক্রিট ঢালার সময় আঘাতজনিত প্রতিক্রিয়া।

একটি মানসম্পন্ন ফর্মওয়ার্ক কাঠামোর নির্ভুলতা, কংক্রিটের গুণগত মান, এবং সামগ্রিক নির্মাণ নিরাপত্তা নিশ্চিত করে। সঠিকভাবে ডিজাইন ও ব্যবহার করা ফর্মওয়ার্ক প্রকল্পের সময়, খরচ এবং ঝুঁকি—সবগুলো ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলে।

প্রথম বাংলাদেশী স্থপতি হিসেবে দ্বিতীয়বার আগা খান অ্যাওয়ার্ড জয়ী হলেন মেরিনা তাবাশ্যুম। আমরা গর্বিত। (Picture collected...
03/09/2025

প্রথম বাংলাদেশী স্থপতি হিসেবে দ্বিতীয়বার আগা খান অ্যাওয়ার্ড জয়ী হলেন মেরিনা তাবাশ্যুম। আমরা গর্বিত।

(Picture collected)

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eng. Abdullah Al Efad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share