05/12/2024
IC=Integrated Circuit বা সমন্বিত সার্কিট
IC হলো একটি ছোট চিপ, যার মধ্যে অনেকগুলো ইলেকট্রনিক উপাদান (যেমন ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর) একসাথে থাকে। এটি সাধারণত একটি ছোট যন্ত্র বা ডিভাইসে ব্যবহৃত হয় এবং অনেক কাজ একসাথে করতে সাহায্য করে।
IC মূলত 2 প্রকার।
1. Programmable IC
2. Non programmable IC
🎯Introduction to Programmable IC
প্রোগ্রামেবল আইসি হলো এমন একটি সমন্বিত সার্কিট , যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম করা যায়। এর মাধ্যমে বিভিন্ন কাজ বা ফাংশন পরিবর্তন করা যায়, যেমন লজিক গেট বা সিগনাল প্রসেসিং। অর্থাৎ, এটি এমন একটি চিপ যার কার্যক্ষমতা প্রোগ্রামিং দ্বারা নির্ধারণ করা যায়।
উদাহরণ:
Programmable IC এর অন্যতম উদাহরণ Microcontroller.
(সামনের পোস্টগুলোতে বর্তমানে জনপ্রিয় নিচের মাইক্রোকন্ট্রোলার নিয়ে ধাপে ধাপে বলবো ইনশাআল্লাহ।)
1. Arduino সিরিজ (ATmega328P, ATmega2560)
2. ESP32 এবং ESP8266
3. STM32 সিরিজ (Cortex-M সিরিজ)
4. PIC মাইক্রোকন্ট্রোলার (Microchip)
5. Raspberry Pi Pico (RP2040)
6. Texas Instruments MSP430
______________________________
াyeড