Engr.Rahul Mazumder

Engr.Rahul Mazumder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engr.Rahul Mazumder, Engineering service, Agargaon, Dhaka.

27/02/2026



27/02/2026
SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃStandard Pe*******on Test (SPT) কি?গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যম...
22/12/2024

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ

Standard Pe*******on Test (SPT) কি?

গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।

কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।

Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)

SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================

এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।

’s সুত্র:

ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K

16/12/2024


🔸কলামের ল্যাপিং কোথায় দেওয়া হয়?কলামের নিচের ফ্লোর এবং উপরের ছাদ থেকে L/3 পর্যন্ত টেনশন হয় বা জোন ধরা হয় এবং মাধ্যভাগে...
10/12/2024

🔸কলামের ল্যাপিং কোথায় দেওয়া হয়?
কলামের নিচের ফ্লোর এবং উপরের ছাদ থেকে L/3 পর্যন্ত টেনশন হয় বা জোন ধরা হয় এবং মাধ্যভাগে কম্প্রেসিভ জোন বিবেচনা করা হয়। সুতরাং কলাম রকের ল্যাপিং সব সময় ফ্লোর থেকে L/3 (2.5 ফিট) উপরে এবং ছাদ থেকে L/3 নীচে দিতে হয়।

🔸রডের মাথায় ক্যাপ লাগানো থাকে কেন?
রডের সম্পূর্ণ উপরের পৃষ্ঠ মরিচারোধী করে তৈরি করা হয় কিন্তু দুই প্রান্ত কাটা থাকে। এ কারণে রঙের দুই প্রান্তে যাতে মরিচা না পড়ে, এছাড়াও দুই পান্ত অনেক ধারালো থাকে এবং দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য রডের দুই প্রান্তে ক্যাপ লাগানো থাকে।

🔸একটি রড সর্বোচ্চ কত ফুট লম্বা হয়ে থাকে?একটি রডের দৈর্ঘ্য ১২ মিটার m বা ৩৯ ফিট হয়ে থাকে।

🔸ফুটিং এর শর্ট ও লং রডের প্লেসমেন্ট কি হবে ?
ফুটিং ফাউন্ডেশনের লং রড নীচে এবং শর্ট ডিরেকশনের রড উপরে বসে। অর্থাৎ স্লাবের বিপরীত সূত্র প্রয়োগ করতে হবে।

🔸রডের বদলে বাঁশ ব্যবহার করা যাবে কিনা ?
বাঁশ খুবই কম পরিমাণে টেনশন বল নেয় যা আমাদের কার্যক্ষেত্রে অগ্রাহ্য করা হয়। তাই সকল প্রকার RC.C. কাজে বাশেঁর পরিবর্তে রড-ই ব্যবহার করা হয়।

শেয়ার দিয়ে পাশে থাকুন
ধন্যবাদ।

Address

Agargaon
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Engr.Rahul Mazumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share