Civil Prokousholi - সিভিল প্রকৌশলী

Civil Prokousholi - সিভিল প্রকৌশলী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Civil Prokousholi - সিভিল প্রকৌশলী, Engineering service, Dhaka.

02/02/2026

আজ শেয়ার করছি এমন কিছু গুরুত্বপূর্ণ হিসাব—যা একজন ইঞ্জিনিয়ার বা ঠিকাদারের কাজে লাগবেই

▪️ইট ও খোয়ার হিসাব (Brick & Aggregate)
🔹 ১টি ইট = ০.১১ CFT খোয়া
🔹 ১০০টি ইট = ১১ CFT খোয়া
🔹 ১০০০টি ইট = ১১১.১১ CFT খোয়া
🔹 ০৯টি পিকেট ইট = ১ CFT খোয়া

নিচের ছলিংয়ে
▪️প্রতি ১ SFT = ৩টি ইট

▪️বালির হিসাব (Sand Calculation)
🔹১০৯ ফিট = ১২.২৫ CFT বালি
🔹১০০ SFT (৫” গাঁথুনি)
🔹 অনুপাত ১:৫
🔹 সিমেন্ট লাগে ২ ব্যাগ
🔹১০০ SFT (১০” গাঁথুনি)
🔹অনুপাত ১:৫
🔹সিমেন্ট লাগে ৪ ব্যাগ
🔹বালি লাগে ২৪ CFT

▪️গাঁথুনীর গুরুত্বপূর্ণ হিসাব
🔸 ১০” ওয়াল → প্রতি ১ SFT = ১০টি ইট
🔸 ৫” ওয়াল → প্রতি ১ SFT = ৫টি ইট
🔹১ ঘনমিটার ইটের গাঁথুনীর ওজন = ১৯২০ কেজি
🔹RCC ঢালাই হিসাব (অনুপাত ১:২:৪)
🔹 ১০০ CFT ঢালাইয়ে
🔹সিমেন্ট = ১৭ ব্যাগ
🔹বালি = ৪৩ CFT
🔹খোয়া = ৮৬ CFT
🔹 ১ CFT ঢালাইয়ে
🔹সিমেন্ট = ০.১৭ ব্যাগ
🔹বালি = ০.৪৩ CFT
🔹খোয়া = ০.৮৬ CFT

▪️প্লাস্টারের হিসাব
🔹গাঁথুনি ও সিলিং প্লাস্টার → অনুপাত ১:৫
🔹১০০ SFT প্লাস্টার (১:৪)
🔹সিমেন্ট লাগে ২ ব্যাগ
🔹১ ব্যাগ সিমেন্টে পানি = ২১ লিটার

▪️নিট ফিনিশিংয়ের জন্য
🔹প্রতি SFT = ০.০২৩৫ কেজি সিমেন্ট
▪️মাপ ও কনভার্শন (Measurement Guide)
🔹 ইঞ্চি → ফুট
🔹১০” ÷ ১২ = ০.৮৩৩ ফুট
🔹 CFT → কলাম, বিম, লিন্টেল
🔹 SFT → গাঁথুনি ও প্লাস্টার

▪️ইটের স্ট্যান্ডার্ড মাপ
🔸 মসলা ছাড়া: ৯½” × ৪½” × ২¾”
🔸 মসলাসহ: ১০” × ৫” × ৩”

▪️সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাথমিক নিকাশ
🔹১ ঘনমিটার প্রচলিত ইটের গাঁথুনি = ৪১০টি ইট
🔹১ ঘনফুট প্রচলিত ইটের গাঁথুনি = ১২টি ইট
🔹১ ঘনমিটার মেট্রিক ইট = ৫০০টি
🔹১ ঘনফুট মেট্রিক ইট = ১৪.২৮টি
🔹১ বর্গমিটার ফ্ল্যাট সোলিং = ৩১টি ইট
🔹১ বর্গমিটার হেরিং বোন বন্ড = ৫২টি ইট
🔹১ বর্গমিটার সোলিংয়ে বালি = ০.০১৫ ঘনমিটার

👷‍♂️ Engineer Shahebur

02/02/2026
31/01/2026

আগে গ্ৰেড বীম করে গাঁথুনি করলে কি উপকার, এবং গাঁথুনি আগে করে গ্রেড বীম করলে কি কি সমস্যা হতে পারে।

গাঁথুনি আগে করে গ্রেড বীম পরে করলে যেসব ক্ষতি সমস্যা হতে পারে:

১/ গাঁথুনির ওজনের কারণে অসম সেটেলমেন্ট হলে গ্রেড বীম পরে ঢালাই করলে বীমের নিচে ফাঁকা/ক্র্যাক তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে।

২/ বীম আর সঠিকভাবে লোড নিতে পারে না।
গাঁথুনি ও বীমের মাঝে ভালো বন্ড হয় না।
ফলে জয়েন্টে ক্র্যাক দেখা দিতে পারে, বিশেষ করে দুর্বল মাটিতে।

৩/ স্যানিটারি/প্লাম্বিং লাইন টানতে সমস্যা হয়। গ্রেড বীম নিচে না থাকলে ফ্লোর লেভেল ঠিক রাখা কঠিন, বাথরুম/রান্নাঘরের পাইপিং-এ অসুবিধা।

৪/ রডের কভার ও ঢালাই কোয়ালিটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। গাঁথুনি থাকলে সাটারিং বাঁকা হওয়া, কংক্রিট লিকেজ ইত্যাদি সমস্যা বাড়ে,
অনেক ক্ষেত্রে পুরো স্ট্রাকচারের স্ট্যাবিলিটি কমে যায়, বিশেষ করে ভূমিকম্পপ্রবণ এলাকায়।
পরবর্তীতে মেরামত/সংস্কার করতে খরচ ও ঝামেলা বেশি।

সারাংশ (প্রচলিত সঠিক নিয়ম):

সাধারণত ফুটিং শর্ট কলাম গ্রেড বীম তারপর গাঁথুনি করাই সবচেয়ে নিরাপদ ও স্ট্যান্ডার্ড। গ্রেড বীমের উপর কমপক্ষে ৪-৫ লাইন (বা ১০ ইঞ্চি) গাঁথুনি দিয়ে তারপর ফ্লোর/কলামের বাকি অংশ করা ভালো। এতে বাথরুমের ফ্লোর টাইলস, পাইপিং সবকিছু সুবিধাজনক হয়।

👷‍♂️ Engineer Shahebur

24/01/2026
21/01/2026
21/01/2026
21/01/2026

ছোট কলামে বড় বিপদ! সঠিক সাইজ কীভাবে বের করবেন? অনেক বাড়িতে দেখি খরচ বাঁচাতে ছোট কলাম দেওয়া হয়েছে।
----------------------------------------------
কিন্তু জানেন কি এতে কী হতে পারে?
ছোট কলামের ৫টি বড় বিপদঃ-
১️। বিল্ডিং ধীরে ধীরে হেলে পড়ে
২️। ছাদ ও দেয়ালে ফাটল দেখা দেয়
৩️। ভূমিকম্পে সবার আগে ক্ষতিগ্রস্ত হয়
৪️। ভবিষ্যতে উপর তলা বাড়ানো যায় না
৫️। পরে ঠিক করতে গেলে লাখ–কোটি টাকা খরচ!

সঠিক কলাম সাইজ কীভাবে নির্ধারণ হয়?
এটি নির্ভর করে
• মোট কত তলা হবে
• বিল্ডিংয়ের আকার ও লেআউট
• মাটির ধরন (Soil Condition)
• কলামে আসা মোট লোড

আমাদের বাস্তব কাজের অভিজ্ঞতা অনুযায়ী, সাধারণভাবে:

🔹 ৩–৪ তলা ভবনের ক্ষেত্রে:
মিনিমাম: 12" × 12" বা তার বেশি

🔹 ৫-৬ তলা ভবনের ক্ষেত্রে:
মিনিমাম: 12" × 15" বা তার বেশি

🔹 ৭-৮ তলা ভবনের ক্ষেত্রে:
মিনিমাম: 12" × 18" বা তার বেশি

🔹 9-10 তলা ভবনের ক্ষেত্রে:
12" × 20" বা তার বেশি

🔹 11-12 তলা ভবনের ক্ষেত্রে:
15" × 30" বা তার বেশি

🔹 12-15 তলা ভবনের ক্ষেত্রে:
18" × 40" বা তার বেশি

গুরুত্বপূর্ণ নোট (দয়া করে অবশ্যই পড়ুন):
এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ফর্মুলা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে শেয়ার করা শুধুমাত্র প্র্যাকটিকাল আইডিয়া।
প্রতিটি প্লট, মাটি, ডিজাইন ও লোড আলাদা হওয়ায়—সব বাড়ির জন্য একই কলাম সাইজ প্রযোজ্য হয় না।

সঠিক ও নিরাপদ কলাম সাইজ জানতে অবশ্যই Qualified Structural Engineer দ্বারা ডিজাইন করাতে হবে।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কীভাবে হিসাব করেন?

১️। Dead Load + Live Load নির্ণয়
২️। কলামের Load Bearing Capacity হিসাব
৩️। রডের পরিমাণ ও গ্রেড নির্ধারণ
৪️। Safety Factor প্রয়োগ

👉 আজ সামান্য খরচ বাঁচাতে গিয়ে যেন কাল পুরো বিল্ডিং ঝুঁকিতে না পড়ে।

👉 Engineer Shahebur

21/01/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Civil Prokousholi - সিভিল প্রকৌশলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Prokousholi - সিভিল প্রকৌশলী:

Share