AZMIR 10

AZMIR 10 People love lies the most. But there really is true happiness.

পুরাতন দলিলে ব্যবহৃত 100টি শব্দের অর্থের তালিকাখুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়ে...
29/05/2025

পুরাতন দলিলে ব্যবহৃত 100টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —
১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।
#দলিল #মৌজা #জমি #ভূমি

🧱 *সিমেন্টের প্রকারভেদ ও ব্যবহার1. *Ordinary Portland Cement (OPC)*     - ✅ ব্যবহার: সাধারণ কংক্রিট কাজ, রোড, বিল্ডিং   ...
27/05/2025

🧱 *সিমেন্টের প্রকারভেদ ও ব্যবহার

1. *Ordinary Portland Cement (OPC)*
- ✅ ব্যবহার: সাধারণ কংক্রিট কাজ, রোড, বিল্ডিং
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 30 মিনিট
- ⏱️ চূড়ান্ত সেটিং টাইম: 10 ঘণ্টা

2. *Portland Pozzolana Cement (PPC)*
- ✅ ব্যবহার: ড্যাম, পানির ট্যাঙ্ক, প্লাস্টারিং
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 30–45 মিনিট
- ⏱️ চূড়ান্ত সেটিং টাইম: 10 ঘণ্টা

3. *Rapid Hardening Cement (RHC)*
- ✅ ব্যবহার: দ্রুত শক্ত হওয়া দরকার এমন কাজ, রাস্তা
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 30 মিনিট
- ⏱️ চূড়ান্ত সেটিং টাইম: 10 ঘণ্টা

4. *Low Heat Cement (LHC)*
- ✅ ব্যবহার: বৃহৎ ভলিউমের ঢালাই (ড্যাম, ম্যাস কংক্রিট)
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 60 মিনিট
- ⏱️ চূড়ান্ত সেটিং টাইম: 10–12 ঘণ্টা

5. *Quick Setting Cement (QSC)*
- ✅ ব্যবহার: পানির নিচে কাজ, জরুরি নির্মাণ
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 5 মিনিট
- ⏱️ চূড়ান্ত সেটিং টাইম: 30 মিনিট

6. *Sulphate Resisting Cement (SRC)*
- ✅ ব্যবহার: সালফেটযুক্ত মাটি বা পানিতে নির্মাণ
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 30 মিনিট
- ⏱️ চূড়ান্ত সেটিং টাইম: 10 ঘণ্টা

7. *White Cement*
- ✅ ব্যবহার: সৌন্দর্য বৃদ্ধির কাজ, টাইলস, মার্বেল
- ⏱️ প্রাথমিক সেটিং টাইম: 30 মিনিট
#সিভিলইঞ্জিনিয়ার #সিমেন্ট #ছাদঢালাই #নির্মানকাজ #বিল্ডিং_কন্সট্রাকশন

ব্রিক চিপস ও স্টোন চিপস ব্যবহারঃ=================================বাড়ি নির্মানের বা কোনো কাঠামো ক্ষেত্রে স্টোন চিপস এবং ব...
24/05/2025

ব্রিক চিপস ও স্টোন চিপস ব্যবহারঃ
=================================

বাড়ি নির্মানের বা কোনো কাঠামো ক্ষেত্রে স্টোন চিপস এবং ব্রিক চিপস উভয়ই ব্যবহার হয়। স্টোন চিপস ও ব্রিক চিপস ব্যবহার এর কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করা হলো।

🧱ব্রিক চিপস ব্যবহার করে কীভাবে ভালোমানের কংক্রিট পাওয়া যায়?

ব্রিক চিপসে void বেশি থাকে?
এজন্য সাধারনত আমাদের দেশে অনুমাননির্ভর মিক্সিং অনুপাতে তৈরি কংক্রিটের ভবনের দৃঢ়তা ১০-১৫ বছর পর হ্রাস পেতে শুরু করে।

~ব্রিক চিপস দিয়ে ভালো মানের কংক্রিট পেতে হলে সিমেন্ট ও বালির অনুপাত বাড়াতে হয়।

~ব্রিক চিপস ব্যবহার করে ৩৫০০ পিএসআইয়ের কংক্রিট পেতে ১ :২ :৪ আয়তনিক অনুপাতের পরিবর্তে ১ :১.৫ :২.৫ অনুপাতে মিক্সিং করতে হবে।

~ব্রিক চিপস নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, হলুদাভ ইটের পরিবর্তে লাল ও বেশি পোড়া ইটের চিপস অপেক্ষাকৃত ভালো মানের কংক্রিট দেয়।

~ব্যবহারের আগে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে।

~এক্ষেত্রে ওপিসির পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

~পানির পরিমাণও প্রতি এক ঘণ্টা অন্তর স্ল্যাম্পের মান নিরূপণ করে করে নির্ধারণ করতে হবে। এই স্ল্যাম্পের মান ৫০ মিমি-১০০ মিমির মধ্যে হলে কংক্রিট মিক্সিং ও ঢালাইয়ের পর কম্প্যাকশন সহজ হয়।

🧱স্টোন চিপস ব্যবহার করে কীভাবে ভালো মানের কংক্রিট পাওয়া যায়?

~কংক্রিট তৈরির জন্য পাথরের খোয়া পাতলা-চ্যাপটা ধরনের এবং সম্প্রসারিত হতে পারবে না।

~পাথরের খোয়ার ক্ষেত্রে বিভিন্ন সাইজের সমন্বয় থাকতে হবে।

~বড় আকৃতির পাথরের খোয়ার ফাঁকা স্থানগুলো ছোট আকৃতির খোয়া দিয়ে পূরণ করা হয়।

~ভালো গ্রেডের কোর্স অ্যাগ্রিগেট পেতে ১২ মিমি এবং ২০ মিমি আকৃতির পাথরের খোয়া ৪০:৬০ অনুপাতে ব্যবহার করা উত্তম।

~পাথরের খোয়া ব্যবহারের আগে ধুয়ে নিতে হবে।

ঢালাইয়ের জন্য ব্রিক চিপস (ইটের খোয়া) ও স্টোন চিপস (পাথরের খোয়া) – এই দুইটির মধ্যে স্টোন চিপস সাধারণত ভালো বলে বিবেচিত হয়। নিচে তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো:

সুবিধা:

∆ অধিক শক্তিশালী ও টেকসই।
∆ পানি শোষণ করে কম, ফলে ঢালাইয়ে ফাটল বা দুর্বলতা কম হয়।
∆ কংক্রিটের গ্রিপ ভালো হয়।
∆ বড় স্থাপনা ও লোড-বেয়ারিং কন্সট্রাকশনে বেশি ব্যবহার হয়।

অসুবিধা:

∆ তুলনামূলকভাবে দামী।
∆ কিছু এলাকায় সহজলভ্য নয়।

ব্রিক চিপস (ইটের খোয়া):

সুবিধা:

∆ তুলনামূলক সস্তা ও সহজলভ্য।
∆ ছোটখাটো কাজ বা অস্থায়ী নির্মাণের জন্য উপযুক্ত।

অসুবিধা:

∆ শক্তি কম, ভেঙে যেতে পারে।
∆ পানি বেশি শোষণ করে, ফলে ফাটল ধরতে পারে।
∆ দীর্ঘস্থায়ী না।

উপসংহার:

যদি আপনি দীর্ঘস্থায়ী ও মজবুত নির্মাণ চান (যেমন ছাদের ঢালাই, কলাম, বিম ইত্যাদি), তাহলে স্টোন চিপস ব্যবহার করা শ্রেয়। তবে খুব বাজেট সীমিত হলে এবং ছোটখাটো অস্থায়ী কাজ হলে ব্রিক চিপস ব্যবহার করা যেতে পারে।

#সিভিলইঞ্জিনিয়ার #ছাদঢালাই

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিলইঞ্জিনিয়ারিং)→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।→১০” ওয়াল গাথুনীতে প্রতি...
21/05/2025

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিল
ইঞ্জিনিয়ারিং)
→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে
১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট)
গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট
লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে
সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে
সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট,
খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব
আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক
ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪)
অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)
কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।
# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
#নির্মানকাজ #রডের_হিসাব #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার

রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ==============================সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার সেগুলোর একটি নি...
19/05/2025

রডের ল্যাপিং ও ওজন নির্ণয় করার সহজ হিসাবঃ
==============================

সাধারণত বাজারে যেসব রড পাওয়া যার সেগুলোর একটি নির্দিষ্ট Length থাকে। যখন এর বেশী Length এর দরকার হয় তখন রডের ল্যাপিং দেয়া হয়। এই ল্যাপিং এর Length এর পরিমান কিছু সূত্র মেনে হয়;


কলাম : 40D; D = রডের ডায়া
শিয়ার ওয়াল : 40D
লিফট কোর ওয়াল : 40D


বীম : 60D
স্ল্যাব : 60D

কলামে ল্যাপিং এর পরিমানঃ
==================
16 মিমি = 40x16 = 640 মিমি 2'-2"
20 মিমি = 40x20 = 800 মিমি 2'-8"
22 মিমি = 40x22 = 880 মিমি 3'-0"
25 মিমি = 40x25 = 1000 মিমি 3'-4"
32 মিমি = 40x32 = 1280 মিমি 4'-3"

বীমের ল্যাপিং এর পরিমানঃ
=================
16 মিমি = 60x16 = 960 মিমি 3'-2"
২০ মিমি = 60x20 = 1200 মিমি 4'-0"
২২ মিমি = 60x22 = 1330 মিমি 4'-5"
২৫ মিমি = 60x25 = 1500 মিমি 5'-0"

স্ল্যাবের ল্যাপিং এর পরিমানঃ
=================
10 মিমি = 60x10 = 600 মিমি 2'-0"
12 মিমি = 60x12 = 720 মিমি 2'-5"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতিঃ
=====================
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

উপরে যে Convert System দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখতে পারেন।

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

এছাড়া এই সুত্রটির মাধ্যমেও রডের ওজন বের করতে পারেন।

#ফুটে
প্রতি ফুটে ওজন নির্নয়ের জন্য ( রডের ডায়া^2 /532)

#মিটারে
প্রতি মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )

শেয়ার দিয়ে নিজের প্রোফাইলে রাখুন।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

বাড়ি নির্মাণের চুক্তিনামা হুবহু তুলে ধরা হলঃ এই চুক্তিনামাটি করা হইল এই তারিখে: [তারিখ]প্রথম পক্ষ: [মালিকের নাম], পিতা:...
18/05/2025

বাড়ি নির্মাণের চুক্তিনামা হুবহু তুলে ধরা হলঃ

এই চুক্তিনামাটি করা হইল এই তারিখে: [তারিখ]
প্রথম পক্ষ: [মালিকের নাম], পিতা: [পিতার নাম], ঠিকানা: [পুরো ঠিকানা] (অতঃপর “মালিক” নামে উল্লেখ করা হইবে)
দ্বিতীয় পক্ষ: [কন্ট্রাক্টরের নাম], পিতা: [পিতার নাম], ঠিকানা: [পুরো ঠিকানা] (অতঃপর “কন্ট্রাক্টর” নামে উল্লেখ করা হইবে)

১. চুক্তির উদ্দেশ্য:

এই চুক্তির উদ্দেশ্য হইল, মালিকের জমিতে একটি [তলার সংখ্যা] তলা বাড়ি নির্মাণ করা, যার নকশা, ড্রয়িং ও প্রকৌশল পরিকল্পনা মালিক পূর্বে প্রদান করিবেন।

২. কাজের পরিধি:

কন্ট্রাক্টর নিম্নোক্ত কাজ সম্পন্ন করিবে:

মাটি খনন ও ভিত্তি নির্মাণ

ভবনের মূল কাঠামো নির্মাণ

ইট, সিমেন্ট, রড, বালু প্রভৃতি মালামাল সরবরাহ ও ব্যবহার

প্লাস্টার, টাইলস, রঙ, ইলেকট্রিক ও পাইপলাইন কাজ সম্পন্ন করা

চূড়ান্ত পরিস্কার ও হস্তান্তর

৩. সময়সীমা:

নির্মাণ কাজ শুরুর তারিখ: [তারিখ]
সমাপ্তির তারিখ: [তারিখ]
যদি কোনো অজুহাতে কাজ দেরি হয়, তবে কন্ট্রাক্টরকে লিখিতভাবে মালিককে অবহিত করতে হবে।

৪. চুক্তিমূল্য ও পেমেন্ট পদ্ধতি:

মোট চুক্তিমূল্য: [৳ পরিমাণ]
পরিশোধ পদ্ধতি:

৩০% অগ্রিম

৪০% কাজের মাঝপথে

৩০% কাজ সম্পন্নের পর
প্রত্যেক পেমেন্টের সময় কন্ট্রাক্টরকে বিল ও রসিদ প্রদান করতে হবে।

৫. দায়িত্ব ও গ্যারান্টি:

কন্ট্রাক্টর নির্মাণে মানসম্মত মালামাল ব্যবহার করিবে

কাজের মান ও নিরাপত্তা বজায় রাখা কন্ট্রাক্টরের দায়িত্ব

কাজ শেষ হওয়ার পর ১ বছরের মধ্যে কোন গুণগত ত্রুটি দেখা দিলে কন্ট্রাক্টর তা মেরামত করিবেন

৬. বাতিলের শর্ত:

যদি কোনো পক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে অপর পক্ষ পূর্ব নোটিশের মাধ্যমে চুক্তি বাতিল করিতে পারিবে।

৭. আইনগত বৈধতা:

এই চুক্তিনামা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে বৈধ ও বাধ্যতামূলক।

প্রথম পক্ষ (মালিক):
স্বাক্ষর: ____________________
নাম: [মালিকের নাম]
তারিখ: ________________

দ্বিতীয় পক্ষ (কন্ট্রাক্টর):
স্বাক্ষর: ____________________
নাম: [কন্ট্রাক্টরের নাম]
তারিখ: ________________

সাক্ষী-১:
নাম ও স্বাক্ষর: ____________________

সাক্ষী-২:
নাম ও স্বাক্ষর: ____________________

যেকোনো ধরনের বিল্ডিং এর আর্কিটেকচারাল , স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও স্যানিটারি ডিজাইন ও 3D ভিউ অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।
এ ছাড়া যে কোনো আবাসিক বাড়ী, অফিস, মার্কেট ও শোরুম, হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর আধুনিক ও যুগোপযোগী রুচিসম্পন্ন ইন্টেরিয়র ডিজাইন সহ এর সকল ডিজাইন ও বিল্ডিং নির্মাণ পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে....
#নির্মানকাজ #সিভিলইঞ্জিনিয়ার #ছাদঢালাই

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃStandard Pe*******on Test (SPT) কি?গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যম...
18/05/2025

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ

Standard Pe*******on Test (SPT) কি?

গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।

কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।

Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)

SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================

এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।

’s সুত্র:

ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K

’ সুত্র:

চওড়া চার ফুটের কম হলে
Qa = (N/2.5) * K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/4)[(B+1)/B]2* K
Qa: এলাওয়াবল বিয়ারিং ক্যাপাসিটি (কিলো পাউন্ড / স্কয়ারফুট )[ kips/ft2]
N: ফুটিং এর তলার এস.পি.টি সংখ্যা
B: ফুটিং এর চওড়া (ফুট হিসাবে)
K = 1 + 0.33(D/B) ≤1.33
D: মাটির উপরিভাগ থেকে ফুটিং এর তলার দুরত্ব বা গভীরতা (ফুট হিসাবে)

উদাহরণ-০১: এস.পি.টি নম্বর ১০, ফুটিং এর চওড়া তিন ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে দুই ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
উত্তর:
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(2/3) = 1.22
Qa = (N/4) * K = (10 /4) *1.22 = 3.05 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/2.5) * K = (10 /2.5) *1.22 = 4.88 kips/ft2
এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 3.05 kips/ft2

উদাহরণ-০২: এস.পি.টি নম্বর ২০, ফুটিং এর চওড়া আট ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে চার ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(4/8) = 1.17
Qa = (N/6)[(B+1)/B]^2 * K = (20/6)[(8+1)/8]^2 *1.17 = 4.94 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/4)[(B+1)/B]^2 * K = (20/4)[(8+1)/8]^2 *1.17 = 7.40 kips/ft

এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 4.94 kips/ft2

লেখাটা অনেক দামী সম্পদ হবে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে ।
(টাইমলাইনে শেয়ার করে রাখুন-যেকোন সময় কাজে আসতে পারে)

#ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

সাইট ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপুর্ণ কয়েকটি তথ্য:১। 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।২। চেয়ার এর স্পেসিং (এক চেয়ে...
29/04/2025

সাইট ইঞ্জিনিয়ারের জন্য গুরুত্বপুর্ণ কয়েকটি তথ্য:
১। 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।
২। চেয়ার এর স্পেসিং (এক চেয়ের থেকে আর এক চেয়ার, উভয়দিকে) সর্বোচ্চ এক মিটার।
৩। ডাওয়েল বারের সাইজ সর্বনিম্ন 12 মিলি
৪। চেয়ারের রড 12 মিলি এর নিচে হবে না
৫। লংবার 0.8% এর কম এবং 6% এর বেশি হবে না ক্রস সেকশনের
৬। চারকোনা কলামের রড কমপক্ষে 4 টি এবং সার্কুলার কলামে কম্পক্ষে 6 টি থাকতে হবে
৭। স্ল্যাবের মেইন রড 8 মিলি এর নিচে হবে না। তবে প্লেইন রড 10 মিলি এর নিচে হবে না। ডিস্ট্রিবিউশন রড 8 মিলি এর নিচে হবে না। রড স্লাবের পুরুত্বের আট ভাগের এক ভাগের চেয়ে বড় হবে না। অর্থাৎ স্ল্যাবের থিকনেস 160 মিলি হলে রডের সাইজ 20 মিলি এর বেশি হতে পারবে না
৮। 125 মিলি এর নিচে স্ল্যাব থিকনেস না হওয়াই ভাল
৯। কিউবের সাইজ টলারেন্স +2 মিলি। অর্থাৎ কোন দিকেই সাইজ স্ট্যান্ডার্ড থেকে +2 এর বেশি হতে পারবে না
১০। 1.5 মিটারের বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা যাবে না
১১। ইটের পানি শোষণ ক্ষমতা 15% এর বেশি হতে পারবে না
১২। PH এর মান 6 এর নিচে হতে পারবে না
১৩। ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3.5 N/mm2 কম হতে পারবে না
১৪। প্রতি মেট্রিক টন রডে 8 কেজা গুণা তার প্রয়োজন
১৫। কংক্রিট ঢালাইয়ের সময় 100 মিটারের জন্য কমপক্ষে এক সেট সিলিন্ডার টেষ্টের জন্য নিতে হবে।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

বাংলাদেশ বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী,বাইরের ডাকটেল (GI pipe বা PVC pipe) এর ভার্টিক্যাল পানির লাইনের জন্য উপযুক্ত ক্ল্যা...
29/04/2025

বাংলাদেশ বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী,
বাইরের ডাকটেল (GI pipe বা PVC pipe) এর ভার্টিক্যাল পানির লাইনের জন্য উপযুক্ত ক্ল্যাম্পিং (pipe support) এর দূরত্ব নির্ধারণ করা হয় পাইপের ব্যাস এবং উপাদানের উপর ভিত্তি করে। সাধারণ নিয়ম অনুযায়ী:

GI পাইপের ক্ষেত্রে:

½ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পাইপ → ১.৫ মিটার (৫ ফুট) পরপর

1¼ ইঞ্চি থেকে ২ ইঞ্চি পাইপ → ২ মিটার (৬.৫ ফুট) পরপর

৩ ইঞ্চি বা তার বেশি পাইপ → ২.৫ মিটার (৮ ফুট) পরপর

PVC/Upvc পাইপের ক্ষেত্রে:

½ ইঞ্চি থেকে ১ ইঞ্চি পাইপ → ১ মিটার (৩.৩ ফুট) পরপর

১¼ ইঞ্চি থেকে ২ ইঞ্চি পাইপ → ১.৫ মিটার (৫ ফুট) পরপর

৩ ইঞ্চি বা তার বেশি পাইপ → ২ মিটার (৬.৫ ফুট) পরপর

অতিরিক্ত নির্দেশনা:

টার্নিং (bend) বা সংযোগস্থলে (joint) অবশ্যই অতিরিক্ত ক্ল্যাম্প ব্যবহার করতে হবে।

লম্বা ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে থ্রেডেড বা সলভেন্ট-ওয়েল্ডেড সংযোগ হলে ক্ল্যাম্পিং সঠিকভাবে করতে হবে যাতে পাইপের ওজন সাপোর্ট পায়।

বাইরের পরিবেশে (exposed pipes) UV-resistant clamp বা anti-corrosive clamp ব্যবহার করা ভালো।

ArchVista_DesignConsultant

ছাদে ইলেকট্রিক পাইপ ওয়্যারিং কৌশলঃ-পর্ব-০১----------------------------------------------------------------------কনসিল্ড ...
12/03/2025

ছাদে ইলেকট্রিক পাইপ ওয়্যারিং কৌশলঃ-
পর্ব-০১
----------------------------------------------------------------------
কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং করার জন্য আমাদের দেশে ছাদে পাইপ স্থাপন করা হয় । আর এই পাইপ স্থাপন করার আগে আমাদের ফেন লাইট ইত্যাদির পয়েন্ট স্থাপন করে পাইপ ওয়্যারিং করতে হয়। এই পোস্ট এ আমরা দেখবো এই পাইপ বসাতে হবে কি কি সতর্কতা মেনে কাজ করতে হয়।

১.ছাদের রড বাইন্ডিং-এর পর তার উপর দিয়ে কনসিল ওয়্যারিং এর জন্য পাইপ ফেললে ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে! রুফ-স্ল্যাবে কনসিল ওয়্যারিং করতে চাইলে টেকনিক্যালি ক্যালকুলেশন করে স্ল্যাব থিকনেস বাড়ানোর দরকার হয়!

২.বর্তমান সময়ের উন্নত মানের সিমেন্ট, উচ্চ-গ্রেডের রড ও আবহাওয়া জনিত তাপমাত্রার বৃদ্ধির কারনে ব্যবহৃত বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে সমন্বয়ের গড়মিলের কারনে অনেক ছাদেই ফাটল দেখা দিচ্ছে!

৩. রুফ স্ল্যাবে আপনি যদি বেশি ওয়্যারিং পাইপ ফেলবেন, তার কনটিনিউটি ও ইউনিফরমিটি ক্ষতিগ্রস্ত হবে! ফলে টেনসাইল ও কমপ্রেসিভ ইলাসট্রিসিটির মধ্যে আনুপাতিক বৈষম্য ঘটবে! এর সঙ্গে যুক্ত হবে আবহাওয়া জনিত তাপমাত্রার প্রভাব!
আমরা জানি রিইনফোর্সমেন্ট (রডের) ও পিভিসি পাইপের উপাদানের আপেক্ষিক তাপ, স্থিতিস্থাপকতা সমমানের নয়! আর এইভাবে সৃষ্ট অভ্যন্তরীন পীড়নের কারনে ফাটল আসা খুবই স্বাভাবিক!

৪.এই ধরনের ফাটল ছাদ ঢালাই এর ৩ মাস পরও দেখা যেতে পারে আবার ১০ বছর পরও দেখা যেতে পারে!

৫. মূলত ছাদে একটা পাইপ ফেলার দরকার হয় যা শুধুমাত্র ফ্যানের জন্য। কিন্ত ইলেকট্রিশায়ানরা একটা দেওয়াল থেকে বিপরীত দেওয়ালে কানেকশান নিয়ে যাওয়ার সমস্ত পাইপ ছাদের মধ্যে দিয়ে নিয়ে যান। ফলে ছাদে পাইপের পরিমান বেড়ে যায়! এর ফলেই ঘটে বিপত্তি!

৬.ডি.বি. বক্স-এর কাছে যেখানে অনেক পাইপ এসে একসাথে মিলিত হয়, সেখানে বিপদের সম্ভাবনা সবথেকে বেশি। গোছা গোছা পাইপের কারনে, ফাটল এরকম জায়গা থেকে শুরু হয়, এবং এরপর পাইপের পথ বরাবর এগিয়ে চলে। যা ধীরে ধীরে স্ট্রাকচারাল ফেইলিউর এর দিকে ধাবিত হতে থাকে।

বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।

🔴 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-✅ কাঠের হিসাব:কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপ...
26/12/2024

🔴 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-
✅ কাঠের হিসাব:
কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে।
আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে।

ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে তত কিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে।

ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না।

জেনে নিন কীভাবে চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়।

✅চেরাই কাঠের মাপ:
চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন।

চেরাই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।

নিম্নের ১ম ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।

(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, না হয় হিসেব মিলবে না।)

সূত্র: (দৈর্ঘ্য × প্রস্থ × পুরত্ব ) ÷ ১৪৪
= কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে (দৈর্ঘ্য ১০০ ফুট × প্রস্থ ১৪ ইঞ্চি × পুরত্ব ২ ইঞ্চি ) ÷ ১৪৪
= (১০০ × ১৪ × ২) ÷ ১৪৪
= ২৮০০ ÷ ১৪৪

২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।
অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।

✅গোল কাঠের হিসাব:
নিম্নে ২য় ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন।
এখানেও একটি জিনিসি মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোল বেড় হবে ইঞ্চিতে।
সূত্র: ( দৈর্ঘ্য × গোলবেড়ি × গোলবেড়ি) ÷ ২৩০৪ = কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে: (দৈর্ঘ্য ৪০ ফুট × ২০ ইঞ্চি × ২০ ইঞ্চি) ÷ ২৩০৪
বা ( ৪০ × ২০ × ২০ ) ÷ ২৩০৪
বা ১৬,০০০ ÷ ২৩০৪
এবার ১৬,০০০ কে ২৩০৪ দিয়ে ভাগ করলে হয় ৬.৯৪ ।
অর্থাৎ ৬.৯৪ কিউবিক ফিট বা কেবি কাঠ আছে

বি:দ্র: গাছ যদি একদিকে মোটা ও অপরদিকে চিকন হয় তাহলে মাঝামাঝি গোলবেড়ির মাপ নিতে হবে বা মোটা অংশে একটি মাপ, মাঝে একটি মাপ এবং চিকন অংশে একটি মাপ নিয়ে গড় করতে হবে।

যেমন: মোটা অংশ ৪০ ইঞ্চি, মাঝে ২০ ইঞ্চি এবং চিকন অংশ ১৪ ইঞ্চি মোট ৭৪ ইঞ্চি। অর্থাৎ ৪০+২০+১৪ = ৭৪ ইঞ্চি। এই ৭৪ ইঞ্চিকে ৩ দিয়ে ভাগ করে গড় বেড় করলে হবে ২৪.৬৭ ইঞ্চি।

Collected image and Info
#নির্মাণ_প্রযুক্তি #কাঠ

কিভাবে এম এস রডের  ওজন  নির্নয় করব? ............................................................................বাংলাদেশ...
12/12/2024

কিভাবে এম এস রডের ওজন নির্নয় করব? ............................................................................

বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত ওজন নির্নয় করি।
10 mm = 0.18 kg / ft
12 mm = 0.27 kg / ft
16 mm = 0.48 kg / ft
20 mm = 0.75 kg / ft
25 mm = 1.25 kg / ft
সাইটে কাজের সময় খসরা হিসাবের জন্য নিম্নের পদ্ধতিতে হিসাব করা যায়।
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta

রডের ওজন নির্ণয়ের সূত্রটি হচ্ছে -
For MKS method:
সুত্রঃ D2/162.2
এখানে, D= রডের ডায়া/ব্যাস
ধরা যাক,রডের ডায়া D= ১০ মিমি
তাহলে ১ মিটার রডের ওজন হবে-
D2/162.2= (10)2/162.2 = 0.62 kg.

For FPS method:
সুত্রঃ D2/532
ধরা যাক, ডায়া D= ১০ মিমি।
এখন ১ ফিট রডের ওজন হবে
D2/532 = (10)2/532 =0.188 kg.

ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখুন।

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AZMIR 10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share