01/08/2026
নতুন মাস, নতুন উদ্যম—সাফল্যের পথে আরও একধাপ এগিয়ে।
আগস্ট ২০২৬-এর ন্যাশনাল সেলস মিটিংয়ে একত্রিত হলো টাইগার সিমেন্ট পরিবারের সকল সদস্য। অভিজ্ঞতা, পরিকল্পনা এবং লক্ষ্যকে একসূত্রে গেঁথে ভবিষ্যৎ সাফল্যের রূপরেখা নির্ধারণ করা হয় এই গুরুত্বপূর্ণ আয়োজনে।
বাজারের বর্তমান বাস্তবতা, ব্যবসায়িক কৌশল, বিক্রয় কার্যক্রমের অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে ছিল ফলপ্রসূ আলোচনা, যা পুরো টিমকে আরও আত্মবিশ্বাসী ও উদ্দীপ্ত করেছে।
সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন—
চিফ বিজনেস অফিসার
জনাব মো: সাইফুজ্জামান আফরোজ
হেড অফ ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস
জনাব মুহাম্মদ মামুন-আর-রশিদ খান
চিফ মার্কেটিং অফিসার
জনাব মো: মশিউর রহমান
হেড অফ সেলস
জনাব মো: নাসির উদ্দিন শাহীন
টাইগার সিমেন্ট বিশ্বাস করে—সঠিক পরিকল্পনা, সমন্বিত প্রচেষ্টা এবং দৃঢ় অঙ্গীকারই সাফল্যের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।
একই লক্ষ্য, একই অঙ্গীকার—
টাইগার সিমেন্ট এগিয়ে চলেছে নির্মাণের প্রতিটি গল্পে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে।
আছে টাইগার, নির্মাণ হবে দুর্বার।
#টাইগার_সিমেন্ট
#শক্তি_ও_স্থায়িত্বের_বন্ধন