EKS Engineering & Construction

EKS Engineering & Construction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EKS Engineering & Construction, Engineering service, Wari.

25/01/2026

ল্যাপ কম, লোড ক্যাপাসিটি বেশি—Rebar Coupler।

যে ভবন ৫০ বছর টেকার কথা, সেই ভবন ১৫-২০ বছর পরেই ভেঙে ফেলতে হচ্ছে। অথচ নির্মাণের সময় ভালো সিমেন্ট, পাথর এবং পর্যাপ্ত পরিম...
21/11/2025

যে ভবন ৫০ বছর টেকার কথা, সেই ভবন ১৫-২০ বছর পরেই ভেঙে ফেলতে হচ্ছে। অথচ নির্মাণের সময় ভালো সিমেন্ট, পাথর এবং পর্যাপ্ত পরিমাণে রড ব্যবহার করা হয়েছে। তাহলে কারণ কী? এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে নির্মাণের সময় অতিরিক্ত পানির ব্যবহার।

আমরা যখন সরকারি নির্মাণ কাজ করতে যাই তখন সাধারণ পাবলিক খুব গুরুত্বের সাথে দেখে যে খোয়া বা পাথর কিংবা বালি বেশি দিচ্ছে কিনা। কিন্তু তারা কখনোই দেখে না পানি বেশি দেওয়া হচ্ছে কিনা। অথচ এক টুপরি পাথর বা খোয়া বেশি দেওয়ার চেয়ে পানি বেশি দেওয়া অনেক অনেক বেশি ক্ষতিকর।

যেহেতু আমাদের দেশে এখনও অধিকাংশ নির্মাণ কাজ ছবির মতো মিক্সার মেশিন দিয়েই করা হয় এবং মিক্স করা মালামাল লেবাররা মাথায় করে বহন করেন সে কারণে পানি কম বা বেশি দেওয়ার ক্ষেত্রে লেবারদের ব্যক্তিগত সুবিধা অসুবিধাও জড়িত। যেমন যে লেবার বেলচা ব্যবহার করে কড়াইতে তুলে দেয় সে চায় মিক্সার করা মশলা যেন নরম হয়, কারণ এতে তার শক্তি কম লাগে।

আর যারা মাথায় করে বহন করে তারা চায় যেন শক্ত হয়, এতে বহন করার সময় তার নিজের গায়ে যাতে না পড়ে। তবে যিনি মিক্সার মেশিন চালান তিনি সবসময় পানি বেশিই দিয়ে থাকেন। ফলে একটি আরসিসি নির্মাণ কাজে কংক্রিটের শক্তি কমানোর পেছনে বড় ভূমিকা থাকে তার।

কীভাবে পানি কংক্রিটের শক্তি কমায় সে বিষয়ে আসি।
আরসিসিতে কাজে যে পানি ব্যবহার করা হয় সেটি মূলত হাইড্রেশন বিক্রিয়া করে কংক্রিট বা কৃত্রিম পাথরে রূপ দেয়। এই বিক্রিয়ার জন্য এক বস্তা সিমেন্টের ওজনের ৩৫-৪০% পানি ব্যবহার করলেই যথেষ্ট। তবে স্ট্যান্ডার্ড হিসেবে ওয়াটার-সিমেন্ট রেশিও হিসেবে ০.৪-০.৪৫% ধরা হয়। এটা নির্ভর করে কংক্রিটের শক্তি কেমন হবে এবং স্ট্রাকচারের কোন অংশে কাজ হবে।

সাধারণত এক বস্তা সিমেন্টের সাথে ২০-২২ কেজি পানি ব্যবহার করতে হয়। এর বেশি পানি ব্যবহার করলে কংক্রিটের শক্তি কমে যায়। যখন বেশি পানি ব্যবহার করা হয় তখন কংক্রিটের ভেতর ভয়েড সৃষ্টি হয়, সেই ভয়েডের ভেতর দিয়ে বাতাস প্রবেশ করে রডে মরিচা ধরে। ফলে স্ট্রাকচারের স্থায়ীত্ব কমে যায়। অথচ আপনি রড, সিমেন্ট, পাথর সবই ভালো দিয়েছেন। কিন্তু পানির বিষয়ে গুরুত্ব দেননি। বর্তমানে বাজারে অবশ্য অনেক ধরনের অ্যাডমিক্সার পাওয়া যায় যা ব্যবহার করে এই সমস্যা কিছু কাটানো যায়। কিন্তু অ্যাডমিক্সার অনেক দামি জিনিস।

আপনার বাসা বাড়িতে যখন আরসিসির কাজ করবেন তখন চেষ্টা করবেন স্বাভাবিক মাত্রায় পানি ব্যবহার করতে। পানি বেশি ব্যবহার করবেন ঢালাইয়ের পর কিউরিংয়ের সময়। মজার বিষয় হচ্ছে সরকারি নির্মাণ কাজে এই দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি অবহেলা হয়। ঢালাইয়ের সময় অতিরিক্ত পানির ব্যবহার হয়, আর ঢালাইয়ের পর ঠিকঠাক কিউরিং হয় না।

Engr. Kanok, IEB
EKS Engineering & Construction

Column Retrofitting work 👍
14/11/2025

Column Retrofitting work 👍

13/11/2025

কামডা করলো কি !

🏗️  রডে ল্যাপিং এর পরিবর্তে কাপলার আধুনিক স্মার্ট সলিউশন বলে আমি মনে করি। আপনি কি বলেন ❓লিখেছেনঃ প্রকৌশলী কনক শিকদার (আই...
11/11/2025

🏗️ রডে ল্যাপিং এর পরিবর্তে কাপলার আধুনিক স্মার্ট সলিউশন বলে আমি মনে করি। আপনি কি বলেন ❓
লিখেছেনঃ প্রকৌশলী কনক শিকদার (আই,ই,বি)
-------------------------------------------------------------------
বর্তমান নির্মাণ প্রযুক্তিতে রড কাপলার (Rebar Coupler) হচ্ছে রডের End to End যুক্ত করার সবচেয়ে আধুনিক ও কার্যকর পদ্ধতি। এটি শুধু কাজকে সহজ করে না, বরং স্ট্রাকচারের শক্তি ও স্থায়িত্বও বহুগুণে বৃদ্ধি করে।

কাপলার ব্যবহারের সুবিধা সমূহঃ-
১। সহজে ও শক্তভাবে রড জোড়া দেওয়া যায় ।
২। লোড বহনের ক্ষমতা বৃদ্ধি পায় ।
৩। সময় ও রডের অপচয় কমায় ।
৪। কলাম-বীমের জয়েন্টে এটি আদর্শ ।
৫। কংক্রিটের সাথে উন্নত বন্ডিং নিশ্চিত করে ।
৬। ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

প্রযুক্তির এই যুগে, ল্যাপিং এর পরিবর্তে কাপলারই হচ্ছে স্মার্ট ও আধুনিক ভবন নির্মাণের ভবিষ্যৎ সমাধান।

#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #স্থপতিরপরামর্শ #ইঞ্জিনিয়ারিং_পেশা #বিল্ডিং_নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল #কনস্ট্রাকশন_গাইডলাইন #কনস্ট্রাকশন_পরামর্শ #বাড়ি_নির্মাণের_সিদ্ধান্ত #বিল্ডিং_নির্মাণে_হিসাব #বাড়ির_খরচ_কত #বাড়ির_প্ল্যান
#ইঞ্জিনিয়ার_মোস্তফা

আস্তে আস্তে দৃশ্য মান হচ্ছে আমাদের ডিজাইনে নির্মিত প্রজেক্ট ' নিরালা কুটির 'প্রজেক্ট ভিজিট : গ্রেড বীম চেক।মালিক: মো: নূ...
11/11/2025

আস্তে আস্তে দৃশ্য মান হচ্ছে আমাদের ডিজাইনে নির্মিত প্রজেক্ট ' নিরালা কুটির '

প্রজেক্ট ভিজিট : গ্রেড বীম চেক।
মালিক: মো: নূর নবী।
ফাউন্ডেশন : জি+৩ তলা বিশিষ্ট মর্ডান হাউজ।
প্রজেক্ট নং : ৩৪৷
এরিয়া : ২৫০০ স্কয়ার ফুট প্রতি ফ্লোর × ৩ = ৭৫০০ স্কয়ার ফুট।
লোকেশন: সেনবাগ বাজার, নোয়াখালী।

Design: EKS Engineering & Construction

আপনার স্বপ্ন সাজুক নতুন আঙ্গিকে।
দৃষ্টিনন্দন ও আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠুক আপনার স্বপ্নের অট্টালিকা।
সকল ধরণের স্থাপত্য ও অবকাঠামো নির্মাণে আমরা আছি আপনাদের পাশে -
"আপনার স্বপ্নের বাড়িকে দৃষ্টিনন্দন ও আধুনিকতার স্পর্শে রাঁঙাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে "

EKS Engineering & Construction

☎ #যোগাযোগঃ
01740629620 (call+what's)
E-mail: [email protected]
#স্ট্রাকচারাল #আর্কিটেকচার #ইলেকট্রিক্যাল #প্ল্যাম্বিং #বাড়িরডিজাইন
#ফ্লোরপ্ল্যান #মাটিপরিক্ষা #ডুপ্লেক্সডিজাইন #ল্যান্ডস্কেপডিজাইন #৩ডি #ইন্টেরিয়রডিজাইন #বিল্ডিংকনস্ট্রাকশন #পৌরশিট #ডিজিটালসার্ভে #সাইটসুপারভিশন।


Flat Curves, Smart Design: The Urban Road Engineering SecretHave you ever noticed that city roads stay flat, even on cur...
11/11/2025

Flat Curves, Smart Design: The Urban Road Engineering Secret

Have you ever noticed that city roads stay flat, even on curves ?

It’s not a design flaw, it’s smart engineering. 👷‍♂️

On highways, engineers use superelevation, banking the road to counteract centrifugal force.

It keeps vehicles stable and makes high-speed curves smoother and safer.
But in urban environments, the rules change.

Even though superelevation works, it’s often impractical on low-speed city streets. Here’s why 👇

1. Complex geometry, Urban streets are wide, irregular, and full of intersections. Tilting the pavement consistently is nearly impossible.

2. Property constraints, Roads must align with sidewalks, driveways, and buildings. A tilted surface creates accessibility and grading issues.

3. Drainage control, City drainage systems require predictable runoff, which works best on flat profiles.

4. Speed & safety, In cities, vehicles move slowly enough that tire friction alone safely resists lateral forces.

💡 Result : Most city roads are designed without superelevation, relying instead on side friction for stability during turns.

Sometimes, the smartest design isn’t about adding complexity…

It’s about understanding context, constraints, and purpose.

Credit: Engr. Kanok, IEB

EKS Engineering & Construction এর সম্মানিত গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে Training নিচ্ছেন আমাদের প্রকৌশলী এবং ম্যানেজা...
11/11/2025

EKS Engineering & Construction এর সম্মানিত গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে Training নিচ্ছেন আমাদের প্রকৌশলী এবং ম্যানেজার গন৷
Training name: Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings in Bangladesh"
Organized by Civil Engineering Division, IEB.
Date: 11/11/2025
Venue: Council Hall, IEB Headquarters.

Bridge Components 📣
11/11/2025

Bridge Components 📣

▶️ Upcoming Video This is how the foundation of the bridge built. 📣
11/11/2025

▶️ Upcoming Video
This is how the foundation of the bridge built. 📣

The striking new Yidan Center has officially topped out in Shenzhen. Designed by Zaha Hadid Architects for the Chen Yida...
07/11/2025

The striking new Yidan Center has officially topped out in Shenzhen. Designed by Zaha Hadid Architects for the Chen Yidan Foundation, the tower extends across 165,800 square metres and is set to provide new spaces for academic research, cultural events and exhibitions.

The Chen Yidan Foundation was established by Dr Charles Chen Yidan, the co-founder of Tencent, and strives for the diversification of education ecosystems to achieve sustainable growth and development.

The building's design has been inspired by the canyons and valleys close to Shenzhen and will feature terraces and balconies that overlook the tower's very own central outdoor canyon-like space.

Commenting on its design, Zaha Hadid Architects said: "The Yidan Center is designed as a place of convergence and collaboration -- emulating Shenzhen’s position as a global hub of innovation and discovery. The Yidan Center’s design promotes connectivity and interaction while blurring the boundary between interior and exterior."

It added: "Verdant gardens guide visitors from the surrounding streets to the base of the center’s ‘canyon’ with views of the geologic architectural formations overhead. A large oculus skylight at the base of the ‘canyon’ floods the interiors below with natural light and enables visitors within these indoor public spaces to experience the center’s architecture above."

📷 Engr. Kanok, IEB

05/11/2025

উচ্চতার গল্প !
কুয়াশার ওপারে…
"From Ground to Sky… মানবজয়ের গল্প! 🏗️➡️🏙️
Skyline 🏠
✨ ”

Address

Wari
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when EKS Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EKS Engineering & Construction:

Share