Sadia's Draft

Sadia's Draft I’ll be sharing insights and experiences from my journey! I have no special talent. I am only passionately curious.-Albert Einstein

Hi, I’m Sadia Islam — a Quality Assurance enthusiast who believes that great user experiences start with great testing. From finding critical bugs to improving test coverage, I focus on making products reliable, user-friendly, and efficient.

16/07/2025

একজন নতুন SQA Trainee, Intern বা QA Engineer হিসেবে অনেকেই আমরা বুঝতে পারিনা যে কিভাবে আমাদের রিজিউমিটা গোছান দরকার। আপনার রিজিউমিটাকে শক্তিশালী করার জন্য নিচের পয়েন্টগুলো অনুসরণ করতে পারেন:

✅ রিজিউমিতে যে সেকশনগুলো রাখবেন:

১। প্রোফাইল সামারি – আপনি কে, কী স্কিল আছে, এবং আপনার লক্ষ্য কী।

২। এক্সপেরিয়েন্স (থাকলে – ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স প্রজেক্ট, প্র্যাকটিস কাজ ইত্যাদি)।

৩। টেকনিক্যাল স্কিলস categorywise মেনশন করবেন

৪। প্রজেক্টস – আপনি যেসব প্র্যাকটিস বা বাস্তব প্রজেক্ট করেছেন।

৫। এডুকেশন

৬। সার্টিফিকেশন (যদি থাকে)

এবার দেখি কী ধরনের প্রজেক্ট রিজিউমিতে মেনশন করতে পারেন:

১। ম্যানুয়াল টেস্টিং প্রজেক্ট (যেকোনো পাবলিক ওয়েবসাইট):
– টেস্ট কেস তৈরি (Excel format এ)
– পজিটিভ/নেগেটিভ টেস্ট কেস রান
– বাগ রিপোর্ট তৈরি (Jira ফরম্যাটে)

২। API টেস্টিং প্রজেক্ট (Postman + Newman ব্যবহার করে):
– Postman collection তৈরি
– ডাইনামিক টেস্ট ডেটা ব্যবহার
– Newman CLI দিয়ে টেস্ট রান
– রিপোর্ট জেনারেট (HTML format optional)

৩। বেসিক অটোমেশন প্রজেক্ট (যদি পারেন):
– CRUD অপারেশন টেস্ট অটোমেশন
– JMeter/k6 দিয়ে বেসিক পারফরমেন্স টেস্টিং প্ল্যান

৪। বাগ রিপোর্ট শোকেস:
– যেকোনো পাবলিক ওয়েবসাইট টেস্ট করে ৫–১০টি বাগ রিপোর্ট করুন যেখানে থাকবে:
• Bug Description
• Reproduce Steps
• Expected vs Actual Result
• Severity
• Screenshot

– প্রতিটি প্রজেক্টের জন্য আলাদা GitHub রিপোজিটরি তৈরি করুন এবং সেই লিংক রিজিউমিতে add করুন।

এইসব প্রজেক্ট আপনাকে একজন ফ্রেশার হিসেবে confidence দিবে এবং আপনাকে আপনার প্রথম জবে ল্যান্ড করতে সাহায্য করবে।

আপনার ক্যারিয়ার গ্রোথ এর সাথে সাথে নিজের রিজিউমি অবশ্যই আপডেট করবেন।

Happy Testing🚀

16/07/2025

ধরে নিলাম আপনি টেস্টিং জগতে আপনার যাত্রা শুধু করার জন্য কোন একটা কোম্পানিতে SQA Trainee পসিজিশনে জয়েন করলেন একদম হাল্কা পাতলা SQA রিলেটেড জিনিসপত্র শিখে।

আপনাকে ওয়েলকাম - "টু দ্য টেস্টিং ওয়ার্ল্ড!"

এখন জবে টিকে থাকার জন্য এবং ওয়ার্কপ্লেসে ভালো পারফর্ম করার জন্য একজন SQA Trainee হিসেবে নিচের বিষয়গুলোতে বেশি ফোকাস করা উচিত:

1. SQA এর মূল ধারণা ও প্রসেস বোঝা – যেমন Quality Assurance, Quality Control, এবং Testing-এর পার্থক্য।
2. SDLC (Software Development Life Cycle) ও STLC (Software Testing Life Cycle) সম্পর্কে বিস্তারিত জানা।
3. Test Case, Test Plan, Bug Report, Defect Life Cycle – এসব বেসিক টার্মস সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া।
4. Testing Types যেমন: Functional, Regression, Smoke, Sanity – এগুলো কী, কবে ব্যবহার হয় এবং পার্থক্য জানা।
5. Bug Tracking Tools (যেমন: Jira) ব্যবহার শেখা।
6. Test Case লেখার অভ্যাস করা এবং বাস্তব উদাহরণে প্র্যাকটিস করা।
7. Exploratory Testing – বিভিন্ন ইনপুট দিয়ে অ্যাপ্লিকেশনের behavior observe করা।
8. API Testing শেখা (Postman দিয়ে শুরু করা) , কীভাবে GET, POST, PUT, DELETE রিকোয়েস্ট পাঠানো হয়।
9. Status Codes, JSON structure, API response পড়তে ও analysis করতে শেখা।
10. Defect Report ও Test Summary Report তৈরি করার প্র্যাকটিস করা।
11. English Communication স্কিল, বিশেষ করে Bug Description এবং Email Communication ভালোভাবে শেখা।

পরে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে Automation Testing, Performance Testing ইত্যাদিতেও দক্ষতা বাড়ানো উচিত।

10/07/2025

🚨QA টিপস:

টেস্টিং চলাকালীন কিছু ভুল আমাদের অজান্তেই অনেক সময় নষ্ট করে ফেলে এবং প্রোডাক্টের কোয়ালিটিতে বড় প্রভাব ফেলে। নিচের ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করা জরুরি—

1️⃣ রিকোয়ারমেন্ট না বুঝেই টেস্টিং শুরু:
টেস্টিং শুরুর আগে অবশ্যই রিকোয়ারমেন্ট ভালো করে বুঝতে হবে। না বুঝে টেস্ট করলে গুরুত্বপূর্ণ বাগ সহজেই মিস হয়ে যেতে পারে।

2️⃣ নেগেটিভ টেস্টিং বাদ দেওয়া:
শুধু পজিটিভ কেস টেস্ট করলেই চলবে না। নেগেটিভ টেস্টিংও জরুরি, কারণ ইউজারের ভুল ইনপুটও কিভাবে সিস্টেম হ্যান্ডেল করবে, সেটাও দেখা দরকার।

3️⃣ ক্রস-ব্রাউজার টেস্টিং এড়িয়ে যাওয়া:
সব ইউজার তো একই ব্রাউজার ব্যবহার করে না। তাই সব জনপ্রিয় ব্রাউজারে টেস্ট করতে হবে, যাতে প্রোডাক্ট সবার জন্য কাজ করে।

4️⃣অটোমেশনেই সব হয়ে যাবে ভাবা:
অটোমেশন টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ, তবে এটা সব জায়গায় কাজ করে না। কিছু জায়গায় ম্যানুয়াল টেস্টিং অনেক বেশি গুরুত্ব বহন করে।

5️⃣স্পষ্টভাবে বাগ রিপোর্ট না করা:
বাগ রিপোর্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে ডেভেলপারদের জন্য সেটা ঠিক করা কঠিন হয়ে পড়ে। তাই বাগ রিপোর্ট করতে হবে বিস্তারিতভাবে, রিপ্রোডিউস করার স্টেপ এবং এটাচমেন্ট সহ।

👉 এই টিপসগুলো মনে রাখা জরুরি যাতে আপনার পরবর্তী টেস্টিং প্রজেক্টে কাজে লাগাতে পারেন।

Address

Dhaka

Website

https://medium.com/@sisadia, https://dev.to/sadia

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Draft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia's Draft:

Share